27/12/2025
নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং। যার উচ্চতা শুনলেই গা শিউরে ওঠে। সেই বিল্ডিংয়ের ৮৬ তলা থেকে কেউ যদি নি/চে ঝাঁ/প দেয়, তার বাঁ/চার সম্ভাবনা কতটুকু? শূন্য, তাই তো?
১৯৭৯ সালের ২রা ডিসেম্বর। এলভিটা অ্যাডামস নামের ২৯ বছর বয়সী এক নারী চরম ডিপ্রেশন থেকে এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের ৮৬ তলার ছাদ থে/কে নি/চে ঝাঁ/প দেন। পকেটে মাত্র ১০০ ডলার আর ঋণের বোঝা নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিন্তু অভিকর্ষজ ত্বরণ (Gravity) যখন তাকে নিচে টানছিল, ঠিক তখনই ঘটে পদার্থবিজ্ঞানের এক ঘটনা।
উঁচু দালানের আশেপাশে বাতাসের গতিবেগ বা ‘Wind Tunnel Effect’ অনেক বেশি থাকে। সেদিন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার। তিনি যখ/ন লা/ফ দেন, প্রবল বাতাসের ঝাপটা তাকে সোজা নিচে পড়তে না দিয়ে ধাক্কা মেরে আবার বিল্ডিংয়ের দিকেই ঠেলে দেয়।
ফলাফল? প্রায় ১০০০ ফুট নিচে রাস্তায় না পড়ে, তিনি আছ/ড়ে পড়েন মাত্র ১০ ফুট নিচে— অর্থাৎ ৮৫ তলার কার্নিশে!
ফ্রাঙ্ক ক্লার্ক নামের এক সিকিউরিটি গার্ড জানালার পাশে গোঙানির শব্দ শুনতে পান। তিনি দ্রুত জানালা খুলে দেখেন এলভিটা সেখানে পড়ে আছেন। তিনি বেঁ/চে ছিলেন, শুধু কোমরের হা/ড় (Pelvis) ভে/ঙে গিয়েছিল।
কখনো কখনো জীবন এভাবেই ‘সেকেন্ড চান্স’ দেয়, একদম অপ্রত্যাশিতভাবে।
হতাশা বা খারাপ সময় চিরস্থায়ী নয়, সবর করুন।
©
゚viralシfypシ゚viralシalシ ゚viralシviralシfypシ゚viralシalシ
Home Mart দ্রুত কুরিয়ার এন্ড পার্সেল সার্ভিস