Sob problem solved

Sob problem solved Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sob problem solved, Book shop, mirpur 12, Dhaka.

15/04/2016

নতুন ল্যাপটপ কেনার আগে জেনে রাখুন BY UNMAD ON MAY 15, 2015 NO COMMENTS
নতুন ল্যাপটপ কম্পিউটার কেনার কথা ভাবছেন? যাচ্ছেন কিনতে? বাজারে রয়েছে অনেক ল্যাপটপ। এগুলোর মধ্য থেকে হঠাৎ করেই এমন একটি ল্যাপটপ কিনে ফেললেন। পরে দেখা গেল সেটি আপনার উপযোগী নয়। তাই ল্যাপটপ কিনতে যাওয়ার আগেই পরিকল্পনা সেরে নেওয়া ভালো।

নতুন ল্যাপটপ কেনার আগে জেনে রাখুন

নতুন ল্যাপটপ কিনার আগে যা করবেন-

প্রয়োজন বুঝে নিন
প্রথমেই চিন্তা করুন, ল্যাপটপ দিয়ে কী করবেন। এটি সঠিকভাবে বের করতে পারলে ল্যাপটপ কেনার কাজটি অনেকটাই সহজ হয়ে যাবে। ল্যাপটপ কম্পিউটার দিয়ে অনেক কাজ করা যেতে পারে, তবে সাধারণভাবে কাজগুলোকে এভাবে ভাগ করা যায়:

অফিস ও পড়াশোনার কাজে—মূলত অফিস ঘরানার সফটওয়্যারের মাধ্যমে লেখালেখি, হিসাব কষা, প্রেজেন্টেশন তৈরি এবং অফিস ও শিক্ষার জন্য বিশেষ সফটওয়্যার ব্যবহার করা যায়।গেম খেলা—সর্বশেষ গেমগুলো খেলা, এর পাশাপাশি অন্য কাজগুলোও করা যায়। ওয়েব ব্যবহার—ওয়েবসাইট ব্রাউজ করা, ই–মেইল, ভিডিও স্ট্রিমিং ও সামাজিক যোগাযোগের সাইটগুলো ব্যবহার করা যায়। মিডিয়া প্রোডাকশন—ছবি, অডিও, ভিডিও ক্যাপচার, সম্পাদনা ইত্যাদি কাজ করা।

সুবিধা-অসুবিধা জানুন
ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ ব্যবহারে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায়। তবে এটি কখনোই বলা যায় না, সব কাজের বেলায় ল্যাপটপ ডেস্কটপের বিকল্প হতে পারে। সুবিধার মধ্যে রয়েছে ল্যাপটপ সহজে বহন করা যায়। ডেস্কটপের প্রায় সব কাজই এখানে করা যায় ল্যাপটপে, কম বিদ্যুৎ খরচ ও কম জায়গা লাগে।
ল্যাপটপ ব্যবহারের অন্যতম প্রধান সুবিধা হলো এটি ব্যাটারিতে চলে। তবে সব সময় বহন করা হয় বলে এটি চুরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং দুর্ঘটনায় পড়ে এর ক্ষতি হতে পারে। ল্যাপটপের বিভিন্ন যন্ত্রাংশ চাইলেই পরিবর্তন করা যায় না। ফলে অনেক ক্ষেত্রে ল্যাপটপ হালনাগাদ নাও হতে পারে।

এবার আসুন বাজেটে
ল্যাপটপ কেনার জন্য কত টাকা খরচ করবেন, সেটি আগে থেকেই নির্ধারণ করে রাখুন।

