Ulkaa Abhro Shop

Ulkaa Abhro Shop Abhro Shop is a e-commerce website of Ulkaa Network.

23/04/2022

আজ বিশ্ব বই দিবস।
এমন একটি বইয়ের নাম বলুন যে বই পড়ে আপনি চোখের পানি ধরে রাখতে পারেননি।

কবি আল মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
15/02/2022

কবি আল মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

14/02/2022

বইমেলায় খাবার খেতে লাগবে ভ্যাকসিন সার্টিফিকেট

09/02/2022

এবছর বইমেলা চলবে দুই সপ্তাহ
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা।

01/02/2022

বইমেলার তারিখ নির্ধারণে বৈঠকে বসছে বাংলা একাডেমি

27/08/2021

চারুলতা,
তোমার শহরের ডাকহরকরা রা কি আমার চিঠি তোমাকে পৌঁছে দেয়না? তুমি কেনো আমাকে চিঠি লিখো না? আমার খবর নাও তা আমি বলছি না। তোমার নিজের খবর ত আমাকে দিতে পারো। এতো টা কৃপণ ত তুমি নও।
তুমি আমাকে ভালবাস না তা আমি নিশ্চিত জানি।
কিন্তু তুমি জানো না জোর করবার ভালোবাসা আমি কখনো চর্চা করি না। তোমার আমাকে যথেষ্ট জানো না, তাই মন্দ ভাবো।
আজ জ্যোৎস্না রাত, আকাশে উঠেছে রূপালী চাঁদ।
চোখের পলক পড়লেই আমি তোমাকে স্পষ্ট দেখতে পাই। আর তখন আমার চাঁদকে মনে হয় বহু পুরনো একটি লাল বাল্ব নিভো নিভো জ্বলছে।
চারুলতা, বোধকরি আমার দায়ে হিমালয় পর্বত আমার আর তোমার মধ্যে আড়াল হয়ে দাঁড়িয়েছিল। সে অসুন্দর পর্বতটাকে আমি সরাতে পারিনি। আমি জানিনা সে শক্তি ঈশ্বর আমাকে দিয়েছেন কিনা। কিন্তু একজন প্রেমিকের দুঃখ কেবল ঝড়ে পড়া ফুলটি ছাড়া আর কেউ বুঝতে পারেন না।
চারুলতা, এই চিঠি আমি তোমাকে ডাকে পাঠাবো না।
তোমার শহরের ডাকহরকরাদের আমার একদমি বিশ্বাস হয় না।। এই চিঠি আমি পাঠাবো আসমানি ফেরেশতার মাধ্যমে!
তুমি ভালো থেকো, ভালোবাসায় থেকো এই প্রার্থনা।।
ইতি
অনুব্রত

চকবাজার, চট্টগ্রাম

হরতন ইশকাপন- হুমায়ূন আহমেদ
18/08/2021

হরতন ইশকাপন- হুমায়ূন আহমেদ

14/08/2021

অবজ্ঞায় দাসত্ব

তাওসিফ মাইমুন

কেশ কালো যার
কাব্যিকতার পাণ্ডুলিপি তার।
তীক্ষণ দৃষ্টিরা ছুয়ে যায় বারবার।
নিষেধ অবজ্ঞায় দাসত্বে আবদ্ধ হই আবার।

প্রথম দেখাতে ভেসেছি ভালো একবার
হাজার তারার ভীড়ে খুঁজি বহুবার
প্রতিচ্ছবিতেও মন ভরেনা আমার
শেষ দেখাতেও পাই যেন তোমার।

বিজলি চোখের অনাকাঙ্ক্ষিত ভঙ্গিতে
মৃত্যুঞ্জয়ী ভালবাসা হৃদয় অঙ্গতে
রাখিব যতনে পৃথিবীর রঙ খেলাতে
শেষে হারলেও থেকে যাবে স্মৃতির সংগীতে।

সুখ পেলে আঝরে কাঁদি
দুঃখ পেলে আট্ট হাসি
অনাদরে রাখিনা কভু
অগোচরে বড্ড ভালবাসি।

হয়তো চাওনি বলে বুঝনি
সুখ সাগরে কবু ভাসতে যাওনি
সুক্ষ্ম অনুভূতিতে রাখনি
দূর থেকে বলছি, কভু দুঃখ পাইনি।

