Sukoon Hut

Sukoon Hut হোক কেনাকাটা অল্প, তবু থাক সূকুনের গল্প! �
(9)

লেট গুঢ মন্নিং ফ্রম শউর বাড়ি! 🥱
18/10/2026

লেট গুঢ মন্নিং ফ্রম শউর বাড়ি! 🥱

ছোট একটা জিনিসও কি পরিমাণ কাজের হতে পারে তা কল্পনার বাইরে। সানা আপু গত ডিসেম্বরে ফিনল্যান্ড গিয়েছেন। ফুল স্কলারশিপে ভার্...
17/10/2026

ছোট একটা জিনিসও কি পরিমাণ কাজের হতে পারে তা কল্পনার বাইরে।

সানা আপু গত ডিসেম্বরে ফিনল্যান্ড গিয়েছেন। ফুল স্কলারশিপে ভার্সিটির ডরমেটরিতে থাকেন। প্রথম প্রথম খাওয়াদাওয়া নিয়ে একটু মাইনকার চিপাতে পড়লেও আস্তে আস্তে জীবন চলার মতো খাবার গ্রহণে অভ্যস্ত হয়েছেন। অথচ সেই সানা আপুই দেশে থাকতে এ বেলার খাবার ও বেলাতে ছুঁয়েও দেখতেন না। মা যত্ন করে ফুডগ্রেড কন্টেইনারে এক সপ্তাহের জন্য বিস্কিট, চানাচুর, বাদাম রাখলেও দুইদিন যেতে না যেতেই তিনি আর সেটা মুখে তুলতে পারতেন না। অজুহাত হিসেবে পেশ করতেন কেমন নরম আর অদ্ভুত একটা গন্ধ লাগে নাকে। পরে অবশ্য সানা আপুই আবিষ্কার করলেন কন্টেইনারটার মুখ মাঝে মাঝে ছোট বোন টা ঠিকমতো না লাগিয়ে কিছুটা আলগা করে রাখে। যার কারণে এই অবস্থা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এটা নিয়ে শুধু সানা আপুরই কমপ্লেইন ছিলো। তাই কিছুদিনের মধ্যেই এয়ারটাইট বক্স কিনেছিলেন বাসায়।

কিন্তু সমস্যা শুরু হলো দূর প্রবাসে, ভার্সিটির ডরমেটরিতে। সারাদিন ক্লাস, ল্যাব, পার্ট টাইম জব সব সামলে রুমে এসে প্রায় রাতেই কোজি ডিনার হিসাবে ডিম সিদ্ধ, সালাদ আর মিক্সড নাটস ছাড়া অন্যকিছু ভাবাও সম্ভব হয়না। অথচ সেই কোজি ডিনার টাই দুইদিন পর পানসে একটা ডিনার হয়ে যায়। রেগুলার চলতেও থাকে। কারণ ছোট ওই রুমের ভেতর সব সামলে আলাদা কোনো কন্টেইনার বা বক্স নেওয়ার উপায় হয়নি কখনো। তাই কিছুদিন বেশ ভোগান্তির পর সমাধান হিসেবে এক চাইনিজ ফ্রেন্ডের থেকে পরামর্শ পেলো এমন সিলারের। দুই দিন খোঁজাখুঁজির পর এক টা সুপার শপে পেয়েও গেলো। আর বিলিভ মি! এরপর থেকে সকাল সন্ধ্যা সেই চাইনিজ ফ্রেন্ডের জন্য শুধু হেদায়েতের দুয়া করে যায় সানা আপু। তার মতে এতো উপকার করা এই ব্যক্তি যদি জাহান্নামে যায় সেটা আপুর কখনোই সহ্য হবে না। সুবহানাল্লহ!

আমাদের কাছে কিন্তু অরিজিনাল চাইনিজ সিলারই পেয়ে যাবেন। একইসাথে সিল করা যাবে আবার কাটাও যাবে। অসাধারণ ডিল তাইনা? আর ভয় নেই, কোনো রেপ্লিকা নয়, ডিরেক্ট ইম্পোর্টেড প্রোডাক্টই প্রোভাইড করি আমরা। সুতরাং নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন। 🌷

সাহাবিরা পেশিশক্তি দিয়ে যুদ্ধ করতেন এই যবের হোলগ্রেইন আটা আর ছাতু খেয়ে। নবিজি সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ ব্...
17/10/2026

সাহাবিরা পেশিশক্তি দিয়ে যুদ্ধ করতেন এই যবের হোলগ্রেইন আটা আর ছাতু খেয়ে। নবিজি সল্লাল্লহু আলাইহি ওয়া সাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার সময় তালবিনা বানিয়ে নিয়ে যেতে বলেছেন।

তালবিনা কীভাবে বানায়? যেভাবে সুজি বানান সেভাবেই। তবে দুধের সাথে সুজির বদলে যবের ছাতু আর চিনির বদলে খেজুর, মধু। এই যব খেয়ে শরীর আর মনে কী পরিমাণ ভালো প্রভাব পড়বে বুঝতে কি আর বাকি র‌ইলো?