অপারেটিং সিস্টেম কোনটা
অপারেটিং সিস্টেম হলো কম্পিউটারের চালক সফটওয়্যার, যার ওপর ভিত্তি করে অন্যান্য আরও প্রোগ্রাম ব্যবহার করা যায়। অপারেটিং সিস্টেমের মধ্যে প্রচলিত হলো উইন্ডোজ, ম্যাক, লিনাক্স ও ক্রোম। ল্যাপটপ কেনার সময়ই সাধারণত অপারেটিং সিস্টেম ইনস্টল করা থাকে। ল্যাপটপ কেনার পর আলাদাভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা যাবে। সাধারণ কাজের জন্য এটি অন্যতম জনপ্রিয় ও সর্বাধিক ব্যবহৃত অপারেটিং সিস্টেম। তবে ম্যাক ওএস ব্যবহারের জন্য অ্যাপল ম্যাক যন্ত্রের দরকার হবে।

লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য বিশেষ কোনো নিয়ম নেই। যেকোনো ধরনের হার্ডওয়্যারেই লিনাক্স ব্যবহার করা যায়। লিনাক্স অপারেটিং সিস্টেমের বিভিন্ন সংস্করণ পাওয়া যায়, যেগুলো ডিস্ট্রো নামে পরিচিত। যেমন উবুন্টু, ফেডোরা, রেড হ্যাট ইত্যাদি। গুগল ক্রোম ব্রাউজারের ওপর ভিত্তি করে ক্রোম ওএস তৈরি করা হয়েছে। ওয়েবভিত্তিক কাজগুলো করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে।

কম্পিউটারে কী ধরনের কাজ করা হবে, তার ওপর ভিত্তি করেও অপারেটিং সিস্টেম নির্বাচন করা যেতে পারে। যেমন: ছবি, অডিও, ভিডিও সম্পাদনার সফটওয়্যার ব্যবহার করার জন্য লিনাক্সের তুলনায় ম্যাক ও উইন্ডোজে সুবিধা বেশি। ওয়েবসাইট তৈরি ও অন্যান্য কারিগরি কাজের জন্য অনেকেই লিনাক্স ও ম্যাক ব্যবহার করে থাকেন। আবার যাঁরা গেম খেলার জন্য কম্পিউটার কিনছেন, তাঁদের জন্য উইন্ডোজই হবে সেরা অপারেটিং সিস্টেম।

মডেল নির্বাচন
ল্যাপটপের ধরন, পর্দার আকারসহ অন্যান্য বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এর মডেল নির্বাচন করতে হবে। সাধরণভাবে এই সময়ের ল্যাপটপগুলো নেটবুক, নোটবুক বা ল্যাপটপ, হাইব্রিড ল্যাপটপ ও ট্যাবলেট, ডেস্কটপের বিকল্প আলট্রাবুক—এই চারটি ভাগে ভাগ করা যায়। কাজের ধরনের ওপর ভিত্তি করে বেছে নিতে হবে নতুন ল্যাপটপটি।

বৈশিষ্ট্য যাচাই করে নেওয়া
ল্যাপটপ কেনার আগে এর বৈশিষ্ট্যগুলো যাচাই করে নেওয়া উচিত। বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে দামেও পার্থক্য তৈরি হয়। তবে একই দাম হলেও আলাদা মডেলের ল্যাপটপে আলাদা বৈশিষ্ট্য থাকবে।

প্রসেসর হলো কম্পিউটারের এমন একটি অংশ, যার মাধ্যমে সব ধরনের প্রসেসিং করা হয়। সাম্প্রতিক সময়ের প্রসেসরগুলোর মাধ্যমে কম্পিউটারের কাজগুলো সহজেই করা সম্ভব। ল্যাপটপ কেনার সময় সেলেরন, অ্যাটম, পেন্টিয়াম, সি, ই ইত্যাদি সিরিজের প্রসেসরগুলো এড়িয়ে যাওয়া ভালো।

র্যাম ও মেমোরি
কম্পিউটারে বিভিন্ন ধরনের কাজগুলো করা হয় র্যাম বা মেমরির ওপর ভিত্তি করে। মেমোরি যত বেশি হবে কম্পিউটার তত দ্রুতগতিতে কাজ করতে পারবে। গ্রাফিকস প্রসেসর: গ্রাফিকস, অডিও সম্পাদনা, অ্যানিমেশনের মতো কাজগুলো করার জন্য যদি ল্যাপটপ ব্যবহার করা হয়, তবে একটি ভালো মানের গ্রাফিকস প্রসেসর যুক্ত রাখা প্রয়োজন।

