A to Z Agro Farm

A to Z Agro Farm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A to Z Agro Farm, Jamnagar, Bagatipara, Natore.

Agriculturist।। Plant Pathologist।। Organic Agriculture।। Save Food।। Agricultural Information।। We do provide all kinds of agro product throughout the country।।

14/12/2025

পেযাজের বীজতলা।। 🙂🙂
বয়স ৩০ দিন।
আর কিছুদিন পর এগুলো জমিতে রপন করা হবে💥💥

অনেক বড় লস🥲
02/11/2025

অনেক বড় লস🥲

02/11/2025

#আমাদের সব শেষ হয়ে গেছে।। আমাদের ধন শেষ হয়ে গেলো শেষের এই কয় দিনে।।

আমাদের অনেক অনেক লস হয়ে গেলো🥲

আমাদের ধান গুলো অনেক বড় বড় ছিলো 🥲🥲

A to Z Agro Farm

21/10/2025
 #সাইপারমেথ্রিন(Cypermethrin) গ্রুপের কীটনাশক।।।  #সাইপারমেথ্রিন কী ?সাইপারমেথ্রিন  (Cypermethrin/CP) হলো সিনথেটিক পাইরি...
18/10/2025

#সাইপারমেথ্রিন(Cypermethrin) গ্রুপের কীটনাশক।।।

#সাইপারমেথ্রিন কী ?
সাইপারমেথ্রিন (Cypermethrin/CP) হলো সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক যা
কৃষিক্ষেত্রে ও বাসাবাড়িতে পোকামাকড় দমনসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় । এটি স্পর্শক (contact) ও পাকস্থলি ক্রিয়া সম্পন্ন কীটনাশক।
এটি এক প্রকার নিউরোটকসিন জাতীয় পদার্থ যেটা রোদে, পানিতে, অক্সিজেনের উপস্থিতিতে সহজেই বিভাজিত হয়ে যায় ।

প্রাকৃতিক উৎস পাইরেথ্রইয়েড মূলত সুর্যমুখী ও ডালিয়া জাতীয় ফুলের বীজ ও পাপড়িতে, চন্দ্রমল্লিকা (Chrysanthemum) ফুলে পাওয়া যায় ।

কীভাবে কাজ করে
সাইপারমেথ্রিন পোকামাকড়ে নিউরোটকসিন হিসেবে তাড়াতাড়ি কাজ করে ।যখন কোন পোকামাকড় সাইপারমেথ্রিনের সংস্পর্শে আসে অথবা ভক্ষণ করে তখন এটি বিষক্রিয়া ঘটায় ।বিষটি পোকামাকড়ের স্নায়ু কোষে প্রবেশ করে, এতে প্যারালাইসিস হয়ে যায়। বিষমিশ্রিত খাদ্য গ্রহণে পাকস্থলিতে বিষক্রিয়া ঘটায়।

ব্যবহার
শাকসবজি ও ফলমূলে পোকামাকড় দমনে এটি ব্যবহার করা হয় ।প্রায় ৯০% সাইপারমেথ্রিন তুলা শস্যের জাব পোকা, জেসিডসহ পোকামাকড় দমনে ব্যবহৃত হয়।এছাড়া আমের হপার, চা বাগানে মশা দমনে কার্যকর। উকুন, মাছি, মাকড়সা,বিভিন্ন মাইট দমনেও কাজ করে ।
বাসাবাড়িতে পিঁপড়া, তেলাপোকা, মশামাছি, ইঁদুরসহ আরো অনেক ধরনের বিষাক্ত কীটপতঙ্গ দমনে ব্যবহার করা যায়।

প্রয়োগ মাত্রা
প্যাকেট/বোতলের নির্দেশনা অনুসরণ করে প্রয়োগ করতে হবে। সাধারণত ১০ ই সি হলে ১ লিটার পানিতে ১ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হয়। সাইপারমেথিন নির্ধারিত পরিমাণে মিশিয়ে ভালভাবে ঝাঁকিয়ে নিতে হয় এবং এরপর স্প্রে করতে হয়।

