14/05/2026
১. হিউম্যান বিয়িং একাধিকবারের প্রচেষ্টায় পড়তে পেরেছি। তা–ও ধান শুকোনোর ফাঁকে ফাঁকে। কিছু কথা অন্তরে গেঁথে গেছে, বারকয়েক পড়ে আরও কিছু কথা আবার গাঁথতে হবে।
২. অবাধ্যতার ইতিহাস বইটি শক্তি ভাইয়ের প্রায় সব বইয়ের সারনির্যাস। তবু, এই বইয়ের বিশেষ দুটো বিষয় আমার মনে আছে—‘ইংরেজি শেখা হারাম’ নামে প্রোপাগান্ডার পোস্ট মর্টেম, পশ্চিমাদের দাসব্যবসা ও নিষ্ঠুরতা এবং ভালোমানুষ সাজা।
৩. নাশাতের বুদ্ধিবৃত্তিক সিরিজ শুরু করবার আগে অবশ্যপাঠ্য হিসেবে আমি পাশ্চাত্য সভ্যতা ও আধুনিক দর্শন বইটির নাম বলি। এটি লেখাই হয়েছে তালিবুল ইলমদের জন্য। সহজ উপস্থাপনা, গোছানো শৈলী। তত্ত্ব ও উদাহরণ।
৪. কওমি মাদ্রাসা এমন এক বই, যেখানে কওমির হারানো ঐতিহ্য, যথাযথ উত্তরাধিকার হওয়ার শর্ত ও দায়িত্ব, প্রশংসা ও সমালোচনা জামেমানেরূপে স্থান পেয়েছে।
৫. ইলম চয়নিকার স্বাদ পুরোটা নিতে চাই। আবার পড়ে উঠলে এমন বই আর কই পাব–মতোন অবান্তর কিছুও ভাবি। তবু, পড়ছি আলহামদুলিল্লাহ।
৬. আধুনিক যুদ্ধকৌশল সিরিজ সম্পর্কে এটুকুই বলবার—এ বিষয়ক জ্ঞান না থাকলে বিশ্বরাজনীতির হালচালের জ্ঞান অসম্পূর্ণ।
একজন পাঠকের টাইমলাইন থেকে নেওয়া।