Rawdat Al-Huda.com

Rawdat Al-Huda.com

বুকশপ - Bookshop

শুধু বেচাকেনা নয়—হোক পরিচয়, হোক গল্প।
আমরা আপনাদের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর।

আজকের অর্ডারের বইসমূহ...প্যাকেজিং চলছে। আজ এতো চাপ নেই আলহামদুলিল্লাহ। তারপর ছবিতে থাকা বইগুলোর মাঝে কোন বইটি আপনার পড়া ...
20/05/2026

আজকের অর্ডারের বইসমূহ...
প্যাকেজিং চলছে। আজ এতো চাপ নেই আলহামদুলিল্লাহ।

তারপর ছবিতে থাকা বইগুলোর মাঝে কোন বইটি আপনার পড়া হয়েছে?


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

আমাদের পাঠকরা বই পেয়ে ছবি দিয়েছিলেন, তা অনেক  ছবি জমা হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সবই পোস্ট দেবো। তারপর বলেন, কিছু কি ছবিতে ল...
20/05/2026

আমাদের পাঠকরা বই পেয়ে ছবি দিয়েছিলেন, তা অনেক ছবি জমা হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ সবই পোস্ট দেবো।

তারপর বলেন,
কিছু কি ছবিতে লক্ষ্য করছেন? একটি বই আর কতোগুলো বুকমার্ক। মা শা আল্লাহ। আলহামদুলিল্লাহ। একটি সময় এটি অসম্ভব ছিলো।


Rawdat Al-Huda.com
বই নিন সন্তুষ্টির সাথে...

লওয়া শুরু করেন, বিসমিল্লাহ! •❝ঈদ স্পেশাল উপহার❞ঈদ উপলক্ষে পাঠকদের দেয়া হচ্ছে স্পেশাল উপহার। ১২ থেকে ২৫ মে পর্যন্ত...ইহদা...
20/05/2026

লওয়া শুরু করেন, বিসমিল্লাহ!


❝ঈদ স্পেশাল উপহার❞

ঈদ উপলক্ষে পাঠকদের দেয়া হচ্ছে স্পেশাল উপহার।
১২ থেকে ২৫ মে পর্যন্ত...

ইহদা পাবলিকেশনের ৫৯৯ টাকার বই কেনাকাটায় উপহার হিসেবে থাকবে,
১. একটি বই ( ১২০/১৪০ টাকা মূল্যের )
(নারীর সৌন্দর্য হিজাবে/ইসলামে নামাজের গুরুত্ব)
২. একটি প্রিমিয়াম নোটবুক
৩. ১২টি+ আকর্ষণীয় বুকমার্ক

যদি আপনার নিকট উক্ত দুইটি থেকে দুইটি বই-ই থাকে, তবে পরিবর্তন করে নেওয়ার সুযোগ থাকবে ইনশাআল্লাহ। শুধুমাত্র আমাদের থেকেই এ সুযোগ ইনশাআল্লাহ।

আরেকটি বিষয় হলো, ইসলামে নামাজের গুরুত্ব বইটি আপনার নিকট থাকলেও আপনি আরেকটি হাদিয়াস্বরুপ নিতে পারেন। কারণ আপনি এ বইটি অন্যকাউকেও হাদিয়া দিতে পারবেন ইনশাআল্লাহ।


