Online Islamic Book Shop

Online Islamic Book Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Online Islamic Book Shop, Book shop, Dhaka.

আল কুরআন তিলাওয়াতের নিয়ম কানুনলেখক : মুহাম্মাদ নাসীল শাহরুখপ্রকাশনী : সবুজ উদ্যোগ প্রকাশনীআল কুরআন মুসলিম সমাজের প্রেরণা...
17/10/2024

আল কুরআন তিলাওয়াতের নিয়ম কানুন
লেখক : মুহাম্মাদ নাসীল শাহরুখ
প্রকাশনী : সবুজ উদ্যোগ প্রকাশনী

আল কুরআন মুসলিম সমাজের প্রেরণা ও প্রাণশক্তির অন্যতম উৎস। অতি সাধারন একজন মুসলিমও দিন রাত আল কুরআন এর দ্বারা জিহ্বাকে সিক্ত রেখে এই মহাগ্রন্থের সাথে তার বন্ধনের নূন্যতম প্রকাশটুকু ঘটাতে সক্ষম। ইসলামের দাবীদার ব্যক্তি তার রবের বাণীকে বিশুদ্ধভাবে পড়তে জানবে না – এটা অতি লজ্জার কথা। শিক্ষাগত যোগ্যতার তারতম্য নির্বিশেষে সকলেই অতি সহজে আয়ত্ত করতে পারে কুরআন পাঠের সঠিক কায়দা-কানুন। এর জন্য প্রয়োজন হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওফীক,পাঠকারীর সদিচ্ছা,একজন সুযোগ্য শিক্ষকের সান্নিধ্য আর সহায়ক একটা সহজ বই। আমরা আশাকরি তাজউইদ শাস্ত্রের ওপর রচিত প্রয়োজনীয় চিত্র ও চার্ট সম্বলিত এই বইটি আল কুরআনের ছাত্র ও শিক্ষকদের জন্য সহায়ক হিসেবে ফলপ্রসূ হবে।

🔰ইসলামিক বই🔰  👉 আমরা কেন পড়বো?🌿একজন মুসলিম বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে বই পড়ে। সেগুলো হল-🌿১.🔹 নেকী অর্জন করার জন্য। ...
16/10/2024

🔰ইসলামিক বই🔰

👉 আমরা কেন পড়বো?
🌿একজন মুসলিম বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে বই পড়ে। সেগুলো হল-🌿

১.🔹 নেকী অর্জন করার জন্য। যেমন কুরআন পড়া।

২. 🔹শরীয়তের জ্ঞান অর্জন ও দ্বীনী বিষয়ে গভীর অবগতি লাভ করার জন্য।

৩.🔹 বারবার পড়া হয় মুখস্থ করার জন্য।

৪.🔹 কাফেরদের চক্রান্ত জানা এবং মুনাফিক ও বাতিলপন্থীদের সংশয়-সন্দেহ সম্পর্কে সতর্ক থাকার জন্য।

৫. 🔹ভাষা-সৌকর্য বৃদ্ধি ও পার্থিব উপকারী বিষয়ের জ্ঞান লাভের জন্য।

৬. 🔹ভ্রান্ত বিষয় থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। কারণ অন্তর এমন জিনিস, যাকে ইবাদাতের মাঝে ব্যস্ত না রাখলে সে অপরাধে জড়িয়ে পড়ে।

৭. 🔹আত্মিক প্রশান্তি ও বৈধ বিনোদন লাভের জন্য।

এ ছাড়াও আরও অনেক দ্বীনি ও দুনিয়াবী উদ্দেশ্য অর্জনের জন্য আমরা বই পড়ে থাকি।
বই মানুষের কথা বলার উত্তম বন্ধু। জ্ঞানার্জনের মাধ্যম। বই মানুষের মনের খোরাক জোগায়। বই পড়া ছাড়া মানুষ সত্যিকারার্থে সফল হতে পারে না। বই পড়লে মস্তিষ্ক চিন্তা করার খোরাক পায়, সৃজনশীলতা বাড়ে এবং জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ৬ হাজারের অধিক আয়াত নাজিল করেছেন। এর মধ্যে প্রথম নাজিলকৃত পাঁচ আয়াত হচ্ছে পড়া বা জ্ঞানার্জন সম্পর্কে। সুরা আলাকের সেই আয়াতগুলোর অর্থ হচ্ছে, ‘পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। আর তোমার প্রভু অনেক সম্মানিত ও দানশীল। তিনি মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে এমন সব বিষয় শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
🔴 যেকোন বই অর্ডার করতে ইনবক্স করুন❤️💚

বই প্রেমী নাকি ফুল???
07/10/2024

বই প্রেমী নাকি ফুল???

