Falah

Falah ঘরে বসেই অর্ডার করুন আপনার পছন্দের বইটি "ফালাহ" থেকে।
থাকছে বই হাতে পেয়ে টাকা পরিশোধের সুযোগ।

অসাধারণ তিনটা বই 📚সংগ্রহে আছে তো?
10/06/2026

অসাধারণ তিনটা বই 📚

সংগ্রহে আছে তো?

আজকের সময়ে রূপচর্চা শুধু প্রয়োজন নয়, অনেকের কাছে জীবনযাপনের অংশ। কিন্তু কোনটা বৈধ, কোনটা অবৈধ, আর কোন জায়গাগুলোতে সতর্ক ...
09/06/2026

আজকের সময়ে রূপচর্চা শুধু প্রয়োজন নয়, অনেকের কাছে জীবনযাপনের অংশ। কিন্তু কোনটা বৈধ, কোনটা অবৈধ, আর কোন জায়গাগুলোতে সতর্ক থাকা প্রয়োজন, তা আমরা কতটুকু জানি?

“রূপচর্চার মাসায়িল” বইটি সৌন্দর্যচর্চা সম্পর্কিত বিভিন্ন মাসআলা কুরআন-সুন্নাহর আলোকে সহজ ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরেছে। সাজসজ্জা, প্রসাধনী ব্যবহার, চুল, ভ্রু, ত্বক পরিচর্যা থেকে শুরু করে নারীদের দৈনন্দিন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে এই বইয়ে।

বইটি পড়তে পড়তে বুঝবেন, ইসলাম সৌন্দর্যের বিরোধী নয়; বরং সৌন্দর্যকে সঠিক সীমারেখার মধ্যে রাখার শিক্ষা দেয়।

যারা দ্বীনের নির্দেশনা মেনে নিজেকে সুন্দর ও পরিপাটি রাখতে চান, তাদের জন্য “রূপচর্চার মাসায়িল” হতে পারে অত্যন্ত প্রয়োজনীয় একটি বই। 📖

আমরা অনেকেই জানি না, আল্লাহর কাছে সেই ব্যক্তিই সবচেয়ে প্রিয়, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল্লাহর রাসুল (ﷺ) বলেছেন,...
09/06/2026

আমরা অনেকেই জানি না, আল্লাহর কাছে সেই ব্যক্তিই সবচেয়ে প্রিয়, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল্লাহর রাসুল (ﷺ) বলেছেন, ‘কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণের জন্য তার সাথে হেঁটে যাওয়া আমার কাছে এই মসজিদে (মাসজিদে নববিতে) এক মাস ইতিকাফ করার চেয়েও উত্তম।’

সুবহানাল্লাহ! অন্যের মুখে হাসি ফোটানো, বিপদ দূর করা কিংবা ঋণ পরিশোধে সাহায্য করার মতো কাজগুলো রবের কতটা প্রিয়!

কীভাবে নিজের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে মানুষের উপকারের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়? কীভাবে আত্মকেন্দ্রিকতার খোলস ভেঙে একজন সত্যিকারের মুমিন নারী হওয়া যায়? সেই মানবিকতা ও আত্মশুদ্ধির পাঠ নিতে পড়ুন ‘মুমিন নারীর সারাদিন’ বইটি।

প্রিয় বোন, আপনার সংগ্রহে আছে তো বইটি?

নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি থাকেবই : মর্নিং মেসেজ
09/06/2026

নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি থাকে

বই : মর্নিং মেসেজ

আস সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে শায়খ আহমাদুল্লাহ-এর অসাধারণ বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’।বইটিতে ঈমানের...
08/06/2026

