17/09/2026
The Failure-এর কাছে একটি ম্যাগাজিন অর্ডার করেছিলাম। সাধারণত তাদের ডেলিভারি দিতে ৬–৭ দিন সময় লাগে, কিন্তু আমার একটু জরুরি প্রয়োজন ছিল। তাই আমার সুবিধামতো সময়ের মধ্যেই তারা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেছে—যেটা সত্যিই প্রশংসনীয়। ❤️
অনলাইনে অর্ডার করার সময় স্বাভাবিকভাবেই একটু চিন্তা ছিল, প্রোডাক্টটা কেমন হবে। কিন্তু হাতে পাওয়ার পর সত্যি বলতে আমার ধারণাটাই বদলে গেছে। Product quality এক কথায় অসাধারণ! আর packaging/covering এত সুন্দর ছিল যে দেখলেই ভালো লাগবে। 😍
সবচেয়ে ভালো লেগেছে, ম্যাগাজিনের প্রতিটি পেজের design আমি যেভাবে চেয়েছিলাম, ঠিক সেভাবেই তারা করে দিয়েছে। Print করার আগে কয়েকবার soft copy পাঠিয়ে আমার review ও approval নিয়েছে, যাতে কোনো ভুল বা অসন্তুষ্টি না থাকে।
Design নিয়ে কাজ করার সময় আমি অনেকবার তাদের knock করেছি, অনেক প্রশ্ন করেছি, বিভিন্ন পরিবর্তন চেয়েছি—কিন্তু একবারের জন্যও তাদের বিরক্তি প্রকাশ করতে দেখিনি। বরং প্রতিবারই আন্তরিকভাবে সাহায্য করেছে। এমনকি product হাতে পাওয়ার পরও তারা জানতে চেয়েছে, আমার পছন্দমতো হয়েছে কি না।
সত্যি বলতে, The Failure-এর সবচেয়ে ভালো দিক আমার কাছে তাদের আন্তরিকতা ও customer service। শুধু একটা product বিক্রি করেই দায়িত্ব শেষ করেনি, বরং পুরো কাজটা শেষ হওয়া পর্যন্ত পাশে ছিল।
The Failure-এর জন্য অনেক অনেক শুভকামনা। ❤️
এভাবেই quality আর আন্তরিকতা ধরে রাখুন। সামনে আরও অনেক দূর এগিয়ে যান—এই কামনা করি। 🌸