Mowmez Reflaction

Mowmez Reflaction MowMez Collection ♦️♦️

02/04/2026
কোটি কোটি ডলারের মার্কেটিং বাজেট দিয়েও...কেন KFC, McDonald's সৌদি আরবে ‘আল-বাইক’-এর ধারেকাছে ঘেঁষতে পারছে না?কারন, আপনার...
28/03/2026

কোটি কোটি ডলারের মার্কেটিং বাজেট দিয়েও...
কেন KFC, McDonald's সৌদি আরবে ‘আল-বাইক’-এর ধারেকাছে ঘেঁষতে পারছে না?

কারন, আপনার ব্যবসার পার্টনার যখন স্বয়ং ‘আল্লাহ’ হন,
তখন দুনিয়ার কোনো কম্পিটিশন আপনাকে থামাতে পারবে না।

KFC, McDonald’s এর মতো গ্লোবাল জায়ান্টরা যখন কোনো দেশে ঢোকে,
তখন লোকাল চেইনগুলো সাধারণত অস্তিত্ব সংকটে ভোগে।

কিন্তু সৌদি আরবে সিনারিওটা পুরো উল্টো।
সেখানে আল-বাইক (Al-Baik) স্রেফ একটা লোকাল রেস্টুরেন্ট চেইন,
KFC, McDonald’s কে ছাড়িয়ে দূর্দান্ত বিজনেস করে যাচ্ছে।

কিন্তু আল-বাইকের এই আকাশচুম্বী জনপ্রিয়তার পেছনের রহস্য কি?

অনেকেই ভাবেন,সিক্রেট গার্লিক সস কিংবা কম দাম।
কিন্তু গভীরে গিয়ে খুঁজলে দেখা যায়,
এই সাম্রাজ্যের ভিত্তি কোনো রেসিপি নয়,
বরং ৪৮ বছর আগের একটা ‘সিক্রেট ডিল’।

গল্পটা শুরু ১৯৭৪ সালে।
শাকুর আবু গাজালা (Shakur Abu Ghazalah) জেদ্দায় একটি পুরনো গুদামঘর ভাড়া নিয়ে শুরু করেন চিকেন ব্রোস্টের ব্যবসা।
তখনকার দিনে সৌদিতে ব্রোস্টেড চিকেন অতটা পরিচিত ছিল না।
কিন্তু দুর্ভাগ্যবশত, ব্যবসাটা যখন একটু দাঁড়াতে শুরু করেছে,
ঠিক তখনই শাকুর আবু গাজালা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

পাহাড়সম ঋণ আর...
একদিকে জেদ্দায় তখন ৪০০ এর বেশি চিকেন ব্রোস্টের দোকান।

এই অবস্থায় হাল ধরলেন তার দুই ছেলে ইহসান এবং রামি।
বিজনেস লজিক বলে, যখন আপনি লসে থাকবেন বা দেনায় ডুবে থাকবেন,
তখন খরচ কমানো উচিত।
কিন্তু তারা তাদের বাবার শুরু করা একটি কঠিন নিয়ম পালন করে আসছিলেন:
"প্রতিটি মিল বা চিকেন বিক্রি থেকে ১ রিয়াল চ্যারিটিতে দান করা হবে।"

ব্যবসা হোক বা না হোক,
পকেটে টাকা থাকুক বা না থাকুক এই ১ রিয়ালের প্রতিজ্ঞা থেকে তারা সরেননি।
তৎকালীন জেদ্দায় যখন চরম কম্পিটিশন,
বড় বড় চেইন শপগুলো মার্কেটিংয়ে টাকা ঢালছে,
তখন আল-বাইক নীরবে তাদের আয়ের একটা বড় অংশ দান করে দিচ্ছিল।

আল-বাইকের সাকসেসের পেছনে কোনো ‘Secret Sauce’ কাজ করেনি,
কাজ করেছে সেই ১ রিয়ালের ‘বরকত’।

কারণ তারা জানতেন,
দুনিয়ার বাজারে লস হলেও,
আল্লাহর সাথে করা ডিলে কখনো লস হয় না।

আজকের কর্পোরেট দুনিয়ায় আমরা শুধু ROI (Return on Investment) খুঁজি।
কিন্তু আল-বাইক আমাদের শেখায়,
ব্যবসার পেছনে যদি সততা আর মানবতার কল্যাণ থাকে,
তবে সেই ব্র্যান্ডকে হারানোর ক্ষমতা কারো নেই।

আজ সৌদি আরব ছাড়িয়ে...
আল-বাইক বাহরাইন, দুবাই এমনকি পাকিস্তানেও নিজেদের ডানা মেলছে।

আপনার কাছে যেটা স্রেফ ১ টাকা,
আল্লাহর রাস্তায় সেটা হয়তো কয়েক বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ার চাবিকাঠি।

.......বউ আমার ডিউটি আছে ,তুমি বাড়ি থাকো। --- আবদুল্লাহর বাপ ,তোমারে না দেখলে আমার ভালো লাগে না ,আমি বাড়ি থাকমু না। তোমা...
25/03/2026