স্থায়িত্ব(Residue level)
পরিমাণ অনুযায়ী ভিন্ন হতে পারে। শাকসবজিতে ৭/১০ দিন পর্যন্ত থাকতে পারে। তাই প্রয়োগের ৭ দিন অাগে ফসল তোলা যাবে না। কোন কোন ফসলে এর থেকে বেশি সময় বিষক্রিয়া থাকতে পারে। এক্ষেত্রে প্যাকেটে সময়সীমা উল্লেখ দেখে নিতে হবে। মাটিতে ১ মাসের অধিক সময় কার্যকর থাকতে পারে।

বাজারে যে নামে পাওয়া যায় -
#রিলোথ্রিন১০ ইসি( অটো ক্রপ কেয়ার)
#রিপকর্ড১০ ইসি(বিএসএফ কোম্পানি)
#কট১০ ইসি(এসিআই)
#শেফা১০ ইসি(ইনতেফা)
#সুরক্ষা১০ ইসি(হেকেম)
#ম্যাজিক১০ ইসি(বেক্সিমকো)
#জি-পার১০ ইসি (গ্রীন বাংলা এগ্রো)
#সাইপারডিম১০ ইসি (সাদিক এগ্রোকেমিক্যাল)
# টপথ্রিন১০ ইসি (ব্রেসিং এগ্রোভেট)
#মিমসাইপার১০ ইসি (মিমপেক্স এগ্রো কেমিক্যাল )

বর্তমানে কার্যকারিতা বাড়াতে নতুন জাতক/ উপাদান যোগ করে বাজারজাত করা হচ্ছে। যেমন- আলফা সাইপারমেথ্রিন, বিটা সাইপারমেথ্রিন, ক্লোরোপাইরিফস + সাইপারমেথ্রিন, প্রফেনফস+ সাইপারমেথ্রিন, কুইনালফস+সাইপারমেথ্রিন ইত্যাদি। পরবর্তী পর্বে এগুলো নিয়ে জানাব।

ক্ষতিকর দিক
১.সাইপারমেথ্রিন মাছ, মৌমাছি ও উপকারী পোকা,জলজ কীটপতঙ্গ এর জন্য মারাত্মক ক্ষতিকর।
২. মানুষদের জন্য কম ক্ষতিকর হলেও অধিক মাত্রা হলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
৩. অতিরিক্ত মাত্রা মাটির জন্য ক্ষতিকর ।

সতর্কতা
১.প্রয়োগের সময় হাতে গ্লাভস ও মুখে মাস্ক ব্যবহার করতে হবে । অবশ্যই ফুলহাতা শার্ট পরিধান করে নিতে হবে।
২.শিশু ও গৃহপালিত পশু পাখিদের সরিয়ে রাখতে হবে ব্যবহারের সময় ।
৩. নির্দিষ্ট সময়ের আগে ফসল তোলা যাবে না।

#সাইপারমেথ্রিনগ্রুপ
#আলফাসাইপারমেথ্রিন

 #১ ও ২ টাকার কয়েন নিতে অস্বীকার? আইন লঙ্ঘন করছেন! ⚠️বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে —👉 ১ ও ২ টাকার ধাতব মুদ্রা সম্পূর্ণ...
16/10/2025

#১ ও ২ টাকার কয়েন নিতে অস্বীকার? আইন লঙ্ঘন করছেন! ⚠️
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে —
👉 ১ ও ২ টাকার ধাতব মুদ্রা সম্পূর্ণ বৈধ।

👉 কেউ যদি এগুলো গ্রহণে অস্বীকৃতি জানায় বা ফেরত দেয় না, তা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

🇧🇩 দেশের মুদ্রাকে সম্মান করুন, আইন মানুন।

 #ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক।। #ইমিডাক্লোপ্রিড এর কাজ...... ফসল চাষাবাদ করেন অথচ “ইমিডাক্লোপ্রিড” গ্রুপের কীটনাশক ব্যব...
14/10/2025

