Apon Traders

Apon Traders Cosmetics are not a modern invention. People have used different substances to change their appearanc

এই ধরনের প্রডাক্ট নিতে পারবেন পাইকারি রেটে ০১৭৪০৩৬৪১৪১
10/03/2023

এই ধরনের প্রডাক্ট নিতে পারবেন পাইকারি রেটে
০১৭৪০৩৬৪১৪১

পাইকারী মূল্যে নিতে পারবেনবিয়ের ওড়না, টোপর,  বাসর ঘর সাজানোর পুর সেট,রেডি বার্ডে সেট,রাখি সহ বিবাহয়ের যাবতীয়  মালামালযোগ...
10/03/2023

পাইকারী মূল্যে নিতে পারবেন
বিয়ের ওড়না, টোপর, বাসর ঘর সাজানোর পুর সেট,রেডি বার্ডে সেট,রাখি সহ বিবাহয়ের যাবতীয় মালামাল
যোগাযোগ করতে পারবেন
০১৭৪০৩৬৪১৪১

আগেকার যুগ থেকেই তেলে আমলকী ভিজিয়ে রেখে সেই তেল মাথায় লাগানো হত মজবুত চুলের জন্য। আমলকীর এই জাদুকরী গুনাগুণই ব্যবহার ক...
16/11/2022

আগেকার যুগ থেকেই তেলে আমলকী ভিজিয়ে রেখে সেই তেল মাথায় লাগানো হত মজবুত চুলের জন্য। আমলকীর এই জাদুকরী গুনাগুণই ব্যবহার করা হয়েছে কুমারিকা হেয়ার ফল কন্ট্রোল অয়েলে। এছাড়া বেশ অল্প সময়ে চুলকে ঘন কাল করতে সক্ষম এই উপাদানটি। চুলে অ্যালো ভেরা লাগালে যেমন চুল মসৃণ আর সিল্কি হয় তেমনি ফলাফল পাওয়া যায় কুমারিকা তেলে
তিন টি সাইজে পাওয়া যায়
১০০ মিলি মূল্য ৯৫ টাকা
২০০ মিলি মূল্য ১৮০ টাকা
৪০০ মিলি মূল্য ২৯০টাকা
অর্ডার করতে মেসেজ করুন ইনবক্সে
যোগাযোগ এর নাম্বার ০১৭৪০৩৬৪১৪১

অলিভ অয়েল
12/09/2022

অলিভ অয়েল

বাচ্চা দের মজাদার খেলনা
03/12/2021

বাচ্চা দের মজাদার খেলনা

27/11/2021
26/09/2021
খালি চোখে দেখা যায় না। তবে অনুভব করা যায়। সেই অনুভব সৌরভের, সতেজতার। সুগন্ধির মজা এখানেই। নিজের উপস্থিতি জানান দেবে। আপন...
26/09/2021

খালি চোখে দেখা যায় না। তবে অনুভব করা যায়। সেই অনুভব সৌরভের, সতেজতার। সুগন্ধির মজা এখানেই। নিজের উপস্থিতি জানান দেবে। আপনি তো বটেই অন্যরাও তা টের পাবে—নিশ্বাসে।

সুগন্ধির ব্যবহার তো আজকালের নয়। প্রাচীন যুগ থেকেই মানুষের পছন্দ এটি। অনেকটা অজান্তেই নিজের ব্যক্তিত্বের সঙ্গে মিলে যায় সুগন্ধি। সুগন্ধি বা পারফিউমের দোকানে গেলে বোতলজাত নানা রকম সুঘ্রাণের মধ্য থেকেই একটি গন্ধ আপনার পছন্দ হবেই। মনে হবে এটিই যেন আপনার জন্য বানানো।

প্রতিদিন সকাল থেকে রাত—মনকে সতেজ ও উৎফুল্ল রাখার কাজটা সুগন্ধিই করে। তাই পোশাক, স্থান আর পরিবেশের সঙ্গে সুগন্ধি মিলিয়ে ব্যবহার করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শুরুর দিকের কথা
ইংরেজিতে পারফিউম, ফরাসিতে পাফাম, বাংলায় পরিচিত সুগন্ধি নামে। কবে কোথায় এর উৎপত্তি, এ নিয়ে আছে বিতর্ক। উৎপত্তিস্থল হিসেবে মেসোপোটেমিয়ার (বর্তমান ইরাক, কুয়েত ও সৌদি আরব) নামই পাওয়া যায় বেশি। বিশ্বের প্রথম নারী রসায়নবিদ তাপ্পুতীর কথা রয়েছে সুগন্ধির বিভিন্ন ইতিহাসে। তিনি মেসোপোটেমিয়ায় ফুল, তেল, গাছের বিভিন্ন অংশ ব্যবহার করে তৈরি করতেন সুগন্ধি। লাতিন শব্দ পারফিউমাস (ধোঁয়ার মাধ্যমে) থেকে পারফিউম শব্দটি এসেছে। প্রাচীন মেসোপোটেমিয়া ও মিসরে সুগন্ধি তৈরির প্রক্রিয়া শুরু হয়। পরে রোমান ও পারসিয়ানরা সুগন্ধি বানানোর প্রক্রিয়া আরও আধুনিক করে তোলে। চার হাজার বছর আগে প্রতিষ্ঠিত সুগন্ধির কারখানার সন্ধানও পাওয়া গেছে সাইপ্রাসে। এখানে ফল ও ফুলের ব্যবহার করা হতো সুঘ্রাণ তৈরিতে।

