Kits Folio

Kits Folio Whether you're a student,creative soul or a beauty enthusiast Kits Folio has something special for u

14/03/2026

প্রিয় রামাদান বিদায় নেওয়ার আগে না বলা অগোছালো দোয়াগুলি তুমি আমার রবের কাছে পৌঁছে দিও 😊🖤

কিছু বিদায় যে শেষ বিদায় ও হয়। এমন পবিত্র দিনে মৃত্যুবরণ করাটাও বিশাল ভাগ্য। আল্লাহ তুমি বেহেশত নসিব করিও আমিন 🖤
13/03/2026

কিছু বিদায় যে শেষ বিদায় ও হয়। এমন পবিত্র দিনে মৃত্যুবরণ করাটাও বিশাল ভাগ্য। আল্লাহ তুমি বেহেশত নসিব করিও আমিন 🖤

08/03/2026

মির্জা গালিব বলেছেন ,
কবরতো তোমার আসল ঘর গালিব,
অন্তত কিছু ইবাদত করো।
প্রবাদ আছে, কারো বাড়িতে খালি হাতে যেতে নেই 🖤

07/03/2026

আল্লাহ তাআলা এই ফিতনা ফেসাদের যুগে আমাদের সবার ঈমানকে শক্তভাবে ধরে রাখার তৌফিক দান করুন আমিন 🖤

28/02/2026

হঠাৎ করেই কোনো কারণ ছাড়া যদি বুক ভেঙে কান্না চলে আসে বুঝে নিবেন মানুষের মন রক্ষা করার অহেতুক চেষ্টা করতে করতে নিজের ভিতরের আত্মাটাকে বড্ড বেশি দুঃখ দিয়ে ফেলেছেন 🖤...

26/02/2026

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“যখন রমযান আসে, তখন জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়।”
— সহিহ বুখারি ও সহিহ মুসলিম

ইয়া আল্লাহ! ইয়া রাহমানুর রাহিম! ইয়া যালজালালী ওয়াল ইকরাম!হে আরশের মালিক, হে জমিন ও আসমানের প্রতিপালক!পৃথিবীর অসংখ্য ...
22/02/2026

ইয়া আল্লাহ! ইয়া রাহমানুর রাহিম! ইয়া যালজালালী ওয়াল ইকরাম!
হে আরশের মালিক, হে জমিন ও আসমানের প্রতিপালক!
পৃথিবীর অসংখ্য নিয়ামত, দৃশ্যমান ও অদৃশ্য সকল অনুগ্রহের জন্য আপনার দরবারে লক্ষ-কোটি শুকরিয়া আদায় করছি।

হে পরম দয়ালু!
আপনি আমাকে সুস্থ-সবল রেখেছেন, আপনার ইবাদতের তাওফিক দিয়েছেন, পবিত্র মাহে রমাদানের সিয়াম পালনের সৌভাগ্য দান করেছেন—এ এক অপার নিয়ামত। এর জন্য অন্তরের গভীর থেকে আপনার শুকরিয়া আদায় করছি।

হে আমার রব!
আমি আপনার অতি তুচ্ছ, অতি গুনাহগার বান্দা।
আপনার ইবাদত করার মতো অগণিত বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার দুঃখ-কষ্ট শোনার, আমার কান্না বোঝার আর কেউ নেই। আপনি আমার সকল গুনাহ—জানা-অজানা, প্রকাশ্য-গোপন—সব মাফ করে দিন। আমাকে আপনার প্রিয় বান্দাদের কাতারে শামিল করে নিন, হে মালিক।

হে আল্লাহ!
এই পবিত্র মাহে রমাদানকে কেন্দ্র করে আমাদের হৃদয়গুলোকে হেদায়াতের আলোয় আলোকিত করে দিন।
আমাদের অন্তর থেকে অহংকার, হিংসা, রিয়া, কপটতা দূর করে দিন। আমাদের চোখে তাকওয়ার অশ্রু দিন, অন্তরে আপনার ভয় ও ভালোবাসা দান করুন।