#ইমিডাক্লোপ্রিড জাতীয় কীটনাশক।।

#ইমিডাক্লোপ্রিড এর কাজ......
ফসল চাষাবাদ করেন অথচ “ইমিডাক্লোপ্রিড” গ্রুপের কীটনাশক ব্যবহার করেন নাই, এমন মানুষ খুব কম পাওয়া যাবে। তাই আজ “ইমিডাক্লোপ্রিড” বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সহজভাবে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি এই তথ্যগুলো আপনাদের ব্যবহারিক ক্ষেত্রে খুবই কাজে লাগবে। আমাদের কৃষিক্ষেত্রে যতগুলো ক্ষতিকর পোকা-মাকড় আছে, সেগুলোকে ২ ভাগে ভাগ করা যায়।

১. শোষক পোকা – যারা গাছের রস খেয়ে বেচে থাকে।
২. কুরে খাওয়া পোকা- যারা গাছ, পাতা, ফল, ফুল ছিদ্র করে বা চিবিয়ে খায়।

ইমিডাক্লোপ্রিড সকল প্রকার শোষক পোকা দমনে খুব কার্যকরী। তাই এই একটি মাত্র কীটনাষক দিয়ে আপনি কৃষিক্ষেত্রের প্রায় অর্ধেক পোকার ট্রিটমেন্ট করতে পারবেন। তাই এর বিষয়ে একটু জেনে রাখা খুব জরুরী। ১৯৯৯ সালের হিসাবে, ইমিডাক্লোপ্রিড ছিলো বিশ্বের সর্বাধিক ব্যবহৃত কীটনাশক।

#ইমিডাক্লোপ্রিড কীভাবে কাজ করে?
কীভাবে_কাজ_করে? (Mode of action) এর অনেক কয়টি গুন আছে।
এটি বিভিন্নভাবে কাজ করে থাকে। যেমন:- ১. প্রবাহমানঃ- ইমিডাক্লোপ্রিড একটি প্রবাহমান বা অন্তর্বাহী ক্রিয়া সম্পন্ন কীটনাশক তাই স্প্রে করার অল্প সময়ের মধ্যেই ইহা গাছের ভিতরে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে এবং গাছের রসের সাথে মিশে সম্পূর্ণ গাছটি বিষাক্ত করে তোলে।

২. স্পর্শকঃ- স্পর্শ ক্রিয়া সম্পন্ন হওয়ায় কীট-পতঙ্গের শরীরে সরাসরি স্পর্শ করলে বিষক্রিয়া ঘটে।

৩. পাকস্থলীয়ঃ- ইহা পাকস্থলীয় ক্রিয়া সম্পন্ন কীটনাশক। তাই স্প্রে করা পাতা, ডগা ইত্যাদি থেকে রস খেলে পোকার শরীরে বিষক্রিয়া ঘটে৷

৪. ট্রান্সলেমিনারঃ- এটি ট্রান্সলেমিনার গুনসম্পন্ন কীটনাশক তাই পাতার উপরের স্তরে পড়লে তা পাতার এপিডার্মিস ভেদ করে পাতার নিচের স্তরে পৌঁছাতে সক্ষম। তাই যে সকল পোকা পাতার নিচে লুকিয়ে থেকে রস চুষে খায়, তাদের শরীরেও বিষক্রিয়া ঘটে।

প্রয়োগ পদ্ধতি
সাধারণত স্প্রে করার মাধ্যমে এটি গাছে প্রয়োগ করা হয়, তবে এটি মাটিতেও প্রয়োগ করা যায়। এর ফলে মাটিতে অবস্থানরত পোকা মারা যায় এবং শেকড়ের মাধ্যমে এটি গাছে প্রবেশ করে গাছও বিষাক্ত হয়ে যায়। এছাড়াও এটি বীজ ড্রেসিং এর কাজেও ব্যবহার হয়ে থাকে।

যেসকল পোকার ক্ষেত্রে কাজ করেঃ

১. এফিডস
বৈশিষ্ট্য:
এফিডস হল ছোট, নরম শরীরযুক্ত পোকা যা গাছের রস চুষে খায়।
ক্ষতি:
এরা ফসলের পাতা মোচড়ানো, হলুদ হয়ে যাওয়া এবং ভাইরাস সংক্রমণ ছড়ানোর কারণ হয়।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব:
এফিডসের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে তাদের মৃত্যু ঘটায়।