ব্যক্তিত্ব প্রকাশে
উপহার হিসেবে সুগন্ধি অনায়াসে থাকতে পারে পছন্দের তালিকার শীর্ষে। অনেকেই ভাবেন এটি ব্যক্তিগত উপহার। কে কেমন সুগন্ধ পছন্দ করেন, না জেনে উপহার দিলে হয়ে যাবে হিতে বিপরীত। বিশেষজ্ঞরা মনে করেন পছন্দ-অপছন্দ, পোশাক, জীবনযাপন থেকেই বোঝা যায় কার কেমন সুগন্ধি ভালো লাগতে পারে। উল্টো দিকে আপনি কোন ধরনের সুগন্ধি ব্যবহার করছেন, তাতে আপনার ব্যক্তিত্ব কিছুটা হলেও আন্দাজ করা যাবে। উডি (কাঠ) ঘরানার সুগন্ধি যাঁরা পছন্দ করেন তাঁরা প্রকৃতি ও গাছ ভালোবাসেন। রুচিকর এবং অভিজাত, শান্ত চরিত্রের মানুষেরা সবাইকে জানিয়ে দেন তাঁদের পছন্দ উষ্ণ ও পার্থিব অনুভূতি।

অন্যদিকে রোমান্টিক ও নমনীয় মনের অধিকারীরা ফুলের মতো ঐতিহ্যবাহী সুগন্ধি পছন্দ করেন। তাঁরা রুচিকর পোশাক ও সাজ পছন্দ করেন।

ঋজু ব্যক্তিত্বের নারীদের পছন্দ প্রাচ্য (ওরিয়েন্টাল) ঘরানার সুগন্ধি। অনন্য বৈশিষ্ট্যের কারণে আট-দশজন থেকে সহজেই আলাদা করা যায় তাঁদের। অকপটে কথা বলতেও ভয় পান না তাঁরা।

উচ্ছল, প্রাণশক্তিতে ভরপুর তারুণ্যের জন্য ফলের নির্যাস। নিরুদ্বেগ থাকতে পছন্দ করেন এমন ব্যক্তিত্বের মানুষেরাও পছন্দ করেন গ্রিন পারফিউম। তাঁরা ঘুরে বেড়াতে পছন্দ করেন, তাই সারাক্ষণ নিতে চান প্রকৃতির তাজা নির্যাস।

সতেজ থাকার জন্য যেমন গোসল করতে হয়, পরিষ্কার কাপড় পরতে হয়, তেমনি প্রতিদিন সুগন্ধি ব্যবহার করাটাও জরুরি। সতেজ বোধ করার পেছনে সুগন্ধির ভূমিকা অনেক। জানালেন রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। তাঁর পরামর্শ, বাইরে যাওয়ার ২০ মিনিট আগে সুগন্ধি ব্যবহার করা উচিত। সে ক্ষেত্রে সুগন্ধি দেওয়ার পরেও মেকআপ দেওয়া যায়। মেকআপ নিয়েও সুগন্ধি দেওয়া যায়। তবে এ সময় কানের পেছনে, হাতের কবজিতে সুগন্ধি ব্যবহার করতে পারেন। এতে করে মেকআপ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে না। যেসব জায়গায় রক্তের সঞ্চালন বেশি বা শরীরের যেসব জায়গা তুলনামূলক উষ্ণ, সেসব জায়গায় সুগন্ধি স্প্রে করলে সারা দিন ধরে সুরভিত থাকা যায়। ৩০ বছর ধরে ক্লিনিকের অ্যারোমেটিক অ্যালিক্সিয়া ব্যবহার করছেন কানিজ আলমাস খান। এর হালকা সুগন্ধে সারা দিন সতেজ থাকা যায়।

সুগন্ধি আপনার উপস্থিতির জানান দেয় যেকোনো আয়োজনে
সুগন্ধি আপনার উপস্থিতির জানান দেয় যেকোনো আয়োজনে
কোন বেলায় কোন সুগন্ধি
বোতলজাত সুগন্ধি সাধারণত ৪ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়। স্থায়িত্বের সময় অনেক কিছুর ওপর নির্ভর করে। যাঁরা বেশি ঘামেন তাঁদের সুগন্ধি কম সময় থাকে, জানালেন ঢাকার পারফিউম ওয়ার্ল্ডের ব্র্যান্ড ব্যবস্থাপক তানভীর আলম। রাত ও দিনের সুগন্ধির মধ্যেও তফাত আছে। প্যাকেটের গায়ে লেখা না থাকলেও রং ও প্যাকেজিং বলে দেবে কখন কোথায় যাওয়ার আগে সুগন্ধিটা ব্যবহার করা যাবে। উজ্জ্বল হলুদ বা কমলা রঙের প্যাকেট হলে সেটা সাধারণত দিনের জন্য, মনে করিয়ে দেবে বসন্তের কথা। গাঢ় নীল, লাল, বেগুনিরঙা প্যাকেজিং বলে দেয় রাতের কথা।

