AmaNah Electronics

AmaNah Electronics বিশ্বাসের সাথে সুবিধা।
আমরা সরবরাহ করি মানসম্মত ও নির্ভরযোগ্য হোম অ্যাপ্লায়েন্স ।

18/05/2026
10/05/2026






“আমার টাকা নাই বলে কিছু হয় না” এই কথাটা সবচেয়ে বেশি বলে যাদের কিছু করার ইচ্ছা নাই 😔এই গাড়িটা যে কিনেছে, সে শুধু টাকা ...
09/05/2026

“আমার টাকা নাই বলে কিছু হয় না” এই কথাটা সবচেয়ে বেশি বলে যাদের কিছু করার ইচ্ছা নাই 😔

এই গাড়িটা যে কিনেছে, সে শুধু টাকা দিয়ে কিনেনি এই গাড়ি চড়তে বড় নেটওয়ার্ক ও লাগে।

ভাই সত্যি কথাটা একটু শুনো,

“সমস্যা শুধু টাকা না থাকা না, সমস্যা হলো — তোমার নেটওয়ার্কে সঠিক মানুষ নেই।”

আমার বড় ভাই বলে “৩ জন কোটিপতির সাথে চললে তুই ৪ নম্বর কোটিপতি হবি” টাকাই টাকাকে টানে

নেটওয়ার্কে ভালো মানুষ থাকলে এক ফোন কলে চাকরি হয়!
নেটওয়ার্কে টাকার মানুষ থাকলে ব্যবসায় পুঁজির অভাব হয় না!
নেটওয়ার্কে প্রভাবশালী মানুষ থাকলে বাংলাদেশ কেউ তোমাকে আটকাতে পারবে না!
এমনকি জান্নাতে যেতেও আল্লাহর সাথে সম্পর্ক লাগবে।

কখনো খেয়াল করেছ যে,
গ্রামের একটা ছেলে অনেক বোঝে, অনেক পরিশ্রমী।
কিন্তু তাকে কেউ চেনে না। তাই সে গ্রামেই থেকে যায়।

আবার, শহরের আরেকটা ছেলে কম বোঝে।
কিন্তু ১০ জন ব্যবসায়ী তাকে চেনে।
একজন পরামর্শ দেয়, একজন কাস্টমার দেয়, আরেকজন পুঁজি দেয়।এক বছরে তার ব্যবসা দাঁড়িয়ে যায়।

পার্থক্য শুধু টাকায় না নেটওয়ার্কে।
তাই আজই শুরু করো ।তোমার কমিউনিকেশন আর মানুষের সাথে মেশার স্কিল নিয়ে কাজ শুরু কর।
মনে রেখ, রিযিক আল্লাহ দেন কাজ তোমাকেই করতে হবে।

দুনিয়ার সব চিন্তা একদিকে আর বিবাহিত মহিলাদের 'কী দিয়ে কী রান্না করবো' এই চিন্তা একদিকে🥲রাতে ঘুমাতে যাই সকালে রুটি বানাবো...
08/05/2026

দুনিয়ার সব চিন্তা একদিকে আর বিবাহিত মহিলাদের 'কী দিয়ে কী রান্না করবো' এই চিন্তা একদিকে🥲

রাতে ঘুমাতে যাই সকালে রুটি বানাবো নাকি খিচুড়ি এই চিন্তা নিয়ে। সকালটা কোনমতে পার করে পেটের খাবার হজম হতে না হতে শুরু দুপুরের টেনশন।

মাঝেমধ্যে তো মনে হয় শপিংয়ে গিয়ে শাড়ির সাথে ব্লাউজের কাপড় ম্যাচ করার চাইতে বাসায় কী দিয়ে কী রান্না করবো এই সবজি ম্যাচ করা বেশি কঠিন🫠

রাতেরটা যদিও দুপুরের সাথে হয়ে যায় তাও মাথাতে আবার সকালের চিন্তা নিয়ে ঘুমানো লাগে।

এইযে ব্যাটামানুষ বউকে বলে "তোমার আবার কীসের চিন্তা?" এরা কী জানে নাকি যে ইরান-মেরিকা যুদ্ধ, শেয়ারবাজারের দরপতন, দেশের রিজার্ভ ইত্যাদির চিন্তার চাইতেও কোন বেলাতে কী রান্না হবে এই চিন্তা বেশি পেইন দেয়!

এরচেয়ে যদি তিনবেলা রান্নার ইলেক্টিক প্লানার বের হতো কতোই না ভালো হতো নারীদের জন্য তাই না ?

