18/05/2026
📢 সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে—
আন-নাসিম পেজে আপনারা অনেকেই শিক্ষা কোষের ইন্টেলিজেন্স বুকের অর্ডার করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে অতিরিক্ত চাহিদার কারণে বর্তমানে বইটির স্টক শেষ হয়ে গেছে, তাই আপাতত সকল অর্ডার দ্রুত পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে না। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
মূল কোম্পানির সাথে যোগাযোগ করে জানা গেছে, ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যেই নতুন স্টক মার্কেটে আসবে। তাই সকলকে একটু ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। 🤍
বাজারে অন্যান্য কোম্পানির ইন্টেলিজেন্স বুক থাকলেও, গুণগত মান, কনটেন্ট ও সৌন্দর্যের দিক বিবেচনায় শিক্ষা কোষের ইন্টেলিজেন্স বুককেই আমরা সবচেয়ে ভালো মনে করেছি। তাই আপনাদের হাতে সেরা মানের পণ্যই পৌঁছে দিতে চাই।
আপনাদের ভালোবাসা ও বিশ্বাসের জন্য আন্তরিক ধন্যবাদ। 🌸