রাতের সুগন্ধিগুলো তুলনামূলক কড়া। আবহাওয়াও প্রভাব ফেলে। আদা, গোলমরিচ, কস্তুরি, জুঁই ফুলের নির্যাস থেকে তৈরি সুগন্ধি রাতের জন্য আদর্শ। ঠান্ডা আবহাওয়ায় উপকরণ আবার বদলে যাবে। গাছ, অ্যাম্বার (একধরনের পাথর), চামড়ার ব্যবহার করা হয় এমন সুগন্ধিতে। সূক্ষ্ম কিন্তু দারুণভাবেই গন্ধ ছড়িয়ে দেয় এগুলো। ও ডি পারফিউম, ও ডি টয়লেট পারফিউম রাতের ব্যবহারের জন্য ভালো। ভিক্টোরিয়াস সিক্রেটের ভেরি সেক্সি, ক্লিনিকের হ্যাপি, ডিকেএনওয়াইয়ের বি ডেলিসিয়াস, ডিওরের পিওর পয়জন, ডেভিডভ কুল ওয়াটার নাইট ডাইভ, জারা নাইট ও ডি পারফিউম, ভিক্টর অ্যান্ড রফের ফ্লাওয়ার বম্ব, শ্যানেলের কোকো ও ডি পারফিউম, স্টেলার স্টোলা বাই ম্যাকারথি ইত্যাদি সুগন্ধি রাতের দাওয়াতের জন্য ভালো।

হালকা, সতেজ অনুভূতি এনে দেবে এমন কিছু সুগন্ধি সংগ্রহে থাকুক দিনের জন্য। ভেষজ, সাইট্রাস (লেবু, কমলার মতো ফল থেকে), ফুলেল সৌরভ সারা দিনের জন্য। ও ডি পারফিউম, ও ডি টয়লেট ব্যস্ত দিনের জন্য। শ্যানেলের কোকো ম্যাডমোয়াসেল ও ডি পারফিউম, টম ফোর্ডের ব্ল্যাক অর্কিড, ল্যানকমের লা ভিয়ে এস্ট বেল, ভিক্টোরিয়া’স সিক্রেটের বম্বশেল ও ডি পারফিউম, গুচ্চির ব্লুম, বারবারি ও ডি পারফিউম, জেসিকা সিম্পসনের ফ্যান্সি লাভ ও ডি পারফিউম, ভারসাচের ব্রাইট ক্রিস্টাল আবসলু, কমডিটি রেইন ও ডি পারফিউম, দ্য বডি শপ হোয়াইট মাস্ক ও ডি টয়লেট, ক্লোয়ি নোমাড, ডলচে অ্যান্ড গাবানার ডলচে প্রভৃতি সুগন্ধি দিনের জন্য আদর্শ।

কয়েক ফোঁটা সুগন্ধি আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারে
কয়েক ফোঁটা সুগন্ধি আপনার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে পারে
নানা উপকরণের সমারোহ
সুগন্ধি তৈরিতে ব্যবহার করা হয় নানা উপকরণ। প্রকৃতির বিভিন্ন উপাদানই ঘুরেফিরে আসে সুগন্ধিতে।

ফুলের গন্ধে মাতোয়ারা
মেয়েদের সুগন্ধিতে বেশি থাকে ফুলের ব্যবহার। রোমান্টিক ও মিষ্টি গন্ধ ছড়িয়ে দিতে ওস্তাদ ফুল থেকে তৈরি সুগন্ধিগুলো। ডিওরের পয়জন গার্ল, মার্ক জ্যাকবসের ডেইজি, গুচ্চি ব্যাম্বু লিমিটেড এডিশন, ভিক্টোরিয়া’স সিক্রেটস, ইভ সাঁ লহর ব্ল্যাক অপিয়াম ফ্লোরাল শক, ক্যারোলিনা হেরেরার গুড গার্ল, মাইকেল কোর্সের টারকুইস, ক্লিনিক ব্র্যান্ডের হ্যাপি, শ্যানেলের নং ফাইভ, ভিক্টর অ্যান্ড রফের ফ্লাওয়ার বম্ব প্রভৃতি সুগন্ধি মাতিয়ে রাখবে সারা দিন।

টক টক গন্ধে
অম্ল আছে এমন উপকরণে তৈরি সুগন্ধিগুলো সতেজ অনুভূতি এনে দেবে আপনাকে ও আশপাশের মানুষকে। উচ্ছল মানুষদের জন্য বেশি মানানসই এ ধরনের সুগন্ধি। লেবু, কমলার মতো উপকরণ দিয়ে তৈরি করা সুগন্ধিগুলো দিনের বেলার জন্যই বেশি মানানসই। এগুলোর কিছু সুগন্ধি হয়তো তীব্র অনুভূতিও দেবে। তবে বেশির ভাগই নমনীয় ও সতেজ ঘ্রাণের।

বনের নির্যাস
গাছ আর শৈবালের মিশ্রণে তৈরি হয় এই ঘরানার সুগন্ধিগুলো। পুদিনা, ওকমস, সাইট্রাসভিত্তিক উপাদান, বারগামত (কমলাজাতীয় ফল), মিষ্টি পার্থিব সুগন্ধ ব্যবহার করে বানানো এই সুগন্ধিগুলো মূলত করপোরেট প্রতিষ্ঠানের কর্মীরা ব্যবহার করে থাকেন।

প্রাচ্য ঘরানার সুগন্ধি
মৌলিক প্রাকৃতিক উপাদানগুলো দিয়েই মূলত প্রাচ্য ঘরানার সুগন্ধিগুলো তৈরি করা হয়। কারও মনোযোগ আকর্ষণ করার জন্য এই ধরনের সুগন্ধিগুলো বেশ কাজে দেয়।