সেই কৈশোর থেকে পিসিওএস, কর্টিসলের জ্বালায় ভুগছি‌। কিছুদিন খুব এনার্জি থাকে, কিছুদিন কিচ্ছু ভালো লাগে না, শুধু কাঁদতে মন চায়। কিন্তু বিশ্বাস করুন, যতদিন আমি নিয়মিত এই যব খেয়েছি ততদিন আমার মন, শরীর আগের চেয়ে অনেক বেশি ফুরফুরে লেগেছে। একটাবার‌ও বিষণ্নতা ঘিরে ধরেনি আমায়। তবে কিছুদিন বন্ধ রাখায় আবার সেই বিষণ্ণতা, অকারণে কাঁদা রোগ ধরে বসলো।

হঠাৎ করেই মনে হলো আমি কেন এখনো নববি ওষুধ প্রয়োগ করছি না। দৌড়ে গিয়ে তালবিনা বানিয়ে আনলাম। বিশ্বাস করুন আর না করুন, বাকি দিনটা আমার খুব বেশি ভালো কেটেছে আলহামদুলিল্লাহ।

এই তালবিনাটা ঘন হয়ে গেছে বেশি, আমি সাধারণত স্যুপের ঘনত্বে খাই। হরলিক্সের মতো লাগে, বেশ ভালো লাগে। মিষ্টি না হলেও চলে এ ঘনত্বে।

আমাদের বর্তমান সময়ে এতো এতো মানসিক সমস্যা কেন বলতে পারেন? আমি গ্যারান্টি দিয়ে দিয়ে বলতে পারি ৭০% বাজে খাদ্যাভ্যাসের জন্য। একটু ঘাঁটাঘাঁটি করে নবিজির খাদ্যাভ্যাস সম্পর্কে জানুন, সেই নিয়ম সেসব খাবার খান আর নিজেই নিজের পরিবর্তন দেখুন।

কোনো এক নববধূর তরফ থেকে এই সুন্দর হাদিয়া ছিলো তার প্রাণের স্বোয়ামির জন্য। একদম বিয়ের দিনই নতুন মানুষটাকে নতুন মোড়কে নিজে...
17/10/2026

কোনো এক নববধূর তরফ থেকে এই সুন্দর হাদিয়া ছিলো তার প্রাণের স্বোয়ামির জন্য। একদম বিয়ের দিনই নতুন মানুষটাকে নতুন মোড়কে নিজের করে নেন কিউটি আপু। মাশা আল্লহ, বারকাল্লহু ফিক।

যদিও এক্সট্রা মিসওয়াক দুইটা আপুর নিজের জন্য নেওয়া ছিলো। 🤍

😑❌
17/10/2026

😑❌

16/10/2026

শনিবার মানে উজ্জ্বল একটা দিন, বুধবার মানে অন্ধকার অবয়ব চোখে ভাসে। এমন একেকটা দিনের কথা বললেই চোখের সামনে একেকটা শেড ভেসে ওঠে। আচ্ছা, আপনাদের‌ও কি এমন হয়?

মনে হইতেছে আজকের কন্টেস্টে কেউ বিজয়ী হইতে পারবো না। কারণ প্রতিযোগী হওয়ার কথা আছিলো কমপক্ষে ২০ জন! অংশগ্রহণ করছে কয়জন সেট...
16/10/2026

মনে হইতেছে আজকের কন্টেস্টে কেউ বিজয়ী হইতে পারবো না। কারণ প্রতিযোগী হওয়ার কথা আছিলো কমপক্ষে ২০ জন! অংশগ্রহণ করছে কয়জন সেটা নিজের চক্ষেই দেইখা আয়েন। 🥱

🎉 মিনি কন্টেস্ট 🎉 জুম্মা মুবারক আপুরা। জুম্মার এই সুন্দরতম দিনে আপনাদের জন্য একটি ছোট আয়োজন নিয়ে আসলাম। ✅ রুলস ✅১. কমেন্...
16/10/2026

🎉 মিনি কন্টেস্ট 🎉

জুম্মা মুবারক আপুরা। জুম্মার এই সুন্দরতম দিনে আপনাদের জন্য একটি ছোট আয়োজন নিয়ে আসলাম।

✅ রুলস ✅

১. কমেন্টে আপনার প্রিয় নামটি মেনশন করুন।
২. পোস্ট শেয়ার করে দিন।
৩. পোস্টে একটি সুন্দর রিয়্যাক্ট দিন।

সময়: আজকে দুপুর ১২ টা থেকে রাত ১২ টা।

সিম্পল এই রুলস মানলেই যে কোনো একজন পেয়ে যাবেন 🎉 ৫০ টাকা 🎉 রিচার্জ অথবা সেন্ড মানি!

আমাদের গত সপ্তাহের বিজয়ী কিন্তু সেদিনই হাদিয়া পেয়ে গিয়েছিলেন। 🎀

বিঃদ্রঃ কমপক্ষে ২০ জন প্রতিযোগী না হলে কন্টেস্ট বাতিল বলে গণ্য হবে। আর ২০ জন হলে, পরবর্তীতে আরো সহজ সহজ কন্টেস্ট আসবে। আর সুযোগ থাকবে সুন্দর সুন্দর হাদিয়া পাওয়ার! 🎀

🌷 জুম্মা মুবারক আপুরা। 🌷রিমাইন্ডার - ১. সূরা কাহাফ২. দুরুদ ৩. ইস্তিগফার ৪. সাদকাহ৫. দুয়া কবুলের মূহুর্তে দুয়া। 🤍
16/10/2026

🌷 জুম্মা মুবারক আপুরা। 🌷

রিমাইন্ডার -
১. সূরা কাহাফ
২. দুরুদ
৩. ইস্তিগফার
৪. সাদকাহ
৫. দুয়া কবুলের মূহুর্তে দুয়া।

🤍

চমলক্ক রাগ। উঁহু উঁহু এই রাগ সেই রাগ না৷ এই রাগ ফ্লোরে বিছানোর রাগ। 👍
15/10/2026

চমলক্ক রাগ। উঁহু উঁহু এই রাগ সেই রাগ না৷ এই রাগ ফ্লোরে বিছানোর রাগ। 👍

Address

Sadar
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sukoon Hut posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category