না মানি যে হারে ইলেকট্রনিক জিনিস বের হচ্ছে, অপেক্ষা করুন এমন কিছু বের হতেও দেরি নাই 🤭

ওয়াশিং মেশিনের ব্যবহারের উপকারিতা: সময়, শ্রম ও অর্থের সাশ্রয়আধুনিক জীবনযাত্রায় ওয়াশিং মেশিন একটি অপরিহার্য গৃহস্থালি যন্...
20/04/2026

ওয়াশিং মেশিনের ব্যবহারের উপকারিতা: সময়, শ্রম ও অর্থের সাশ্রয়

আধুনিক জীবনযাত্রায় ওয়াশিং মেশিন একটি অপরিহার্য গৃহস্থালি যন্ত্র। হাতে কাপড় কাচার যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে এটি আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও আরামদায়ক করে তুলেছে। নিচে ওয়াশিং মেশিন ব্যবহারের গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা তুলে ধরা হলো—

১. সময় বাঁচায়

হাতে কাপড় কাচতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। ওয়াশিং মেশিন মাত্র ৩০-৪৫ মিনিটে পুরো লন্ড্রির কাজ শেষ করে দেয়। এ সময়টুকু আপনি অন্য কাজে বা বিশ্রামে ব্যয় করতে পারেন।

২. শ্রমের ব্যয় কমায়

বিশেষ করে বড় শার্ট, চাদর, কম্বল বা জিন্সের প্যান্ট হাতে কাচা কষ্টসাধ্য। ওয়াশিং মেশিন এই কঠিন কাজটি স্বয়ংক্রিয়ভাবে করে দেয়, ফলে হাত-পিঠে ব্যথা বা ক্লান্তি থাকে না।

৩. পানি ও বিদ্যুৎ সাশ্রয় করে

আধুনিক ওয়াশিং মেশিনগুলো নির্দিষ্ট পরিমাণ পানি ও বিদ্যুৎ ব্যবহার করে। হাতে কাচার তুলনায় এটি প্রায় ৪০% পর্যন্ত পানি বাঁচায়, বিশেষ করে ফ্রন্ট-লোড মেশিনগুলো আরও কার্যকরী।

৪. কাপড়ের আয়ু বাড়ায়

হাতে জোরে ঘষে বা পিটিয়ে কাপড় কাচলে ফাইবার নষ্ট হয়, রঙ উঠে যায়। ওয়াশিং মেশিন মৃদু ঘূর্ণনে ও নির্দিষ্ট তাপমাত্রায় কাপড় ধোয়, ফলে কাপড়ের মান ভালো থাকে এবং দীর্ঘদিন টেকে।

৫. স্বাস্থ্যসম্মত ও জীবাণুমুক্তকরণ

ওয়াশিং মেশিনের গরম পানি ও ডিটারজেন্টের কার্যকরী মিশ্রণ কাপড়ের ভেতরের ময়লা, ঘাম, ব্যাকটেরিয়া ও অ্যালার্জেন দূর করে। বিশেষ করে শিশু ও রোগীর কাপড়ের জন্য এটি অত্যন্ত জরুরি।

৬. বিভিন্ন ফ্যাব্রিকের জন্য আলাদা সেটিংস

আধুনিক ওয়াশিং মেশিনে সিল্ক, উল, সুতি, সিনথেটিক—প্রতি ফ্যাব্রিকের জন্য আলাদা ওয়াশিং প্রোগ্রাম থাকে। এতে আপনার পছন্দের জামাগুলো নষ্ট হওয়ার ভয় থাকে না।

৭. বর্ষা বা শীতকালে সুবিধাজনক

বর্ষায় কাপড় শুকাতে সমস্যা হয়, আবার শীতে হাতে পানি স্পর্শ করা কষ্টকর। ওয়াশিং মেশিন সহজেই এই সময়গুলোতে স্পিন ড্রাই করে কাপড় কম ভেজা অবস্থায় দেয়, যা সহজে শুকানো যায়।

৮. পরিবেশবান্ধব কিছু মডেল

এনার্জি স্টার রেটিং সম্পন্ন ওয়াশিং মেশিন কম পানি ও বিদ্যুৎ খরচ করে, যা পরিবেশের জন্যও ভালো।

সংক্ষেপে বললে,

ওয়াশিং মেশিন শুধু একটি বিলাসিতা নয়, বরং একটি প্রয়োজনীয় হাতিয়ার। এটি আপনার সময়, স্বাস্থ্য, অর্থ ও পরিবেশ—সবকিছুরই যত্ন নেয়। তাই আজই একটি উপযুক্ত ওয়াশিং মেশিন কিনে লন্ড্রির ঝামেলা থেকে মুক্তি পান।

আপনার মূল্যবান সময় ও শ্রমকে সম্মান জানান – ওয়াশিং মেশিনকে বাড়িতে আনুন।

নিয়তের বরকত!সাংসারিক খরচ যখন ইবাদত...মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজই অর্থবহ হতে পারে যদি তার পেছনে সঠিক উদ্দেশ্য বা...
19/04/2026

নিয়তের বরকত!
সাংসারিক খরচ যখন ইবাদত...

মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজই অর্থবহ হতে পারে যদি তার পেছনে সঠিক উদ্দেশ্য বা 'নিয়ত' থাকে। আমরা পরিবার-পরিজনের জন্য অক্লান্ত পরিশ্রম করি, অর্থ ব্যয় করি। কিন্তু এই ব্যয় কি কেবলই সামাজিক দায়িত্ব নাকি এর আত্মিক কোনো মূল্য আছে? একটি প্রচলিত লোকগল্প এবং রাসুলুল্লাহ (ছা.)-এর বাণীর আলোকে নিয়তের এই গুরুত্ব অত্যন্ত স্পষ্টভাবে ফুটে ওঠে।

একটি রূপক গল্প ও দৃষ্টিভঙ্গির পার্থক্য!
📍এক ব্যক্তি প্রতিদিন হোটেল থেকে ছয়টি রুটি কিনতেন। একদিন কৌতূহলী দোকানদার এর কারণ জানতে চাইলে তিনি এক অদ্ভুত উত্তর দিলেন। তিনি বললেন,

📍দুইটি দিয়ে দেনা শোধ করি!
অর্থাৎ, বৃদ্ধ বাবা-মাকে খাওয়ানো। শৈশবে তারা আমাকে খাইয়ে বড় করেছেন, আজ তা শোধ করার পালা।

📍দুইটি ধার দিই! অর্থাৎ, সন্তানদের খাওয়ানো। আশা করা যায়, তারা বড় হয়ে ভবিষ্যতে বাবার দেখাশোনা করবে।

📍একটি ফেলে দিই! এটি তিনি পরিহাস করে স্ত্রীকে খাওয়ানোকে বুঝিয়েছেন। কারণ স্ত্রীর পেছনে খরচ করলে তা থেকে সরাসরি কোনো প্রতিদান বা 'ফেরত' পাওয়ার পার্থিব আশা থাকে না।

📍বাকি একটি নিজে খাই।

এই গল্পটি আমাদের সমাজের একটি প্রচলিত দৃষ্টিভঙ্গিকে ফুটিয়ে তোলে, যেখানে পারিবারিক ব্যয়কে কেবল একটি পার্থিব লেনদেন বা দায়িত্ব হিসেবে দেখা হয়।
কিন্তু ইসলামের দৃষ্টিতে পারিবারিক ব্যয়
সাধারণ আমল আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা আমলের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। ইসলাম আমাদের শিখিয়েছে যে, পরিবার-পরিজনের জন্য ব্যয় করা কেবল সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি মহান ইবাদত।

আবু মাস’ঊদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (ছা.) বলেছেন,

“নিসন্দেহে কোনো মুসলিম যখন সওয়াবের আশায় তার পরিবারের জন্য খরচ করে, তা তার জন্য ছাদাকা হিসেবে গণ্য হয়।”
📚সহীহ বুখারী হা/ ৫৫,
📚সহীহ মুসলিম হা/ ১০০২

অর্থাৎ, পকেটের টাকা সবারই খরচ হয়, কিন্তু যার নিয়ত সঠিক, তার সেই খরচটি নিছক ব্যয় না হয়ে ইবাদতে পরিণত হয়। নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে 'ফেলে দেওয়া' বা 'জলে যাওয়া' বলে কিছু থাকে না।

আমরা যখন বাজার থেকে মাছ, মাংস বা শাক-সবজি কিনি, সন্তানদের স্কুলের ফী দেই কিংবা অসুস্থ স্ত্রীর জন্য ওষুধ কিনি—তখন কি আমাদের মনে এই অনুভূতি থাকে যে আমি একটি ইবাদত করছি? অধিকাংশ সময় আমরা এগুলোকে কেবলই 'সংসার চালানো' মনে করি।

কিন্তু আজ থেকে আমরা আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে পারি। কেনাকাটা বা ব্যয়ের সময় আমরা মনে মনে বা অস্ফুট স্বরে আল্লাহকে বলতে পারি—