সুগন্ধি সারা দিন
ফলের সুগন্ধে
ফলের মিষ্টি স্বাদ সুগন্ধি হিসেবেও পছন্দ করেন অনেকে। আপেল, বেরি, আম, পিচ ফলের স্বাদ পাওয়া যায় বিভিন্ন ব্র্যান্ডের সুগন্ধিতে। মিস ডিওরের ব্লুমিং বাকেটে ম্যান্ডারিনের গন্ধ পাবেন। প্রাডার মিলানোর এক স্প্রেতেই কমলার মিষ্টি গন্ধ মনকে জয় করে নেবে। সব ঋতুতে দিনের বেলায় ফলের সুগন্ধিগুলো মন রাখবে সতেজ।

সবুজ সৌরভে
দিনের বেলার কোনো আয়োজনের জন্য আদর্শ পছন্দ হতে পারে সতেজ সৌরভ বা গ্রিন ফ্র্যাগন্যান্স। বসন্তের নতুন পাতা বা নতুন ঘাসের অনুভূতি ছুঁয়ে যাবে এ ঘরানার সুগন্ধি ব্যবহারে। ‘ইউনিসেক্স’ (ছেলে ও মেয়ে, উভয়ের জন্য) হিসেবেই বাজারে বিক্রি করা হয়। সাধারণত হালকা সৌরভই ছড়িয়ে রাখবে চারপাশে।

নীল সমুদ্রের হাতছানি
কিছুটা কৃত্রিম সৌরভ খুঁজে পাবেন সামুদ্রিক সুগন্ধির বোতলগুলোয়। আধুনিক আবিষ্কারের তালিকায় সামুদ্রিক সুগন্ধিগুলো যোগ করেছে নতুন মাত্রা। সুগন্ধি বিশেষজ্ঞদের মত হলো, চাকরির সাক্ষাৎকার ও আনুষ্ঠানিক পরিবেশের জন্য তুলে রাখুন এই ঘরানার সুগন্ধি। সৈকত, পাহাড়ের নির্যাস বা পরিষ্কার লিনেন কাপড়ের গন্ধ খুঁজে পাবেন জর্জিওর ওশেন ড্রিমে, ভার্জিন আইল্যান্ড ওয়াটার বাই ক্রিড, টম ফোর্ডের নিরোলি পর্তোফিনো অ্যাকুয়া, ডলচে অ্যান্ড গাভানার লাইট ব্লু, হিলির সেল মেরিন প্রভৃতি সুগন্ধিতে।

ঝাঁজালো মেজাজি
দারুচিনি, আদা, এলাচি, লবঙ্গ, মরিচ ইত্যাদির ঝাঁজালো আঁচ আপনার ও আশপাশের সবার মন-মেজাজকে চাঙা করে রাখবে। একটু তীক্ষ্ণ মেজাজি ঘ্রাণ থাকলেও ক্যাজুয়াল অনুষ্ঠান আর দুপুরের দাওয়াতে এগুলো মানানসই।

ঢাকার হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের চর্মরোগ বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক আফজালুল করিম জনান, সুগন্ধি তৈরিতে রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। নিয়মিত ব্যবহারে সমস্যা নেই। তবে অনেক সময় কিছু কিছু জায়গায় জ্বালাপোড়া করতে পারে। নির্দিষ্ট কোনো স্থানে টানা অনেক দিন সুগন্ধি ব্যবহার করলে অ্যালার্জি হতে পারে। সুগন্ধি ব্যবহারের পর ত্বক চুলকালে বা লাল হয়ে গেলে সুগন্ধি ব্যবহার বন্ধ করে দিয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সুগন্ধে সতেজ
সুগন্ধি লাগানোর আগেও কিছু প্রস্তুতি রয়েছে। হাত-পা ময়েশ্চারাইজ করে নিন। এতে গন্ধ ধরে রাখা যাবে অনেকক্ষণ। এর আগে যদি গোসল করে থাকেন তাহলে তো কথাই নেই। রাতের সুগন্ধিগুলো সাধারণত অনেকক্ষণ স্থায়ী হয় না। গলার কাছে স্প্রে করলে সহজেই ছড়াবে সুগন্ধ। স্প্রে কিছুটা দূর থেকে করা উচিত। অন্তত ৫-৭ ইঞ্চি।

অনেকে মনে করেন সুগন্ধি স্প্রে করে তার মধ্যে দিয়ে হেঁটে গেলেই হবে। মেঘের মতো এসে পড়বে গায়ের ওপর। এ রকম নাটকীয়ভাবে সুগন্ধি লাগাতে পারেন, তবে সেটা দীর্ঘস্থায়ী হবে না। শরীরের কিছু নির্দিষ্ট স্থান আছে যেখানে লাগালে বেশিক্ষণ সুরভিত থাকবেন আপনি। যেমন রাতের বেলায় আঙুলে নিয়ে কানের পেছনে লাগাতে পারেন। গলার কণ্ঠার আশপাশের জায়গা উঁচু-নিচু হওয়ায় সুগন্ধি আরাম করে নিতে পারে, ত্বকের সঙ্গেও যোগাযোগ ভালো হয়। কাপড় পরার আগে সুগন্ধি লাগান এবং ১০ মিনিট সময় দিন।