হার্ডডিস্ক: কম্পিউটারে তথ্য সংরক্ষণের জন্য যে যন্ত্রাংশ ব্যবহার করা হয় তার নাম হার্ডডিস্ক। হার্ডডিস্কের আকার বেশি হলে একই সঙ্গে বেশি তথ্য সংরক্ষণ করা যায়। অধিকাংশ ল্যাপটপেরই হার্ডডিস্ক পরিবর্তন করা যায়, ফলে প্রয়োজন অনুযায়ী নতুন হার্ডডিস্ক সংযোজন করা যাবে। এসএসডি নামের নতুন ধরনের একটি ডিস্ক রয়েছে। সাধারণ মানের হার্ডডিস্কের তুলনায় বেশি গতিসম্পন্ন এই হার্ডডিস্কগুলো সাধারণ হার্ডডিস্কের তুলনায় কম বিদ্যুৎ খরচ করে।

পর্দার রেজ্যুলেশন
কাজের ধরন অনুযায়ী ল্যাপটপের পর্দা রেজ্যুলেশন নির্বাচন করা উচিত।

15/04/2016

আবার ফ্রি কথা বলুন পৃথিবীর যে কোন নাম্বারে BY UNMAD ON MAY 13, 2015 NO COMMENTS
যদি ফ্রি মোবাইল টু মোবাইল কথা বলতে পারেন কেমন লাগবে? নিশ্চয়ই ভালো। আর তাই আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি সফ্টওয়্যার।যার মাধ্যমে পৃথিবীর যে কোন নাম্বারে কথা বলতে পারবেন একদম ফ্রিতে।আর কথা বাড়াবনা এখন কাজের কথায় আসি।

এই সফ্টওয়্যার দিয়ে আপনি যে কোন নাম্বারে কথা বলতে পারবেন তার একাউন্ট ছাড়াই।

আশা করি বুঝতে পেরেছেন।

ডাওনলোড লিংকঃstar. Download DingTone.apk



ফ্রি কথা বলার সফ্টওয়্যারটি কিভাবে সেটিং করবেন দেখেনিন



প্রথমে Country সিলেক্ট করুন।তারপর নাম্বারটি বসান।এরপর উপরের ডান দিকের Continue চাপুন।

তারপর আপনার ফোনে একটি মেসেজ আসবে।মেসেজের কোডটি দ্বারা একাউন্ট ভেরিফাই করুন।

তারপর আপনা সঠিক নামটি লিখুন।(বিঃদ্রঃনামটি লিখতে কোন Space ব্যবহার করা যাবে না।)

এখন আপনার একাউন্ট হয়েছে।এখন দেখুন আপনার ফোনে এই পেজটি আসবে।

পেজটি দেখার পর আপনাকে যা করতে হবে।
ফোনটিতে ডানদিক থেকে বামদিকে পাঁচটি পেজ অতিক্রম করুন।

এখন দেখুন আপনার ফোনে এই স্ক্রিনসট এর মত পেজ আসবে। এটা দেখে আপনি (Start Using Dingtone) এ চাপুন।

তারপর উপরের বামদিক থেকে Country code সিলেক্ট করে নাম্বার তুলে কল করে সবাইকে চমকেদিন।

আজ এই পর্যন্তই।ভালো থাকুন। আবার দেখাহবে নতুন কোন পোস্ট নিয়ে।

গুগল এডসেন্স এর সেরা ৫ টি বিকল্প BY HASIBUL KABIR ON FEBRUARY 14, 2016 NO COMMENTSগুগল এডসেন্স (Google Adsense) অনেকের ক...
15/04/2016