হাওয়াতে ডানা ঝাপটায় বিষণ্ণ চিল
সন্ধ্যার পূর্বে আকাশ করে কিলবিল
পলকে পলকে জলেতে মারি ঢিল
কাক ডাকা সন্ধ্যায় তোমাতে খুঁজি মিল।

13/08/2021

যতটা বেশি করে কাছাকাছি আসা ততটাই
বেশি টিকিয়ে রাখার ভয় জড়িয়ে রাখে।
আসলে মাঝে মাঝে দূরত্ব গড়ালেই
মানুষ বেশি ভালো থাকে।

-রুদ্র গোস্বামী

প্রিয় রুদ্র,প্রযত্নে, আকাশতুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুরে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলো...
12/08/2021

প্রিয় রুদ্র,
প্রযত্নে, আকাশ
তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে। তুমি কি এখন আকাশ জুরে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও? তুলোর মতো, পাখির মতো? তুমি এই জগত্সংসার ছেড়ে আকাশে চলে গেছো। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে, আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরীবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় না এ আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয়, পারো না। অথচ এক সময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারারাত না ঘুমিয়ে গল্প করতে - করতে। ইচ্ছে যদি হতো সারাদিন পথে পথে হাটতে - হাটতে। কে তোমাকে বাধা দিতো? জীবন তোমার হাতের মুঠোয় ছিলো। এই জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছো। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠেখালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারোনি।
আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি, দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলী খালার সাথে? তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন ! তুমি আর কারো সঙ্গে প্রেম করছো, এ আমার সইতো না। কি অবুঝ বালিকা ছিলাম ! তাই কি? যেন আমাকেই তোমার ভালোবাসতে হবে। যেন আমরা দু'জন জন্মেছি দু'জনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেলো বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিলো। ঢাকা শহরটিকে এতো ফাঁকা আর কখনো লাগেনি। বুকের মধ্যে আমার এতো হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্সভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদে ছিলাম। আমাদের বিচ্ছেদ ছিলো চার বছরের। এতো বছর পরও তুমি কী গভীর করে বুকের মধ্যে রয়ে গিয়েছিলে ! সেদিন আমি টের পেয়েছি।
আমার বড়ো হাসি পায় দেখে, এখন তোমার শ'য়ে শ'য়ে বন্ধু বেরোচ্ছে। তারা তখন কোথায় ছিলো? যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছো। আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা এক আমিই বোধ হয় অনুপস্থিত থাকি মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে বুঝিনা তারা তখন কোথায় ছিলো?
শেষদিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে। বিয়ের কথাও হচ্ছিলো। আমাকে শিমুলের সব গল্প একদিন করলে। শুনে ... তুমি বোঝোনি আমার খুব কষ্ট হচ্ছিলো। এই ভেবে যে, তুমি কি অনায়াসে প্রেম করছো ! তার গল্প শোনাচ্ছো ! ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিলো তোমার ! আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে ! আমাকে আবার জিজ্ঞেসও করলে, কেমন হয়েছে। আমি বললাম, খুব ভালো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি, তুমি তাকে ভালোবাসো, যখন নিজেই বললে, তখন আমার কষ্টটাকে বুঝতে দেইনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই কিন্তু আর কাউকে ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে বিলোবার জিনিস নয়।
আকাশের সঙ্গে কতো কথা হয় রোজ ! কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশভরা জোত্স্নায় গা ভেসে যাচ্ছিলো আমাদের। তুমি দু চারটি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে। "ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি দিও"। মংলায় বসে গানটি লিখেছিলে। মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে? আমার? নেলী খালার? শিমুলের? অনেক দিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিলো তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম। তুমিও লিখতে প্রতিদিন। সেবার আরমানিটোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে ক'দিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো। আমি ভালো নেই।
ইতি,
সকাল
পুনশ্চঃ আমাকে সকাল বলে ডাকতে তুমি। কতোকাল ঐ ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো? নাকি আমি ভুল শুনি?
[রুদ্রের কাছে তসলিমার চিঠি]

07/08/2021

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ulkaa Abhro Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulkaa Abhro Shop:

Share