এ ছাড়া লাগাতে পারেন হাঁটুর ঠিক পেছনে, কনুইয়ে, নাভিতে, হাতের কবজি, গোড়ালিতে। হাতের কবজিতে সুগন্ধি লাগিয়ে অনেকে দুই কবজি একসঙ্গে ঘষে নেন। এটা ভুল বলেই মনে করেন বিশেষজ্ঞরা। নিজে থেকে শুকানোর সময় দিন। এসব জায়গা শরীরের অন্যান্য স্থানের চেয়ে কিছুটা উষ্ণ হওয়ায় সুগন্ধ বেশ কিছুটা সময় আপনাকে ঘিরে রাখবে। চার থেকে পাঁচ ঘণ্টা পর আবার সুগন্ধি লাগিয়ে নিতে পারেন। সুরভিত থাকবে আপনার পুরোটা দিন।

সুগন্ধি শরীরে এনে দেবে ফুলের সৌরভ
সুগন্ধি শরীরে এনে দেবে ফুলের সৌরভ
বুঝে নিন আসল সুগন্ধি
সুগন্ধি কেনার সময় দেখেশুনে নিতে হবে। ভালো ব্র্যান্ড কেনার পাশাপাশি ভালো দোকান থেকে কেনার পরামর্শ বিশেষজ্ঞদের। প্যাকেজিং এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে থাকে। সেলোফেনের কাগজটি কিছুটা ভারী হবে। বাক্সের ওপর দিয়ে প্যাকেট করা থাকবে মসৃণভাবে। যে কাগজটি দিয়ে বাক্সটি বানানো হয় সেটিও বেশ শক্ত হয়ে থাকে। বিখ্যাত ব্র্যান্ডগুলো সাধারণত হালকা রঙের সুগন্ধি বানিয়ে থাকেন। সুগন্ধি পণ্যটির ক্রমিক নম্বর বোতলের নিচের দিকে লেখা থাকবে। আঠা দিয়ে আটকানো থাকবে না। বোতল ও সুগন্ধির বাক্সের নিচের নম্বর একই হবে। আসল সুগন্ধির বোতলটিও ভালো কাচের হয়ে থাকে। বোতলের গঠন ও নকশা যদি মসৃণ ও সূক্ষ্ম না হয় তাহলে সন্দেহ করতে পারেন।

কয়েক বছর ধরে যে কটি সুগন্ধি বিশ্ব মাত করে রেখেছে শ্যানেলের ‘নাম্বার ফাইভ’, ডিওরের জাডোর, কেলভিন ক্লেইনের সি কে ওয়ান, প্রাডার লা ফেমে, এলিজাবেথ আরডেনের রেড ডোর ইত্যাদি সুগন্ধির কথা বলা যায়। বাংলাদেশের ক্রেতারা হুগো বস, কেলভিন ক্লেইন, ভারসাচে, গুচ্চির সুগন্ধি বেশি বেছে নেন বলে জানালেন তানভীর আলম।

রেখে দিন যত্নে
সুগন্ধি সংরক্ষণের সবচেয়ে সহজ উপায় হলো বাড়িতে স্বাভাবিক তাপমাত্রায় রাখা। তবে রোদ থেকে দূরে। সুগন্ধির প্যাকেট খোলার তিন বছরের মধ্যেই সেটি ব্যবহার করে ফেলা ভালো বলে জানালেন তানভীর আলম। সুগন্ধির রং যদি বদলে যেতে থাকে অথবা ব্যবহারের পর যদি ত্বকে জ্বালাপোড়া ভাব হয় তাহলে সেটি না লাগানোই ভালো।

সুগন্ধির ধরন
বাজারে বিভিন্ন ধরনের সুগন্ধি পাওয়া যায়। পারফিউম, ও ডি পারফিউম, ও ডি টয়লেট, ও ডি কোলন ইত্যাদি লেখা দেখা যায় সুগন্ধির বোতলে। একনজরে জেনে নেওয়া যাক কোনটা কী?

পারফিউম
পারফিউম লেখা বোতলগুলোয় বেশি ঘনত্বের সুগন্ধি থাকে। পারফিউমে সাধারণত ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সুগন্ধ থাকে। ব্যবহার করার পর বেশি সময় (৬-৮ ঘণ্টা) পর্যন্ত গন্ধ ছড়াতে পারে। দামটাও এ কারণে অন্য ঘরানার সুগন্ধির থেকে বেশি। স্পর্শকাতর ত্বকের জন্য পারফিউম ব্যবহার করা ভালো। এগুলোতে সুগন্ধি তেল বেশি থাকায় ব্যবহারের পর ত্বক শুষ্ক হয়ে যায় না।

ও ডি পারফিউম
পারফিউমের পর ও ডি পারফিউম বেশি (১৫ শতাংশ থেকে ২০ শতাংশ) সুগন্ধ বহন করে থাকে। ব্যবহারের পর ৪-৫ ঘণ্টার মতো সুগন্ধ আপনাকে ঘিরে থাকবে। পারফিউমের চেয়ে দাম কিছুটা কম। স্পর্শকাতর ত্বকের জন্য ভালো। প্রতিদিনের ব্যবহারের জন্য আদর্শ। এ ছাড়া রাতের জন্যও এই সুগন্ধি মানানসই।

