13/04/2026
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, "যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।" (সুনানে আবু দাউদ, হাদিস নং ৪০৩১)।পহেলা বৈশাখ পালন: মুসলিমদের জন্য সচেতনতা ও করণীয় 🚫
পহেলা বৈশাখ আমাদের সমাজে একটি বহুল প্রচলিত দিবস। নতুন বাংলা বছরের সূচনা উপলক্ষে এটি নানা আয়োজনে পালিত হয়।
তবে একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের জানা জরুরি—ইসলাম এ ধরনের দিবস ও উদযাপন সম্পর্কে কী নির্দেশনা দেয়।
ইসলামে নির্ধারিত উৎসব মাত্র দুটি:
ঈদুল ফিতর ও ঈদুল আযহা।
তাই কোনো নতুন উৎসবকে ধর্মীয় মর্যাদা দিয়ে পালন করা শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়।
বর্তমানে পহেলা বৈশাখ উদযাপনের মধ্যে এমন অনেক বিষয় দেখা যায়, যা ইসলামের শিক্ষার পরিপন্থী—
যেমন:
অশালীনতা
গান-বাজনা
অপসংস্কৃতি
নারী-পুরুষের অবাধ মেলামেশা
এসব থেকে নিজেকে হেফাজত করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব।
আমাদের করণীয়:
এই দিনটিকে আনন্দ-উল্লাসের বদলে গুনাহ থেকে বাঁচার দিন হিসেবে নেওয়া। আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা এবং নিজের জীবনকে দ্বীনের পথে পরিচালিত করার দৃঢ় সংকল্প করা।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ ও আমল করার তাওফিক দান করুন।
আমীন।
মুফতি জমিরুল ইসলাম
কায়রো, মিশর 🇪🇬