ইহদা পাবলিকেশন থেকে প্রকাশিত সকল বই—

১. নারীর ফরজ জীবন

২. মজলুম নারী সাহাবি

৩. নারীর ইসলামি জীবন

৪. মজলুম সাহাবি

৫. রাসূলের প্রতি ভালোবাসা

৬. নববি আখলাক

৭. চরিত্র সংশোধন

৮. আদর্শ মুসলিম

৯. আধুনিক ফিতনা

১০. জীবন পরিচালনা

১১. ঝরে যাওয়ার আগে

১২. সাহাবিদের শাহাদাত বরণ

১৩. নারী সাহাবিদের ইসলাম গ্রহণ

১৪. সাহাবিদের ইসলাম গ্রহণ

১৫. মুমিনের উত্তম চরিত্র

১৬. আদর্শ মুসলিমাহ

১৭. নারীর সৌন্দর্য হিজাবে

১৮. ইসলামে নামাজের গুরুত্ব


প্রতিটি বই সম্পর্কে বিস্তারিত জানতে (বইয়ের মূল্য,বইয়ের ছবি, বইয়ের ভিতরাংশ, ছাড় মূল্য) আমাদের ইনবক্সে স্মরণাপন্ন হতে পারেন ইনশাআল্লাহ।


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

আজকের অর্ডারের বইসমূহ...এটাই হচ্ছে আমাদের উপর পাঠকদের আস্থা। সব কুরিয়ারে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। একটি বইও অবশিষ...
19/05/2026

আজকের অর্ডারের বইসমূহ...
এটাই হচ্ছে আমাদের উপর পাঠকদের আস্থা। সব কুরিয়ারে দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। একটি বইও অবশিষ্ট নেই।

আজকেও অর্ধেকের মতো বই ছিলো উমেদ প্রকাশের। ছবিতে দেওয়া রয়েছে। সব ছাড় লুফে নিচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু আরেকটি যে উপহার উৎসব চলমান রয়েছে, তা অনেকেই ভুলতে বসেছে।

ইহদা পাবলিকেশনের ৫৯৯ টাকার বই নিলেই অফার থাকছে একটি বই, একটি নোটবুক, ১২+ বুকমার্ক উপহার। এই উপহারটি কি চোখে পড়েনা?
ইহদা পাবলিকেশনের বইয়েরতো চাহিদা নেহায়েত কমও নয়।

অনেক অনেক পাঠকের অন্তরে ইহদার বইগুলো।
অনেকেতো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নও দেখে, ইহদার বইয়ের উপর শুয়ে আছে। (মজাকের স্বরে বলা। কিতাবের সাথে বেয়াদবি নয়।)


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

সুন্দরবন কুরিয়ার চার্জ একদম ফ্রি❗হোম ডেলিভারি চার্জ মাত্র ১৯ টাকা। 💥আমাদের চলমান কুরবানি রিলেটেড ৫টি বইয়ের প্যাকেজ নিলেই...
19/05/2026

সুন্দরবন কুরিয়ার চার্জ একদম ফ্রি❗
হোম ডেলিভারি চার্জ মাত্র ১৯ টাকা। 💥

আমাদের চলমান কুরবানি রিলেটেড ৫টি বইয়ের প্যাকেজ নিলেই পাচ্ছেন, কুরিয়ার চার্জ ফ্রি আর হোম ডেলিভারি চার্জ মাত্র ১৯ টাকা। ৫টি বইয়ের প্যাকেজ মূল্য - ৩৫০ টাকা।

৩৫০ টাকার এই প্যাকেজে থাকছে—
১. ৫টি গুরুত্বপূর্ণ বই
২. ১টি বই সম্পূর্ণ ফ্রি
(Dhul Hijjah Kids Activity Book)
৩. ১০+ আকর্ষণীয় বুকমার্ক

মাত্র ৭২ ঘন্টার জন্য এই অফার।
জলদি এই অফারে প্যাকেজটি নিয়ে নিন ইনশাআল্লাহ।


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

বই রিভিউ—প্রচেষ্টাচিন্তায় জট লেগে গেছে? কোনো একটা বই খুঁজছেন, যেটা পড়ে চিন্তার জট খুলবে? তাহলে দ্রুত 'প্রচেষ্টা' বই সংগ্...
19/05/2026

বই রিভিউ—প্রচেষ্টা
চিন্তায় জট লেগে গেছে? কোনো একটা বই খুঁজছেন, যেটা পড়ে চিন্তার জট খুলবে? তাহলে দ্রুত 'প্রচেষ্টা' বই সংগ্রহ করুন। পড়ে ফেলুন আগা-গোড়া।


