Art's of PiYa

Art's of PiYa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Art's of PiYa, Shopping & retail, shop no 202, level 1(2nd floor), genetic Plaza, Dhanmondi 27, Chittagong.

ঢাকা শো-রুম -
শপ নং ২০২, ২য় তলা, জেনেটিক প্লাজা, ধানমন্ডি ২৭, ঢাকা।
রাজশাহী শো-রুম -
রাণীবাজার , নিউ মার্কেট রোড, রাজশাহী।
চট্টগ্রাম শো-রুম -
দোকান নং-১১,৩য় তলা (লেভেল ২) বালি আর্কেড, চকবাজার, চট্টগ্রাম।
রংপুর শোরুম-
কামাল কাছনা, জি এল রায় রোড, রংপুর।

21/08/2026

নতুন সব জয়পুরী কালেকশন চলে এসেছে।

🌿 জুম্মা মোবারক 🌿ছুটির দিনটা একটু ধীর গতিতে কাটুক…ব্যস্ততার ফাঁকে আজ নিজের জন্য একটু সময়, আর চুলের জন্য একটু বাড়তি যত্ন।...
21/08/2026

🌿 জুম্মা মোবারক 🌿

ছুটির দিনটা একটু ধীর গতিতে কাটুক…
ব্যস্ততার ফাঁকে আজ নিজের জন্য একটু সময়, আর চুলের জন্য একটু বাড়তি যত্ন। 🤍

সেই যত্নের সঙ্গী হতে পারে আমাদের Art's of PiYa অর্গানিক হেয়ার অয়েল আর হারবাল হেয়ার প্যাক।

✨ অর্গানিক হেয়ার অয়েল
চুলের গোড়ায় নিয়মিত তেল দেওয়ার অভ্যাস চুলকে পুষ্টি ও আর্দ্রতার যত্ন দিতে সাহায্য করে। এই অয়েলটি চুল পড়ার সমস্যা কমাতে সহায়ক যত্ন হিসেবে ব্যবহার করা যায়, স্ক্যাল্প ও চুলকে শুষ্কতা থেকে বাঁচাতে সাহায্য করে এবং চুলকে নরম, মসৃণ ও স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সহায়তা করে।
অর্থাৎ, চুলের যত্নের একদম বেসিক ধাপটাই যেন সুন্দরভাবে সম্পূর্ণ করে। 🌿

✨ হারবাল হেয়ার প্যাক
আর তেলের পর হেয়ার প্যাক—চুলের জন্য একটু গভীর যত্ন। 💚
হারবাল হেয়ার প্যাক চুলের অতিরিক্ত শুষ্কতা ও রুক্ষতা কমাতে, চুলকে নরম ও ম্যানেজেবল রাখতে এবং চুলে প্রাণবন্ত, পরিচ্ছন্ন অনুভূতি দিতে সহায়তা করে। নিয়মিত হেয়ার কেয়ার রুটিনে রাখলে চুলের সামগ্রিক যত্নটা আরও গোছানো হয়।

একটা হলো চুলের গোড়ার যত্ন,
আরেকটা হলো চুলের দৈর্ঘ্য ও রুক্ষতার যত্ন—
দুটো মিলে ছুটির দিনে হয়ে যাক ছোট্ট একটা হেয়ার স্পা মোমেন্ট, একদম নিজের ঘরেই। 💆‍♀✨

কারণ চুলের যত্ন মানে শুধু সুন্দর দেখানো নয়—
নিজের জন্য একটু সময় বের করে নেওয়াও এক ধরনের ভালোবাসা। 🤍

আজকের জুম্মার দিনটা হোক শান্তি, দোয়া আর নিজের যত্নে ভরা।
জুম্মা মোবারক। 🤲🌿

আমার ছোট চুল পছন্দ, এখন নয় অনেক আগে থেকেই পছন্দ। আমি এখনো কারও শর্ট হেয়ার দেখলে আটকে যাই।সেদিন পার্লারে এক মেয়েকে দেখলাম...
20/08/2026

আমার ছোট চুল পছন্দ, এখন নয় অনেক আগে থেকেই পছন্দ। আমি এখনো কারও শর্ট হেয়ার দেখলে আটকে যাই।

সেদিন পার্লারে এক মেয়েকে দেখলাম রিসিপশনে বসে আছে, বেশ মিষ্টি একটা চেহারা। চুলগুলো ঘাড়ে পরেছে, অনেক শর্ট হেয়ার। আমি বলেই ফেললাম আপনার হেয়ারকাটটা অনেক সুন্দর। এটার নাম কি??

