Md hasan

Md hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md hasan, Shopping & retail, Dhaka.

13/10/2023
11/11/2022

জঙ্গলে এক চিতা বিড়ি খাচ্ছিল…..
এক ইঁদুর…
এসে বলে, “ভাই নেশা ছেড়ে দাও” নেশা করা ভালো না।
আমার সাথে এসো, দেখো জঙ্গল কত সুন্দর।

চিতা তার ভুল বুজতে পেরে ইদুরের সাথে যেতে লাগলো….

সামনে হাতি ড্রাগ নিচ্ছিল।
ইঁদুর, হাতিকেও একই কথা বলল।
এরপর হাতিও ওদের সাথে চলতে শুরু করলো।

কিছুদুর এগিয়ে তারা দেখল বাঘ হুইস্কি খাচ্ছে।
ইঁদুর তাকেও একই কথা বলার সাথে সাথে
বাঘ হুইস্কির গ্লাস রেখে ইদুরকে
দিল কষিয়ে এক থাপ্পড়।👋👋
হাতি তো অবাক..!!😱
"বেচারাকে মারলেন কেন ???"

বাঘ বলল – এই শালা কালকেও গাঁজা খেয়ে
আমাকে জঙ্গলে ৩ ঘণ্টা ঘুরিয়েছিল 😈🤣🤣

- কাল দুপুর আনুমানিক ২.৩০ হবে। রাস্তার পাশের কলকাতা চেনা দোকানে চা খাচ্ছি। একটি মেয়ে, বয়স ২৩ কি ২৪ হবে, ইতস্তত করতে করতে...
10/06/2022

- কাল দুপুর আনুমানিক ২.৩০ হবে। রাস্তার পাশের কলকাতা চেনা দোকানে চা খাচ্ছি। একটি মেয়ে, বয়স ২৩ কি ২৪ হবে, ইতস্তত করতে করতে দোকানে ঢুকলো। হাতে একটা স্বচ্ছ ফাইল। ভিতরে কিছু মার্কশিট, সার্টিফিকেট এসব দেখা যাচ্ছে! সারা শরীরে প্রসাধনের বিন্দুমাত্র চিহ্ন না থাকলেও ঘাম আর রোদমাখা মুখটা বেশ মায়াময়। দোকানদারের সাথে মেয়েটার কিছু কথোপকথনের ছিটেফোঁটা….

মেয়ে- দাদা, এখানে ভাত বা রুটি কিছু পাওয়া যাবে?

দোকানী- হ্যাঁ, ভাত পাবেন, বলুন কি কি খাবেন? ডাল, ডিম, সব্জি, রুই মাছ, পাবদা মাছ, ব্রয়লার মুরগীর মাংস,পাঠার মাংস।

মেয়ে- এমনি শুধু ডাল আর ভাত কত দাদা?

দোকানী – ভাত, ডাল, সবজি ৩৫ টাকা।

মেয়ে – আমার সবজি চাই না, আমায় শুধু ভাত আর ডাল দিন!

৩০ টাকায় হয়ে যাবে তো?

দোকানী – আচ্ছা বসুন দিচ্ছি!

এরপর একটা ফোন আসে মেয়েটার মোবাইলে।

মেয়ে – ” হ্যাঁ মা বলো!

হ্যাঁ ! হ্যাঁ ব্যাংকে ইন্টারভিউ ভালো দিয়েছি! হ্যাঁ খেয়েছি। মাছ,সব্জী, ভাত। তুমি ওষুধগুলো খেয়েছ?….. হ্যাঁ আমি ৫ টার ট্রেনটা ধরবো… আচ্ছা ভাইকে টিউশান থেকে ফেরার সময় স্টেশনে দাঁড়াতে বলবে……আচ্ছা রাখো।”

ফোনটা রেখে কয়েকটা সেকেন্ড বাইরের দিকে আনমনে তাকিয়ে থাকলো….. হয়তো অসুস্থ মা.. স্কুল পড়ুয়া ছোট ভাইয়ের সুদিন এনে দেওয়ার সাজানো দিনের ছবিগুলো চোখে ভিড় করছিলো…

দেখে কি রকম যেন একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব চলে এলো… একটা অজানা অচেনা মেয়ের জন্য.. কি যেন বলে এই বয়সটাকে… বালিকার চেয়ে বড়.. যুবতীর চেয়ে ছোট।

নারী স্বাধীনতা কি- ওর কাছ থেকে একবার শুনতে খুব ইচ্ছে করছিলো, মনে মনে শুভকামনা জানালাম..

