20/12/2016
বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুরের ভাটাউছি গ্রাম নিবাসী আব্দুল হান্নান'র পুত্র সামচুল ইসলামের শরীরে বাসা বেঁধেছে দূরারোগ্য রোগ। রোগের যন্ত্রনায় দুর্বিষহ হয়ে উঠেছে তাঁর জীবন। বিশেষজ্ঞ ডাক্তারা বলেছেন, চিকিৎসার জন্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা প্রয়োজন। কিন্তু ছেলেটির হতদরিদ্র পিতার পক্ষে সহায় সম্বল বিক্রি করেও এতো টাকা সংকুলান করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসা বঞ্চিত হয়ে অকালে ঝরে যাচ্ছে একুশ বছরের এই টগবগে তরূণ !
আমরা আমাদের চোখের সামনে একজন তরুণকে এভাবে অকালে ঝরে যেতে দিতে পারি না। আমাদের সকলের একটু সদইচ্ছাই পারে এই তরুণকে নতুন জীবন দিতে। তার পিতাকে স্বপ্ন দেখাতে। তাই আমি
দেশে এবং বিদেশে অবস্থানরত শাহবাজপুরবাসী বিত্তশালী দানশীল ব্যক্তিবর্গের এগিয়ে আসার জন্য আহ্বান করছি।যোগাযোগঃ01759445012 (আব্দুল হান্নান)