ও ডি টয়লেট
৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সুগন্ধের ঘনত্ব পাওয়া যাবে ও ডি টয়লেটে। ও ডি পারফিউমের চেয়ে দাম কম হওয়ায় পারফিউমের দুনিয়ায় এর চাহিদাও বেশি। ২ থেকে ৩ ঘণ্টা স্থায়ী হয়। এটি সাধারণত দিনের বেলার জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। ও ডি টয়লেটের অর্থ তৈরি হচ্ছি।

ও ডি কোলন
এই সুগন্ধিতে সবচেয়ে কম ঘনত্বের সুগন্ধি থাকে। ২ থেকে ৪ শতাংশ মাত্র।

ও ডি ফ্রেশ
১ থেকে ৩ শতাংশ পর্যন্ত সুগন্ধির ঘনত্ব থাকে এতে। এটি তৈরিতে পানির ব্যবহারও করা হয়।

এ ছাড়া মিস্ট, ডিওডরেন্টসহ সুগন্ধি রয়েছে বাজারে। একেবারে ছোট আকারের বোতল বা স্টিকেও কিছু সুগন্ধি পাওয়া যায়। যেগুলো বাইরে বেরোনোর সময় ব্যাগে রেখে দিতে পারেন। 01740364141

বিজ্ঞাপন

বাংলাদেশে খেলনা গাড়ি সেরা দামে অনলাইনে কিনুন একটি খেলনা গাড়ি বাচ্চাদের জন্য একটি বিশেষ আকর্ষণ ধারণ করে এবং ছেলে এবং মে...
26/09/2021

বাংলাদেশে খেলনা গাড়ি সেরা দামে অনলাইনে কিনুন


একটি খেলনা গাড়ি বাচ্চাদের জন্য একটি বিশেষ আকর্ষণ ধারণ করে এবং ছেলে এবং মেয়ে উভয়ের পছন্দসই খেলনাগুলির একটি নির্দিষ্ট স্ট্যান্ড তৈরি করে। আপনি যদি খেলনা দিয়ে আপনার বাচ্চাদের ব্যস্ত রাখতে চান এবং খেলনা গাড়ির কিছু ব্যতিক্রমী জিনিস উপহার দিতে চান তবে আজকেরডিল সাইটটি দেখুন যেখানে আপনি বিভিন্ন ধরণের খেলনা গাড়ি পাবেন।

খেলনা গাড়ি সম্পর্কিত

সাধারণত, খেলনা খেলার জন্যে , উপভোগ করা এবং মূলত শেখার স্বার্থে নতুন ক্রিয়াকলাপ তৈরি করার মূল উদ্দেশ্যে হিসাবে ব্যবহৃত হয়। খেলনা গাড়ি প্রতিটি শিশুর জন্য সবচেয়ে পছন্দের খেলনা। কাঠ, মাটি, কাগজ এবং প্লাস্টিকের বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি খেলনা গাড়ি হয়।

বাচ্চাদের দৌড়, ক্রাশ, পুনর্নির্মাণ, রিমোট কন্ট্রোলার, ট্রান্সফর্মার ইত্যাদি বিভিন্ন ধরণের খেলনা গাড়ি রয়েছে। খেলনা গাড়ি দিয়ে ক্রমবর্ধমান শিশুর মানসিক বিকাশের বিষয়টি বিবেচনা করা উত্পাদনশীল জিনিস।

সুতরাং, আপনার সবসময় বাচ্চাদের বয়স ভেবে তাদের জন্য খেলনা পছন্দ করা উচিত এবং কেনার আগে সঠিক খেলনা গাড়ি বেছে নেওয়া উচিত।

বাংলাদেশে বিভিন্ন প্রকারের খেলনা গাড়িগুলি
বিভিন্ন প্রকারের ও পার্থক্যের খেলনা গাড়ি বাংলাদেশের আজকেরডিল অনলাইন দোকানে পাওয়া যায়। এখানে, খেলনা গাড়ির কয়েকটি তালিকাভুক্ত পণ্য দেওয়া হলো।