২. হোয়াইটফ্লাই
বৈশিষ্ট্য: হোয়াইটফ্লাই হল ছোট, সাদা পোকা যা গাছের নিচের দিকে বসবাস করে।
ক্ষতি:
এরা গাছের রস চুষে খায় এবং হানিওডিউ নামক আঠালো পদার্থ নিঃসরণ করে, যা ফাঙ্গাসের বৃদ্ধি ঘটায়।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব:
হোয়াইটফ্লাই এর লার্ভা এবং প্রাপ্তবয়স্ক উভয়কে নিয়ন্ত্রণ করে।

৩. থ্রিপস
বৈশিষ্ট্য:
থ্রিপস হল ছোট, সরু পোকা যা ফুল, ফল এবং পাতায় আক্রমণ করে।
ক্ষতি:
এরা ফসলের উপর দাগ তৈরি করে এবং ভাইরাস ছড়ায়।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব:
থ্রিপসের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে তাদের মৃত্যু ঘটায়।

৪. লিফ হপার
বৈশিষ্ট্য:
লিফহপার হল ছোট, দ্রুত চলাচলকারী পোকা যা গাছের রস চুষে খায়।
ক্ষতি:
এরা ফসলের পাতা হলুদ করে এবং ভাইরাস সংক্রমণ ছড়ায়।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব:
লিফহপার এর লার্ভা এবং প্রাপ্তবয়স্ক উভয়কে নিয়ন্ত্রণ করে।

৫. মিলিবাগস
বৈশিষ্ট্য:
মিলিবাগস হল ছোট, সাদা, মোমের মতো আবরণযুক্ত পোকা।
ক্ষতি:
এরা গাছের রস চুষে খায় এবং হানিওডিউ নিঃসরণ করে।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব:
মিলিবাগসের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে তাদের মৃত্যু ঘটায়।

৬. সয়েল পেস্টস
বৈশিষ্ট্য: মাটিতে বসবাসকারী পোকা, যেমন গ্রাব (Grubs), কাটওয়ার্ম (Cutworms), এবং নেমাটোড (Nematodes)।
ক্ষতি: এরা গাছের শিকড় এবং কান্ড ক্ষতি করে।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব: মাটিতে প্রয়োগ করলে এটি
মাটিতে বসবাসকারী পোকামাকড় নিয়ন্ত্রণ করে।

৭. টার্মাইটস
বৈশিষ্ট্য: টার্মাইটস হল সামাজিক পোকা যা কাঠ এবং গাছের কাণ্ড খেয়ে ফেলে।
ক্ষতি: এরা কাঠের কাঠামো এবং ফসলের ক্ষতি করে।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব: টার্মাইটসের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে তাদের মৃত্যু ঘটায়।

৮. ফ্লি (Fleas) এবং টিক্স (Ticks)
বৈশিষ্ট্য: ফ্লি এবং টিক্স হল পরজীবী পোকা যা পশুদের ত্বকে আক্রমণ করে।
ক্ষতি: এরা পশুদের ত্বকে চুলকানি, অ্যালার্জি এবং রোগ ছড়ায়।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব: পশুচিকিৎসায় ব্যবহৃত হয় ফ্লি এবং টিক্স নিয়ন্ত্রণের জন্য।

৯. কোলোরাডো পটেটো বিটল
বৈশিষ্ট্য: এই পোকা আলু এবং অন্যান্য সোলানেসিয়াস ফসলের পাতা খেয়ে ফেলে।
ক্ষতি: এরা ফসলের ব্যাপক ক্ষতি করে।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব: লার্ভা এবং প্রাপ্তবয়স্ক উভয়কে নিয়ন্ত্রণ করে।

