30/08/2025
সফল ভাইভা অভিজ্ঞতা
৪৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত জনাব রাকিব উজ জামানের ভাইভা অভিজ্ঞতা
প্রার্থীর নাম রাকিব উজ জামান
বোর্ড: শ্রদ্ধেয় চৌধুরী সায়মা ফেরদৌস
সময়:১৫-১৮ মিনিট
সিরিয়াল: ৩/১৫
সাবজেক্ট : অর্থনীতি
ফলাফল : প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত
(মেধাক্রম :৫১)
[তিনজন member দের মাঝে অনেক বেশি দূরত্ব থাকায়, প্রবেশ করে শুধুমাত্র ম্যাডামকে সালাম দিয়েছিলাম বাকীদের দিকে সম্মানসূচক দৃষ্টিতে তাকিয়েছিলাম]
চেয়ারম্যান : বাহিরে সবাই Cooperative ছিলো, সবকিছু ঠিকঠাক ছিলো তো?
আমি: জ্বি ম্যাডাম, আমি যদিও একটু দেরিতে এসেছিলাম, তবে সবাই বেশ cooperative ছিল,তাই আমার কোন সমস্যা হয় নি।
চেয়ারম্যান : দেরি হলো কেন?
আমি: আমি পিছনে ক্যানটিনে ছিলাম এবং ৯.৪৫ এ প্রবেশ করি, আপনার বোর্ড ১ নাম্বারে ডাকায় আমার মিস হয়ে যায়। পরবর্তী বোর্ডে আর রোল খুঁজে পাই নি।
চেয়ারম্যান : আমরা সকলেই আসলে তাড়াতাড়ি ভাইবা শুরু করতে চাই, তাই সবাই শুরুর দিকে বোর্ড নিতে চায়।
আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি থেকে পড়াশোনা করেছেন। আমি আপনাকে economics থেকে প্রশ্ন করব, এখন করবো, নাকি পরে?
আমি: ম্যাডাম, আপনার ইচ্ছে,আমি প্রস্তুত রয়েছি।
চেয়ারম্যান : Economics deals with..........?
আমি: Efficient use of resource.
চেয়ারম্যান : Resource is.......?
(উনি এককথায় জানতে চাচ্ছিলেন)
আমি: Something that belongs value.
চেয়ারম্যান: আচ্ছা, আমাদের যে development হচ্ছে তা আমরা কিভাবে বুঝতে পারবো?
আমি: Per Capita Income, GDP growth, Literacy rate, Standard of living পর্যবেক্ষণ করে, ম্যাডাম। (এরকম কিছু প্যারামিটার বলেছিলাম)
চেয়ারম্যান : একজন অর্থনীতির ছাত্র হিসেবে development কে কিভাবে ব্যাখ্যা করবেন আপনি?
আমি: এটিকে Rostow's growth Model এ ব্যাখা করতে পারি।
যার ৫ টি stage আছে। আমরা ২য় stage -pre take off period- এই পর্যায়ে রয়েছি। যেহেতু আমরা LDC graduation করতে যাচ্ছি, আমাদের অর্থনীতি maturity level এর দিকে ধাবিত হবে ধীরে ধীরে।
চেয়ারম্যান : এই অবস্থায় আমাদের LDC graduation করা উচিৎ কিনা?
আমি: অবশ্যই উচিৎ ম্যাডাম। আমাদের কিছু সংস্কার নিয়ে কাজ করা হচ্ছে, যা সঠিকভাবে করতে পারলে LDG graduation আশীর্বাদ হবে, আর তা করতে না পারলে ২০৩০ এর পরেও করে লাভ হবে না।
চেয়ারম্যান : LDC graduation করলে আমরা কি কি সমস্যায় পড়বো?
আমি: Official Development Assistant কমে যাবে, সুদের হার বেড়ে যাবে, TRIPS এর স্বত্তাধীকার হারিয়ে যাবে।
চেয়ারম্যান : এগুলো overcome করতে পারবো কিভাবে আমরা?
