21/08/2025
📌 বিক্রয়ের নিয়ম ও শর্তাবলী
Digital Solution BD- এ আপনার প্রতিটি অর্ডারকে আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। গ্রাহক ও আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার স্বার্থে সকল গ্রাহককে অনুরোধ করা হচ্ছে—সার্ভিস গ্রহণের পূর্বে নিয়ম ও শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়ার জন্য।
আমরা যেসব ডিজিটাল প্রোডাক্ট ও সাবস্ক্রিপশন প্রদান করি, সেগুলোর কোনো প্রতিষ্ঠানের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আমরা নই। প্রোডাক্টসমূহ বিভিন্ন বৈধ উৎস ও অফিসিয়াল ডিস্ট্রিবিউটরদের মাধ্যমে সংগ্রহ করে গ্রাহকের কাছে সরবরাহ করা হয়।আমাদের লক্ষ্য হচ্ছে—আপনার প্রয়োজন, নিরাপত্তা ও সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়া। নিচে আমাদের ডেলিভারি, ওয়ারেন্টি এবং রিটার্ন সম্পর্কিত বিস্তারিত নীতিমালা দেওয়া হলো:
🛡️ ওয়ারেন্টি নীতিমালা:
•প্রোডাক্টভেদে আলাদা আলাদা ওয়ারেন্টি ও নিয়ম প্রযোজ্য হতে পারে, যা অর্ডার কনফার্ম করার পূর্বে বা ডেলিভারির সময় গ্রাহককে জানানো হয়।
•যেসকল প্রোডাক্ট ওয়ারেন্টির আওতাভুক্ত, নির্ধারিত সময়ের সকাল ১০ টা থেকে রাত দশটার মধ্যে কোনো সমস্যা দেখা দিলে আমরা তা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করবো।
•কিছু প্রোডাক্টে বিক্রয় পরবর্তী কোনো ওয়ারেন্টি বা সাপোর্ট প্রযোজ্য নাও হতে পারে। সে ক্ষেত্রে প্রোডাক্ট ডেলিভারির পর ওয়ারেন্টি কার্যকর থাকবে না।
•গ্রাহকের ভুল ব্যবহার বা ডিভাইসজনিত সমস্যার কারণে সৃষ্ট সমস্যার ক্ষেত্রে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।
প্রতিটি প্রোডাক্টের নিয়মাবলি কেনার পূর্বেই জেনে অর্ডার করার জন্য অনুরোধ করা হচ্ছে।
🕒 বিক্রয় পরবর্তী সাপোর্ট:
•ওয়ারেন্টি চলাকালীন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সাপোর্ট দেওয়ার চেষ্টা করা হয়।
প্রয়োজনে TeamViewer, AnyDesk বা Google Meet এর মাধ্যমে রিমোট সাপোর্ট প্রদান করা হতে পারে।
যেহেতু এটি অনলাইন ও ডিজিটাল সার্ভিস, তাই বিশেষ পরিস্থিতিতে সাপোর্ট দিতে সর্বনিম্ন ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
আমরা সর্বদা চেষ্টা করি দ্রুততম সময়ে গ্রাহকের সমস্যা সমাধান নিশ্চিত করতে।
📦ডেলিভারি:
•যেহেতু আমাদের ডিজিটাল সার্ভিস, সেহেতু আমাদের সকল প্রোডাক্ট ডেলিভারি হয় ইমেইল, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে। এই ক্ষেত্রে আলাদা কোনো ডেলিভারি চার্জ প্রযোজ্য নয়। তবে ফিজিকাল ডেলিভারি প্রোডাক্টের ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে।
•যে মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করা হবে (ইমেইল, মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ) সেখানকার সঠিক এড্রেস নির্ভুলভাবে নিজ দায়িত্বে দেয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি ভুল ইমেইল দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে।
•প্রোডাক্ট ডেলিভারি সময়- সর্বনিম্ন ১ থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত লাগতে পারে। এই ক্ষেত্রে প্রোডাক্ট অর্ডার করার পূর্বে ডেলিভারি সময় সম্পর্কে জেনেই অর্ডার করবেন।
অর্ডার ক্যানসেল কিংবা রিপ্লেসম্যান্ট:
•অর্ডার করার পর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট Digital Solution BD দিতে ব্যর্থ হলেই কেবল অর্ডার বাতিল করতে পারবেন। আবার বলছিঃ~কেবলমাত্র ডেলিভারি দিতে ব্যর্থ হলেই বাতিল করতে পারবেন, অন্যথায় পারবেন না।
আপনি চাইলে রিপ্লেসম্যান্ট হিসেবে বিকল্প প্রোডাক্ট কিংবা পেমেন্ট রিফান্ড নিতে পারবেন। বিকল্প কোনো প্রোডাক্ট নেয়ার ক্ষেত্রে পূর্বের অর্ডারকৃত প্রোডাক্ট এর মূল্য অনুযায়ীই কেবল অর্ডার করতে পারবেন।
🔄 শর্তাবলী পরিবর্তন:
Digital Solution BD প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই নিয়ম ও শর্তাবলী পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। সংশোধিত শর্তাবলী প্রকাশের পর থেকেই তা কার্যকর বলে গণ্য হবে।