গুগল এডসেন্স এর সেরা ৫ টি বিকল্প BY HASIBUL KABIR ON FEBRUARY 14, 2016 NO COMMENTS
গুগল এডসেন্স (Google Adsense) অনেকের কাছেই একটি স্বপ্ন। অনেক সময় আপনার পাশের জন আপনার থেকে কম ভিজিটর পেয়েও এডসেন্স অ্যাকাউন্ট পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেনা। আবার কখনো এমন হচ্ছে আপনার ওয়েবসাইটটি বাংলায় করা তাই আপনি অ্যাপ্লাই করতেই পাড়ছেন না। দেশীও এড নেটওয়ার্ক গুলো নিয়ে সন্তুষ্টও হতে পাড়ছেন না। এই অবস্থায় বিকল্প কিছুর দিকে আপনার হাত বাড়াতেই হবে। আশার কথা হচ্ছে, এই বিকল্প এড নেটওয়ার্ক থেকেও অনেকে এডসেন্স থেকে বেশি রেভিনিউ পাচ্ছে। তাই আপনি চাইলে একবার চেষ্টা করে দেখতে পারেন। কে জানে আপনার ভাগ্য এখানে সুপ্রসন্ন হতেও পারে।

গুগল এডসেন্স এ অ্যাকাউন্ট পাচ্ছেনা? এই সেরা ৫ বিকল্প গুলোর জন্য অ্যাপ্লাই করুনঃ

আপনার ব্লগের কোয়ালিটি ভালো না হলে আপনি যে এড নেটওয়ার্ক এরই পাবলিশার হন না কেন ভালো ইনকাম করতে পারবেন না। তাই কি পরিমাণ আয় করবেন সব কিছুই আপনার ব্লগ ও তার কন্টেন্টের উপরে নির্ভর করবে। যাইহোক চলুন জেনে নেই গুগল এডসেন্স এর বিকল্প সমুহের নাম।

১। মিডিয়া ডট নেট (MEDIA.NET):

এটিই এডসেন্স এর সবচেয়ে সেরা বিকল্প। কিন্তু এটি এডসেন্স থেকে কোন অংশেই কম নয়। বরং এর পাবলিশার অ্যাকাউন্ট পাওয়া আরও অনেক গুন কঠিন। কিন্তু যদি একবার পেয়ে যান তাহলে প্রতি ক্লিকে অন্তত ১ ডলার কনফার্ম। মিডিয়া ডট নেট এ অ্যাকাউন্ট পাওয়ার জন্য আপনার ওয়েবসাইটটি অবশ্যই ইংরেজি সাইট হতে হবে। সাথে ইউকে ও ইউএসএ থেকে বেশ ভালো সংখ্যক ভিজিটর থাকতে হবে। এর ব্যানার এড গুলো অনেক নিট এন্ড ক্লিন। কারণ এটি শুধু মাত্র ইয়াহু ও বিং নেটওয়ার্ক এর এড শো করবে। তাই কোয়ালিটি নিয়ে কোন চিন্তা নেই। মিনিমাম ১০০ ডলার হলেই উইথড্র করতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ ওয়্যার ট্রান্সফার করতে পারবেন। অ্যাকাউন্ট খুলুন এই লিঙ্ক থেকেঃ Media.Net

২। রেভিনিউ হিটস (REVENUEHITS):