অনেকদিন পর ইসলামি ঘরানার এমন বোল্ড ও চিন্তাশীল লেখা সমৃদ্ধ একটি বই পড়লাম। ছেপেছে সত্যায়ন।

বইটা পড়ার পর আমার এক বন্ধুর কথা মনে পড়ে গেল। মনে হলো—বইটা যদি ওকে পড়তে দিতে পারতাম! কেন আমি বইটা আমার বন্ধুকে পড়তে দিতে চাই, সেটা বলার আগে একটা ঘটনা বলি—যেটা সেই বন্ধুকে কেন্দ্র করেই।

আমার বন্ধুটা বিদেশে সংগীত বিষয়ে পড়ালেখা করত। আর সংগীত ইসলাম ধর্মে স্পষ্টভাবে হারাম বলে বিবেচিত। সে সেটা মানে কি না, সেটা একদমই আলাদা আলোচনা। আসলে "মানা বা না মানা"—এই বিষয়টা অনেকটাই পরিবেশের উপর নির্ভর করে।

যাই হোক, নির্দিষ্ট সালটা আমার মনে নেই, তবে অনুমান করি ২-৩ বছর আগের ঘটনা। বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লেগেছিল, যদিও খুব বড় পরিসরে নয়—নির্দিষ্ট এলাকার ভেতরেই এবং অল্প সময়ের জন্য ওই দাঙ্গা সীমাবদ্ধ ছিল। এতে উভয় পক্ষেরই দোষ প্রমাণিত হয়েছিল, আর ঘটনাটির পেছনে রাজনৈতিক চালবাজির বিষয়টিও স্পষ্ট ছিল।

এই ঘটনার পর আমার সেই বন্ধুর একটি ফেসবুক পোস্ট দেখে আমি খুব অবাক হই। পোস্টে সে মোটামুটি এইরকম বলেছিল—
“আজকের এই ঘটনা দেখার পর এই দেশে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করছি।”

অথচ, দোষ তো দুই পক্ষেরই ছিল! আর উভয় পক্ষের দোষী হবার অন্যতম কারণ ছিল রাজনৈতিক স্বার্থ।
এই পোস্ট পড়ে আমার মনে পড়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদীসটি, যেটা যেনো আরও গভীরভাবে অনুভব করলাম—
আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন—
"মানুষ তার বন্ধুর রীতিনীতির (দ্বীন/ধর্মের) অনুসারী হয়। কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে, সে কার সঙ্গে বন্ধুত্ব করছে।"
তিরমিযী - ২৩৭৮

আসলে আমি সার্বক্ষণিক যাদের সঙ্গে থাকি বা যে পরিবেশে থাকি, তার একটা প্রভাব নিঃসন্দেহে আমার ওপর পড়ে। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, তবে বলতে বাধ্য হচ্ছি—যারা গান-বাজনার সঙ্গে সম্পৃক্ত, তাদের অনেকেই দ্বীনের ব্যাপারে গাফিল। মুসলমান হিসেবে আল্লাহ যে বিশাল এক নিয়ামত দিয়েছেন, সে বিষয়ে তাদের মধ্যে কোনো গর্ব বা সচেতনতা দেখা যায় না।

আমার বন্ধুর ওই পোস্টটি পড়ার পর থেকে আমি উপলব্ধি করলাম—সে আত্মপরিচয়ের সংকটে ভুগছে। অথচ, "মুসলিম"—এই পরিচয়টাই তো সবচেয়ে গর্বের, সবচেয়ে বিশুদ্ধ আত্মপরিচয়! মুসলিম হয়ে আত্মপরিচয়ের সংকটে ভোগার তো প্রশ্নই ওঠে না।
এবার বইয়ের আলোচনায় আসি। এতকিছু বলার উদ্দেশ্য—বইয়ের মূলভাবটুকু যেন সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারি।

অনেকদিন পর ইসলামি ঘরানার এমন বোল্ড ও চিন্তাশীল লেখা সমৃদ্ধ একটি বই পড়লাম। বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আমি বুঝলাম—যদিও যে কেউ বইটি পড়তে পারে, তবে বিশেষভাবে এটি উপকারী তাদের জন্য—যারা আত্মপরিচয়ের সংকটে ভুগছে।
এখন প্রশ্ন উঠতেই পারে—কেন এই বইটি আত্মপরিচয়ের সংকটে ভোগা মানুষের জন্য উপযুক্ত?

