Top-notch Store

Top-notch Store শ্রীমঙ্গলের অরিজিনাল, ফ্রেশ চা পাতা ও গ্রীন টি, সেই সাথে হোমমেড গুড়া মসলা আমরা পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে রিজনেবল প্রাইসে।

পোস্ট কালেক্টেড ফ্রম BWOTঈদ স্পেশাল আবহাওয়া বার্তা!!বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদুল ফিতর। এই সময়ে বিভিন্ন আয়োজনের পাশ...
19/03/2026

পোস্ট কালেক্টেড ফ্রম BWOT

ঈদ স্পেশাল আবহাওয়া বার্তা!!

বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদুল ফিতর। এই সময়ে বিভিন্ন আয়োজনের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতি জানা গুরুত্বপূর্ণ, কারণ এটি কালবৈশাখী মৌসুমের মধ্যে পড়ছে। নিচে ঈদের আগের দিন, ঈদের দিন এবং পরের দিনের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরা হলো

ঈদের আগের দিন (২০ মার্চ ২০২৬)

সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ২-১ স্থানে বিচ্ছিন্ন বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দুপুরের পর থেকে মধ্যরাতের মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় এবং বরিশাল বিভাগের কিছু স্থানে কালবৈশাখীসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঈদের দিন (২১ মার্চ ২০২৬)

ঈদের আগের রাতেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে একটি শক্তিশালী কালবৈশাখী প্রবেশ করতে পারে, যা রংপুর ও রাজশাহী বিভাগে প্রভাব ফেলতে পারে।

সকাল নাগাদ এই ঝড় খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ছড়িয়ে পড়তে পারে এবং দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগেও পৌঁছাতে পারে।

বিকাল থেকে গভীর রাতের মধ্যে সারা দেশে আরেক দফা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ঈদের দিন বিভিন্ন সময়ে দেশের আবহাওয়া বৈরী থাকতে পারে।

বিশেষভাবে উল্লেখ্য, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় ঈদের নামাজের সময় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঈদের পরের দিন (২২ মার্চ ২০২৬)

রাতের শেষ ভাগ বা ভোরের দিকে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ঝড়-বৃষ্টির প্রবণতা থাকতে পারে।

দিনের বেলায় দেশের অন্যান্য এলাকায় ঝড়-বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। ১-২টি স্থানে ছাড়া উল্লেখযোগ্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই।

মোট কথা, তিন দিনের মধ্যে বিশেষ করে ঈদের দিন দেশের আবহাওয়া বেশি খারাপ থাকতে পারে এবং একাধিক দফায় ঝড়-বৃষ্টি হতে পারে।

বিশেষ নোট: আবহাওয়ার পূর্বাভাস প্রাকৃতিক বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভরশীল। এসব প্যারামিটারের পরিবর্তনের কারণে পূর্বাভাসের সময়, স্থান বা তীব্রতা পরিবর্তিত হতে পারে। তাই সর্বশেষ আপডেট অনুসরণ করে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করা উচিত।

ধন্যবাদ
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিঃ (BWOT)

ঈদের রান্নায় অপরিহার্য যে জিনিস সেটা কি অর্ডার করেছেন? খুব দ্রুত কিন্তু আমাদের অর্ডার নেয়া ক্লোজ হয়ে যাবে। ১৪ তারিখ আমরা...
12/03/2026

ঈদের রান্নায় অপরিহার্য যে জিনিস সেটা কি অর্ডার করেছেন? খুব দ্রুত কিন্তু আমাদের অর্ডার নেয়া ক্লোজ হয়ে যাবে। ১৪ তারিখ আমরা লাস্ট অর্ডার নিব। এরপর আর ঈদের আগে কোন অর্ডার নেয়া হবে না।
তাই গুড়ো মসলা, চাপাতা, ঘি যার যেটা প্রয়োজন এখনি অর্ডার করে ফেলুন।

আমাদের স্টকে দুই ধরনের শুকনো মরিচের গুড়ো আছে। দুইটার প্রাইস যেমন আলাদা, তেমনি কোয়ালিটিও আলাদা। ছবিতে একদম মেইন একটা পার্...
20/02/2026