গুগল এডসেন্স এর অন্যতম সেরা বিকপ্ল রেভিনিউ হিটস। এর পাবলিশার অ্যাকাউন্ট পেতে আপনাকে কোন ঝামেলা পোহাতে হবেনা। খুব সহজেই আপনি হতে পারবেন রেভিনিউ হিটসের একজন সম্মানিত পাবলিশার। সবচেয়ে বড় সুবিধা হল, আপনি চাইলে আপনার বাংলা ব্লগ বা ওয়েবসাইটের জন্যও এটি ব্যবহার করতে পারবেন। এটি বিভিন্ন সাইজের বিজ্ঞাপন শো করে। এর পপআপ (Popup) ও পপআন্ডার (Popunder) এড গুলো যথেষ্ট লাভজনক। কিন্তু পপাপ বা পপাণ্ডার এড আপনার ভিজিটরদের জন্য বিরক্তির কারণ হতে পারবেন। অবশ্য এথেকে আপনি বেশ ভালো ইনকাম করতে পারবেন। আর যেকোন ওয়েবসাইটের জন্যই এটি একটি ভালো এড নেটওয়ার্ক। মিনিমাম পেআউট ২০ ডলার। আপনার পাইওনিয়ার ইন্টারন্যাশনাল মাস্টারকার্ডেও এথেকে ডলার উইথড্র করতে পারবেন। এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে তাতেও পেআউট করতে পারবেন। অ্যাকাউন্ট খুলুন এই লিঙ্ক থেকে http://www.revenuehits.com/

৩। ইনফোলিঙ্কস (INFOLINKS):

এডসেন্সের আরও একটি বিকল্পের নাম হল ইনফোলিঙ্কস। এটি আপনার ওয়েবসাইটের টেক্সট গুলোকে মনেটাইজ করবে। অর্থাৎ আপনার টেক্সট গুলো এক একটি টেক্সট এড হিসেবে কাজ করবে। যা থেকে আপনি বেশ ভালো আয় করতে পারবেন। এছাড়া এর ব্যানার এডও রয়েছে। এর পাবলিশার হতে হলে আপনার ইংরেজি অথবা স্পেনিশ ওয়েবসাইট থাকতে হবে। আপনার ওয়েবসাইটে যদি ভালো সার্চ ভিজিট হয়, আপনি এর থেকে অনেক বেশি আয় করতে পারবেন। মিনিমাম পেআউট ৫০ ডলার। পেপাল, পাইওনিয়ার বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা বা ডলার উইথড্র করতে পারবেন। ইনফোলিঙ্কস এর অ্যাকাউন্ট খুন এখান থেকেঃ www.infolinks.com

৪। প্রোপেলার এডস (PROPELLERADS):

গুগল এডসেন্সের আরও একটি হাই পেয়িং অলটারনেটিভ হল প্রোপেলার এডস। এ থেকেও আপনি মাসে বেশ ভালো পরিমাণ টাকা বা ডলার ইনকাম করতে পারবেন। এর মিনিমাম পেআউট ১০০ ডলার। পাইওনিয়ার বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট এ টাকা বা ডলার উইথড্র করতে পারবেন। বাংলা ইংরেজি যেকোনো সাইটের জন্যই পাবলিশার অ্যাকাউন্ট এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লিঙ্কঃ http://www.propellerads.com/

৫। এডভার্সাল (ADVERSAL):

এডভার্সাল হল আরও একটি হাই পেয়িং এডসেন্স অলটারনেটিভ। এর একটি সমস্যা হল কম ট্র্যাফিক ওয়ালা ওয়েবসাইট থেকে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ওয়েবসাইটটি ইংরেজি হতে হবে। এর সাথে মাসে কম পক্ষে ৫৪ হাজার পেইজভিউ থাকতে হবে। কিন্তু একবার এর অ্যাকাউন্ট পেয়ে গেলে টাকা ইনকাম করা কোন ঘটনাই না। পাবলিশার অ্যাকাউন্ট এর জন্য আবেদন করুন এই লিঙ্ক থেকেঃ http://www.adversal.com

আপনি কি এডসেন্স পাবলিশার অ্যাকাউন্ট পাচ্ছেন না? তাহলে আজই এর সেরা ৫টি বিকল্প গুলোতে অ্যাকাউন্ট খুলুন আর আয় করুন আপনার সাধের ওয়েবসাইট বা ব্লগ থেকে।

উৎসঃ গুগল এডসেন্স এর সেরা বিকল্প গুলো

SHARE

RevenueHits help publishers to generate more revenues with state of the art Contextual & Geo targeted Ad Serving technology.

Address

Mirpur 12
Dhaka
1216

Telephone

01955396989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sob problem solved posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category