(ম্যাডাম আমাকে শেষ করতে দিচ্ছিলেন না, দ্রুত প্রশ্ন করে যাচ্ছিলেন। এমনকি নিজেই বলে দিলেন- আমি আপনাকে interrupt করছি কারন আপনাকে counter করাই আমার কাজ)
আমি: আমরা Demographic Dividend পাচ্ছি,এটিকে কাজে লাগাতে হবে। আমাদের Economic diplomacyর কর্যকারীতা বৃদ্ধি পেয়েছে। যেমন- ড. মোহাম্মদ ইউনুস স্যার এখন দাভোসে রয়েছেন(আমি অন্তর্জাতিক এর দিকে নিয়ে যেতে চেয়েছিলাম, ম্যাডাম ভ্রু কুচকে ফেলেছেন)
চেয়ারম্যান : Infrastructural কিছু আছে কিনা?
আমি: আমাদের বেশ কিছু mega project চলমান, যা ২০২৬ সাল নাগাদ operational mood এ যাবে।
চেয়ারম্যান : সংসদে নারীদের সংরক্ষিত আসন থাকা উচিৎ কিনা?
আমি: আমি মনে করি উচিৎ।
চেয়ারম্যান : কেন?
আমি: নারীরা decision making process এ এখনো পর্যাপ্ত অবদান রাখতে পারছে না, Women empowerment এর জন্য প্রয়োজন রয়েছে।
চেয়ারম্যান : কিন্তু ঘরের কাজ কে করবে তাহলে?
আমাদের সমাজে তো ধরেই নেয়া হয় নারীরা সংসার দেখবে, বাচ্চা-কাচ্চা মানুষ করবে।
আমি: ম্যাডাম ঘরে-বাহিরে নারী-পুরুষ উভয়কেই সমানভাবে কাজ করা উচিৎ। এছাড়া যদি দুজনই কর্মজীবী হয়ে থাকে সেক্ষেত্রে কাজের লোক রাখা যেতে পারে। এতে করে নতুন করে employment generation হবে।
চেয়ারম্যান : একটা প্রবাদ আছে শুনেছেন তো -'The way of man's heart is through his stomach' ব্যখ্যা করুন।
আমি: Can you repeat the question Madam?
(ভেবেছিলাম এর মাঝে চিন্তা করে নিবো কি বলবো)
চেয়ারম্যান : বাংলায় বলতে গেলেন...!
আমি: আমি প্রবাদটি আগে শুনি নি,তবে ব্যাখ্যা করতে পারবো- Gender is a minor factor here. It's not necessary that only women will cook. If both are job holders then they can assign someone else that creates new job.
(আগের প্রশ্নের রেশ থেকে যাওয়ায় out of the box কিছু চিন্তা করতে পারি নি, ম্যাডাম একদম rapid fire প্রশ্ন করছিলেন)
[উত্তরটা খুব একটা পছন্দ না হওয়ায় উনি আমাকে আর প্রশ্ন করলেন না, external 1 কে দিয়ে দিলেন]
(সম্ভাব্য উত্তর : Sometimes people take advantage by implying culinary diplomacy / That is why every man has an affection to his wife & mother / some men are not affectionate about food, they prioritize skill rather than food এইগুলো better concept হতে পারতো)
Ex-1: আপনি Rostow's Model এর কথা বললেন আমি এখান থেকেই প্রশ্ন করি - ১ম ও ২য় ধাপের পার্থক্য কি বলতে পারবেন?
আমি: স্যার, প্রথম stage হলো primitive stage যেখানে agro based economy কিন্তু ২য় stage-এ এই economy -র উন্নয়ন হয়, employment generation হয়, Investment বৃদ্ধি পায়।
Ex-1: উহু, এখানে কিভাবে পরের ধাপে যায়? Agro থেকে যাওয়ার একটা system আছে।
আমি: স্যার, agro sector এর Marginal Productivity of Labour zero এরকম labour এর সংখ্যা বেশি থাকে যারা migration করে industrial sector এ যায়, তখন agro based business গুলো industrial এ contribution করে। যেমন: আমরা আগে ফল চাষ করতাম, এখন এগুলোকে ফ্রোজেন করে, preserve করি এবং দেশের বাহিরে রপ্তানি করি।
Ex-1: আমাদের কোন sector এ growth বেশি?
আমি: Industrial
Ex-1: আরো specific করেন, Manufacturing?
আমি: জ্বি, স্যার।
[ এটা সম্ভবত ট্রাপ ছিলো, Construction হতে পারে]
Ex-1: Real GDP এবং Nominal GDP এর পার্থক্য কি?