১০. কটন বোলওয়ার্ম
বৈশিষ্ট্য: এই পোকা তুলা এবং অন্যান্য ফসলের ফুল এবং ফল আক্রমণ করে।
ক্ষতি: এরা ফসলের উৎপাদন হ্রাস করে।
ইমিডাক্লোরপ্রিডের প্রভাব: লার্ভা এবং প্রাপ্তবয়স্ক উভয়কে নিয়ন্ত্রণ করে।

ইমিডাক্লোরোপ্রিড গ্রুপের কীটনাশক যেমন-
#এডমায়ার২০০এসএল
#ইমিটাফ২০এসএল
#টিডো২০এসএল
#গেইন২০এসএল
#এডক্লোপ২০এসএল
#জাদীদ২০০এসএল
#ইমপেল২০এসএল
#কৃষক_বন্ধু২০০এসএল
#কনফিডর৭০ডাব্লিউজি
#গেইন_সুপার৭০ডাব্লিউজি
#টিডো_প্লাস৭০ডাব্লিউজি

#ইমিডাক্লোপ্রিডেরপ্রয়োগ মাত্রা বা #ডোজ
প্রতি লিটার পানিতে ০.৫ মিলি হারে মিশিয়ে স্প্রে করতে হবে।

  Papaya 🥰
12/10/2025

Papaya 🥰

  Black Colour Paddy 🌾 Grains 🥲
09/10/2025

Black Colour Paddy 🌾 Grains 🥲

 #পাতা কোকড়ানো রোগ দমনে করণীয় : #পাতা কেন কোকড়ায়?🌱পাতা সাধারণত শোষক পোকা (যেমন - থ্রিপস, সাদা মাছি, জাব পোকা)  এবং মাকড়ে...
07/10/2025

#পাতা কোকড়ানো রোগ দমনে করণীয় :

#পাতা কেন কোকড়ায়?
🌱পাতা সাধারণত শোষক পোকা (যেমন - থ্রিপস, সাদা মাছি, জাব পোকা) এবং মাকড়ের আক্রমণের কারণে কোকড়িয়ে যায়।

#কীভাবে বুঝবেন শোষক পোকা আক্রমণ করেছে নাকি মাকড় আক্রমণ করেছে?
🌱পাতা উপরের দিকে কোকড়িয়ে গেলে শোষক পোকার আক্রমণ এবং
🌱পাতা নিচের দিকে কোকড়িয়ে গেলে বুঝতে হবে মাকড় আক্রমণ করেছে।

#দমন ব্যবস্থাপনা :
শোষক পোকা বা মাকড় আক্রমণ করলে লিফ কার্ল ভাইরাস আক্রমণ করে যা দমন করা প্রায় অসম্ভব। এজন্য আক্রমণের পূর্বেই ব্যবস্থা গ্রহণ করতে হবে।

🔶প্রতি ৭-১০ দিন পর পর একটি শোষক পোকার কীটনাশক যেমন: ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক প্যাকেটে লিখা অনুযায়ী মাত্রায় স্প্রে করে দিতে হবে। এবং

🔶একটি মাকড় নাশক যেমন:
এবামেকটিন / প্রোপাজাইট গ্রুপের মাকড়নাশক প্যাকেট এর গায়ের লিখা অনুযায়ী মাত্রায় স্প্রে করে দিতে হবে।

🔶যদি আক্রমণ করে ফেলে তখন করণীয় :
🕷️একটি শোষক পোকার কীটনাশক এবং একটি মাকড় নাশক স্প্রে করবেন এবং তার পরের দিন বায়ো এনবির বা বায়ো ভাইরন স্প্রে করে দিবেন।
Regards,
Shobuj (Plant Pathologist)
Bangladesh Agricultural University
।। কৃষিই কৃষ্টি, কৃষিই সমৃদ্ধি
কৃষিতেই আছে আমাদের মুক্তি।।

❤️ পোষ্টটি কাজে আসবে বা লাগবে মনে হলে শেয়ার দিয়ে টাইমলাইনে রাখুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন ।।

  Mango Orchard 🥰
07/10/2025

Mango Orchard 🥰

Address

Jamnagar, Bagatipara
Natore

Telephone

+8801705939115

Website

Alerts

Be the first to know and let us send you an email when A to Z Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A to Z Agro Farm:

Share