আমাদের স্টকে দুই ধরনের শুকনো মরিচের গুড়ো আছে। দুইটার প্রাইস যেমন আলাদা, তেমনি কোয়ালিটিও আলাদা। ছবিতে একদম মেইন একটা পার্থক্য সহজেই বুঝা যাচ্ছে।

📖মাগরিবের সময় কী ঘটে? কেন এই সময়টা গুরুত্বপূর্ণ?🗣আমি চাই, আমার লেখা থেকে সবাই উপকৃত হোন।আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে- আ...
20/01/2026

📖মাগরিবের সময় কী ঘটে? কেন এই সময়টা গুরুত্বপূর্ণ?

🗣আমি চাই, আমার লেখা থেকে সবাই উপকৃত হোন।

আমাদের অনেকের মনেই প্রশ্ন আসে- আসলে দিন শেষ হয়ে অন্ধকার নামার এই সময়টাতে কী ঘটে?

💚রাসুলুল্লাহ ﷺ বলেছেন-
সূর্য উদয় ও অস্ত যায় শাইত্বানের শিংয়ের মধ্য দিয়ে (অর্থাৎ শাইত্বান এই সময়টাকে নিজের কাজে ব্যবহার করে)।

আর তিনি আমাদের মাগরিবের সময় শাইত্বান থেকে সতর্ক থাকতে বলেছেন। মাগরিবের সময় শাইত্বানদের তৎপরতা দিনের আলো শেষ হয়ে অন্ধকার নামতে শুরু করলে-শাইত্বান ও জিনেরা চারদিকে ছড়িয়ে পড়ে তারা নিজেদের জন্য আশ্রয় খুঁজতে থাকে তাদের সংখ্যা এত বেশি যে, আল্লাহ ছাড়া কেউ তা গুনে শেষ করতে পারে না। এই সময় তারা খুব দ্রুত ছুটে চলে- মানুষের গতির চেয়েও বহু গুণ বেশি দ্রুততায়। কেউ আশ্রয় নেয়- খালি পাত্রে পরিত্যক্ত ঘরে মানুষের ভিড়ের মধ্যেও (মানুষ টেরও পায় না) l

কারণ, শাইত্বানদের মধ্যেও শক্তির লড়াই আছে- শক্তিশালীরাই টিকে থাকে।

❌শাইত্বান কোথায় থাকতে পছন্দ করে?
শাইত্বান স্বভাবগতভাবেই নাপাক জায়গা পছন্দ করে।
তাই তাদের বেশি দেখা যায়- টয়লেট ও পায়খানায় আবর্জনার স্থানে নোংরা পরিবেশে এই সময় আশ্রয় খুঁজতে গিয়ে তারা কখনো কখনো অসাবধান শিশুদের সঙ্গে সংঘর্ষে পড়ে।

❌শিশুদের কেন বেশি ক্ষতি হয়?
যদি কোনো শিশু মাগরিবের সময় বাইরে থাকে বা অসুরক্ষিত থাকে- শাইত্বান তার শরীরে ঢুকে পড়তে পারে কখনো সাময়িকভাবে থাকে কখনো কিছু সময় অবস্থান করে এর ফল হিসেবে দেখা যায়- শিশুর মেজাজ হঠাৎ বদলে যাওয়া অকারণে তীব্র কান্না ভয়, অস্থিরতা রাতে ঘুমের মধ্যে চমকে ওঠা অভিভাবকরা কারণ নাবুঝে অনেক সময় শিশুকে বকা দেন-
অথচ সমস্যার মূলটা তারা বুঝতেই পারেন না।

❌ডায়াপার (প্যাম্পার্স) বিষয়টি কেন গুরুত্বপূর্ণ?
শাইত্বান যেহেতু নাপাক জিনিসে আকৃষ্ট হয়- শিশুর নোংরা ডায়াপার প্রস্রাব-পায়খানার গন্ধ
এগুলো শাইত্বানের জন্য আশ্রয় নেওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায়। তাই দেখা যায়- কিছু শিশু হঠাৎ চিৎকার করে ওঠে কেউ ঘুমের মধ্যে অস্থির হয় এগুলো অনেক সময় শাইত্বানের কষ্ট দেওয়ার ফল।

