19/04/2026
এই ছবিটা দেখে আমার চোখ আটকে যায়। কোনো একটা মেলায় চুড়ির স্টল থেকে একটা আপু ছবিটা তুলছে, then আপুর review ছিল এমন.
~বৃদ্ধ বয়সেও ভালোবাসা কতটা সুন্দর হতে পারে আজ তারই এক মিষ্টি দৃশ্য দেখলাম।
এই ভদ্রলোক আমাদের স্টলে এসেছিলেন তার প্রিয় মানুষের জন্য চুড়ি কিনতে। কয়েকবার ফোন করে যোগাযোগ করতে না পেরে তিনি আমার কাছ থেকে হটস্পট নিয়ে শেষমেশ ভিডিও কল করলেন। তারপর স্নেহভরা কণ্ঠে প্রিয় মানুষটিকে দেখিয়ে দেখিয়ে জানতে চাইছিলেন কোনটা তার বেশি পছন্দ!!
মুহূর্তটা এতটাই আন্তরিক আর সুন্দর ছিল যে, সেটাকে ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারলাম না। ভালোবাসা যে বয়স মানে না, এই ছোট্ট ঘটনাটাই যেন তার প্রমাণ! ❤️
©