আস সুন্নাহ ফাউন্ডেশন পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে শায়খ আহমাদুল্লাহ-এর অসাধারণ বই ‘ঈমানের অপরিহার্য পাঠ’।
বইটিতে ঈমানের পরিচয়, তাওহীদের বিবরণ ও শির্কের ভয়াবহতার পাশাপাশি কুরআন-হাদীসের আলোকে আধুনিক যুগের নিত্য-নতুন কুফর, নিফাক ও ঈমান ভঙ্গের কারণগুলো খুব সহজ ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে। সেই সাথে এতে পাবেন পরকালীন জীবনের এক পূর্ণাঙ্গ মানচিত্র।
ঈমান কীভাবে অশান্ত হৃদয়ে প্রশান্তি আনে এবং দুনিয়া ও আখিরাতের চমৎকার ভারসাম্য তৈরি করে—বইটির প্রতিটি পাতা আপনাকে সেই গভীর উপলব্ধির সামনে দাঁড় করাবে। সংশয়ের অন্ধকার এড়িয়ে যারা আলোর সন্ধান খুঁজছেন, এটি তাঁদের জন্য এক অপরিহার্য গাইড।
বইটির অর্ডার করতে ইনবক্স করুন 📩

অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায়, কিন্তু একটি প্রশ্নের উত্তর খুঁজে পায় না—“মুহাম্মাদ ﷺ কি সত্যিই আল্লাহর রাসূল?”“Is H...
08/06/2026

অনেক মানুষ ইসলাম সম্পর্কে জানতে চায়, কিন্তু একটি প্রশ্নের উত্তর খুঁজে পায় না—“মুহাম্মাদ ﷺ কি সত্যিই আল্লাহর রাসূল?”

“Is He The Messenger?” বইটি সেই প্রশ্নেরই যুক্তিনির্ভর ও হৃদয়গ্রাহী উত্তর খোঁজে। রাসূলুল্লাহ ﷺ–এর চরিত্র, জীবন, নবুওয়াতের প্রমাণ এবং তাঁর নিয়ে আসা বার্তার সত্যতা এমনভাবে তুলে ধরা হয়েছে, যা পাঠককে গভীরভাবে ভাবতে বাধ্য করে।

এটি শুধু একটি বই নয়; বরং সত্যের সন্ধানীদের জন্য এক আন্তরিক আহ্বান। সন্দেহ, প্রশ্ন এবং অনুসন্ধানের পথ পেরিয়ে বইটি পাঠককে নবীজির ﷺ পরিচয়ের সামনে দাঁড় করিয়ে দেয়।

যারা জানতে চান, কেন কোটি কোটি মানুষ চৌদ্দশ বছর পরও মুহাম্মাদ ﷺ-কে ভালোবাসে এবং অনুসরণ করে, তাদের জন্য“Is He The Messenger?” হতে পারে অসাধারণ একটি পাঠ। 📖✨🤍

কেমন কাটত নবিজি ﷺ-এর সকাল থেকে সন্ধ্যা? চলুন ঘুরে আসি সেই সোনালী সময়ে... খেজুরগাছের ছায়ায় ঘেরা শান্ত মদিনা শহর, যার অলিগ...
08/06/2026

কেমন কাটত নবিজি ﷺ-এর সকাল থেকে সন্ধ্যা? চলুন ঘুরে আসি সেই সোনালী সময়ে...
খেজুরগাছের ছায়ায় ঘেরা শান্ত মদিনা শহর, যার অলিগলিতে মিশে আছে নবিজি ﷺ-এর পবিত্র পায়ের চিহ্ন। কেমন হতো, যদি আমরা সময়ের চাকা ঘুরিয়ে একটি পুরো দিন স্বয়ং আল্লাহর রাসূল ﷺ-এর সাথে কাটাতে পারতাম?
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর প্রতিটি নিমেষ এবং মহৎ অথচ সাদাসিধে জীবনকে চোখের সামনে জীবন্ত করতেই ওয়াফি পাবলিকেশনের চমৎকার সীরাত গ্রন্থ ‘এক দিঘল দিনে নবিজি ﷺ’।
লেখক আব্দুল ওয়াহহাব ইবনে নাসির আত-তুরাইরীর এই বইটিতে নবিজি ﷺ-এর কর্মব্যস্ত দিনলিপি, মানুষের সাথে তাঁর নিবিড় ব্যবহার এবং যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করার এক অনন্য রূপরেখা ফুটে উঠেছে।
নবিজি ﷺ-এর ভালোবাসায় হারিয়ে যেতে এবং তাঁর আদর্শে জীবন সাজাতে বইটি আজই সংগ্রহ করুন।