এসো ইসলামিক জীবন গড়ি....
02/10/2024

এসো ইসলামিক জীবন গড়ি....

02/10/2024
ভালোবাসা সৃষ্টি হয় সম্মান থেকে। আমরা এমন কাউকে ভালোবাসতে পারি না যাকে আমরা সম্মান করি না। তাই, স্বামী- স্ত্রী দু’জনের জন...
22/09/2024

ভালোবাসা সৃষ্টি হয় সম্মান থেকে। আমরা এমন কাউকে ভালোবাসতে পারি না যাকে আমরা সম্মান করি না।

তাই, স্বামী- স্ত্রী দু’জনের জন্য খুব প্রয়োজনীয় একটি ব্যাপার হলো পরস্পরের ভালো গুণগুলোর প্রতি সচেতন দৃষ্টি দেওয়া এবং ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া। স্বামী- স্ত্রী একে অন্যের আয়নার মতন, তারা যা দেখে তা নিয়ে চিন্তাভাবনা করলেও কেবল ভালো বিষয়গুলো স্মৃতিতে ধরে রাখে। যখন নতুন কোনো ছবি এই আয়নার সামনে আসে তখন তা স্মৃতিতে থাকা আগের ভালো ছবিগুলোর সাথে মিলিয়ে ভালোটা রেখে দেয়।

"একটা গল্প পড়েছিলাম যেখানে বলা হয়েছিল আমাদের বন্ধুদের ভালো গুণগুলো যেন পাথরের উপরে খোদাই করে রাখি , আর তাদের ভুলগুলো বালিতে লিখি। একটি দীর্ঘদিন ধরে রয়ে যায় এবং অপরটি বাতাসের প্রথম ঝাপটাতেই উড়ে যায়।"

বই : বিয়ে - স্বপ্ন থেকে অষ্টপ্রহর।

বিয়ে কখন করা ভালো? কেমন পাত্র-পাত্রী নির্বাচন করবেন? সংসার বরকতময় করতে করণীয় কী?আল্লাহর বিশেষ একটি নিয়ামতের নাম বিয়ে৷ এট...
21/09/2024

বিয়ে কখন করা ভালো? কেমন পাত্র-পাত্রী নির্বাচন করবেন? সংসার বরকতময় করতে করণীয় কী?

আল্লাহর বিশেষ একটি নিয়ামতের নাম বিয়ে৷ এটি রাসুল (সা.) এর গুরুত্বপূর্ণ সুন্নত। ইসলামি শরিয়াতে গুরুত্বপূর্ণ বিধান এটি। কারণ বিয়ে করলে খুব সহজেই চারিত্রিক অবক্ষয় রোধ হয়। আদর্শ পরিবার, জৈবিক চাহিদাপূরণ ও মানবিক প্রশান্তি আসে৷

পবিত্র কোরআনের সুরা নিসার ২৫ নং আয়াতে মহান আল্লাহ তা'য়ালা এরশাদ করেন, 'তোমরা তাদের অভিভাবকদের অনুমতিক্রমে তাদের বিয়ে করো, যথাযথভাবে তাদের মোহর প্রদান করো, যেন তারা বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে থাকতে পারে এবং অবাধে যৌনচর্চা ও গোপন বন্ধুত্বে লিপ্ত না হয়ে পড়ে।' পবিত্র কোরআনের পাশাপাশি বিশ্বনবি হজরত মোহাম্মদ (সা.) এরশাদ করেন, 'বিয়ে করা আমার আদর্শ এবং স্থায়ী নীতি—যে লোক আমার এ সুন্নাহ অনুসারে আমল করবে না সে আমার দলভুক্ত না।'

