Nokshi TV

Nokshi TV Nokshi Tv , is a Bangla Entertainment TV channel. It was launched on August 24, 2015.

Nokshi Tv will telecast several Daily drama serial and reality shows , Talk Show, Documentary, Agriculture Shows, Cooking Programs, Films etc.

25/05/2026

‘ছাত্রদলের মামলায় ইমাম তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ’: নাসীরুদ্দীন পাটওয়ারী

25/05/2026

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

25/05/2026

ঈদে বাড়ি ফেরার পথে রড-বোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মূলত, ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে ‘লোকে বলে’ নাম...
23/05/2026

দীর্ঘ বিরতির পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মূলত, ঈদুল আজহার বিশেষ উপহার হিসেবে ‘লোকে বলে’ নামের একটি গান নিয়ে আসছেন তিনি। জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার ফুয়াদ আল মুক্তাদিরের আয়োজনে গান করবেন তিনি।

এ নিয়ে সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে একটি পোস্ট দিয়েছেন নুসরাত ফারিয়া। লিখেছেন, কথা দিয়েছিলাম নতুন গান নিয়ে আসব। সঙ্গে জানান, এবারের ঈদের উদযাপন আরও গ্র্যান্ড হতে যাচ্ছে। আগামী ২৬ মে তার এই নতুন গানটি মুক্তি পাবে।

ফোক-পপ ঘরানার এই গানটির কথা লিখেছেন তাহজিব এম বন্ধন। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটি এসভিএফ এবং ব্লিং মিউজিকের ব্যানারে প্রকাশিত হতে যাচ্ছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ভারতের খ্যাতিমান কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব।

বিনোদন জগতে নুসরাত ফারিয়ার পথচলা শুরু হয় বেলাল খানের একটি গানের মডেল হিসেবে। এরপর উপস্থাপনা, নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি নিজের পরিচিতি গড়ে তোলেন। অভিনয়ের পাশাপাশি ২০১৮ সালে ‘পটাকা’ গানটির মাধ্যমে সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গানটি মুক্তির পর যেমন প্রশংসিত হয়েছিল, তেমনি নানা সমালোচনারও জন্ম দিয়েছিল। ২০২৪ সালে এসভিএফের ব্যানারে নুসরাত ফারিয়ার সবশেষ গান প্রকাশিত হয়েছিল। ‘লোকে বলে’ হতে যাচ্ছে তার গাওয়া পঞ্চম একক গান।

এদিকে স্টেজ শো নিয়ে বর্তমানে দারুণ ব্যস্ত সময় পার করছেন নুসরাত ফারিয়া। গত সপ্তাহে তিনি দুবাইয়ে একটি স্টেজ শোতে সফলভাবে অংশ নিয়েছেন। এবারের ঈদ উৎসবে দর্শক-শ্রোতাদের জন্য ‘লোকে বলে’ গানটি ভিন্ন মাত্রা যোগ করবে বলেই আশা করছেন সংশ্লিষ্টরা।

23/05/2026

এক মাসের মধ্যে রামিসার হ ত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃ ত্যু দণ্ড নিশ্চিত করা হবে প্রধানমন্ত্রী

23/05/2026

বন্ধ কলকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা

23/05/2026

চব্বিশের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না: মির্জা ফখরুল

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও ছেলে ...
23/05/2026

দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে থাকার পর বর্তমানে কলকাতায় অবস্থান করছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী ও ছেলে ফারিশকে নিয়ে সেখানের বিভিন্ন অনুষ্ঠান ও ব্যক্তিগত মুহূর্তে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও মা-ছেলের একাধিক ছবি শেয়ার করেছেন মাহি। কখনো ছেলের হাত ধরে হাঁটা, কখনো খেলাধুলা কিংবা হাসিখুশি সময়—সব মিলিয়ে এখন ছেলেকে ঘিরেই কাটছে তার ব্যস্ততা।

গত ৫ আগস্টের পর দেশ ছাড়তে বাধ্য হন মাহিয়া মাহি। প্রথমে কলকাতায় অবস্থান করলেও ভারতের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

এরপর তাকে ঘিরে নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ৎতবে মাহির দাবি ছিল, কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতেই তার এই বিদেশযাত্রা। নিউইয়র্কে পৌঁছে প্রথম দিনের একটি ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’

সেই পোস্ট ঘিরে অনেকেই ধারণা করেছিলেন, হয়তো স্থায়ীভাবে দেশ ছাড়ছেন মাহিয়া মাহি।

যদিও অভিনেত্রীর ঘনিষ্ঠজনদের ভাষ্য, ছেলে ফারিশ ও দেশের টান থেকে তিনি কখনোই পুরোপুরি দূরে থাকতে পারেননি।

অবশেষে আবারও ছেলের কাছে ফিরেছেন এই অভিনেত্রী। বর্তমানে কলকাতায় পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ব্যক্তিগত আয়োজনে তার উপস্থিতিও নজর কাড়ছে ভক্তদের।

সন্তান জন্মের পর থেকেই অভিনয়ে অনেকটা অনিয়মিত হয়ে পড়েন মাহিয়া মাহি।

পরিবারের পাশাপাশি ছেলে ফারিশের দেখভালেই বেশি সময় দিয়েছেন তিনি।

23/05/2026

কোথাও নিরাপদ না, নিরাপদ মাত্র বিএনপির সন্ত্রাসীদের ছায়াতল

23/05/2026

এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

ঝিনাইদহে নাসীরুউদ্দিন পাটওয়ারীর ওপর হামলায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগর...
22/05/2026

ঝিনাইদহে নাসীরুউদ্দিন পাটওয়ারীর ওপর হামলায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। শুক্রবার (২২ মে) তিনি সংবাদ মাধ্যমকে এ কথা বলেন।

সামান্তা বলেন, কৃষকের সংখ্যার থেকে রাজনৈতিকভাবে বেনিফিটেড দালালের সংখ্যা বেশি। এনসিপি ক্ষমতায় আসলে কৃষক বা এই খাতের তরুণ উদ্যোক্তাদের সহায়তা করা হবে।

Address

C Block, Mirpur/6

1216

Alerts

Be the first to know and let us send you an email when Nokshi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Shop?

Share