Noahcheme

Noahcheme This organization makes essential home chemicals 100% safe for Birds, Fireflies, Butterflies, pets and children.

পুরা মাসের দরকারি জিনিসগুলো এক প্যাকেজ-------------------------------------------------------১ টা মেডিসিনাল নারকেল তেল -...
15/04/2026

পুরা মাসের দরকারি জিনিসগুলো এক প্যাকেজ
-------------------------------------------------------
১ টা মেডিসিনাল নারকেল তেল - ১০০ ml
২ ডজন ক্লিনট্যাব ট্যাবলেট ফর্মে ২৫০ গ্রাম
১ টা ট্যাকা টুথপেস্ট - ১১০ গ্রাম
১ টা রঙসুন্দরী ১ টা - ১১০ গ্রাম
১টা নীলকণ্ঠ ১টা - ১১০ গ্রাম
------------------------------------------------------

অর্ডার করতে
---------------------------
নাম, এড্রেস, মোবাইল নাম্বার, পেমেন্ট স্ক্রিনশট পাঠিয়ে দিন 01705-117909 WhatsApp নাম্বারে।

মোট দাম ১৯৯৪ টাকা।
খুচরা বিক্রয় ও ক্যাশঅন ডেলিভারি - হবেনা।
প্যাকেজে বিকাশ ক্যাশআউট ফি ও কুরিয়ার খরচ লাগবেনা।
আগে বিকাশে পেমেন্ট করে ক্রয় নিশ্চিত করলে কুরিয়ার করা যাবে।
বিকাশ মার্চেন্ট পেমেন্ট নাম্বার - 01705-117909

ডেলিভারি
--------------------
২৩ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে
প্যাকেজ বাদে খুচরা দেয়া হবেনা।।

মেডিসিনাল নারকেল তেল (MCO) প্রচলিত এবং আয়ুর্বেদিক উভয় চিকিৎসাতেই ব্যবহৃত হয়। বিশেষ করে বাহ্যিক (ত্বক/চুলে) প্রয়োগের ...
30/03/2026

মেডিসিনাল নারকেল তেল (MCO) প্রচলিত এবং আয়ুর্বেদিক উভয় চিকিৎসাতেই ব্যবহৃত হয়। বিশেষ করে বাহ্যিক (ত্বক/চুলে) প্রয়োগের জন্য এবং নির্দিষ্ট রোগের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পরিবর্তে Complementary (পরিপূরক) চিকিৎসা হিসেবে। উভয় পদ্ধতিতেই, Medicinal বৈশিষ্ট্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট, পলিফেনল এবং অপরিহার্য ফ্যাটি অ্যাসিড (প্রধানত লরিক অ্যাসিড) সংরক্ষণ করে।

আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার
--------------------------------
আয়ুর্বেদে, মেডিসিনাল নারকেল তেলকে শীতল (ঠান্ডাকার), স্নিগ্ধ (তৈলাক্ত) এবং পুষ্টিকর হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এটি পিত্ত (Heat) এবং ভাতা (Dryness) সমস্যার ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Therapeutic Massage এর ক্ষেত্রে পেশীর টান কমাতে, ত্বকের স্বাস্থ্য উন্নত করতে এবং স্নায়ুতন্ত্রকে (Nervous System) শান্ত করতে পুরো শরীরে ম্যাসাজ করার জন্য ব্যবহৃত হয়।

অয়েল পুলিং: ব্যাকটেরিয়া কমাতে, প্লাক প্রতিরোধ করতে এবং মাড়িকে শক্তিশালী করতে ১০-২০ মিনিট ধরে মুখে তেল কুলকুচি করা আয়ুর্বেদিক চিকিৎসায় একটি ঐতিহ্যবাহী পদ্ধতি।

চর্মরোগ: একজিমা, সোরিয়াসিস, ডার্মাটাইটিস এবং তীব্র শুষ্কতার মতো ত্বকের অবস্থার চিকিৎসার জন্য এটি একটি প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয়।

ভেষজ নির্যাসের Base: এটি অনেক ঔষধি ফর্মুলেশনের (ঔষধি তেল) Base বা ভিত্তি হিসাবে কাজ করে, যেমন ব্রাহ্মী তৈল (স্মৃতিশক্তি /মানসিক প্রশান্তির জন্য) এবং মুরিভেন্না (ক্ষত নিরাময়ের জন্য)।

