Abdus Samad Shopping Complex

  • Home
  • Abdus Samad Shopping Complex

Abdus Samad Shopping Complex Abdus Samad Shopping Complex is currently the largest shopping place in Meghna thana. It contains 50

05/04/2026

প্রিয় আব্দুছ ছামাদ শপিং কমপ্লেক্স পরিবার,

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের ০৪ এপ্রিল ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ০৫ এপ্রিল ২০২৬ থেকে অফিস ও ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। সে অনুযায়ী আমাদের মার্কেট বন্ধের সময় হবে বিকেল ৬:০০টা।

সরকার এই নির্দেশনার প্রতি খুব গুরুত্ব দেবে, তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হলো। সবাই যেন সময়সূচি মেনে ব্যবস্থা গ্রহণ করেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে।

ধন্যবাদ।

01/03/2026
01/02/2026

প্রিয় আব্দুছ ছামাদ শপিং কমপ্লেক্স পরিবার,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমাদের সকলের সচেতনতা ও দায়িত্বশীলতা জরুরি। নির্বাচনের আগে, দিনে ও পরে যেকোনো বিশৃঙ্খলা বা উত্তেজনা এড়িয়ে চলুন।

কয়টি বিশেষ অনুরোধ:

✅ রাজনৈতিক আলোচনায় সংযত থাকুন – দোকান বা গ্রুপে উত্তেজনামূলক কথাবার্তা, গুজব বা অপ্রমাণিত তথ্য শেয়ার করবেন না।
✅ ভোট দিয়ে সরাসরি কাজে ফিরে যান – ভোটকেন্দ্রে বা কমপ্লেক্সে অপ্রয়োজনীয় জমায়েত বা বিতর্কে জড়াবেন না।
✅ ফলাফল যাই হোক, গণতন্ত্রকে সম্মান করুন – বিজয়ী-পরাজিত নিয়ে অশোভন আচরণ বা মন্তব্য থেকে বিরত থাকুন।
✅ ব্যবসায়িক পরিবেশ অরাজনৈতিক রাখুন – দোকানে রাজনৈতিক পোস্টার/প্রতীক ব্যবহার বা গ্রাহকদের সঙ্গে রাজনৈতিক বিতর্কে জড়াবেন না।

শান্তিপূর্ণ পরিবেশ আমাদের সবার ব্যবসা ও নিরাপত্তার জন্য অপরিহার্য। আসুন, আমরা সবাই মিলে আমাদের কমপ্লেক্সকে একটি নিরাপদ ও স্থিতিশীল ব্যবসায়িক স্থান রাখি।

আপনাদের সহযোগিতা কামনায়,
আব্দুছ ছামাদ শপিং কমপ্লেক্স
তারিখ: ১ ফেব্রুয়ারি, ২০২৬

16/11/2025

🌟 বিদায়, তিতাস! নতুন জীবনের পথে অসীম শুভকামনা 🌟

আঃ সামাদ শপিং কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে আমাদের দীর্ঘদিনের প্রিয় ব্যবসায়ী তিতাস-কে জানাই হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা ও দোয়া।

মার্কেটের প্রায় শুরু থেকেই তুমি এখানে দোকান পরিচালনা করে আসছো। তোমারব ভদ্র-শান্ত আচরণ আমাদের সকলের মন জয় করেছে।

এই মাসে তুমি আমাদের মার্কেট ছাড়ছো, আর আগামী মাসে উত্তর মেসিডোনিয়া যাচ্ছো নতুন জীবিকার সন্ধানে।

তিতাস,
তোমার স্বপ্নগুলো পূরণ হোক, আল্লাহ তোমার জন্য উত্তম দরজা খুলে দিন—এই কামনা করি।

🤲 তোমার জন্য দোয়া—সফলতা, শান্তি ও সমৃদ্ধি সবসময় তোমার সঙ্গী হোক।

#বিদায়ীবার্তা #নতুনজীবন #আঃ_সামাদ_শপিং_কমপ্লেক্স #তিতাস #শুভকামনা

13/07/2025

📢 নতুন বিকাশ এজেন্ট সেবা চালু! 🟣

আঃ সামাদ শপিং কমপ্লেক্সে এখন থেকে Smart Fashion-এ বিকাশ এজেন্ট সার্ভিস চালু হয়েছে ✅
জরুরি ভিত্তিতে বিকাশ লেনদেনের প্রয়োজন হলে যোগাযোগ করুন।

📍 প্রোপ্রাইটর: তারেক বাবুল
📞 মোবাইল: ০১৯৬০১০৮৮০০

আপনাদের সেবায় আমরা আছি 💼
ধন্যবাদ ও শুভকামনা ❤❤❤

#বিকাশ_সেবা #আঃ_সামাদ_শপিং_কমপ্লেক্স #তারেক_বাবুল

02/06/2025

আসসালামু আলাইকুম,
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ক্রেতা সাধারণের ভিড়ে আমাদের মার্কেট এখন অনেকটাই ব্যস্ত। এই সময়টাতে আমরা সবাই যেন আরও সচেতন, সহযোগিতাপূর্ণ এবং পেশাদার মনোভাব নিয়ে কাজ করি—এটাই কাম্য।

✅ ক্রেতাদের প্রতি সদাচরণ বজায় রাখুন
✅ দোকানের সামনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন
✅ অতিরিক্ত শব্দ বা বিশৃঙ্খলা এড়িয়ে চলুন
✅ মূল্য ও পণ্যের গুণমানের বিষয়ে সততা বজায় রাখুন

আব্দুছ ছামাদ সোপিং কমপ্লেক্স-এর সম্মান ও সুনাম আপনাদের হাতেই। আসুন, আমরা সবাই মিলেই একটি সুন্দর, নিরাপদ এবং আনন্দময় ঈদ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করি।

আপনাদের সহনশীলতা ও আন্তরিকতা আমাদের বাজারকে এগিয়ে নিতে সাহায্য করে।

আগাম ঈদ মোবারক!

