01/05/2021
🌿অ্যালোভেরা / ঘৃতকুমারী একটি ঔষধি গাছ,যার আছে হাজারো ব্যবহার! ঘৃতকুমারী চুল,ত্বকের যত্নে যেমন ব্যবহৃত হয়,তেমনি এতে রয়েছে অনেক ঔষধি গুণ,যা আপনার শরীরকে ভিতর থেকে সুস্থ রাখতে সাহায্য করে..
🌿চুলের যত্নে :
মাথার খুশকি দূর করতে এর কোন তুলনা নেই। ঝলমলে চুলের জন্যে ও চুল পড়া কমাতেও অ্যালোভেরা অনেক উপকারী। অ্যালোভেরার নিয়মিত ব্যবহার আপনার চুলের যাবতীয় সকল সমস্যা সমাধান করবে..
🌿ত্বকের যত্নে :
ত্বকের প্রায় সকল সমস্যাতেই অ্যালোভেরার ব্যবহার রয়েছে। অ্যালোভেরার অ্যান্টি ইনফ্লামেনটরি উপাদান ত্বকের ইনফেকশন দূর করে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। রোদে পোড়া ভাব কমাতে,কাটা দাগ দূর করতে,ব্রণের দাগ দূর করতে অ্যালোভেরা ব্যবহার করা যায়।
🌿হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে :
অ্যালোভেরা অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে, যা হজমশক্তি বাড়িয়ে থাকে। অ্যালোভেরা ডায়রিয়ার বিরুদ্ধেও অনেক ভাল কাজ করে।
এতে থাকা অ্যান্টি ম্যাইক্রোবিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদানসমূহ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। নিয়মিত অ্যালোভেরার জুস পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। দেহ থেকে ক্ষতিকর টক্সিক পদার্থ বের করে দিতেও এর জুড়ি নেই..