রুমির বই বাগান

রুমির বই বাগান "📚 জ্ঞানের আলো ছড়াতে চাই, বই নগরী গড়ে তুলতে সবাইকে সাথে চাই ✨"

📚 Book Review | Study | Inspiration 🌿
রুমির বই বাগান 💫

বছরের ৫ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে! এখান পর্যন্ত কয়টা বই পড়েছেন? ঈদ উপলক্ষে কি কোনো প্রতিযোগিতার ব্যবস্থা করা যায়? আগ্র...
23/05/2026

বছরের ৫ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে!
এখান পর্যন্ত কয়টা বই পড়েছেন?

ঈদ উপলক্ষে কি কোনো প্রতিযোগিতার ব্যবস্থা করা যায়? আগ্রহী হলে কমেন্টে পরামর্শ দিয়ে যান।

22/05/2026

আছে আপনার লাইব্রেরী?

রিচ ড্যাড পুওর ড্যাডবিষয়: উদ্যোক্তালেখক : রবার্ট টি. কিয়োসাকিএকজন “গরিব বাবা” আর একজন “ধনী বাবা”—দুজনের চিন্তার পার্থক...
22/05/2026

রিচ ড্যাড পুওর ড্যাড
বিষয়: উদ্যোক্তা
লেখক : রবার্ট টি. কিয়োসাকি

একজন “গরিব বাবা” আর একজন “ধনী বাবা”—দুজনের চিন্তার পার্থক্যই বদলে দিতে পারে আপনার পুরো আর্থিক জীবন। "রিচ ড্যাড পুওর ড্যাড" শেখায়—টাকা আয় নয়, টাকাকে আপনার জন্য কাজ করানোই হল মূল লক্ষ্য। লেখক রবার্ট টি. কিয়োসাকি খুব সহজ গল্পের মাধ্যমে দেখিয়েছেন—কেন অনেক শিক্ষিত মানুষও আর্থিকভাবে পিছিয়ে থাকে, আর কম পড়াশোনা করেও কেউ কেউ ধনী হয়ে ওঠে।

এই বইয়ে আপনি শিখবেন: আসলে কোনটা আপনার টাকা বাড়ায়, কোনটা কমায়। চাকরি নয়, বুদ্ধিমানের মতো টাকা ইনভেস্ট–এর গুরুত্ব। কীভাবে প্যাসিভ ইনকাম তৈরি করা যায়। কেন “ সেভিংস” নয়, “ইনভেস্টিং”–ই আসল।

বইটি কার জন্য?

যারা টাকা নিয়ে নতুনভাবে ভাবতে চান, নিজের আর্থিক ভবিষ্যৎ বদলাতে চান, বা ব্যবসা/ইনভেস্টমেন্টে আগ্রহী।

অর্ডার করতে দ্রুত ইনবক্স করুন। ঈদের আগে ২৫ তারিখ পর্যন্ত ডেলিভারি দেওয়া হবে।

সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (রাযিয়াল্লাহু আনহুম) ১ম এবং ২য় খণ্ড বিষয়: সাহাবীদের জীবনীলেখক : ডক্টর আব্দুর রহমান রাফা...
22/05/2026

সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন (রাযিয়াল্লাহু আনহুম) ১ম এবং ২য় খণ্ড

বিষয়: সাহাবীদের জীবনী
লেখক : ডক্টর আব্দুর রহমান রাফাত পাশা, পপুলার সিরিজ
প্রকাশনী : রাহনুমা প্রকাশনী

বিষয় : সাহাবীদের জীবনীআব্দুল্লাহ ইবনে মুবারককে (রহঃ) যখন উনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতো, আপনি আমাদের সাথে সময় না কাটিয়ে একা একা থাকেন কেন? জবাবে ইবনে মুবারক বলতেন, আমি তো সাহাবীদের সাথে থাকি? যখন জিজ্ঞেস করা হতো কিভাবে তিনি বলতেন, আমি সাহাবীদের জীবনী পড়ি!’
যখন কারো ঈমান দুর্বল হয়ে পড়ে, গুনাহে লিপ্ত হয়ে পড়ে, যখন আল্লাহর ইবাদতে কোন জোস থাকে না তখনও উলামারা সাজেস্ট করেন সাহাবী, তাবেঈদের জীবনী অধ্যয়নের।
সাহাবী, তাবেঈদের ঈমানদীপ্ত জীবনী রচনায় যেকজন লেখক প্রসিদ্ধি লাভ করেছেন তাদের একজন ড. আব্দুর রহমান রাফাত পাশা (রহঃ)।

মুসলিম বিশ্বে সাড়া জাগানো লেখক ড. আবদুর রহমান রাফাত পাশা লিখিত এবং মাও. মাসউদুর রহমান অনূদিত বই। সাহাবাদের তাজা ঈমানের আসরে বসে ঈমান তাজা করার মত একটা কিতাব।

২ খণ্ডে সমাপ্ত। প্রত্যেক খণ্ডে ৫৪ জন সাহাবির জীবনি উল্লেখ করা হয়েছে।

১ম খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ৬৯৬
২য় খণ্ডের পৃষ্ঠা সংখ্যা ৬০৭