ক্ষত নিরাময়: এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যের কারণে পোড়া, কাটা এবং থেঁতলে যাওয়া স্থানে দ্রুত নিরাময়ের জন্য প্রয়োগ করা হয়।

প্রচলিত চিকিৎসা ও বৈজ্ঞানিক ব্যবহার
-----------------------------------
যদিও প্রচলিত চিকিৎসায় Medicinal নারকেল তেলকে প্রায়ই প্রথম সারির ঔষধ হিসেবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না, তবে বিজ্ঞান কার্যকর ও প্রাকৃতিক প্রতিকার হিসেবে এর চিকিৎসাগত প্রয়োগকে সমর্থন করে, যেমন -

ডার্মাটাইটিস এবং ত্বকের সুরক্ষা প্রাচীর মেরামত: গবেষণায় দেখা গেছে যে Medicinal নারকেল তেল ত্বকের আর্দ্রতা বাড়াতে এবং ত্বকের উপরিভাগের লিপিডের মাত্রা বৃদ্ধি করতে কার্যকর। হালকা থেকে মাঝারি একজিমা (mild-to-moderate eczema) এবং অ্যাটোপিক ডার্মাটাইটিসের (atopic dermatitis) জন্য এটি প্রায়ই একটি বিকল্প, ঔষধবিহীন চিকিৎসা হিসেবে সুপারিশ করা হয়।

Wound Healing Accelerator বা ক্ষত নিরাময় ত্বরান্বিতকারী: এটি কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে, যা টিস্যু মেরামত করতে এবং ছোটখাটো আঘাত দ্রুত সারিয়ে তুলতে সহায়তা করে।

চুলের প্রোটিন সংরক্ষণ: এটি ক্ষতিগ্রস্ত এবং অক্ষত উভয় প্রকার চুলের প্রোটিন ক্ষয় কমাতে অত্যন্ত কার্যকর, কারণ এটি অন্যান্য অনেক তেলের চেয়ে চুলের গোড়ায় ভালোভাবে প্রবেশ করে।

নবজাতকের যত্ন (Neonatal Care): কিছু ক্ষেত্রে অপরিণত শিশুদের ত্বকের সুরক্ষা প্রাচীরের কার্যকারিতা, শরীরের তাপমাত্রা এবং বৃদ্ধি উন্নত করার জন্য বাহ্যিকভাবে প্রয়োগ করা হয়।

জীবাণুনাশক উপাদান (Antimicrobial Agent): এতে উচ্চ মাত্রায় লরিক অ্যাসিড থাকে - যা শরীরে মনোলরিনে রূপান্তরিত হয়। একারণে এটি নির্দিষ্ট কিছু ব্যাকটেরিয়া, যেমন স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস (Staphylococcus aureus) এবং ছত্রাক - ক্যান্ডিডা অ্যালবিকানস (Candida albicans) দমনে ব্যবহৃত হয়।

গুরুত্বপূর্ণ সতর্কতা
-----------------
কোলেস্টেরলের ঝুঁকি: যদিও এটি HDL ("ভালো") কোলেস্টেরল বাড়াতে পারে, তবে এটি LDL ("খারাপ") কোলেস্টেরলও বাড়িয়ে দেয়, তাই এটি খাদ্যতালিকায় পরিমিতভাবে ব্যবহার করা উচিত, বিশেষ করে যাদের হৃদরোগের ঝুঁকি রয়েছে।

সর্বরোগের নিরাময় নয়: এটি প্রাথমিক চিকিৎসা হিসেবে নয়, বরং পরিপূরক চিকিৎসা হিসেবে ব্যবহার করা উচিত।

Quality Matters: শুধুমাত্র মেডিসিনাল নারকেল তেলই উল্লেখিত ঔষধি ব্যবহারের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ ধরে রাখে।

Disclaimer: This information is for educational purposes only and does not constitute medical advice. Consult a healthcare professional before using any oil as a medical treatment.

