17/02/2026
🌙 রমজান মাস উপলক্ষে ছোট অসহায় শিশুদের জন্য ঈদের জামা উপহার কার্যক্রম আনন্দবিলি🥺
আলহামদুলিল্লাহ 🤍
গত ২ বছরের মতো এবারও আমরা রমজানের ঈদে কিছু ছোট অসহায় বাচ্চাদের জন্য ঈদের নতুন জামা-কাপড়ের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই নতুন পোশাক। কিন্তু আমাদের আশেপাশেই এমন অনেক শিশু আছে, যাদের ঈদের আনন্দটা অপূর্ণ থেকে যায় শুধুমাত্র সামর্থ্যের অভাবে।
আমরা চাই—আপনার সামান্য সহযোগিতায় তাদের মুখেও ফুটুক একটুখানি হাসি 😊
রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“দান করলে সম্পদ কমে না।” — সহিহ মুসলিম
আরও এসেছে,
“তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তা একটি খেজুর দান করার মাধ্যমেই হয়।” — সহিহ বুখারি
এই রমজানে আপনার সদকাহ ও দান হতে পারে কোনো একটি শিশুর ঈদের হাসির কারণ।
🤲 আপনি চাইলে —
১ জন শিশুর সম্পূর্ণ ঈদের পোশাকের দায়িত্ব নিতে পারেন
অথবা সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ সদকাহ করতে পারেন
আপনার ছোট সহযোগিতাই হতে পারে তাদের বড় আনন্দ।
আসুন, আমরা সবাই মিলে এই রমজানে কিছু নিষ্পাপ মুখে হাসি ফোটাই 🌸
BKash /nagad/ Rocket number :01999320476📤