31/01/2026
অনেকেই জানতে চান এটা কতদিন খেতে হবে, কি ফলাফল পাবো?
দেখুন সকল ন্যাচারাল ফুড এর নানাবিধ উপকারীতা আছে এটা সত্যি, এটা কেউ অস্বীকার করবে না। তবে এটাও সত্য যে এগুলো ডিরেক্ট কোনো মেডিসিন না।
সমস্যাটা এখানেই, আমাদের দেশে ন্যাচারাল পণ্যগুলো মার্কেটিং করা হয় as like মেডিসিন। কিন্তু অডিয়েন্স সরাসরি মেডিসিন এর মত উপকার পায়না।
ন্যাচারাল পণ্যগুলো আমাদের লাইফস্টাইলের একটি অংশ। শুধুমাত্র বিটরুট খেয়ে কখনোই ফ্যাটি লিভার ভালো হবে না, আমাদের লাইফস্টাইল পরিবর্তন, খাদ্যাভ্যাস পরিবর্তন নিয়মিত শরীরচর্চা সবকিছু মেইনটেইন করে যদি প্রতিদিন এক গ্লাস বিটরুট জুস পান করি তবে শরীরের ভেতরে বিভিন্ন রকম পজিটিভ পরিবর্তন আসবে যা সরাসরি চোখে দেখা বা বোঝা যাবে না বাট লং টার্ম এর উপকারিতা শরির উপভোগ করবে।
আমরা সেদিকে ফোকাস করি না, একদম মেডিসিন এর মত করে সেল করি, মানুষ মেডিসিন এর মত উপকার পায় না, ফলে একটা সময় পরে সেল পড়ে যায়।
আর হ্যাঁ কেনার সময় অবশ্যই চেস্টা করবেন স্পে ড্রায়েড বিটরুট পাউডার কেনার, বাকি উপকারীতা বা অপকারীতা নেটে 5 মিনিট সময় দিলেই পাবেন।
লেখা : MD Shohag Hossain