.......বউ আমার ডিউটি আছে ,তুমি বাড়ি থাকো।

--- আবদুল্লাহর বাপ ,তোমারে না দেখলে আমার ভালো লাগে না ,আমি বাড়ি থাকমু না। তোমারে না দেখলে আমার অস্থির লাগে।

অত:পর আবদুল্লাহর মা আবদুল্লাহর বাবার সাথে কুষ্টিয়া থেকে ঢাকা ফেরার বাসে উঠলো। তারপর দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে সেই বাস পইরা গিয়া আবদুল্লাহর মায় আবদুল্লাহর বাপরে একা রাইখা মইরা গেলো। সাথে ছোট্ট আবদুল্লাহ ও মইরা গেলো।

আবদুল্লাহর মায়ের স্বামী জন্য সকল অস্থিরতা ফুরালো সাথে গল্পটিও ফুরালো ,নটি গাছটিও মুড়ালো.....
©
আহ! ভাইটার কলিজা ফাটা আর্তনাদ সহ্য করার মতো না।

20/03/2026

hello husband ❤️🌺

16/03/2026

আজ রমাদানের শেষ দশকের চতুর্থ বিজোড় রাত।

সম্ভাব্য ক্বদরের রাত।

দু'আ। ইস্তিগফার। কুর'আন। সালাত।

আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা’ফু আননি।

"হে আল্লাহ আপনি ক্ষমা কারি, ক্ষমা করা পছন্দ করেন, অতঃএব আমাদের ক্ষমা করে দিন"।

বিশ লক্ষ প্রাণ, এক রব, এক আরজি! 🕋🕌আজ মসজিদে নববীতে লাইলাতুল কদরের রাতে ২০ লক্ষাধিক মুমিন মুসলমানের মহাসম্মিলন। জানিনা আর...
16/03/2026

বিশ লক্ষ প্রাণ, এক রব, এক আরজি! 🕋🕌

আজ মসজিদে নববীতে লাইলাতুল কদরের রাতে ২০ লক্ষাধিক মুমিন মুসলমানের মহাসম্মিলন। জানিনা আর কখনো এমন মুহূর্ত জীবনে আসবে কি না। দুচোখ বেয়ে আসা অশ্রু আর হৃদয়ের গহীনের প্রশান্তিই বলে দিচ্ছিল—আমরা কতটা সৌভাগ্যবান। হে আল্লাহ, আজকের এই ইবাদত কবুল করে নিন। আমাদের সবাইকে ক্ষমা করে দিন।

আমার আব্বা আম্মা বিয়ের ১২টা বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন! শুনতে ১২হলেও অনুভব করতে ১২যুগের সমান!অনেক দুয়া! দুয়া আর দুয়ার প...
02/03/2026

আমার আব্বা আম্মা বিয়ের ১২টা বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন! শুনতে ১২হলেও অনুভব করতে ১২যুগের সমান!
অনেক দুয়া! দুয়া আর দুয়ার পর আব্বা আম্মার সন্তান দুনিয়াতে আসা শুরু হয়! রবে কারীমের রহমত! একে একে আমরা ৬জন ভাই বোন হলাম আলহামদুলিল্লাহ্!

শহরে ৬সন্তান মানে একটু মুচির হাসির ব্যপার হলেও আব্বা আম্মার এই ব্যপারে থোড়া কেয়ারিং ছিলো! সন্তান নামক নিয়ামত টুকুর যে কত হাহাকার ছিলো সেটা পেয়ে কি আর অবজ্ঞা করা যায়!!

সেই একি নিয়ামতের হাহাকার শুরু হলো আমরা ৩বোনের বিয়ে হলে!
৩জনের কারোর ই বেবি হচ্ছে না! আব্বার নাতী-নাতনীর জন্য কাতরতা আরো কষ্ট দিতো!! প্রতিটা ভাই বোনের একটা হাহাকার!💔

আমার বিয়ের শুরুর দিকে একদম এটা নিয়ে মাথা ব্যথা না থাকলেও-বরের চিন্তায় আমার চিন্তা শুরু হলো! কারন সবাই হিসেবে ৩বোনকে এক হিসেবেই ধরতো!

এদিকে বড় বোন বেবির টেনশনে এক প্রকার দেউলিয়া! শেষে তার কোল ভরতে একজন বেবি দত্তক আনা হয়!

এই হলো আমাদের প্রথম ভাগ্নী! তাকে দিয়েই ভাগ্নে ভাগ্নীর স্বাদ মিটাতে থাকলাম!
এদিকে আমার মিসক্যারেজ হয়ে যায়! এরপর থেকে আমারও ভয় শুরু হয়! আপুদের মতো আমারও সমস্যা হয়ে গেলো কিনা!

দিন গেলো! মাস গেলো! সাথে বছর!

আব্বার ফরিয়াদ গুলো এখনো কানে ভাসে!