উত্তর হচ্ছে—বইয়ের প্রতিটি অধ্যায়ে এমন সব ইস্যু নিয়ে আলোচনা করা হয়েছে, যা আমাদের সমাজে ইসলামকেন্দ্রিক কিছু বাছাইকৃত অভিযোগ। এইসব অভিযোগ নিয়ে যখন সাধারণ মুসলিমেরা, যারা দ্বীন বলতে বোঝেন শুধু নামাজ, রোজা, হজ ও যাকাত—তারা কথা বলেন; তখন পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অনেকেই তালগোল পাকিয়ে ফেলেন। এমনসব উত্তর দিয়ে বসেন যা অভিযোগের মূল বিষয়ের সাথে একদমই প্রাসঙ্গিক না। এতে করে তারা উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ান।

এখন প্রশ্ন আসতেই পারে—আমি কেন এসব অভিযোগের উত্তর দেবো?
আমার তো বিশ্বাস আছে—ইসলাম আল্লাহ তায়ালার মনোনীত একমাত্র জীবনব্যবস্থা। আমি কি মনে করি ইসলাম ভেতরে ফাঁপা? অভিযোগ তো সেই জিনিসের বিরুদ্ধেই তোলা হয়, যার মধ্যে দুর্বলতা আছে। অথচ আমরা মুসলিম জাতি বিশ্বাস করি—ইসলাম হক, এতে কোনো অসারতা নেই, না ছিল, না আছে, না কোনোদিন থাকবে ইনশাআল্লাহ।

বরং আমাদের উচিত—অভিযোগকারীদের অভিযোগের যুক্তিহীনতা নিয়ে পাল্টা প্রশ্ন করা। আর বইটাতে ঠিক এই জিনিসটাই শেখানো হয়েছে। ইসলামের বিরুদ্ধে অভিযোগকারীর অভিযোগের উত্তর না দিয়ে দেখানো হিয়েছে কেন তার করা অভিযোগগুলো অসার এবং দুর্বল।

আচ্ছা খালি প্রশংসা করলেই হবে? যারা বই লিখেছেন তারা তো আর ভূলের উর্ধে না। বইটা পড়তে গিয়ে আমার কাছে ভালো লাগেনি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করি। যদিও প্রত্যেকটা টপিকে অনেক দারুণ এবং জ্ঞানগর্ভ আলোচনা করা হয়েছে তবে দুই একটা টপিকের আলোচনা আমার কাছে মনে হয়েছে আরেকটু সহজ করে উপস্থাপন করা যেতো।

আমি যদিও মনে করতাম আমার বিশ্বাস এবং চিন্তার ভিত্তি মজবুত, তবুও বইটি পড়ার পর বুঝতে পারলাম—বিশ্বাসের ভিত্তি মজবুত থাকলেও চিন্তাগত দিক থেকে কিছু দুর্বলতা ছিল। বইটা পড়ার পর সেই চিন্তাগত দুর্বলতা অনেকটাই মজবুত হয়েছে আলহামদুলিল্লাহ।
.
বই: প্রচেষ্টা
লেখক: ফারায উদ্দীন ফারহান
প্রকাশনী: সত্যায়ন প্রকাশন
ধরন: ইসলামি দর্শন
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
মূল্য: ৩৪০/- (প্রচ্ছদ মূল্য)
রেটিং - ৪.৫/৫