বিভিন্ন আয়াত ও হাদিসের মাধ্যমে প্রত্যেক মুসলিমকে বিয়ে করার প্রতি উৎসাহ প্রদান এবং বিয়ে না করে অবাধ যৌনসম্পর্ক স্থাপন করার প্রতি নিরুৎসাহিত করা হয়েছে৷ তাই রাষ্ট্র ও সমাজকে যৌন অনাচার থেকে রক্ষা করতে হলে, যৌন উত্তেজনামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হলে বিয়েকে সহজ ও স্বাভাবিক করা জরুরি। পাশাপাশি প্রত্যেক মা-বাবার উচিত অতি তাড়াতাড়ি তাদের উপযুক্ত ছেলেমেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা।

তবে বিয়ে করার জন্য অবশ্যই জানা জরুরি কখন বা কোন বয়সে বিয়ে করা ভালো, দেরিতে বিয়ে করলে কী হয়, কেমন পাত্রপাত্রী নির্বাচন করতে হবে, সংসার বরকতময় করতে করণীয় কাজগুলো কী কী? আর এসব প্রশ্নের সহজ উত্তর রয়েছে অনলাইন বুকশপ এর কালেকশনে থাকা বিয়ে বিষয়ক চমৎকার এ বইগুলোতে।

[বেশি বেশি বই পড়ুন জ্ঞান অর্জন করুন ]
21/09/2024

[বেশি বেশি বই পড়ুন জ্ঞান অর্জন করুন ]

" যে গুনাহ আপনার সব আমল কেড়ে নেয়!! "
21/09/2024

" যে গুনাহ আপনার সব আমল কেড়ে নেয়!! "

শিরোনাম : বোরকা নয়,,, যেনো ফ্যাশনের আরেক রুপ!!....  ⇨ অধুনা আমাদের সমাজে কিছু বোরকা বেরিয়েছে, যেগুলো দ্বারা পর্দা করা উদ...
21/09/2024

শিরোনাম : বোরকা নয়,,, যেনো ফ্যাশনের আরেক রুপ!!....

⇨ অধুনা আমাদের সমাজে কিছু বোরকা বেরিয়েছে, যেগুলো দ্বারা পর্দা করা উদ্দেশ্য নয়, বরং স্টাইল করাই উদ্দেশ্য। ইরানি বোরকা,তুরানি বোরকা ইত্যাদি নামে এগুলো দোকানে দোকানে সাজানো থাকে। দাম ও হাকা হয় প্রচুর। একেকটা বোরকার কারুকাজ দেখে চোখ ফেরানো দায়। আবার কিছু কিছু বোরকা এতটাই টাইট যে, দেহের অবয়ব ভালোভাবেই বোঝা যায়। এ জাতীয় বোরকার মাধ্যমে পর্দার বিধান আদায় হবে না বরং এগুলে বোরকার মানে দ্বীনের সাথে ঠাট্টা করার মতো।
বোরকা পড়া হয় দেহকে ঢেকে রাখার জন্য, গায়রে মাহরাম থেকে পর্দা করার জন্য। কিন্তু বোরকা যদি এমন হয় যে, সেগুলো পরলে সবাই আরো তাকিয়ে থাকবে, তাহলে পর্দা আদায় হবে কিভাবে?

আবার কেউ কেউ আরো জঘন্য বোরকা পরেন, নিচে টাইট প্যন্ট, ওপরে বুক খুলা বোরকা।আবার কেউ বোরকা পড়েও মুখ খুলে রেখে মাথার উপর পাতলা হিজাব দিয়ে পেঁচিয়ে রাখেন। এগুলোর মাধ্যমে পর্দার ফরজিয়্যাত আদায় হবে না। বরং এগুলো বেপর্দা থাকারই নামান্তর।

এটা খুব মারাত্মক ফিতনা। কারণ এসব পরে মনে করা হচ্ছে যে, আমি তো পর্দা করছি, অথচ তার বাস্তব উদ্দেশ্য ভিন্ন। এটা তো সুস্পষ্ট কথা, যে নারী বোরকা পড়ে ও আয়নার সামনে দাড়িয়ে ভাবে, 'আমাকে দেখতে সুন্দর লাগছে তো!' সে এখনো বেপর্দা রয়ে গেলো। অথচ এমনটাই এখন বেশি হচ্ছে। বোরকা পড়া নারীর অভাব নেই, কিন্তু কয়জনের পর্দা আদায় হচ্ছে!কয়জনেরই বা উদ্দেশ্য থাকে গায়রে মাহরাম থেকে পর্দা করা! বরং স্বাভাবিক কাপড় পড়লে শরীর ঢেকে থাকত, এখন এত টাইট ফিট বোরকা পরার কারণে দেহের ভাজ আরো বেশি দেখা যায়।