“হে আল্লাহ, এই খরচ আমি কেবল তোমার সন্তুষ্টির জন্য এবং তোমার নির্দেশ পালনের জন্য করছি, তুমি এটি কবুল করো।”

কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নেককার বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বলেছেন,

“আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদের খাওয়াই; তোমাদের থেকে না আমরা কোনো প্রতিদান চাই, না কোনো কৃতজ্ঞতা।”
(সূরা ইনসান, আয়াত ০৯)

জীবনের যাতা কলে পড়ে আমাদের অনেক কষ্টার্জিত অর্থ ব্যয় হয়ে যায়। এই ব্যয়কে আমরা যদি সঠিক নিয়তের মাধ্যমে পরকালের পাথেয় হিসেবে জমা করতে পারি, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

আসুন, আজ থেকেই আমরা সংকল্প করি যে, পরিবারের পেছনে করা আমাদের প্রতিটি খরচ হবে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে একদিকে যেমন সংসারে বরকত আসবে, অন্যদিকে প্রতিটি টাকা ব্যয় করার বিনিময়ে মহান আল্লাহর দরবারে ছাদাকার সওয়াব লেখা হবে ইনশা-আল্লাহ
সাগর হারুন রশিদ সালাফী

আমার এই লেখা সবার জন্য নয়, যাঁরা বিবেচনাবোধ সম্পন্ন, সঠিক জ্ঞান অন্বেষণকারী - ভদ্র ব্যক্তিত্ব জন্য।
©

আপনি চাইলে আমাদের মাধ্যমে আপনার স্ত্রীর জন্য ছবির এই প্রয়োজনীয় জিনিসগুলো কিনে দিতে পারেন।
সওয়াবের নিয়তে।
যতোদিন চলবে এই জিনিস গুলো,যতো দিন আপনার স্ত্রীর কাজকে সহজ করবে।
ততোদিন সওয়াব পেতে থাকবেন।

ভালো না?
ভালোইতো তায় না 😃

আসসালামু আলাইকুম,আপনার ঘরকে আরও আরামদায়ক, স্মার্ট এবং আধুনিক করতে চাইলে সঠিক হোম অ্যাপ্লায়েন্স নির্বাচন খুবই গুরুত্বপূর্...
18/04/2026

আসসালামু আলাইকুম,
আপনার ঘরকে আরও আরামদায়ক, স্মার্ট এবং আধুনিক করতে চাইলে সঠিক হোম অ্যাপ্লায়েন্স নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

আমরা চেষ্টা করি আপনাদের জন্য শুধু প্রোডাক্ট না, বরং একটি নির্ভরযোগ্য সল্যুশন দিতে।
এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে দৈনন্দিন প্রয়োজনীয় সব ইলেকট্রনিক্স—সবকিছুই থাকবে সঠিক গাইডলাইনসহ।

অনেকেই ইনবক্সে জানতে চান—কোনটা ভালো হবে, কোনটা কম বিদ্যুৎ খাবে, কোনটা টেকসই।
সময় স্বল্পতার কারণে সবার আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না, তাই এই পেজটিকে ফলো করে রাখুন। নিয়মিত পোস্টে আপনার প্রয়োজনীয় সব তথ্য পেয়ে যাবেন।

আমাদের লক্ষ্য একটাই—আপনার টাকার সঠিক মূল্য নিশ্চিত করা এবং দীর্ঘদিন নিশ্চিন্তে ব্যবহার করার মতো পণ্য সাজেস্ট করা।

আপনি যদি চান— নিজের জন্য সেরা প্রোডাক্ট বেছে নিতে
সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত নিতে
এবং ঝামেলা ছাড়া কেনাকাটা করতে

তাহলে এখনই পেজটি লাইক ও ফলো করে পাশে থাকুন।

আমানাহ ইলেকট্রনিকস
আপনার ঘরের আরাম, আমাদের নির্ভরতার প্রতিশ্রুতি ❤️

*** আসসালামু আলাইকুম, অনেকেই নতুন করে Philips এয়ার ফ্রাইয়ার নিচ্ছেন, কিন্তু সঠিক ব্যবহার না জানার কারণে কাঙ্ক্ষিত রেজাল্...
14/04/2026

*** আসসালামু আলাইকুম, অনেকেই নতুন করে Philips এয়ার ফ্রাইয়ার নিচ্ছেন, কিন্তু সঠিক ব্যবহার না জানার কারণে কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছেন না। আজকে এয়ার ফ্রাইয়ার ব্যবহারের সম্পূর্ণ গাইড সহজভাবে তুলে ধরলাম।

