15/10/2025
ইউটিউবে সিনেমা আমরা কমবেশি সবাই দেখি। আর “12th Fail ” সিনেমাটা নিশ্চয়ই তোমরাও দেখেছো — যেখানে সিনেমার মূল চরিত্র মনোজ কুমার শর্মা প্রথমবারের মতো দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফেল করে। পরে আবার পরীক্ষা দেয়, সবাই নকল করে ফার্স্ট ক্লাস পেলেও মনোজ কিন্তু থার্ড ক্লাস পেয়েই খুশি থাকে কারণ অন্যরা নকল করলেও সে কিন্তু নিজ প্রচেষ্টায় পাশ করেছে।
এইচএসসি ২৫ — রাত পোহালেই তোমাদের কিন্তু ক্লাস ১২(HSC)এর রেজাল্ট। অনেকে খুব ভালো রেজাল্ট করবে, আবার অনেকের রেজাল্ট আশানুরূপ নাও হতে পারে। ভাগ্য একটু খারাপ হলে ফেলও করতে পারো।ফেইল কোনো ব্যাপার না।
কিন্তু একটা কথা মনে রাখবে — এইচএসসি হলো তোমার জীবনের সামান্য একটা ধাপ, হ্যাঁ I repeat — ছোট্ট একটা ধাপ মাত্র। এখানে ফেল করা বা খারাপ রেজাল্ট করা মানে জীবনের ইতি ঘটা নয়, এটা কেবল জীবনের একটা পর্যায়ে একটু হোঁচট খাওয়া মাত্র। এতে তোমার পরের কয়েকটা বছর হয়তো একটু কষ্টের যাবে, কিন্তু তার মানে এই না যে তোমার জীবন মূল্যহীন।
ন্যাশনাল ইউনিভার্সিটি তে পড়েও অনেকে কিন্তু বিসিএস ক্যাডার হয়,বিদেশে উচ্চ শিক্ষার জন্য যায় বা মাল্টিন্যাশনাল কোম্পানিে চাকরি করে আবার অনেকেই দেশসেরা প্রতিষ্ঠানে পড়েও ব্যর্থ হয়। এর মানে হলো, জীবনের কোনো সাফল্যই চূড়ান্ত নয়, আবার কোনো ব্যর্থতাই তোমার জীবনের চেয়ে বড় নয়।
যদি ভালো রেজাল্ট করো — তাহলে পরের ধাপের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিও। আর যদি রেজাল্ট আশানুরূপ না হয় — তাহলে নিজেকে আবার গুছিয়ে রিস্টার্ট করো।
রেজাল্ট যাই হোক না কেন, আল্লাহর উপর ভরসা রাখবে, আর মনে রাখবে — আল্লাহ কখনোই অবিচার করেন না।
Faiaz Hasan
Butex-47
Department Head of Physics
Chemistry Walah