এই চাকরির আকালের যুগে হে বালিকা তুমি যে বাইরে এসে আগুন রোদের তলায়.. শক্ত মাটিতে নেমে এসেছ যুদ্ধের জন্য, এখানেই তুমি যুদ্ধটা অর্ধেক জিতেছো.. আর বাকী অর্ধেক নিজের চাকরির টাকায় সত্যি সত্যি মাছ ভাত খাওয়ার পর জিতবে…. এ পর্যন্ত ঘটনাটা হয়তো সাধারণ ছিলো.. যদিও “মেয়ে” তুমি মন জিতে নিলে..

কিন্তু ঘটনাটা আরও বাকী….

দোকানী ভাতের থালাটা সাজিয়ে মেয়েটির সামনে রেখে বললো,
দিদি আমি ভুল করে সব্জিটা দিয়ে ফেলেছি, আপনি খেয়ে নিন প্লিজ!!

ওই তিরিশ টাকাই দিয়েন।

মেয়ে -কিন্তু আমি তো শুধু ডালভাতই….

দোকানী – আমি একদম ভুলে সব্জিটা দিয়ে ফেলেছি.. আপনি প্লিজ খেয়ে নিন.. তিরিশ টাকাই নেবো আমি…আমার ভুল.. আপনি না খেলে এতোটা খাবার নষ্ট হবে আমার..

ওদের মতো আমিও ভেবেছিলাম নিছকই ভুল…

বিল দেয়ার সময় দোকানদার কে জিজ্ঞাসা করলাম, দাদা সত্যিই কি ভুল করে সব্জীটা দিয়েছেন?
দোকানদার কানের কাছে এসে বললো, “শুধু ব্যবসায় লাভ খুঁজলে হবে দাদা! এরকম ভুলগুলো করার সুযোগও খুঁজতে হবে:) ওর খুব খিদে পেয়েছে। দেশের বাড়িতে আমারও বোনটার বয়স এরকমই” বলে আবার নির্লিপ্ত মুখে চা, সিগারেট, ভাত, তরকারির রাজ্যে হারিয়ে যায়।

আমি খুঁজে পেলাম না, কার জন্য বেশী ভালো লাগা উচিৎ! মেয়েটা নাকি দোকানদার!!

হয়তো একটা কথা বলা যেতে পারে,
যে যুদ্ধ জিনিসটা বোঝে, সেই যোদ্ধার ঘাম, ক্ষুধার মূল্য দিতে জানে।

29/04/2022

যে মানুষটা একবার মন থেকে উঠে যায় তাকে আর কখনো চাইলেও মনে জায়গা দেওয়া যায় না। মানুষটার প্রতি ভালোবাসা ঠিক থাকে কিন্তু আগের মত করে আর তাকে নিজের করে ভাবা যায় না৷ দূর থেকেই তাকে ভালোবাসতে ইচ্ছা করে।

কারো মনে জায়গা করে নেওয়া যত কঠিন, মন থেকে উঠে যাওয়া তার থেকে বেশি সহজ। জায়গা করতে হলে মানুষটার প্রেমে পড়তে হয়, ভালো লাগাতে হয়, তাকে বুঝতে হয়, সর্বোপরি ভালোবাসতে হয়৷ কিন্তু মন থেকে উঠার জন্য তার বলা দুএকটি কথা যথেষ্ট। কিছু অসহ্যনীয় যন্ত্রণা দেওয়া যথেষ্ট।

কারন তাদের দু একটা কথা এতটাই বিষাক্ত হয় যা ভালোবাসা কে এক নিমিষেই মন থেকে দূরে সরিয়ে দেয়। তাদের দেওয়া কিছু কিছু কষ্ট মনে এতটাই ক্ষতের সৃষ্টি করে যা ভালোবাসা দিয়ে দূর করা অসম্ভব হয়ে পড়ে।

ভালোবাসা থেকেই যায় কিন্তু তখন আর মনে জায়গা দেওয়া যায় না। মন নিজেই তখন ক্ষতের ব্যাথায় কাতরায়। ক্ষত শুকালেও দাগটা থেকেই যায়। ভালোবাসা নামক মলমে দাগ দূর করা যায় না৷ মানুষটি তখন ভাবে এত ভালোবাসার পরও সে কিভাবে মন থেকে উঠলো। অথচ তার বলা কিছু কথা আর তার দেওয়া কিছু কষ্টের জন্যই সে তার প্রিয় মানুষের মনের জায়গা হারালো এটা হয়তো সে বুঝতে পারে না৷ FB thake neya......

Address

Dhaka
1234

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share