❝আমি তো আল্লাহর কাছে দুয়া করতেই আছি, কেন যে দেরি হইতেসে তা তো জানিনা❞
তিনি খুব কান্না করতেন!
আগের জীবনে সন্তানের জন্য কাদতেন! শেষ জীবনে নাতী-নাতনি!

অবশেষে আলহামদুলিল্লাহ! আমার উপর রবে কারীমের দয়া হলো! হুযাইফা এলো আমার কোল জুড়ে! কিন্তু বড় দুজনের কোল তখনো খালি! তাদের বিয়ের বয়সও কম হয়নি! আনন্দের মাঝেও শুণ্যতা!

সবার দুয়া ছিল! ৩বোনের এক সাথে বেবি হোক! কারো বেবিকে কেউ দেখতে না যাইতে পারি তবুও এক সাথে হয়ে যাক!

গত অক্টোবরের ৯তারিখে আব্বা মারা যান! এর ঠিক পরের মাসেই বড় বোন কন্সিভ করে দীর্ঘ ৮বছর পর আলহামদুলিল্লাহ্!

এর পরের মাসেই মেঝো বোন কন্সিভ করে ৫বছরের মাথায়!
ও-ই যে দুয়া করতাম একসাথে ৩বোনের বেবি হোক! এরপরের মাসেই আমি আবার কন্সিভ করি আলহামদুলিল্লাহ্! আলহামদুলিল্লাহ্!

আব্বার কান্না মাখা দুয়া গুলো!❤️

জুলাইয়ের ১২তারিখে বড় বোনের বেবি হয়! এর ঠিক ৪৫দিনের মাথায় মেঝোর আর ঠিক ৪২দিনের মাথায় আমার বেবি হয়!

আর সবচেয়ে আশ্চর্যের ব্যপার হলো আব্বা মারা যাওয়ার বছরের মধ্যেই বেবি গুলো হলো! ৩টা বেবি!
উনার যে আফসোস ছিলো! এই এত বড় ঘর নাতী নাতনি নাই! খালি ঘর দিয়ে উনি কি করবেন তা পূর্ন হয়ে গেলো আলহামদুলিল্লাহ্!

একসাথে ২-৩জন কান্না করে সময়ে সময়ে!❤️

লাস্ট যে বেবি আমার ছেলে সে যেদিন হয়েছে সেদিনও অক্টোবরের ৯তারিখ ছিলো! গত বছর আব্বা এই দিনেই মারা যান কিন্তু দুয়া নামক একটা নিয়ামত রেখে যান আলহামদুলিল্লাহ্!

পোস্ট টা তাদের জন্য যারা মন খারাপ করেন দুয়া কবুল হচ্ছেনা দেখে! ইন শা আল্লাহ্! আজ না হোক কাল কবুল হবেই!

অবশ্য আমার মত আবেগী দুয়া কইরেন না! হুযাইফা হওয়ার আগে খালি বলতাম-
❝ও আল্লাহ! দুইটা পাশাপাশি বেবি দিয়েন! যাতে একসাথে সব শিখায়ে ফেলতে পারি!❞
আহা! কত আবেগ!

হুযাইফা হইলে আর এই দুয়া করি নাই! একজনরে বড় করার কষ্ট ই বুঝছি! কিন্তু, টিকেট তো আগেই কেটে রাখসি! পাশাপাশি দুইটা বেবির দুয়া কবুল হয়ে গেসে আগেই! আমি ভুলে গেলেও রবে কারীম কি ভুলে যান!

২বছরের মধ্যে ২টা বেবি! বড় জনও এখনো পিচ্চি! আলহামদুলিল্লাহ্! দুয়া কবুলের ফল! ভাবতেই সব কষ্ট উড়ে যায়!❤️

রব্বি কারীম বারাকাহ্ দান করুন সব কিছুতে!
:
সংগৃহীত

25/02/2026

প্রশান্তি❤️🌺

এই ঈদে Sanvees by tony অর্থাৎ তনিকে বয়কট করা উচিত। আপনার আমার অর্থে এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তাই একজন কাপড় ওয়ালী হ...
21/02/2026

এই ঈদে Sanvees by tony অর্থাৎ তনিকে বয়কট করা উচিত। আপনার আমার অর্থে এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। তাই একজন কাপড় ওয়ালী হয়ে এখন জামাতি ইসলামের নিবন্ধন বাতিলের দাবী করার সাহস পাচ্ছে।
সবাই আওয়াজ তুলুন ানভিজবাইতনি

#সানবিজতনি #তনি

Nasiruddin Patwary - নাসীরুদ্দীন পাটওয়ারী আজকের এই বক্তব্যটা ইতিহাস হয়ে থাকবে।💝 ​- ভয় কোনোদিন ইতিহাস গড়তে পারে না।
18/02/2026

Nasiruddin Patwary - নাসীরুদ্দীন পাটওয়ারী আজকের এই বক্তব্যটা ইতিহাস হয়ে থাকবে।💝

- ভয় কোনোদিন ইতিহাস গড়তে পারে না।

Address

Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Mowmez Reflaction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share