15/06/2026
কুশিকাটার কাজে হুক সাইজ এবং হাতের টান সব স্টিচে সমান থাকা কতটা গুরুত্বপূর্ণ?!
উত্তর ভিডিওর কোস্টারেই পেয়ে যাবেন।
এটা একদম ফ্ল্যাট হওয়ার কথা,মানে একদম সমান হয়ে সুন্দরভাবে বিছিয়ে থাকবে এই আরকি।কিন্তু খেয়াল করলে দেখবেন এটা অনেক শক্ত হয়ে মাঝে চ্যাপ্টা হয়ে অনেকটা ডেবে গিয়েছে।
এখন কারণ বলি,এটা মিল্ক কটন সুতায় করেছিলাম ২.৫ মিমি হুক এ। মিল্ক কটনের কাজ এই হুক সাইজে করা হলেও এই কাজের জন্য আমার মতে আরেকটু বড়ো সাইজের হুক হলে লুক আরও দারুণ আসে এবং আমি তাই করি সব-সময় কিন্তু তখন হাতের কাছে এটাই ছিলো শুধু।
তাও কাজটা ঠিক হতো যদি স্টিচ তুলার সময় হাতের টান সব-সময় সেইম রাখতে পারতাম।এই কাজটা যখন করি তখন আমার হাত কেটে গিয়েছিলো যার কারণে স্টিচগুলো একদম ঠিকমতো হয়নি আর ফলাফল দেখতেই পাচ্ছেন।
একদম বিগিনার লেভেলে যখন কাজ করা হয় তখন দেখবেন কাজ কুচকে যায় তার প্রধান কারণই হচ্ছে এই দুইটা মিসটেক।