আমরা গত কিছুদিন ধরে হাই কোয়ালিটিতে মেডিসিনাল নারকেল তেল তৈরি করছি। প্রতি ১০০ এমএল কুরিয়ার সহ ৭০০ টাকা, ২০০ এমএল কুরিয়ার সহ ১৩০০ টাকা। নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং 01705-117909 - এই বিকাশ মার্চেন্ট পেমেন্টে নাম্বারে পেমেন্ট করে কনফার্ম করে রাখলে আমরা বানানো শেষে আপনার ঠিকানায় পাঠিয়ে দিতে পারব।

মেডিসিনাল কোকোনাট অয়েল ১০০ এমএল ৬২০ টাকা, ২০০ এমএল ১২২০/-, ট্যাকা টুথপেস্ট ১১০ গ্রাম কাঁচের জার ৩০৩/-, রঙসুন্দরী বিউটিবা...
28/03/2026

মেডিসিনাল কোকোনাট অয়েল ১০০ এমএল ৬২০ টাকা, ২০০ এমএল ১২২০/-, ট্যাকা টুথপেস্ট ১১০ গ্রাম কাঁচের জার ৩০৩/-, রঙসুন্দরী বিউটিবার ১১০ গ্রাম ৩০৩/-, নীলকন্ঠ বিউটিবার ১১০ গ্রাম ৩০৩/-, ঢাকার মধ্যে কুরিয়ার খরচ ১০০/-, ঢাকার বাইরে কুরিয়ার চার্জ ১২০/-

অল্প অল্প করে আবার তৈরি করছি। ভেষজ উপাদান দিয়ে তৈরি বলে প্রয়োজনীয় উপাদান যোগাড় করতে সময় লেগে যায়। একসাথে বেশী পাওয়াও যায়না।

প্রি-অর্ডার চলছে। আগে পেমেন্ট দিয়ে কনফার্ম করতে হবে। ক্যাশঅন ডেলিভারি হয়না আমাদের।

বিকাশ মার্চেন্ট পেমেন্ট - 01705-117909

অর্ডার দেয়ার নিয়ম: আপনার যা লাগবে তার দাম হিসাব করে, সাথে কুরিয়ার চার্জ যোগ করে মোট একাউন্ট বিকাশে পে করে পেমেন্ট স্ক্রিনশট, নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার এই হোয়াটসঅ্যাপ 01705117909 নাম্বারে পাঠিয়ে দিতে হবে। শিঘ্রই পেয়ে যাবেন। আর অনেকেরই আগাম বুকিং দেয়া আছে তারাও পেয়ে যাবেন।

চুল পড়া বন্ধে পেঁয়াজের রস - বিজ্ঞান কী বলছে?অনেকেই শুনেছেন, পেঁয়াজের রস চুল গজাতে সাহায্য করে। কিন্তু এটা কি শুধু লোক...
23/03/2026

চুল পড়া বন্ধে পেঁয়াজের রস - বিজ্ঞান কী বলছে?

অনেকেই শুনেছেন, পেঁয়াজের রস চুল গজাতে সাহায্য করে। কিন্তু এটা কি শুধু লোকজ ধারণা, নাকি এর পেছনে কোন বৈজ্ঞানিক প্রমাণও আছে?

একটি গবেষণায় দেখা গেছে, যারা Alopecia Areata (হঠাৎ প্যাচ আকারে চুল পড়া) সমস্যায় ভুগছিলেন, তাদের একটি গ্রুপ ২ মাস ধরে দিনে ২ বার পেঁয়াজের রস মাথার আক্রান্ত স্থানে ব্যবহার করেন।

ফলাফল ছিল
১। ২ সপ্তাহ পর থেকেই নতুন চুল গজানোর লক্ষণ
২। ৪ সপ্তাহে প্রায় ৭৪% এলোপেশিয়া আক্রান্ত মানুষের উন্নতি
৩। ৬ সপ্তাহে প্রায় ৮৭% মানুষের চুল গজানো শুরু

অন্যদিকে যারা শুধু পানি ব্যবহার করেছিলেন, তাদের মধ্যে খুবই কম উন্নতি দেখা গেছে।

পেয়াজের রস কেন কাজ করে? পেঁয়াজে থাকা সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে এবং হেয়ার ফলিকলকে সক্রিয় করতে সাহায্য করতে পারে।

🌿 ব্যবহার পদ্ধতি: তাজা পেঁয়াজ ব্লেন্ড করে রস বের করুন আক্রান্ত স্থানে লাগান। ২০–৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩–৪ দিন ব্যবহার করতে পারেন

⚠️ তবে কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা আছে এই গবেষণার:

গবেষণাটি মাত্র ৩৮ জন মানুষের উপর করা হয়েছে। সময়কাল ছিল শুধু ২ মাস। আধুনিক চিকিৎসা পদ্ধতির সাথে কোন তুলনা করা হয়নি। এটি সব ধরনের চুল পড়ার ক্ষেত্রে কাজ নাও করতে পারে (বিশেষ করে জেনেটিক টাক)

