06/07/2020
আপনাদের কি মনে আছে, ছোটবেলায় ছুটির দিনে দুপুরবেলায় মা কীভাবে তেল লাগিয়ে চুল বেঁধে দিতেন? আজকের ব্যস্ত জীবনে আর সে সময় কোথায়! তা ছাড়া চুল চটচটে, ন্যাতানো দেখানোর ভয়ে অনেক মেয়েই আজকাল তেল লাগানোর কথা ভাবেন এই না । বদলে তাঁরা আস্থা রাখছেন বাজারচলতি নানা প্রডাক্টের উপর অথবা পার্লারের ট্রিটমেন্টের উপর। আর পার্লারের ট্রিটমেন্ট মানেই একগাদা কেমিক্যালের আওতায় গিয়ে পড়া! কিন্তু এত সব ঝামেলায় না গিয়েও শুধু নিয়ম করে তেল লাগিয়েও চুল পড়া, অকালে চুল পেকে যাওয়ার মতো সমস্যাও মিটিয়ে ফেলা যায় সহজেই। কারণ সুন্দর চুল পেতে হলে দরকার পুষ্টি আর চুলের গোড়ায় পুষ্টি জোগাতে পারে একমাত্র নিমতেল।বিশ্বাস করছেন না? তা হলে আপনার জন্য রইল নিম তেলের কিছু উপকারিতা৷ একবার জেনে নিলে চুলে তেল না লাগিয়ে থাকতেই পারবেন না!
নিম তেল তৈরি করতে কোনও রাসায়নিক প্রক্রিয়ার সাহায্য নিতে হয় না। ফলে তেলের স্বাভাবিক গুণ অটুট থাকে। এ ছাড়াও নিম তেলে প্রচুর ভিটামিন ও মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে যা চুলের গোড়ায় পুষ্টি জোগাতে অপরিহার্য। তার মানে, আপনি যতবার চুলে তেল লাগাচ্ছেন, ততবার আপনার চুল তার খাদ্য আর পুষ্টি পাচ্ছে। স্বাস্থ্যে ভরপুর ঝলমলে চুল পেতে হলে খাদ্য তো দিতেই হবে!চুলের টিস্যুকে সজীব রাখুন নিম তেল দিয়ে। নিমতেল চুলের গোড়ায় আর মাথার ত্বকে শুষে গিয়ে পুষ্টি জোগান দেয়। শ্যাম্পু আর কন্ডিশনার যত ভালোই হোক, তা কিন্তু গুণমানের বিচারে নিম তেলের ধারেকাছেও আসতে পারে না। কারণ চুল আর মাথার ত্বকের টিস্যুকেও সজীব রাখতে সাহায্য করে নিমতেল।
অনেকেই সারা বছর বা বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় অসম্ভব চুল ওঠার সমস্যায় ভোগেন৷ আপনারও যদি এই সমস্যা থেকে থাকে, তা হলে আপনার সবচেয়ে কাছের বন্ধু নিমতেল। একদিকে নিমতেল যেমন চুলকে গোড়া থেকে মজবুত করে তুলে চুল ঝরা বন্ধ করতে পারে, তেমনি নতুন চুল গজাতেও খুবই জরুরি ভূমিকা নেয়। তাই যদি চুল পড়ার সমস্যায় ভোগেন, একবার তেল লাগিয়ে দেখুন। ম্যাজিকের মতো কাজ হবে।
অনেকেই প্রশ্ন করেন আপু তেল লাগাতে পারি, কিন্তু সপ্তাহে ক’দিন?খুব অমূলকও নয় প্রশ্নটা, কারণ চুলে তেল লাগানো থাকলে শ্যাম্পু করতেই হয় আর প্রতিদিন শ্যাম্পু করাটা সম্ভব নাও হতে পারে। তার উপর একগাদা তেল লাগানো থাকলে চুলে ধুলোময়লাও আটকে থাকে বেশি৷ এ সব ঝামেলা এড়াতে প্রতিদিন তেল লাগানোর দরকার নেই, সপ্তাহে দু’দিন লাগালেই যথেষ্ট। তবে তেল লাগিয়ে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে ফেলবেন না, একদিন তেলটা চুলে বসে যেতে দিন। তারপর শ্যাম্পু করে ফেলুন।দুদিন জেরেই সারা সপ্তাহ সুন্দর আর নরম থাকবে চুল।
নিম তেল ২৫০ মিলি ৩৫০ টাকা, ৫০০ মিলি ৭০০ টাকা, এক লিটার ১৪০০ টাকা
কুরিয়ার চার্জ ১০০ টাকা সুন্দরবন কুরিয়ার