29/10/2025
⚠️🚫বাদাম কিনার আগে সাবধান ⚠️🚫
আমি প্রতিদিন সকালে কাজু বাদাম আর খেজুর খাই! হঠাৎ করে ভোক্তা অধিদপ্তর এর একটা ভিডিও সামনে পড়লো, বাজারের কতিপয় বদাম ব্যাবসায়ীর কয়েক মোন বাদাম বাজে আপ্ত করে ড্রেনে ফেলা হচ্ছে , তার কারণ অনেক বছরের পুরনো কাজু বাদাম স্টক করে রেখেছিলো সেগুলোর ভিতর সাদা সাদা ছোট্ট পোকা হয়ে গেছে, মোট কথা নষ্ট বাদাম বিক্রি করছে! বাজারের প্রায় সব দোকানে একই অবস্থা! তারপর আমি আমার বাসায় থাকা বাদাম গুলোর মাঝখান থেকে ২ ভাগ করে দেখলাম সত্যিই একেবারে ছোট্ট ছোট্ট সাদা কিড়া 🤮🤮! কি একটা ভয়ংকর অবস্থা ভাবুন তো! ওদের ভিডিও না দেখলে হয়তো ব্যাপারটা কখনো খেয়াল ই করতাম না! আর কাজু বাদাম আর পোকা ২ টাই সাদা হওয়ার কারণে খুব ভালো করে খেয়াল না করলে দেখাও যায় না! ২০০০ টাকা কেজি দিয়ে বাদাম কিনে খাবেন, তাও নষ্ট বাদাম! দেশের কি ভয়ংকর অবস্থা 💔