আমি: Real GDP Base year ধরে করা হয়, Nominal GDP current year এর price level এ করা হয়।
Ex-1: এখন base year কত?
আমি: ২০১৫
Ex-1: এটা কি পরিবর্তন দরকার আছে?
আমি: স্যার, সাধারণত এটি ১০ বছর পর পর পরিবর্তন করা হয়। গত base year ছিলো ২০০৫, তাই পরিবর্তন করা যেতে পারে। তবে ২০২৪ করা ঠিক হবে না, এক্ষেত্রে একটি stable year কে আদর্শ হিসেবে ধরে নিতে হয়।
Ex-1: Dollar এর exchange rate টা বেড়ে যাওয়ার কারন কি কি?
আমি: স্যার, Curb market এর সাথে real market এর rate parallel নয়, হুন্ডি, অভ্যন্তরীণ মূল্যস্ফীতির জন্য domestic currency devaluation, Import oriented economy, Debt payment, এছাড়াও অনেক দিন ৮৫ টাকায় কৃত্রিমভাবে exchange rate ধরে রাখা হয়েছিলো।
Ex-2: BERC তে কি কি কাজ করেন?
আমি: আমরা মূলত ৪ টি কাজ করি।
১) Energy খাতের dispute Settlement
২) লাইসেন্স দেয়া
৩) ট্যারিফ নির্ধারণ
৪) জ্বালানী খাতে সুশাসন নিশ্চিত করা
Ex-2: আপনারা consumer এর জন্য কি করেন? তারা তো আপনাদের উপর খুশি না।
(স্যার কিছুটা বিরক্ত ছিলেন)
আমি: স্যার, আমরা bridge হিসেবে কাজ করি একদিকে যেমন সরকারের interest দেখতে হয় অন্যদিকে Consumer এর interest-ও দেখতে হয়, তাই আমরা গণশুনানির মাধ্যমে সকল stakeholder, Caab, এমনকি বিজ্ঞাপনের মাধ্যমে একজন individual-এর মতামত নিয়ে fair price নির্ধারণ করি।
Ex-2: কাজ করতে গিয়ে কি কি difficulties face করতে হয়েছে?
আমি: বিগত কমিশনের সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা প্রেশার তো ছিলোই। তবে BERC নিজের মত কাজ করে আসছে। বিগত সময় আমাদের নিকট হতে tariff করার ক্ষমতা কেড়ে নেয়া হয় এবং সম্প্রতি তা ফিরিয়ে দেয়া হয়। বর্তমান কমিশন বেশ স্বাধীনভাবেই কাজ করছে।
Ex-2: ২০১৬ সালের reserve চুরি হওয়ার কারন কি ছিলো?
আমি: Cyber security strong ছিলো না, স্যার।
Ex-2: কোথায় কোথায় ঝামেলা ছিলো ?
আমি: Off day তে প্রিন্টার অন থাকার কথা না, তারপরও কেন ছিলো তা প্রশ্নসাপেক্ষ। Real time observation কোন system ছিলো না। এত গুরুত্বপূর্ণ একটা area তে, যে কেউ যাওয়া আসা করতে পারতো। যা পরবর্তীতে restricted করা হয়েছে।
Ex-2: আপনি তো নারীদের জন্য কোটার কথা বললেন, এবং western culture কে promote করতে চাইলেন দেশে, আমাদের দেশের তো কিছু সংস্কৃতি আছে, আপনি তো এগুলোকে deny করছেন তাহলে?
আমি: দুঃক্ষিত স্যার, ম্যাডাম আমাকে সংসদে সংরক্ষিত আসনের কথা বলেছিলেন। Women empowerment এর জন্য যা আমাদের প্রয়োজন রয়েছে। তবে অন্য কোনো কোটার প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
এছাড়া আমাদের দেশ developing stage এ রয়েছে এরকম অবস্থায় দেশের ৫০% জনসংখ্যাকে পিছিয়ে রেখে আমরা আমাদের কাঙ্খিত উন্নয়ন করতে পারবো না। Demographic Divident কে কাজ লাগাতে আমাদের সকলে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে।
চেয়ারম্যান : ঠিক আছে, আপনি আপনার কাগজপত্র নিয়ে আসতে পারেন।
আমি: ধন্যবাদ, ম্যাডাম। সকলকে সালাম দিয়ে ex -2 থেকে কাগজপত্র নিয়ে বেরিয়ে এলাম।