12/03/2025
#আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের কাস্টিং করার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চেক করা দরকার, যাতে ট্যাঙ্কটি টেকসই, জলরোধী ও নিরাপদ হয়। নিচে প্রধান করণীয় বিষয়গুলো উল্লেখ করা হলো:
1.প্রকৌশলীর অনুমোদিত ডিজাইন ও ড্রয়িং অনুযায়ী নির্মাণ হচ্ছে কি না তা নিশ্চিত করা।
2. ড্রয়িং অনুযায়ী মাটি খনন করতে হবে কিন্তু।' মাটি বেশি খনন করতে হবে।
3.খননকৃত গর্তের গভীরতা ও প্রস্থ পরিকল্পনার সাথে মিলিয়ে দেখা।
4.খননকৃত অংশে কোনো নরম বা আলগা মাটি থাকলে তা সরিয়ে প্রয়োজনীয় কম্প্যাকশন করা এবং ড্রয়িং অনুযায়ী সলিং এবং CC ঢালাই করতে হবে।
5. ড্রয়িং অনুযায়ী যদি কোন BRICK WALL থাকে তবে তা গাথুনী করে নিতে হবে।
6. BOTTOM SLAB এ দুই লেয়ার এর জালি থাকবে, BOTTOM SLAB এর Btom জালিতে Long DRI: নিচে হবে SHORT DRI উপরে বসবে। এবং ভার্টিক্যাল রড বাইন্ডিং করে নিতে হবে।
7. TOP জালি LONG DRI উপরে বসবে SHORT DRI নিচে হবে।
8. রিটেনিং ওয়ালের VERTICAL রড বাইরে বসবে HORIZENTAL রড ভিতরে বসবে।
9. ড্রয়িং অনুযায়ী এ রডের ডায়া ঠিক আছে কিনা দেখতে হবে এবং স্পেস ঠিক আছে কিনা।
10.ল্যাপিং লেন্থ ও কভার ব্লকের অবস্থান ঠিক আছে কি না তা চেক করা।
11.শাটারিং ও সেন্টারিং সঠিকভাবে সেট করা হয়েছে কি না এবং এটি শক্তভাবে বাঁধা আছে এবং লিকপ্রুফ কিনা তা নিশ্চিত করা।
12. SHUTTERING করে ভিতরের ডায়াগনাল মাপ চেক করতে হবে।
13. VERTICAL WALL ওলন দ্বারা চেক করতে হবে।
14. রিটেনিং ওয়ালের পুরত্ব, TOP ও BOTTOM স্লাব এর THICKNESS ঠিক করতে হবে।
15. পর্যাপ্ত পরিমাণে স্পেসিং বার এবং ব্লক ব্যবহার করতে হবে।
16. ঢালাই এর অনুপাত ঠিক আছে কিনা চেক করতে হবে।
17.কংক্রিটের মধ্যে ওয়াটারপ্রুফিং এডমিক্সচার মিশ্রিত করা হয়েছে কিনা তা নিশ্চিত করা।
18.কংক্রিট ঢালাইয়ের সময় ফর্মওয়ার্ক কম্পন বা স্থানচ্যুত হয় কিনা তা খেয়াল রাখা এবং হানিকম্বিং এড়াতে যথাযথ কমপ্যাকশন করা। ইত্যাদি।
#ইঞ্জিনিয়ারিং_টিপস #ছাদঢালাই #সিভিলইঞ্জিনিয়ার #নির্মানকাজ #রডের_হিসাব #বিল্ডিং_কন্সট্রাকশন