*** এয়ার ফ্রাইয়ার কীভাবে কাজ করে
এটি মূলত গরম বাতাস চারদিকে ঘুরিয়ে খাবার রান্না করে। তাই তেল কম লাগে, কিন্তু ঠিকভাবে ব্যবহার না করলে খাবার কাঁচা বা শুকনো হয়ে যেতে পারে।

*** প্রথমবার ব্যবহারের আগে
মেশিনের বাস্কেট ও ট্রে ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন।
প্রথমবার খালি অবস্থায় ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট চালিয়ে নিন।

*** রান্না শুরু করার নিয়ম
প্রথমে ৩–৫ মিনিট প্রিহিট করে নিলে ভালো রেজাল্ট পাওয়া যায়।
খাবার বাস্কেটে দিন, কিন্তু একসাথে বেশি ভরে ফেলবেন না।
হালকা তেল ব্রাশ করলে খাবার আরও সুন্দর ও ক্রিস্পি হবে।

*** তাপমাত্রা ও সময় সেটিং (কমন আইটেম)
ফ্রেঞ্চ ফ্রাই: ১৮০ ডিগ্রি, ১৫–২০ মিনিট
চিকেন: ১৮০–২০০ ডিগ্রি, ২০–২৫ মিনিট
মাছ: ১৮০ ডিগ্রি, ১২–১৫ মিনিট
নাগেটস: ১৮০ ডিগ্রি, ১০–১৫ মিনিট
কেক বা পুডিং: ১৬০ ডিগ্রি, ২০–৩০ মিনিট

*** মাঝখানে চেক করা খুব জরুরি
রান্নার মাঝপথে একবার বাস্কেট ঝাঁকিয়ে বা খাবার উল্টে দিলে সবদিক সমানভাবে রান্না হবে।

*** ভালো রেজাল্ট পাওয়ার কিছু গুরুত্বপূর্ণ টিপস
একসাথে বেশি খাবার দেবেন না, এতে বাতাস চলাচল বাধাগ্রস্ত হয়।
পাতলা করে কাটা খাবার দ্রুত ও ভালো রান্না হয়।
চিকেন বা মাংস আগে মেরিনেট করে নিলে টেস্ট অনেক ভালো হয়।
অল্প তেল ব্যবহার করলেই যথেষ্ট, বেশি তেল দিলে আসল সুবিধা পাওয়া যাবে না।

*** কোন জিনিসগুলো এয়ার ফ্রাইয়ারে দেওয়া ঠিক না
খুব বেশি তরল খাবার
ঢিলেঢালা ব্যাটার
অতিরিক্ত সসযুক্ত খাবার

*** পরিষ্কার করার নিয়ম
ব্যবহার শেষে ঠান্ডা হলে বাস্কেট খুলে সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
ভেতরে তেল জমে থাকলে পরিষ্কার করে মুছে নিন।

*** শেষ কথা
এয়ার ফ্রাইয়ার সঠিকভাবে ব্যবহার করলে কম তেলে, কম সময়ে, স্বাস্থ্যকর ও মজার খাবার তৈরি করা সম্ভব। প্রথম কয়েকদিন ট্রাই করে নিজের মতো টাইম ও সেটিং বুঝে নিন।

সুরাইয়া রীমা

উন্নত বিশ্বের কোনো ক্ষতি হোক বা না হোক, আমাদের দেশের ক্ষতি হবেই।আমাদের দেশের রাজনৈতিকরা কেবল নিজেদের কথা চিন্তা করে, নিজ...
10/04/2026

উন্নত বিশ্বের কোনো ক্ষতি হোক বা না হোক, আমাদের দেশের ক্ষতি হবেই।
আমাদের দেশের রাজনৈতিকরা কেবল নিজেদের কথা চিন্তা করে, নিজেরা ভালো থাকার চিন্তা করে।
দেশ দেশের সাধারণ মানুষকে নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নাই।

আমরা ব্যবসায়ীরা আছি তার চেয়ে মহা বিপদে।
কাস্টমার মাল চাইতেছে, আর আমরা তা দিতে পারছি না।
অর্ডার আসছে, পণ্য না থাকার কারণে ক্যানসেল করতে হচ্ছে।
জানি না আমরা কবে শান্তিমতো একটি জীবন পাবো,একটি দেশ পাবো।

Address

Jhenaidah Sadar
Khulna
7300

Website

Alerts

Be the first to know and let us send you an email when AmaNah Electronics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share