হট হুইলস গাড়ি হ্যালো ইউএনএসসি
ডাই-কাস্ট যানবাহন ইয়ানমার ট্র্যাক্টর
কিনসমার্ট ডাই-কাস্ট যানবাহন
ওয়াল ক্লাইম্বার আরসি গাড়ি
ডাই-কাস্ট টাকারা টমি টমিকা প্রিমিয়াম ১২
ডাই-কাস্ট টাকারা টমি টমিকা প্রিমিয়াম ২৯
ডাই-কাস্ট সিকু ১০০৭ বিএমডাব্লু খেলনা গাড়ি
ডাই-কাস্ট নোরভে মার্সেডিজ
ব্যাটম্যান ব্লকস এবং বিল্ডিং টয় গাড়ি
আই ম্যাজিক কার ট্র্যাঙ্ক সংস্করণ
পাওয়ারফুল রেসিং গাড়ি
হট হুইলস কালার শিফটার্স চবি কামারো
ডাই-কাস্ট হট হুইলস হ্যালো সেট ৫
ডাই-কাস্ট মডেল কার ম্যাচবক্স ৬৫
ডিজনি গাড়ি বিদ্যুত ম্যাককুইন ডাই-কাস্ট
রঙিন শিফটার আক্রমণকারী খেলনা গাড়ি
হট হুইলস মার্ভেল অ্যাভেঞ্জার্স এসেম্বল ৫
মিউজিক লাইট মেটাল বাস গাড়ি খেলনা
বাচ্চাদের জন্য মোটরসাইকেল খেলনা গাড়ি
আরসি রক ক্রলার
ডাই-কাস্ট আরএমজেড সিটি ১:৩৬ ভক্সওয়াগেন টি ১ ট্রান্সপোর্টার গাড়ি
লেগো ক্রিয়েটার খেলনা গাড়ি
বাচ্চাদের জন্য সরানো জিহ্বার মিনি গাড়ি
বাচ্চাদের জন্য উচ্চ গতির রেসিং কার
রিচার্জেবল রাইডিং কার
বাচ্চাদের জন্য ফ্লাই গাড়ি
ফায়ার রেসকিউ ট্রাক খেলনা
আরসি বুগাট্টি চিরন সুপার মডেল গাড়ি
চ্যালেঞ্জার ফ্যালকন খেলনা গাড়ি
ইস্পাত ক্লাসিক সাউন্ড এবং আলো গাড়ি
বেবি বাইক রাইডার খেলনা
রেডিও কন্ট্রোল রেসিং সিরিজের গাড়ি
রঙিন মিনিয়ন খেলনা গাড়ি
এক্সএফ এমুলেশন খেলনা গাড়ি
আর্মি ইন্টেলেকচুয়াল ইট সামরিক খেলনা ট্রাক
বাচ্চাদের জন্য মিনি কুপার গাড়ি
বাচ্চাদের জন্য রঙিন মিনি খেলনা
রোলস রইস ফ্যান্টম প্রিমিয়াম খেলনা গাড়ি
পুলিশ খেলনা গাড়ি
স্পাইডারম্যান পুশ গাড়ি খেলনা
স্পোর্টস কার
খেলনা স্কুটার, ভ্যান এবং জিপ
খেলনা ক্রেন কার


আজকেরডিল অনলাইন সাইট থেকে বিভিন্ন ধরণের খেলনা গাড়ি কিনুন
আজকেরডিল বাংলাদেশের পরিচিত একটি অনলাইন সাইট হিসাবে স্বীকৃত যেখানে আপনি সমস্ত বিভাগ পণ্য সংগ্রহ করতে পারবেন। আপনি যদি ব্যক্তিগত প্রয়োজনের উপহারের পণ্যগুলির পাশাপাশি বিভিন্ন ধরণের বাচ্চাদের খেলনা বিভাগের পণ্যগুলির জন্য উইন্ডো শপ সন্ধান করছেন তবে আমাদের সাইটটি ব্রাউজ করুন।

বাচ্চাদের জন্য সরানো জিহ্বার মিনি কারগুলি

আপনি সেরা খেলনা গাড়িগুলি খুঁজে পেতে পারেন যা আপনার বাচ্চাদেরকে তার নতুন খেলনা দিয়ে দুর্দান্ত খেলতে সাহায্য করে। একটি চলন্ত জিভ মিনি গাড়ি আপনার ছোট বাচ্চাদের জন্য উপযুক্ত। এই গাড়ির জিহ্বাটি বেরিয়ে আসে এবং গাড়ি ঘূর্ণায়মানের সাথে প্রবেশ করে যা বাচ্চাদের খুব আনন্দিত করে।

ঘর্ষণ গাড়ি

আপনি আজকেরডিল অনলাইন সাইটে সর্বশেষ এবং সেরা খেলনা গাড়িগুলি সন্ধান করতে পারেন। খেলনা গাড়িগুলি কেবল আপনার বাচ্চাদের প্লেটাইম উপভোগ করতে সহায়তা করে না বরং সৃজনশীল চিন্তাভাবনা বাড়ানোর বিষয়টিও নিশ্চিত করে। এই ফ্রিকশন গাড়িটি কোনও ব্যাটারি ব্যবহার নয় কেবল ধাক্কা দেয় এবং চালায়, এটি তিন বছরের বাচ্চাদের জন্যও প্রযোজ্য।

ট্রান্সফর্মারস বুগাটি ফার্স অ্যাভেস গাড়ি

ট্রান্সফর্মারস বুগাটি ফার্স অ্যাভেস গাড়িগুলি একটি রিচার্জেবল এবং মিউসিক সিস্টেমের উপর ভিত্তি করে। এই গাড়িটি চীন থেকে আমদানি করা হয়েছে এবং বাচ্চাদের জন্য উপযুক্ত গিফট।

১২টি গাড়ি খেলনা বক্স সেট বাচ্চাদের জন্য

আমরা বাক্সগুলির সেটগুলিতে রঙিনভাবে ধাতব খেলনা গাড়ি সরবরাহ করি। প্রতিটি বাক্সে ১২ টি করে গাড়ি রয়েছে। এই গাড়িগুলো বাচ্চাদের জন্য উপযুক্ত এবং তিন এর বেশি বয়সের বাচ্চাদের জন্য বাছাই করা হয়।

বাচ্চাদের জন্য ৫ পিস এর গাড়ি খেলনা বক্স সেট

আপনি আমাদের সাইটে একটি ৫ পিস এর গাড়ি সেট বক্স অর্ডার করতে পারেন। খেলনা গাড়িগুলি মেটাল এবং বিশেষত বাচ্চাদের খেলার এবং ব্যবহারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

