01/10/2022
সংগ্রহিতঃ
একটা কোর্স করতে যখন দেশের বাইরে ছিলাম, তখন রবিন নামের এক বাংলাদেশী ভাইয়ের সাথে রুম শেয়ার করে থাকতাম। একদিন রুমে এসে দেখি উনি লাগেজ গোছাচ্ছেন।
আমি হেসে বললাম- দেশে যাবেন দেখে ভাই তো দেখি মহাখুশি!
রবিন ভাই লাগেজের চেইনটা লাগিয়ে হাসিমুখে বললো- “ভাই, ৮ বছর পর দেশে যাচ্ছি, মনে তো আনন্দ হবেই। ছোট বোনটাকে এতোটুকু দেখে এসেছিলাম, আর এখন তারই বিয়ে হয়ে যাচ্ছে! বোনটা যখন আমাকে দেখবে, খুশিতে যে কি করবে এটা ভেবেই আমার চোখে পানি এসে যাচ্ছে।”
রবিন ভাই হাসিমুখে কথা বলছিলো, অথচ আনন্দে উনার চোখ জ্বল জ্বল করছিলো। এমন সময় রবিন ভাইয়ের বাবা ফোনে উনার কাছে জানতে চাইলো- “কিরে, শুনলাম তুই নাকি দেশে আসবি?”
রবিন ভাই হাসিমুখে উনার বাবাকে জানালো- “হ্যাঁ বাবা, আসবো। ছোট বোনের বিয়ে, বড় ভাই কি না এসে পারে?”
অপর প্রান্ত থেকে উনার বাবা বললেন- “তোর শুধু শুধু এতো টাকা খরচ করে আসতে হবে না! বিয়ে ঘরোয়া পরিবেশেই হবে। তাছাড়া নতুন জমি কিনেছি, টাকা-পয়সার একটা বিষয় আছে না? তাই আসার দরকার নেই!”
বাবার সাথে কথা বলা শেষে রবিন ভাই যখন ছোট বোনকে জিজ্ঞেস করলো- “কিরে, তুইও কি চাস আমি তোর বিয়েতে না আসি?”
ছোট বোন বললো- “এমনিতেই বাবা অনেক টাকা খরচ করছে। ৪০০ জন লোকের খাওয়ার ব্যবস্থা করতে গরু-খাসি কিনে এনেছে। এই অবস্থায় তোমার এতো টাকা খরচ করে দেশে আসতে হবে না!”
রবিন ভাই ফোনটা রেখে যখন লাগেজ থেকে কাপড়গুলো নামাচ্ছিলো, তখন উনাকে জিজ্ঞেস করলাম- ভাই, আপনি কি দেশে যাবেন না?
চোখের জল মুছতে মুছতে রবিন ভাই বললেন- “বাবা বিয়েতে আয়োজন করেছে ৪০০ লোকের। আমি গেলে তো ৪০১ জন হয়ে যাবে! ১ জনের দায়িত্ব বাবা নিতে পারবে না, তাই যাবো না!”
সেদিন নিজ চোখে একজন প্রবাসীর কষ্ট দেখেছিলাম, দেখেছিলাম একজন প্রবাসীর সাথে তারই কাছের মানুষগুলো কেমন নির্মম আচরণ করে…
প্রতিদিন কাজ শেষে রবিন ভাই তার ছোট ভাইকে ফোন করে বলতো, বাড়ির আশপাশটা একটু ভিডিও করে পাঠাতে, কিন্তু ছোট ভাই বিরক্ত হয়ে ফোন রেখে দিতো, অথচ সেই ছোট ভাইকে কয়েকদিন আগেই রবিন ভাই বাইক কেনার টাকা পাঠিয়েছে।
আমি যখন নতুন আইফোন কিনলাম, তখন উনি আইফোনটা হাতে নিয়ে বললেন- “এটাই তাহলে আইফোন? যার জন্য মানুষ এতো পাগল!”
আমি বললাম- “আপনিও তো একটা আইফোন কিনতে পারেন। কি একটা ফোন ব্যবহার করেন, অর্ধেক ভাঙা!”
উনি হেসে বললেন- “কিনবো একটা আইফোন, ছোট বোনের জামাইয়ের জন্য!”
আমি উনার দিকে তাকিয়ে মনে মনে ভাবতে