পাশে থাকা বড় বড় চুলের আপুরা বেশ হেসেই দিলো। হাসিটা কিঞ্চিত একটু কটুই ছিলো।

অনেকের চোখ বড় চুলে আটকায়। মেয়ে মানুষ বড় বড় চুল থাকবে কাজল কালো চোখ।

পুরুষ মানুষের বড় চুল পছন্দ এটা নতুন কিছু না। নিজের যেই জিনিস হয়না সেটা অন্যের থাকলে সেই জিনিসের প্রতি আকর্ষণ বেশিই থাকে সেটা যেকোনো মানুষের প্রবৃত্তি।

আমার ছোট থেকে বড় চুল ছিলো, আম্মা রেখেছিলো। এরপর যেয়ে পড়লাম একাডেমিতে। বড় চুল গুলো মুষ্টি ধরে কেটে একদম বয়কাট করে ফেলল। পাক্কা দুই বছর অই চুল নিয়ে ঘুরছি। এতোটা ছোট চুলও আবার ভালো লাগতো না। মুরগী ছিলা লাগতো।

এরপর জাহাজে চাকরি করার সুবাদে তখন চুল রাখতাম ঘাড় অবদি। ছোট চুল ম্যানেজ করতে সুবিধা, তার উপর জাহাজে চাকরির কোনো ডিউটি সিডিউল নাই। এই সময়ে এতো বড় চুল রাখা জাস্ট বিলাসিতা ছাড়া কিচ্ছু না। এর উপর জাহাজের সেই তেল, পানি আর আবহাওয়ায় চুল এমনিতেই আর কারও মাথায় থাকেনা। সেটা যেকোনো জাহাজীকে লক্ষ্য করলেই দেখবেন।

এটাই সেই গোল্ডেন পিরিয়ড যেখানে নিজের মতো চুল রাখার মতো সাহস এবং সুখ দুটাই জুটেছিলো।

আমার জামাইয়ের সেই ছোট চুলেই আমারে পছন্দ হইছিলো। কিভাবে তা এখনো জিগাই, কি দেখেছিলো এই ছেলে।

আমার ছোট থেকেই চুল একটু ঢেউ খেলানো। এটাও আমার ভালো লাগে।

মা হওয়ার পর চুল এখন যা আছে তাও মোটামুটি চলে, তবে আমি স্টিল আমার সেই ছোট চুলের প্রেমেই আটকাই। অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হলেও আমার পছন্দটাই এমন। এখন সবার সব জিনিস পছন্দ হবে ব্যাপারটা এমন নয়।

বোনের বড় চুল, মায়ের চুল বড় তাদের আমার দেখতেই ভালো লাগে, কখনো মনে হয়নি নিজের হলে ভালো হয়। এখনো মনে হয়না, আমার মেয়ে ছোট চুল রাখতে চাইলে তারও পূর্ণ স্বাধীনতা থাকবে। সবার আসলে সেম জিনিস পছন্দ হতে হবে কেন??

জীবনের রং যেমন একেকজনের একেক রকম পছন্দটাও একেক রকম হবে এটাই তো স্বাভাবিক নাকি আমিই একটু ব্যাতিক্রম?🤔

ছবিটা ২০১৬ সালের, আজ থেকে এগারো বছর আগের।। আমার সেই স্বর্ণযুগের দিনগুলো। ভিষন মিস করি এই সময়টাকে।

এক গ্রুপে দেখলাম আমাদের নিয়ে পোস্ট হইছে, পেজটা কেমন জানার জন্যে। ভালো খারাপ অনেকে অনেক কিছু অলরেডি বলেছে। তো ওখানে দেখলা...
20/08/2026

এক গ্রুপে দেখলাম আমাদের নিয়ে পোস্ট হইছে, পেজটা কেমন জানার জন্যে। ভালো খারাপ অনেকে অনেক কিছু অলরেডি বলেছে। তো ওখানে দেখলাম একজন কমেন্ট করেছে এই পেজ থেকে জিনিস পেতে গেলে অনেক ধৈর্য্য ধরতে হবে।

ব্যাপারটা নতুন কিছু না।

এই নিয়ে আমাদের ইনবক্স সহ পেজে অনেক কমেন্ট আমরা পাই। মেসেজের রিপ্লাই নাই, ডেলিভারি দিতে লেট। এমন কেন??