❌বড়দের ক্ষেত্রেও কি প্রভাব পড়ে?
হ্যাঁ। এই দ্রুতগতিতে আশ্রয় খুঁজতে গিয়ে- শাইত্বান বড় বা ছোট যে কারো শরীরেই ধাক্কা দিতে পারে কখনো সাময়িকভাবে ভর করতে পারে এর ফলে কারও হতে পারে-হঠাৎ ভয় অজানা দুশ্চিন্তা বিষণ্নতা অস্থিরতা l

💚নবীজি ﷺ-এর গুরুত্বপূর্ণ নির্দেশনা:-
এই কারণেই রাসুলুল্লাহ ﷺ বিশেষভাবে বলেছেন-
মাগরিবের সময় শিশুদের ঘরে রাখো কারণ তারা নিজেরা আত্মরক্ষা করতে পারে না বাবা-মায়ের দায়িত্ব হলো তাদের হিফাজত করা আমাদের করণীয় নিয়মিত সকাল ও সন্ধ্যার যিকির পড়া শিশুদের উপর দোয়া পড়ে ফুঁ দেওয়া মাগরিবের সময় শিশুদের বাইরে নারাখা
ঘর পরিষ্কার রাখা নাপাক জায়গা খোলা না রাখা l

👉সন্ধ্যার যিকির: আসরের পর
👉সকালের যিকির: ফজরের পর
আল্লাহ তাআলা আমাদের, আপনাদের ও সব মুসলমানকে হিফাজত করুন।
আল্লাহ আমাদের সবাইকে শাইত্বানের অনিষ্ট থেকে রক্ষা করুন। 🤲🕋🤲

© দ্বীন ইসলাম ও জীবন।

19/01/2026
31/12/2025

এই বছর আর কোন অর্ডার নিব না। 🥱

শীতের রাতের ঠান্ডায় গরম গরম খিচুড়ির পিকনিক সেই সাথে আমাদের খাটি দানাদার গাওয়া ঘি, একদম পার্ফেক্ট কম্বিনেশন। ❤️
12/12/2025

শীতের রাতের ঠান্ডায় গরম গরম খিচুড়ির পিকনিক সেই সাথে আমাদের খাটি দানাদার গাওয়া ঘি, একদম পার্ফেক্ট কম্বিনেশন। ❤️

আমাদের সিলেট, শ্রীমঙ্গলের যেই চাপাতা এই চাপাতা রেখে বাহিরের দেশের চাপাতা খাওয়ার কি দরকার!! আমাদের চাপাতাই তো আরো এক্সপোর...
01/12/2025

আমাদের সিলেট, শ্রীমঙ্গলের যেই চাপাতা এই চাপাতা রেখে বাহিরের দেশের চাপাতা খাওয়ার কি দরকার!! আমাদের চাপাতাই তো আরো এক্সপোর্ট হচ্ছে এর কোয়ালিটির জন্য।
যারা রঙ চা খান তারা জাস্ট কাচা পাতার এক কাপ চা খেয়ে দেখবেন চাপাতায় কি ফ্লেভার। ❤️
কাচা পাতা মানে গাছের কাচা পাতা নয়, চাপাতাটা গরম পানিতে জ্বাল না করে সরাসরি কাপে পানি নিয়ে তাতে চাপাতা দিয়ে খাবেন। নয়তো ছাকনি কাপের উপর বসিয়ে তাতে চাপাতা দিয়ে গরম পানি ঢেলে দিবেন আস্তে আস্তে। এভাবে চা করলে চায়ের যেই ফ্লেভার আসে সেটা অন্য কোন ভাবেই পাবেন না।