অনেকেই রং-বেরঙের বোরকা পড়েন। এটাও উচিত না। কারণ রঙিন বোরকা পরিধান করলে সবার নজর সেদিকে চলে যায়। বোরকা হওয়া উচিত ঢিলেঢালা এবং কালো বা আকর্ষণীয় নয় এমন রংয়ের। যা স্বাভাবিকভাবে কারও নজর কাড়বে না।

[ সংগৃহীত -বই = পর্দা গাইডলাইন
লেখক: তানজিল আরেফীন আদনান]

কোনো এক জোসনার রাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফ তাওয়াফ করে নিজ ঘরে বসলেন। এক সময় ঘুমের বিছানায় গা এলিয়ে...
21/09/2024

কোনো এক জোসনার রাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফ তাওয়াফ করে নিজ ঘরে বসলেন। এক সময় ঘুমের বিছানায় গা এলিয়ে দেন। অকস্মাৎ ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতে পান, আকাশ হতে তাঁর কোলে একটি চাঁদ নেমে এসেছে এবং এতে ঘরের চারদিক অত্যাধিক আলোকিত হয়ে উঠেছে।

তৎক্ষণাৎ ঘুম ভেঙে যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা-র। তিনি বিচলিত হয়ে এদিক-ওদিক তাকাতে থাকেন। রাতের অন্ধকার দূরীভূত হয়ে গেলে ভোরে তিনি সোজা চলে যান ওয়ারাকা ইবনে নাওফেলের কাছে। সেই স্বপ্নের কথা তাঁর চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে বর্ণনা করেন।

সবিস্তার স্বপ্নের ঘটনা শুনে ওয়ারাকা বিন নাওফেল বলল- সুসংবাদ তোমার জন্য, হে চাচাতো বোন! তুমি যদি সত্যিকার এমন দেখে থাক, তবে এই স্বপ্নের ব্যাখ্যা হলো: শেষ যুগে এক রাসূলের আবির্ভাব ঘটবে এবং তাঁর সাথে তোমার বিবাহ হবে। তাঁর দ্বারা তোমার ঘর আলোকিত হবে। নবীর আগমনের ধারাবাহিকতা শেষ হবে তাঁর মাধ্যমে।

আল্লাহু আকবার! এ কী শুনলেন খাদিজা। কী বলছে তার চাচাতো ভাই। হতচকিত হয়ে পড়েন খাদিজা রাখি। তার সারা শরীরে অদ্ভুত শিহরণ! আশা আকাঙ্ক্ষা, প্রীতি ও ভালোবাসার ঢেউ খেলতে থাকে তাঁর মনমুকুরে। এই অপ্রার্থিব আশা বুকে নিয়ে অধির আগ্রহে দিন কাটাতে থাকেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বপ্নের ব্যাখ্যার বাস্তবায়ন দেখার সেই সোনালী দিনটির অপেক্ষা করতে লাগলেন।
কখন তাঁর স্বপ্নের বাস্তবায়ন হবে।
কে সেই জগৎ আলোকিতকারী মানবতার সর্বোত্তম মহাপুরুষ?
এই অপেক্ষায় নি অধিকহারে সৎকর্মে আত্মনিয়োগ করতে থাকেন।

☞বই : সীরাতে উম্মাহাতুল মুমিনীন

!! হুট করে বাতিটা নিভে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে উঠলেন, ‘ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাইহি রজি'উন!’ আয়শ...
21/09/2024

!! হুট করে বাতিটা নিভে গেল।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে উঠলেন, ‘ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাইহি রজি'উন!’ আয়শা রাদিয়াল্লাহু আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন,
: আপনি ইন্নালিল্লাহ পড়লেন যে! বাতি নিভে যাওয়াটা কি কোনো মুসিবত?
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন,
: আয়শা! মুমিনকে যা কষ্ট দেয়, সেটাই মুসিবত।
---
বই : একটি মজার তাফসীর বলি
লেখক : মাসউদ আলিমী
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online Islamic Book Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category