ইয়াকীন ও ইখলাসে গড়া দুআ—ইউনুস (আ.) থেকে শিক্ষা দুআ ইউনুস পড়ার সময় আমাদের এমন দৃঢ় বিশ্বাস থাকা চাই। ইয়াকীন ও ইখলাসের সাথে...
07/06/2026

ইয়াকীন ও ইখলাসে গড়া দুআ—ইউনুস (আ.) থেকে শিক্ষা
দুআ ইউনুস পড়ার সময় আমাদের এমন দৃঢ় বিশ্বাস থাকা চাই। ইয়াকীন ও ইখলাসের সাথে দুআটি করতে হবে। কঠিন বিপদে বিগড়ে না গিয়ে এই দৃঢ় বিশ্বাস অন্তরে গেঁথে নিতে হবে, যদি কেউ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে, তাহলে কেবল আল্লাহই পারবেন।
এই ইয়াকীন ও ইখলাসের সাথে একাগ্রচিত্তে আল্লাহকে আহ্বান করতে হবে। তবেই আল্লাহ তাআলা ইউনুস (আ.)-কে যেভাবে সাড়া দিয়েছিলেন, ইনশাআল্লাহ তিনি আপনাকেও সাড়া দেবেন। 'এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি' আল্লাহর এই কথার ওপর আস্থা রাখলে তিনিই আপনার জন্য যথেষ্ট।
ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি পাওয়ার পর আল্লাহ তাআলা তাঁকে নিরাপদে তীরে পৌঁছে দেবার ব্যবস্থা করলেন। কুরআনের ভাষায়: 'তারপর আমি তাকে গাছপালাহীন সৈকতে নিক্ষেপ করলাম, আর সে ছিল (তখন) রুগ্ন।' (সূরা সফফাত, ৩৭: ১৪৫)
সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাদ্বি.) এই ( سَقِيْمٌ )রুগ্নশব্দের ব্যাখ্যায় বলেছেন, 'পালকহীন ছানার মতো।"(তাফসীর ইবনু কাসীর) অর্থাৎ পালকহীন পাখির ছানা যেমন দুর্বল হয়, ইউনুস (আ.) সমুদ্রের তীরে নিক্ষিপ্ত হওয়ার মুহূর্তে ঠিক তেমনই দুর্বল ছিলেন।
‘বিপদমুক্তির হাতিয়ার দুআ ইউনুস’ বই থেকে নেয়া। বইটির অর্ডার করতে ইনবক্স করুন 📩

দীনে ফেরার পরও অনেক ভাই-বোন শত চেষ্টা করেও মিউজিক ছাড়তে পারছে না। তাদের জন্য হাইলি রেকমেন্ডেড একটি বই হলো- "ইজ মিউজিক হা...
07/06/2026

দীনে ফেরার পরও অনেক ভাই-বোন শত চেষ্টা করেও মিউজিক ছাড়তে পারছে না। তাদের জন্য হাইলি রেকমেন্ডেড একটি বই হলো- "ইজ মিউজিক হালাল?"

ইজ মিউজিক হালাল
লেখক: ড. গওহর মুশতাক
প্রকাশনায়: সমকালীন প্রকাশন

অর্ডার করতে ইনবক্স করুন 📩

‘আমি মেহরিনকে সবকিছু দিতে পারি, সবকিছু; কিন্তু তোমাকে নয়। তুমিই একমাত্র মানুষ, যার থেকে আমি কোনোভাবেই সরে আসতে পারব না।...
07/06/2026

‘আমি মেহরিনকে সবকিছু দিতে পারি, সবকিছু; কিন্তু তোমাকে নয়। তুমিই একমাত্র মানুষ, যার থেকে আমি কোনোভাবেই সরে আসতে পারব না। তুমি শুধুই আমার, আমারই থাকবে। আমি ঠিক বলছি না? বলো আসওয়াদ, তুমি শুনছ তো?’

বই : হাম কাহা কে সাচ্চে থে
লেখিকা : উমেরা আহমেদ
প্রকাশনায় : নোঙর প্রকাশন

সংগ্রহ করবেন কবে?

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Falah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category