হে আল্লাহ!
আপনার প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রওজা মুবারকে আমাদের কোটি কোটি দরুদ পৌঁছে দিন। কাল কেয়ামতের ভয়াবহ ময়দানে তাঁর শাফায়াত ছাড়া আমাদের কোনো উপায় নেই—
আমাদের তাঁর শাফায়াত নসীব করুন। তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা, জান্নাতুল ফেরদাউসের শ্রেষ্ঠ স্থান দান করুন।

হে পরওয়ারদিগার!
যে অসুস্থ আছে তাকে শেফা দান করুন।
যে দুঃখে আছে তার দুঃখ দূর করুন।
যার অভাব আছে তার অভাব পূরণ করুন।
যে ঋণগ্রস্ত তার ঋণের বোঝা হালকা করে দিন।
যে বিপদে আছে তাকে নিরাপদ আশ্রয় দিন।

হে আল্লাহ!
এই ফেতনা-ফাসাদের যুগে আমাদের ঈমান অটুট রাখুন।
দাজ্জালের ফিতনা থেকে আমাদের হেফাজত করুন।
জাহেলিয়াতের অন্ধকার থেকে আমাদের হেদায়াতের নূরে বের করে আনুন। সমাজের জুলুম-অত্যাচার থেকে আমাদের রক্ষা করুন।

হে দয়াময়!
আমাদের মা-বাবাকে নেক হায়াত দান করুন।
তাদের সুস্থতা, শান্তি ও ইমানের উপর অটলতা দিন।
তাদের নেক আমল কবুল করুন।

যারা এই দুনিয়া ছেড়ে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন— সেসমস্ত মুসলিম উম্মাহকে আপনি মাফ করে দিন।
তাদের কবরের আযাব থেকে নাজাত দিন। আপনার নূরের আলো দিয়ে তাদের কবর আলোকিত করে দিন। তাদের জান্নাতুল ফেরদাউস নসীব করুন।

হে আল্লাহ!
আমাদের মৃত্যুর মুহূর্তকে সহজ করে দিন।
শেষ নিঃশ্বাসে যেন ঈমান অটুট থাকে।
মুখে যেন থাকে পবিত্র কালিমার বাণী—
🌸লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।🌸

আমাদের জীবন, আমাদের মৃত্যু, আমাদের সব কিছু আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন।
আমীন ইয়া রব্বাল আলামিন। 🤍

আহলান সাহলান মাহে রামাদান 🕊️🌸গুনাহ মাফের আশায়, রহমতের ছায়ায়— রমজানের প্রথম দিন শুরু। রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের ...
19/02/2026

আহলান সাহলান মাহে রামাদান 🕊️🌸
গুনাহ মাফের আশায়, রহমতের ছায়ায়— রমজানের প্রথম দিন শুরু। রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস।
🌸রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
“যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হয়।”
— সহিহ বুখারি

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার اَسْتَغْفِرُ اللّٰهَ رَبِّيْ مِنْ كُلِّ ذَنْبٍ وَّاَتُوْبُ...
16/02/2026

সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
اَسْتَغْفِرُ اللّٰهَ رَبِّيْ مِنْ كُلِّ ذَنْبٍ وَّاَتُوْبُ اِلَيْهِ🖤

শখ কোনো তুচ্ছ বিষয় না মানুষ আর বেচে থাকে কয়দিন!শখ যদি পূর্ণতা না পায় তাহলে মানুষ হয়ে জন্ম নিয়ে লাভ কি 🖤
14/02/2026

শখ কোনো তুচ্ছ বিষয় না
মানুষ আর বেচে থাকে কয়দিন!
শখ যদি পূর্ণতা না পায় তাহলে মানুষ হয়ে জন্ম নিয়ে লাভ কি 🖤

প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্রমাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ 🖤_রবীন্দ্রনাথ ঠাকুর
05/02/2026

প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্রমাস
তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ 🖤
_রবীন্দ্রনাথ ঠাকুর

Address

Heerajhil, Chittagong Road
Narayanganj
1430

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kits Folio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category