13/07/2026
বড় হয়েছি একেবারে অজপাড়াগাঁতে, পড়াশোনা করতে পারাটাই সেখানে ছিলো এক বিলাসিতা, তাও পড়াশোনা করতে পেরেছি বাবা মা র জেদ ও দূরদর্শিতায়। আমাদের পড়াশোনা বলতে ছিলো বাড়ি থেকে ৮/১০ কিলোমিটার দূরের স্কুলে হেটে হেটে যাওয়া আর শেষ করে ফিরে আসা, চেষ্টা করতাম ক্লাসেই যাতে সব পড়া হয়ে যায়, কারণ বাড়িতে পড়তে বসার এরেঞ্জমেন্টতো ছিলোনা বলা চলে। বাড়িতে পড়া মানে শিতলপাটি বা বিছানায় উবু হয়ে পড়া, টেবিল জিনিসটা ওই গাঁ গেরামে চিন্তাও করা যেতোনা, অন্তত পড়াশোনার জন্য।
যুগ পেরিয়ে গেছে, সভ্যতা এগিয়ে গেছে, এখন সেই অগ্রগতির সাথে এখন পড়াশোনা হয়ে গেছে ডিজিটাল। সেখানে টেবিল নামক জিনিসটা নিতান্তই বেসিক একটা ব্যাপার, বরঞ্চ সেই টেবিলে কত ইনোভেশন আনা যায় সেই নিয়েই দুনিয়া ব্যস্ত। একসময় টেবিলে পড়তে না পারা আমি আজ সরবরাহ করছি কনভেনিয়েন্ট ও কমফোর্টেবল এই এডজাস্টেবল টেবিলটা!টেবিলেরও নাকি উচ্চতে কমানো বাড়ানো যায়, কি আজব দুনিয়া!
টেবিলের অভাব থেকে এডজাস্টেবল টেবিলের যুগ - অনেক কিছুই দেখা হয়ে গেলো দুনিয়াতে।
এই ২০২৬ সালে আমাদের সর্বোচ্চ বিক্রয় হওয়া পণ্যের তালিকায় ২ নাম্বারে আছে এই টেবিলটা! টানা পড়তে পড়তে বা ল্যাপটপে কাজ করতে করতে কোমড় ধরে গেলে সমস্যা নেই, হাইট টা উচু করে দাঁড়িয়ে কাজ করুন, সমাধান হয়ে গেলো।
কি ভাবছেন? লাগবেনা আপনার? এই টেবিলটা কাজে লাগবেনা, এমন কোনো পরিবার বাংলাদেশে আছে কিনা সন্দেহ। আমাদের ইমপোর্টারদের একটা সমস্যা হয়, একটা স্টক শেষ হয়ে গেলে পরের স্টকে দাম বেড়ে যায়, তাই রানিং স্টক থেকে টেবিলটা পেতে ঝটপট ইনবক্স করে ফেলুন। আর ইনবক্স করতে শরম করলে ওয়েবসাইটে সরাসরি অর্ডার কমপ্লিট করে ফেলেন, কি আছে জীবনে।
ওয়েবসাইট লিংক : https://cabinet-closet.pathao.shop/products/X0J88AAG