19/09/2025
টাকা দিলেই বিজনেস ক্লাস পেয়ে যাবেন তবে ইকোনমি দামে বিজনেস ক্লাস শুধু ভাগ্যের ব্যাপার নয়, এটা স্মার্টনেসের ব্যাপার। সঠিক সময়ে খোঁজ রাখুন, পয়েন্টস/মাইলস জমান আর ডিল ধরুন—পরের ফ্লাইটেই হয়তো আপনিই হেলান দিয়ে পছন্দের জুসে চুমুক দেবেন বিজনেস সিটে। 🥂একটু স্মার্ট হলে ইকোনমি দামে বিজনেস ক্লাসের স্বাদ নেওয়া আসলেই সম্ভব। কিভাবে? চলুন জেনে নেই—
১. লয়্যালটি আর মাইলসের খেলা
এয়ারলাইনসের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রামে সাইন আপ করুন।
ইকোনমি টিকিট কিনেও মাইলস জমাতে পারবেন।
জমা মাইলস দিয়ে ইকোনমি থেকে বিজনেসে আপগ্রেড নিন।
ক্রেডিট কার্ডের রিওয়ার্ড পয়েন্টও কাজে লাগানো যায়।
২. ডিসকাউন্টেড আপগ্রেড ধরুন
অনলাইনে চেক-ইন করার সময় বা এয়ারপোর্ট গেটে এয়ারলাইনস মাঝে মাঝে বিজনেস আপগ্রেড অফার দেয় হাস্যকর দামে।
কিছু এয়ারলাইনস "বিড আপগ্রেড" সিস্টেম চালায়। চাইলে দর হাঁকাতে পারেন—খুবই কম ট্রাভেলার এটা ট্রাই করে, এমনও হতে পারে আপনার রুটে আপনিই একমাত্র বিডার! 😇
৩. বিমানবন্দর/বোর্ডিং-গেট এ মন রাখুন
বোর্ডিং গেট এ কখনো কখনো এয়ারলাইনস ক্রু খালি বিজনেস-সিট আপগ্রেড দেয়। সাধারণভাবে ভদ্রতা এবং সুযোগ অনুযায়ী অনুরোধ করলে কাজ হতে পারে।বেশিরভাগ এয়ারলাইনস ক্রুই দেখেন যাত্রীদের পোশাক ও উপরের উপস্থিতি; ভালোভাবে দেখলে ও প্রফেশনালি করলে আপগ্রেডের সম্ভাবনা একটু বেশি হয়।
৪. সস্তা বিজনেস টিকিট খুঁজুন
Skyscanner, Google Flights, Momondo বা SecretFlying এর মতো সাইটে নজর রাখুন।
মাঝে মাঝে Error Fare (ভুল ভাড়া) আসে, যেখানে বিজনেস টিকিট ইকোনমির চেয়েও সস্তা হয়।
৫. বিজনেস এক্সপেরিয়েন্স বানিয়ে নিন
যদি টিকিট আপগ্রেড না-ও হয়, তবুও বাল্ক হেড সিট সিলেক্ট, লাউঞ্জ অ্যাক্সেস (ক্রেডিট কার্ড বা Priority Pass দিয়ে) + ভালো নেক পিলো + নয়েজ ক্যানসেলিং হেডফোন নিয়ে ভ্রমণ করলে ইকোনমি সিটেই বিজনেস ফিল পাবেন। 😉
এবার ধরেছিলাম নাম্বার ৪, Error Fare. টিকেট একবার ইস্যু করে ফেললে ওদের আর কিছুই করার থাকে না 🥴 তবে আমি সাধারণত ১ ও ২ প্রয়োগ করি। আপনিও চেষ্টা করে দেখতে পারেন 😎