শীতের সকালে মসলা ধোয়ার জন্য  পানি ধরতে কষ্ট হলেও মসলা শুকাতে গেলে কোন টেনশন থাকে না। সারাক্ষণ আকাশের দিকে খেয়াল রাখা লাগ...
29/11/2025

শীতের সকালে মসলা ধোয়ার জন্য পানি ধরতে কষ্ট হলেও মসলা শুকাতে গেলে কোন টেনশন থাকে না। সারাক্ষণ আকাশের দিকে খেয়াল রাখা লাগে না। বৃষ্টি আসল কিনা, আকাশ মেঘলা কিনা মসলা শুকিয়ে সারা যাবে কিনা এই নিয়ে চিন্তাই করা লাগে না।

আসলেই কি তাই? আমার তো মনে হয় চা সবার সাথে খাওয়া যায় যদি সেটা প্রথমবার হয়। চা খেতে খেতেই অনেক সময় সুন্দর কিছু সম্পর্ক তৈর...
28/11/2025

আসলেই কি তাই?
আমার তো মনে হয় চা সবার সাথে খাওয়া যায় যদি সেটা প্রথমবার হয়। চা খেতে খেতেই অনেক সময় সুন্দর কিছু সম্পর্ক তৈরি হয়।
এক সাথে যদি চা নাই খেলাম তবে মুহুর্তটা সুন্দর নাকি খারাপ বুঝব কিভাবে!

আমাদের ঘি এর কিন্তু ২৫০ গ্রামের ছোট কিউট জার আছে। ফার্স্ট টাইম টেস্টের জন্য নিতে চাইলে এটা অর্ডার করতে পারেন।
13/11/2025

আমাদের ঘি এর কিন্তু ২৫০ গ্রামের ছোট কিউট জার আছে। ফার্স্ট টাইম টেস্টের জন্য নিতে চাইলে এটা অর্ডার করতে পারেন।

দেখেন কি আসছে!!  যদিও আসছে বেশ কয়েকদিন হয়ে গেছে। পোস্ট করার আগেই অলরেডি স্টকের অর্ধেক শেষ। শেষ হয়েছে পুরনো কাস্টমারদের ম...
12/11/2025

দেখেন কি আসছে!! যদিও আসছে বেশ কয়েকদিন হয়ে গেছে। পোস্ট করার আগেই অলরেডি স্টকের অর্ধেক শেষ।
শেষ হয়েছে পুরনো কাস্টমারদের মাধ্যমে। আমরা কিন্তু অনেক আগে থেকেই ঘি সেল করি। মাঝখানে কিছুদিন বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে অফ রেখেছিলাম ঘি সেল করা।
চাইলে তখনও সেল করতে পারতাম কিন্তু একদম পিউর ঘি দিতে পারব কিনা এই সন্দেহ টুকু থাকায় অফ করে দিয়েছিলাম। শুধু মাত্র টাকার জন্য নয়, সততা নিয়ে কাজ করাই আমাদের উদ্দেশ্য।
তাইতো এতদিন বন্ধ রেখে এখন আবার একদম নিজস্ব তত্ত্বাবধানে তৈরির ব্যবস্থা করে তারপর ঘি স্টক করেছি।

আর একদম পিউর ও খাটি ঘি দিচ্ছি বলেই পুরনো কাস্টমার গুলো ইনবক্সে খোজ নিয়েই ঘি অর্ডার করে রেখেছিল। কেউ কেউ নিজে থেকেই রেগুলার খোজ রাখতেন আবার অনেক কাস্টমারকে আমরা জানিয়েছি। নিউজ পাওয়ার সাথে সাথেই অর্ডার কনফার্মও করে ফেলেছেন অনেকে।
তাদের অর্ডার গুলো ডিসপ্যাচ করার পরই পোস্ট করার সুযোগ পেলাম।

যারা একদম পিউর ও ফ্রেশলি মেড ঘি নিতে চান তারা অর্ডার করতে পারেন।
অর্ডার করতে কাইন্ডলি মেসেজ করুন আমাদের পেইজে।

Address

Dhaka

Telephone

+8801779508797

Website

Alerts

Be the first to know and let us send you an email when Top-notch Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share