আর্টস অফ পিয়াকে বেশিরভাগ মানুষ চিনে অর্গানিক প্রোডাক্ট দিয়ে। এই প্রোডাক্টের মার্কেটিং করি না করি পোস্ট দেই না দেই আলহামদুলিল্লাহ এর একটা আলাদা বেজ আমরা তৈরী করতে পেরেছি এতোদিনে।

বলতে পারি অনেক রিপিটেড ক্লায়েন্ট আমাদের যে কারনে এই জিনিসের চাহিদা বরাবরই আমাদের ভালো। আলহামদুলিল্লাহ।

এবার আসি স্টক সম্পর্কে, আমাদের অফিস শিফটিং হওয়ায় এবারের সব ডেলিভারি আমাদের পিছিয়েছে। একটা খুব বাজে সিচুয়েশনে পড়েছি কারন যেই অফিস আছে সেটাও সামনের মাসে চেঞ্জ হবে। যে কারনে অনেক কিছু আমরা আনপ্যাক করছিও না।

আর অর্গানিক প্রোডাক্ট সব রেডি স্টক থাকেও না। আমরা চাই মোটামুটি একটা মেয়াদ রেখে আপনাদের ফ্রেশ প্রোডাক্ট পাঠাতে যেন অনেকদিন আপনারা স্টোর করে রাখতে পারেন।

এই সপ্তাহের প্রোডাকশন রেডি হচ্ছে, ইন শা আল্লাহ সামনে আরও দ্রুত স্টক রেডি পাবেন।🌿

20/08/2026

Discount e summer friendly co ords😍

20/08/2026

গাজাব বেইজ্জতি 😅

নাম রেখেছি বনলতা যখন দেখেছিহয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি।এই কালারের ফ্যান বরাবরই আমাদের বেশ ভালো। হালকা ডিপ সাথে পা...
20/08/2026

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তোবা সেই ক্ষণেই তোমায় ভালোবেসেছি।

এই কালারের ফ্যান বরাবরই আমাদের বেশ ভালো। হালকা ডিপ সাথে পাঁচ ধরনের কনট্রাস্ট এই ড্রেসকে করেছে আরও উজ্জীবিত।

শেমরি কটনের হওয়ায় এটি দেখতে যেমন সুন্দর পড়েও ভিষন আরাম। পুরো ড্রেস জুড়ে দারুন ব্লক সাথে এমব্রয়ডারি কাজ। শোরুমে বেশ রানিং একটা প্রোডাক্ট।

স্টক লিমিটেড।
সারা দেশে হোম ডেলিভারি।

ঘর হলো সুখের নীড়।আর এই নীড়েই লুকিয়ে থাকে জীবনের সব ভালোবাসা।❤️
20/08/2026

ঘর হলো সুখের নীড়।
আর এই নীড়েই লুকিয়ে থাকে জীবনের সব ভালোবাসা।❤️

আমাদের হেয়ার গ্রোথ টনিক। আজকের স্টক, রেডি করলাম পুরোটা। কিন্তু ডেলিভারি দিতে গিয়ে দেখি তারপরও কম পড়েছে।। এই জিনিসের চাহি...
20/08/2026

আমাদের হেয়ার গ্রোথ টনিক। আজকের স্টক, রেডি করলাম পুরোটা। কিন্তু ডেলিভারি দিতে গিয়ে দেখি তারপরও কম পড়েছে।।

এই জিনিসের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। হবেই না বা কেন এতো হ্যান্ডি একটা প্রোডাক্ট। যেকোনো জায়গায় শুকনো চুলে নিজের মতো ব্যবহার করা যায়।
আসুন আজ জেনে নেই আমাদের টনিক এতটা জনপ্রিয় কেন!!কি কি আছে আমাদের হেয়ার টনিক এ...

🍃 রোজমেরি – স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া কমায়।

🌿 মেথি – চুলের গোড়া শক্ত করে, রুক্ষতা ও চুলের আগা ফাটা রোধ করে।

🍀 কারিপাতা - চুলের কালো রঙ ধরে রাখতে সহায়ক, অকালপক্কতা রোধ করতে সাহায্য করে ।

নেই শ্যাম্পু করার ঝামেলা না আছে কোনো চিটচিটে ভাব। দেওয়ার পর চুল আঁচড়ালে চুল এতো বাউন্সি লাগে।😍

19/08/2026

রংপুর শো-রুম
কামাল কাছনা বাজার, জি এল রায় রোড (আড়ং এবং সেইলরের পাশে), রংপুর। https://maps.app.goo.gl/CVnCJMSvRvjdDwLZA?g_st=aw
ফোন নাম্বারঃ 01722-951988
সাপ্তাহিক বন্ধঃ শুক্রবার

Address

Shop No 202, Level 1(2nd Floor), Genetic Plaza, Dhanmondi 27
Chittagong
1209

Opening Hours

Monday 10:00 - 00:00
Tuesday 10:00 - 00:00
Wednesday 10:00 - 00:00
Thursday 10:00 - 00:00
Friday 10:00 - 00:00
Saturday 10:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Alerts

Be the first to know and let us send you an email when Art's of PiYa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share