তাই, পেঁয়াজের রস চুল গজানোর জন্য একটি সহায়ক (supportive) প্রাকৃতিক পদ্ধতি হতে পারে। কিন্তু এটি কোনো নিশ্চিত বা স্থায়ী চিকিৎসা হিসেবে ধরে নেয়া যাবেনা।

মাছরাঙা টিভিতে নোয়াকেম ফাউন্ডারের ইন্টারভিউ
16/03/2026

মাছরাঙা টিভিতে নোয়াকেম ফাউন্ডারের ইন্টারভিউ

উদ্যোক্তা মাহবুব সুমন মাহবুব সুমন প্রকৌশলী থেকে পরিবেশবিদে রূপ নেওয়া একজন সামাজিক উদ্যোক্তা, যিনি নবায়নযোগ্য...

আগামী ১ মাস সম্ভবত আর বানানো হবেনা। প্রাকৃতিক ভেষজ উপাদানগুলি যোগাড় করা খুব কঠিন। এই যেমন এলোভেরা। পাওয়া যায় সবজায়গায়।...
13/03/2026

আগামী ১ মাস সম্ভবত আর বানানো হবেনা। প্রাকৃতিক ভেষজ উপাদানগুলি যোগাড় করা খুব কঠিন। এই যেমন এলোভেরা। পাওয়া যায় সবজায়গায়। কিন্তু চাষের এলোভেরাতে কিটনাশক দেয়। সেই এলোভেরা ব্যবহার করলে - ভালোর বদলে উল্টা খারাপ হয়। আমি নিজে এলোভেরার বাগান বানিয়ে প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করে, সেটা ব্যবহার করছি। হলুদের ক্ষেত্রেও তাই। প্রাকৃতিক হলুদের জন্য চিরুনি অভিযান চালিয়েছি প্রায়। আমার ছোট বাগানের স্টক শেষের দিকে। এরকম আরো অনেকগুলো উপাদান আছে - খুব বেছে, সাবধানে যোগাড় করতে হয় ও ব্যবহার করতে হয়। সবসময় পাওয়াও যায়না। আমারও ব্যস্ততা আছে অন্য প্রোজেক্টে।

এখন ট্যাকা টুথপেষ্ট, রঙসুন্দরী আর নীলকন্ঠ বিউটিবার অল্প কিছু থাকবে। কারো লাগলে বিকাল ৪ টার মধ্যে জানাইয়েন। সন্ধ্যায় কুরিয়ার হবে। নোয়াকেম (Noahcheme) পেইজে, গ্রুপে ইনবক্স করলে হবে।

কেউ ডিলারশিপ মডেলে কাজ করলে যোগাযোগ করতে পারেন।

১০০ এমএল করে আর ৫ জনের কাছ থেকে মেডিসিনাল কোকোনাট অয়েলের অর্ডার নেয়া যাবে। কারো লাগ্লে আজকেই নাম, এড্রেস, মোবাইল নাম্বার...
12/03/2026

১০০ এমএল করে আর ৫ জনের কাছ থেকে মেডিসিনাল কোকোনাট অয়েলের অর্ডার নেয়া যাবে। কারো লাগ্লে আজকেই নাম, এড্রেস, মোবাইল নাম্বার, পেমেন্ট দিয়ে কনফার্ম করতে পারেন। 100 ml 700/-, 200 ml 1300/- ঢাকার মধ্যে কুরিয়ার সহ। ঢাকার বাইরে ৪০ টাকা বাড়বে আমরা ক্যাশ অন ডেলিভারি করিনা। এজন্য আগে পেমেন্ট দিতে হয়। বিকাশ মার্চেন্ট পেমেন্ট নাম্বার - 01705-117909

রঙসুন্দরী আর নীলকন্ঠ বিউটিবারের অন্যতম প্রধান উপাদান অর্গানিক চাষের এলোভেরা। বাজারের এলোভেরায় কীটনাশক, ছত্রাকনাশক, বিষাক...
11/03/2026