সর্বোচ্চ ছাড়ে বইটি পাবেন আমাদের কাছে।

লেখক : আরিফ আজাদপ্রকাশনী : সুকুন পাবলিশিংবিষয় : ইসলামি উপন্যাস, গল্পপৃষ্ঠা : 216, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Pub...
21/05/2026

লেখক : আরিফ আজাদ
প্রকাশনী : সুকুন পাবলিশিং
বিষয় : ইসলামি উপন্যাস, গল্প
পৃষ্ঠা : 216, কভার : পেপার ব্যাক, সংস্করণ : 1st Published, 2026

গল্পটা হাজার বছর আগের কোনো এক সন্ধ্যার। পৃথিবীতে ঝেঁকে অন্ধকার নেমে এলে, কেউ যেন পরম মমতায় জ্বালিয়ে দিলো ঘরের কুপিবাতিটি। সেই সন্ধ্যায় শুধু ঘরের কোণের কুপিবাতিই জ্বলল না, এক চপল কিশোরের মনের কোণেও টিমটিম করে জ্বলে উঠেছিল একটুকরো জিজ্ঞাসা।
সেই জিজ্ঞাসার উত্তর পেতে সেই চপল কিশোরকে হাঁটতে হয়েছিল যুগের পর যুগ। দিন-রাত একাকার করে, পথের পর পথ, প্রান্তরের পর প্রান্তর তাকে পাড়ি দিতে হয়েছিল একাকী। শরীরে নেমেছিল অবসাদ, গা জুড়ে নেমেছিল পথের ক্লান্তি। কিন্তু সেই একটুকরো জিজ্ঞাসার অবদমিত আহ্বান তাকে কোথাও থামতে দিলো না।
ধু-ধু মরুভূমির পথ, ধুলোয় আচ্ছন্ন শহর, কখনো-বা নিষ্প্রভ নক্ষত্রের মিটিমিটি আলোতে খুঁজে বেড়াতে হয়েছিল সেই জিজ্ঞাসার সন্ধান। কালের ধুলো অতিক্রম হয়, বয়েসি বটের শেকড়ে নেমে আসে জীর্ণতার চিহ্ন। কিন্তু সেই পথিকের পথ যেন ফুরোতে চাইল না আর।
তারপর, শতাব্দী পার হলো। দুনিয়া থেকে হারিয়ে গেল সভ্যতার পর সভ্যতা, শহরের পর শহর। কোনো কোনো দিকে গড়ে উঠল নতুন নগর, নতুন জীবনের অধ্যায়। কিন্তু পৃথিবীরই এক প্রান্তরে, জীর্ণ শরীর নিয়ে হেঁটে যাচ্ছিল এক শতাব্দী প্রাচীন পথিক—এক পরমের সন্ধানে।

এই উপাখ্যান সেই পথিকের জীবনকে ঘিরে। শেষ পর্যন্ত জিজ্ঞাসার সেই উত্তর কি মিলেছিল? পথিক কি পৌঁছাতে পেরেছিল তার আরাধ্য জীবনের সমাপ্তিতে?
টান টান উত্তেজনার এই ঐতিহাসিক উপাখ্যানে পাঠক নিজেই খুঁজে নিক সেই উত্তর…

বইটি পাবেন আমাদের কাছে ।
ক্যাম্পাস এবং ধর্মতলাতে ডেলিভারি চার্জ ফ্রি।

21/05/2026

কত আদর যত্ন দিয়ে একটা মেয়ে সন্তানকে বড় করে বাবা মাই জানে। কলিজার আধখান তারা । অথচ হায়েনাদের কারণে কি বিভৎস কষ্ট সহ্য করতে হচ্ছে তাদের।
এই দেশে কোনো বিচার হয় না। ❤️‍🩹😓

কোনটা লাগবে? জলদি ইনবক্সে অর্ডার কনফার্ম করুন।
17/05/2026

কোনটা লাগবে?
জলদি ইনবক্সে অর্ডার কনফার্ম করুন।

অনেক দিন পর ক্যাম্পাসে বই ডেলিভারি দিতে গিয়েছিলাম। গুচ্ছের পরিক্ষার জন্য কয়েকমাস কোনো অর্ডার নেই নি । ভার্সিটি ভর্তি হ...
17/05/2026

অনেক দিন পর ক্যাম্পাসে বই ডেলিভারি দিতে গিয়েছিলাম।

গুচ্ছের পরিক্ষার জন্য কয়েকমাস কোনো অর্ডার নেই নি । ভার্সিটি ভর্তি হওয়ার আগ পর্যন্ত এখন ফ্রি আছি । আর যদি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি তে সাবজেক্ট পেয়ে যাই তাহলে আরো ভালো ভাবে অর্ডার নিবো ইনশাআল্লাহ।

17/05/2026

"মানুষ তাদের ভবিষ্যৎ ঠিক করে না। তারা ঠিক করে তাদের অভ্যাস। আর তাদের অভ্যাস গুলোই ঠিক করে তাদের ভবিষ্যৎ।"—এফ এম অ্যালেক্...
16/05/2026

"মানুষ তাদের ভবিষ্যৎ ঠিক করে না। তারা ঠিক করে তাদের অভ্যাস। আর তাদের অভ্যাস গুলোই ঠিক করে তাদের ভবিষ্যৎ।"

—এফ এম অ্যালেক্সান্ডার

আমার খুব প্রিয় একটি বই ।

Address

Jashore
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when রুমির বই বাগান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share