রিভিউ অংশটি লিখেছেন- Ibn Jafor নামের একজন পাঠক।


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

তোমার বিয়ে করতে মনে চায় খালি, ফ্যান্টাসিও কাজ করে মনে মনে, কিন্তু উমেদের ‘বিয়ের আগে ফ্যান্টাসি নয়’ বইটা পড়তে চাও না, অফ...
19/05/2026

তোমার বিয়ে করতে মনে চায় খালি, ফ্যান্টাসিও কাজ করে মনে মনে, কিন্তু উমেদের ‘বিয়ের আগে ফ্যান্টাসি নয়’ বইটা পড়তে চাও না, অফার থাকার পরেও কিনতে চাও না, তাইলে তোমার মধ্যে সমস্যা আছে।

কথা ঠিক কি না? রাগ করলা মামা?
আরেকবার কও বিসমিল্লাহ, আবার কও সুবহানাল্লাহ।


Rawdat Al-Huda.com

আজকের অর্ডারের বইসমূহ...আজকে অধিকাংশ বই উমেদ প্রকাশের। বাম সাইডের সবগুলো। আগে ভাবতাম টেহা নাই। এখন দেখি অফার দেখলেই চিপা...
18/05/2026

আজকের অর্ডারের বইসমূহ...
আজকে অধিকাংশ বই উমেদ প্রকাশের। বাম সাইডের সবগুলো।
আগে ভাবতাম টেহা নাই। এখন দেখি অফার দেখলেই চিপা থেকে পাঠকেরা উঠে আসে। হেয় সুবহানাল্লাহ!
(যারা অফার দেখেও চিপায় বসে থাকে, তাদের একটু উস্কে দিলাম।) •_•


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

গতকালের পার্সেল সবগুলো।মাঝে মাঝে হঠাৎ হঠাৎ অনেক অর্ডার এসে যায়, যা তখন লোড সামলে নিতে কষ্ট হয়। তবুও মন প্রফুল্ল থাকে এ ভ...
18/05/2026

গতকালের পার্সেল সবগুলো।
মাঝে মাঝে হঠাৎ হঠাৎ অনেক অর্ডার এসে যায়, যা তখন লোড সামলে নিতে কষ্ট হয়। তবুও মন প্রফুল্ল থাকে এ ভেবে যে আজ এতোগুলো এসেছে। আলহামদুলিল্লাহ। লা হাওল ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ!

আমাদের এ পথচলা এভাবেই জারি রাখুন। আল্লাহ সকল প্রকার বদ নজর থেকে হেফাজতে রাখুন। সবার দোয়াতে থাকি, এটাও প্রত্যাশা...


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

আগে কোরবানী কিনুন, তারপর কোরবানী কিনুন।আমাদের ৩৫০ টাকার ৫টি বইয়ের প্যাকেজে এই বইটিও কিন্তু রয়েছে।দ্রুত কুরবানি কিনে ফেলু...
18/05/2026

আগে কোরবানী কিনুন, তারপর কোরবানী কিনুন।
আমাদের ৩৫০ টাকার ৫টি বইয়ের প্যাকেজে এই বইটিও কিন্তু রয়েছে।
দ্রুত কুরবানি কিনে ফেলুন ইনশাআল্লাহ।


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

এই  বইগুলো আবশ্যিকভাবে কিনতে বলবো সবাইকেউমেদ প্রকাশের এই বর্ষসেরা অফারে। খুবই গুরুত্বপূর্ণ। এমনকি অধিকাংশ বইগুলো সারাবছর...
17/05/2026

এই বইগুলো আবশ্যিকভাবে কিনতে বলবো সবাইকে
উমেদ প্রকাশের এই বর্ষসেরা অফারে।

খুবই গুরুত্বপূর্ণ। এমনকি অধিকাংশ বইগুলো সারাবছর পাঠকদের চাহিদার শীর্ষে থাকে। তাই বাছাই করে নিয়ে নিন। সময় আর মাত্র ২ দিন বাকি।


Rawdat Al-Huda.com
বইয়ের জন্য আমরা...

Address

Banglabazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rawdat Al-Huda.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category