রঙসুন্দরী আর নীলকন্ঠ বিউটিবারের অন্যতম প্রধান উপাদান অর্গানিক চাষের এলোভেরা। বাজারের এলোভেরায় কীটনাশক, ছত্রাকনাশক, বিষাক্ত কেমিকেল দেয়া হয় বলে ওগুলা দিয়ে বিউটিবার বানানো অসম্ভব। উপকারের বদলে অপকার হবে তখন। যতক্ষণ পর্যন্ত আমাদের নিজস্ব চাষের এলোভেরা হাতে থাকবে ততক্ষণ নীলকন্ঠ আর রংসুন্দরী তৈরি হবে। তারপর না।

প্রথম ৬/৭ ঘন্টা আস্ত নারকেল থেকে নারকেল তুলে, সেগুলাকে মিল্ক বানাতে হয়। তারপর ৪৮ ঘন্টা ফার্মেন্টেশান। ৪৮ ঘন্টা পর খুব সা...
11/03/2026

প্রথম ৬/৭ ঘন্টা আস্ত নারকেল থেকে নারকেল তুলে, সেগুলাকে মিল্ক বানাতে হয়।

তারপর ৪৮ ঘন্টা ফার্মেন্টেশান।

৪৮ ঘন্টা পর খুব সাবধানে দুই স্টেজে প্রসেস করা হয়। ১। কোল্ড প্রসেস এবং ২। Sun Simulation Process। এই দুই স্টেজ শেষ হতে ১৬ ঘন্টা লাগে।

তারপর সেপারেশানে লাগে আরো ২৪ থেকে ৩০ ঘন্টা।

এই মোট ১০০ ঘন্টার পরিশ্রমের পরে ২ লিটার মেডিসিনাল কোকোনাট অয়েল পাওয়া যায়। বেশী তৈরি করা যাবে হয়তো। তবে কোয়ালিটি ধরে রাখা যাবেনা বিধায় বেশী করিনা। এই নারকেল তেল যে লোকজনকে পাঠাই - এটা কোন ব্যবসা না। ব্যবসা কেউ এভাবে করেনা। বোতল ভর্তি ভালবাসা পাঠাই।

'ট্যাকা' টুথপেস্ট তৈরিতে ব্যবহৃত উপাদানগুলো হলো: ফুড গ্রেড ক্যালসিয়াম কার্বোনেট (PCC), বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বো...
11/03/2026

'ট্যাকা' টুথপেস্ট তৈরিতে ব্যবহৃত উপাদানগুলো হলো: ফুড গ্রেড ক্যালসিয়াম কার্বোনেট (PCC), বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বোনেট, বেন্টোনাইট ক্লে, নিম পাউডার, লবঙ্গ গুঁড়া, যষ্টিমধু, নারকেল তেল, জাইলিটল, পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল, টি ট্রি অয়েল এবং অ্যালোভেরা জেল।

কাঁচের জারে দেয়া হয়েছে, প্লাস্টিক টিউব এভয়েড করার জন্য। ব্রাশে নিতে একটু অসুবিধা হয়। আইসক্রিমের পপসিকেল বা কাঠের স্টিক দিয়ে ব্রাশে নেয়া যায়। দাঁত পরিস্কার করতে খুব ভাল কাজ করে। নিরাপদ উপাদানে তৈরি বলে শিশুরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারে। অনেক ইউজার জানিয়েছেন তাদের মুখের ভেতরের ইনফেকশান ভাল হয়ে গেছে।
১০০ গ্রামের জার।
দাম - ৩০৩/-

10/03/2026

On 7th March 2026, we had the pleasure of welcoming Auritry Unnayan Sangstha - অরিত্রী উন্নয়ন সংস্থা, an environmental organization led by Sara Zabeen, along with her dedicated team, to our Noahchem laboratory.

It was truly an honor for us to host them and share the work we are doing at Noahchem, developing safer home chemicals, promoting healthy lifestyles, and exploring environmentally responsible alternatives for everyday products. During their visit, we had the opportunity to demonstrate some of our ongoing initiatives and research activities in the lab.

Beyond the tour, we had a very inspiring discussion about future collaborations and joint initiatives. Both teams explored ideas on how we can work hand in hand to promote environmental awareness, sustainable practices, and healthier living for communities.

We are grateful to Sara Jaben and the Auritry team for their visit, curiosity, and thoughtful exchange of ideas. Partnerships like these strengthen the movement toward a cleaner, healthier, and more sustainable future.

Looking forward to working together in the days ahead.

NOAHCHEME (Safe Home Chemicals) A project of Shalbrikkho

Address

Kayempur Bottola
Fatulla
1420

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Noahcheme posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share