09/06/2026
Alhamdulillah...!!!
আজকে আতর সম্পর্কে না, একটু ভিন্ন বিষয় নিয়ে পোস্ট করা...
অনেকেই আমাকে প্রশ্ন করেন, "ভাই, আপনি ভিডিও কী দিয়ে করেন?", "এডিট কী দিয়ে করেন?", "ডিজাইন কোথায় করেন?", "এত কিছু কীভাবে একা সামলান?" — তাই ভাবলাম আজকে সব একসাথে বলে দেই।
আলহামদুলিল্লাহ, সত্যি বলতে ভিডিও করা, এডিট করা, প্রোডাক্ট ফটোগ্রাফি, ডিজাইন, পোস্ট সাজানো, কনটেন্ট লেখা— প্রায় সবকিছুই আমি একাই করি। এর পেছনে কোনো বড় টিম নেই, নেই কোনো বিশেষ ম্যাজিক। শুধু চেষ্টা, ধৈর্য, আর আল্লাহর সাহায্য।
অনেকে আবার জানতে চান কোন মোবাইল ব্যবহার করি। আজ সেটাও শেয়ার করে দিলাম। তবে বিশ্বাস করুন, ভালো কাজের সবচেয়ে বড় বিষয় ডিভাইস না, বরং নিয়ত, ধারাবাহিকতা আর শেখার আগ্রহ।
আমরা মুসলিমরা এমন একটি উম্মাহর অংশ, যাদের ইতিহাস ব্যবসা, সততা, দানশীলতা এবং মানুষের কল্যাণে ভরপুর। প্রায় ১৪০০ বছর আগে আমাদের পূর্বসূরিরা শুধু ব্যবসা করতেন না, তারা ব্যবসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতেন। তারা সমাজের অসহায়দের পাশে দাঁড়াতেন, এতিমদের দেখাশোনা করতেন, মুসাফিরদের সাহায্য করতেন, আর নিজেদের সম্পদকে উম্মাহর কল্যাণে ব্যয় করতেন।
আজও যদি আমরা বড় হতে চাই, তাহলে শুধু নিজের জন্য বড় হওয়া যথেষ্ট না। আমাদের এমন ব্যবসায়ী হতে হবে, যাদের সফলতা থেকে সমাজ উপকৃত হবে, যাদের কারণে মানুষের মুখে হাসি ফুটবে, যাদের কারণে একজন অভাবী মানুষ একটু স্বস্তি পাবে।
বর্তমান সময়ে গাজার আমাদের ভাই-বোনদের কষ্ট আমরা সবাই দেখছি। হয়তো আমরা সবাই সরাসরি সাহায্য করার অবস্থানে নেই, কিন্তু অন্তত তাদের জন্য দোয়া করতে পারি, সচেতনতা ছড়াতে পারি, এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী উম্মাহর জন্য কিছু করার মানসিকতা তৈরি করতে পারি।
কারণ একটা প্রশ্ন আমাদের নিজেদেরই করা উচিত—
"আমরা যদি মুসলিম উম্মাহর জন্য কিছু না করি, তাহলে করবে কে?"
চলুন এমনভাবে সফল হই, যাতে আমাদের সফলতা শুধু আমাদের পরিবার না, বরং পুরো সমাজের জন্য কল্যাণ বয়ে আনে।
আল্লাহর কাছে দোয়া করি, আপনাদের সবাইকে হালাল রিযিক, বরকতময় ব্যবসা এবং দুনিয়া ও আখিরাতের সফলতা দান করুন। এমন একদিন আসুক, যখন বড় বড় ব্যবসার নাম শুনলে মানুষ আবার বলবে—
আলহামদুলিল্লাহ, মুসলিমরা এখনও পারে।
゚viralシfypシ゚