08/04/2021
মৃত্যু নিয়ে কিছু কথা
মৃত্যুর কথা আমরা মুখে শিকার করি ঠিক কিন্তু অন্তর থেকে নয়। মুখে মুখে আমরাও বলি আমাদের ও মৃত্যু হবেৃ কিন্তু মনে মনে বলি আরো পরে। কেন আপনার চোখের সামনে পড়ে না আমাদের চারপাশে কত মানুষ মৃত্যুর কাতারে চলে গেছে তা কি আমরা দেখি না! আমরা কি দেখিনি কত শিশু জন্ম নিয়েই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে আমাদের সহপাঠী বন্ধু সমবয়সী আমাদের চেয়ে বয়সে অনেক বড় যারা মৃত্যুর কাতারে চলে গেছে এমন দৃশ্য ।
মৃত্যুর সময়
আমাদের ধারণা মানুষ বৃদ্ধ হলে, অসুস্থ হলে, কিংবা দূর্ঘটনায় মৃত্যু বরন করবে।
বৃদ্ধ হলে মৃত্যু : আমার তো বয়স মাত্র (২০) আরো ২০ বছর সময় আছে পরে মরার চিন্তা করব । কেন বৃদ্ধ না হয়েই মারা গেছেন এমন দৃশ্য কি চোখে পড়েনি।
অসুস্থ হলে মৃত্যু: আমি তো সুস্থ আছি আমার তো বড় ধরনের কোন বড় ধরনের রোগ নেই তাই ভাবছ যারা বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তারা কিন্তু আমাদের মধ্যে সুস্থ ছিল তারা জানত না যে এই রোগী তার মৃত্যু অসুস্থ হতে কতক্ষন লাগে একবার ভেবে দেখেছ কি,,
দূর্ঘটনায় মৃত্যু : আমি তো খুব সতর্কতার সাথে চলাফেরা করি দুর্ঘটনায় অসম্ভব। কেন আপনি রাস্তায় চলাফেরা করেন এক্সিডেন্ট দেখেননি আপনার সাথে ঘটে নি এরকম ঘটনা কেন নারায়ণগঞ্জের লঞ্চ দুর্ঘটনার কথা একটু ভাবুন তারা কি কখনো জানত যে তারা লঞ্চ দূর্ঘটনায় ডুবে যাবে এবং তাদের মৃত্যু হবে । আপনার আশেপাশের ঘটনাগুলোকে কেন্দ্র করে একটু ভাবুন মৃত্যুর কথা। মৃত্যু আমাদের সঠিক সময় হবে 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না একটা নির্দিষ্ট সময়ে হবে
সঠিক উত্তর পেয়ে যাবেন, এক কথায় মৃত্যু চিরন্তন সত্য
যা আজ পর্যন্ত পৃথিবীতে এখনো কেউ মিথ্যা প্রমাণ করতে পারেনি আর পারবেও না। তাই আমাদের উচিত মৃত্যুর কথা স্মরণ করে সঠিক পথে চলা। সকল প্রকার অসৎ কাজ থেকে বিরত থাকা।