05/04/2026
অনেক সময় আমরা একটা ভুলকে মহত্ত্ব মনে করি।
ভাবি- সব সহ্য করে থাকা, বারবার নিজেকে ছোট করে মানিয়ে নেওয়া, চুপ করে সম্পর্ক বা পরিবেশ ধরে রাখা- এটাই বুঝি ভালো মানুষ হওয়ার প্রমাণ।
কিন্তু সত্যিটা হলো, যে জায়গা আপনাকে প্রতিদিন ভেঙে দেয়, যেখানে আপনার আত্মসম্মানকে বারবার আঘাত করা হয়, যেখানে কিছু মানুষ আপনাকে ইচ্ছে করে ছোট অনুভব করায়- সেখানে থেকে যাওয়া কোনো মহৎ কাজ না।
এটা ত্যাগ না, অনেক সময় এটা নিজের প্রতি অন্যায়।
সব জায়গায় মানিয়ে নেওয়া জরুরি না।
সব সম্পর্ক ধরে রাখাও জরুরি না।
কিছু জায়গা ছেড়ে আসাই নিজের মানসিক শান্তি, সম্মান আর ভবিষ্যতের জন্য সবচেয়ে সাহসী সিদ্ধান্ত।
মনে রাখবেন,
নিজেকে বাঁচানো স্বার্থপরতা না।
নিজের সম্মান রক্ষা করা দুর্বলতা না।
বরং অনেক সময় সরে আসাটাই সবচেয়ে মহৎ কাজ।
কারন দিনশেষে একটুকু মানসিক শান্তির অভাবে অনেকে নিজেকেই শেষ করে দেয়।