আব্দুছ ছামাদ সোপিং কমপ্লেক্স পরিবার

#ব্যবসায়ীদের_জন্য_বার্তা া #আব্দুছ_ছামাদ_সোপিং_কমপ্লেক্স #সততা_ও_সেবাই_আমাদের_পরিচয়

05/05/2025

🌟 নতুন মাসের শুভেচ্ছা! 🌟

আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন এবং ব্যবসায় সফল সময় কাটাচ্ছেন।

আব্দুছ ছামাদ সোপিং কমপ্লেক্স-এর সার্বিক পরিবেশ সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আপনাদের নিয়মিত সহযোগিতা সত্যিই প্রশংসার যোগ্য।
নতুন মাসেও এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং দায়িত্বশীলতার ধারা অব্যাহত থাকুক—এই কামনা করছি।

🕌 পবিত্র রমজানের পর আমরা আবারো নতুন উদ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ডে ফিরে এসেছি। আপনাদের সবার জন্য রইল নিরন্তর সফলতা ও সুস্থতার প্রার্থনা।

আপনাদের যেকোনো পরামর্শ, মতামত বা সমস্যা আমাদের জানাতে পারেন।
আব্দুছ ছামাদ সোপিং কমপ্লেক্স পরিবার সবসময় আপনাদের পাশে রয়েছে।

শুভকামনা নিরন্তর।

#আব্দুছ_ছামাদ_সোপিং_কমপ্লেক্স #নতুনমাস #ব্যবসার_সফলতা #আমরাই_মার্কেট #সৌহার্দ্য_ও_সমৃদ্ধি

04/01/2025

আসসালামু আলাইকুম,
আরও একটি বছর ধরে আব্দুস সামাদ শপিং কমপ্লেক্সের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আমাদের মার্কেটের এ পর্যন্ত যে সাফল্যের যাত্রা, তা আপনাদের প্রত্যেকের অবদানের ফল।

যারা শুরু থেকেই আমাদের সঙ্গে রয়েছেন এবং যারা নতুন করে যুক্ত হয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে চলেছি। আপনাদের এই নিরন্তর সহযোগিতা এবং বিশ্বাস আমাদের কাছে অত্যন্ত মূল্যবান।

আমরা আশা করি, ভবিষ্যতেও একইভাবে একসঙ্গে পথচলা অব্যাহত থাকবে।

28/06/2023

সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা।
কুরবানির ত্যাগের মহিমায় সকলের জীবন হোক মহিমান্বিত।
লোক দেখাতে নয়, সকলের কুরবানি যাতে হয় প্রকৃত ধর্মীয় উপলব্ধিতে।সর্বস্তরে ঈদের খুশি ছড়িয়ে দিলে সমাজ হবে আলোকিত।

দোকান ভাড়ার চমৎকার খবর   হালাল ভাবে ব্যবসা করার সুযোগ নিন, জীবনকে সার্থক এবং বিত্তবান করে তুলুন। মানিকারচর বাজার এর মত ...
19/02/2023

দোকান ভাড়ার চমৎকার খবর
হালাল ভাবে ব্যবসা করার সুযোগ নিন, জীবনকে সার্থক এবং বিত্তবান করে তুলুন।

মানিকারচর বাজার এর মত একটি ব্যবসা-বান্ধব ও জনবহুল এলাকায় আপনি আপনার স্বপ্নের ব্যবসা আজই শুরু করতে পারেন। মানিকারচর বাজারস্থ গোবিন্দপুর রোডে আব্দুছ সামাদ শপিং কমপ্লেক্স-এ রয়েছে দোকান ভাড়া নেয়ার সুযোগ। এই সুযোগটি কাজে লাগিয়ে আজই আপনার সচ্ছলতা ও স্বাবলম্বী হওয়ার স্বপ্নকে বাস্তবতায় রূপ দিন।

যেকোন তথ্য পেতে যোগাযোগ করুন :
• সবুজ, ০১৯২৩৯৪৯১১৬
• সেলিম, ০১৪০০৯৯৮৮৭৪

সেলিম ব্যাগ হাউস, আব্দুস সামাদ শপিং কমপ্লেক্স।এখানে পাবেন চায়না থেকে ইর্ম্পোট করা বাহারি রঙের স্কুল ব্যাগ। ছোট বড় বিভিন্...
19/02/2023

সেলিম ব্যাগ হাউস, আব্দুস সামাদ শপিং কমপ্লেক্স।
এখানে পাবেন চায়না থেকে ইর্ম্পোট করা বাহারি রঙের স্কুল ব্যাগ। ছোট বড় বিভিন্ন ব্যাক প্যাক ও পাওয়া যাবে।
ফোন: ০১৪০০৯৯৮৮৭৪.

Address


3153

Telephone

+8801911747481

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdus Samad Shopping Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdus Samad Shopping Complex:

  • Want your business to be the top-listed Shop?

Share