বাচ্চাদের জন্য বিএমডাব্লু রিচার্জেবল মোটরসাইকেল

বিএমডাব্লু রিচার্জেবল মোটরসাইকেল শিশু ছেলেদের জন্য সেরা। তারা মোটরসাইকেলের বাইক নিয়ে খেলতে পছন্দ করে। আপনি যদি একটি BMW উচ্চ মানের রিচার্জেবল মোটরসাইকেলের সাইকেলটি চান তবে আমাদের সাইটে সেরা খেলনা গাড়িগুলি ব্রাউজ করুন।

বাচ্চাদের জন্য কাঠের জীপ

আমরা রেসিং, ক্র্যাশ, ট্রান্সফর্মার, মোটরসাইকেল, বাস, পুনর্নির্মাণ, পুলিশ গাড়ি, বাইক, জিপ, ভ্যান, স্পোর্টস গাড়ি এবং রিমোট কন্ট্রোল গাড়ি বিভিন্ন ধরণের বাচ্চাদের খেলনা গাড়ি সরবরাহ করি। আমরা বাচ্চাদের জন্য একটি অনন্য ডিজাইনের ভিনটেজ জিপও সরবরাহ করি, এই জিপটি কাঠ দিয়ে তৈরি।

আপনি আপনার বাচ্চাদের জন্য উচ্চমানের জিপ গাড়িগুলিও খুঁজে পেতে পারেন।

রোবট রূপান্তরকারী খেলনা গাড়িগুলি

আমরা ব্যতিক্রমী কিছু সরবরাহ করি যা বাচ্চারা অবশ্যই উপভোগ করবে। আমরা একটি ট্রান্সফর্মার গাড়ি দেব যা একটি রোবোটের পরে গাড়িতে রূপান্তর করে। আপনি যদি আপনার বাচ্চাদের জন্য গাড়ি রূপান্তরকারী খেলনা রূপান্তর করতে চান তবে আমাদের আজকারডিয়াল সাইটটি দেখুন।
01740364141

Ayur massage cream & scrub😊একবার ইউজেই ম্যাজিক্যাল রেজাল্ট পাবেনউপকারিতা🔹ত্বকের ভেতর থেকে ময়লা পরিস্কার করে।🔹ত্বকের উজ্জ...
26/09/2021

Ayur massage cream & scrub😊
একবার ইউজেই ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন
উপকারিতা
🔹ত্বকের ভেতর থেকে ময়লা পরিস্কার করে।
🔹ত্বকের উজ্জলতা বাড়ায়।
🔹ত্বকের তৈলাক্ত ভাব দূর করে।
🔹ত্বক ফর্সা করে।
🔹ত্বকের কুচকানো ভাব দুর করে।
🔹ত্বক ডিপ ক্লিন করে।
🔹ইন্সট্যান্ট ব্রাইট লুক দেয়।
🔹লং টাইম ত্বক অয়েল ফ্রি রাখে।
🔹স্কিন সফট & স্মুত করে এবং গ্লোয়িং করে।
🔹এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সূর্যের ইউভি থেকে তৈরী স্কিন ড্যামেজ সারিয়ে তুলতে সাহায্য করে।
🔹এটি হাইপারপিগমেন্টেশন এবং ডার্ক স্পট লাইট করতে সাহায্য করে।
🔹এছাড়াও এটি স্কিন ব্রাইটেনিং-এ বেশ ভালো কাজ করে।
🔹এটি আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে
🔹স্কিনকে টাইট ও সফট করে তোলে।
🔹এটি স্কিনের ফাইন লাইন এবং রিংকেল দূর করতে খুবই কার্যকরী।
ব্যবহার বিধিঃ
নরমাল পানি দিয়ে ত্বক পরিষ্কার করে নিন।
তারপর ফেসে ম্যাসাজ ক্রিম লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন,তারপর শুখিয়ে আসলে হালকা পানি নিয়ে ৩০ মিনিট মুখে ভালো করে ম্যাসাজ করুন।ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এবং ত্বক মুছে ফেলুন।
সপ্তাহে ২/৩ দিন ব্যবহার করুন।
মনে রাখবেন, ফেসিয়াল এর ১২ ঘন্টার মধ্য কোন সাবান অথবা ফেসওয়াশ ইউজ করবেন না। ব্যবহার করবেন না🌺।

গর্ভাবস্থার ফাটা দাগ দূর করার  উপায়শিশুর জন্মের পর অনেক মায়ের পেটের ত্বকে লম্বা লম্বা দাগ হয়৷ যা কিছুটা হলেও সৌন্দর্যে ব...
19/09/2021

গর্ভাবস্থার ফাটা দাগ দূর করার উপায়

শিশুর জন্মের পর অনেক মায়ের পেটের ত্বকে লম্বা লম্বা দাগ হয়৷ যা কিছুটা হলেও সৌন্দর্যে ব্যাঘাত ঘটায় এবং মায়েদের কষ্ট দেয়৷ তবে কিছুটা সচেতন হলে আগের মতোই দাগহীন পেট রাখা সম্ভব৷ আমাদের এই লোশন টা ব্যাবহার করলে ৫/৭ দিনের মধ্যে পরিবর্তন আসবে আর যদি কোনো প্রকার কাজ না হয় তা হলে মানি ব্যাক গ্রান্টি প্রতি পিছের মূল্য মাত্র ৩৫০ টাকা সারা বাংলাদেশ কুরিয়ার এর মাধ্যমে নিতে পারবেন

Address

Jhikargachha
Jhikargachha

Alerts

Be the first to know and let us send you an email when Apon Traders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Apon Traders:

Share