Book Holder

Book Holder A Trusted Online Book Shop

06/08/2023
29/07/2023

বিশ্বব্যাপী যত বই বিক্রি হয়, তার ৬৮% কেনেন নারীরা।🙂

নিউ ইয়র্ক বাংলা বইমেলার তৃতীয় দিন আজ।স্থান; জ‍্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার,১৫৩-১০ জ‍্যামাইকা এভিনিউ।
18/07/2023

নিউ ইয়র্ক বাংলা বইমেলার তৃতীয় দিন আজ।
স্থান; জ‍্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার,
১৫৩-১০ জ‍্যামাইকা এভিনিউ।

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে - বই মানুষের প্রিয় বন্ধু। বই মানুষকে হাসায়, কাঁদায় আবার আনন্দ দেয়। বই কখনও কাউক...
14/07/2023

শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে -

বই মানুষের প্রিয় বন্ধু। বই মানুষকে হাসায়, কাঁদায় আবার আনন্দ দেয়। বই কখনও কাউকে ছেড়ে যায় না। তবে সম্প্রতি সময়ে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ায় বড়দের সঙ্গে শিশুরাও বই থেকে মুখ পিরিয়ে নিচ্ছে। পাঠ্যবইয়ের বাইরে বইগুলো পড়লে শিশুর জ্ঞানের ভাণ্ডার আরও বিকাশিত হবে।

তবে অনেক অভিভাবক যদিও বুঝতে পারছেন গল্পের বই পড়ার উপকারিতা সম্পর্কে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে- সমস্যাটা থেকে যাচ্ছে শিশুর দিক থেকে। স্মার্টফোন, কার্টুন আর মোবাইল গেমের কারণে অনেক শিশুর মধ্যে বই পড়ার অভ্যাস হারিয়ে যেতে বসেছে।

বই পড়াকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। একবার ভাবুন তো, সাদা পৃষ্ঠায় কালো কালিতে দেয়া আঁচড়গুলোর ওপর দিয়ে চোখ বুলিয়ে যাওয়ার সময় আমরা কিভাবে অন্য এক জগতে হারিয়ে যাই। চোখ বুজলেই যেন দেখতে পাই চরিত্রগুলোকে। এখানে মূল সার্থকতা লেখকের। তাই তো আমরা নতুন প্রজন্মকে এই অসাধারণ কল্পনাশক্তির বীজ তুলে দিতে পারলে জ্ঞানের আলোয় আলোকিত হবে সারা পৃথিবী।

আসুন জেনে নিই শিশুর জ্ঞানকে বিকাশিত করতে হলে বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন যেভাবে-

শিশুর মনে প্রশ্ন জাগ্রত রাখুন

শিশুরা একটু বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে আশপাশের সব কিছু নিয়ে জানতে চায়। তার চোখে থাকে রাজ্যের বিস্ময়। এ সময় আপনার কাজ হবে তার জানতে চাওয়া প্রশ্নের ক্রমাগত উত্তর দেয়া। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে- তার প্রশ্নের উত্তর দিতে দিতে যেন আপনি ক্লান্ত হয়ে না যান। এবং রেগে গিয়ে তাকে ধমক না দেন। আপনি তার এই উৎসুক মনটার সাহায্য নিয়েই তার সঙ্গে বইয়ের সম্পর্ক জুড়ে দিতে পারেন খুব ছোট বয়সেই!

নিয়মিত বই পড়ার আগ্রহ

যখন সে আশপাশের সব কিছুর সঙ্গে বইয়ের মিল খুঁজে পাবে, তখন সে আপনা-আপনিই বইয়ের সঙ্গে লেগে থাকবে দিনরাত; অনেকটা সময় কাটাবে ছবিগুলো চিহ্নিত করতে করতে।

এখন আপনার কাজ হবে তার জন্য নতুন নতুন বই কিনে আনা। এতে করে দেখবেন নতুন আসার পূর্বেই সে আগের বইগুলো আপাদমস্তক দেখে ফেলেছে। এবং নতুন বই আসার জন্য দারুণ উদ্যমে অপেক্ষা করছে!

গল্পের বই তাকে পড়ে শোনান

শিশুর বয়স যদি ২-৬ বছরের মধ্যে হয়, তা হলে নিয়ম করে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটি করে গল্পের বই তাকে পড়ে শোনান। সারা দিন নানা কাজ করে ক্লান্ত শরীরে হয়তো ভাবেন একটু বিশ্রাম নেবেন। কিন্তু ভেবে দেখুন প্রতিদিন কিন্তু শিশু ঘুমের সময় আপনি তার সঙ্গেই শুয়ে সাধারণত ঘুম পাড়ান। এই কাজটিই এখন শুধু করুন– কেবল ঘুমানোর আগে ১৫ মিনিট হলেও একটি বই তাকে পড়ে শোনান। এতে করে তার স্মার্টফোন বা কার্টুনের প্রতি আকর্ষণ কমতে থাকবে এবং আপনিও শিশুর সঙ্গে চমৎকার কিছুটা সময় কাটাতে পারবেন।

জন্মদিনে বই উপহার দিন

শিশুর জন্মদিনে বেশিরভাগ অভিভাবক খেলনা উপহার দিয়ে থাকেন। তবে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চাইলে ছোটবেলায় শিশুর জন্মদিনে বই উপহার দিন। এতে করে আপনার সন্তানও বইয়ের প্রতি আপনি যে অনেক গুরুত্ব দিচ্ছেন সেটি বুঝবে এবং ধীরে ধীরে নিজের মধ্যেও বইয়ের প্রতি ভালোবাসা তৈরি হবে।

আগামী জন্মদিনে তাই আপনার শিশুকে বই কিনে দিন। অন্য কারোর জন্মদিনে গেলে তাকে বই উপহার দিন।

বই বাছাই করুন

অনেক সময় শিশুরা বই পড়ার আগ্রহ হারিয়ে ফেলে। কারণ বইগুলো তাদের বয়স উপযোগী হয় না। তাই সঠিক বইটি বাছাই করা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার।

শিশুর বয়স যদি ৪-৫ বছরের নিচে হয় তা হলে এমন বই কিনুন যেখানে একটি পৃষ্ঠায় ৩-৪ লাইন করে থাকে। ছোট শিশুদের জন্য আরও কম লাইন হলে ভালো হয়। কালারফুল বই হতে হবে অবশ্যই। লেখার ভাষা হতে হবে খুব সহজ।

সঠিক নিয়মে বই পড়ে শোনান

অনেক সময় সঠিক নিয়মে বই পড়ে না শোনানোর জন্য শিশুদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হয় না অথবা কিছু দিন পর মরে যায়। শিশুদের কিন্তু কোনো বিষয়েই বেশি দিন মনোযোগ থাকে না। তাই নতুন ধরনের বই দিতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে- তাকে সঠিক নিয়মে বই পড়ে শোনাতে হবে।

প্রতি মাসে শিশুকে একবার বই কিনতে নিয়ে যান

শিশুকে সঙ্গে নিয়ে বই কেনার অভ্যাসটি গড়ে তুলতে পারলে আপনার শিশুটি পাঠক হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবে। সপ্তাহের বন্ধের দিনগুলোতে আপনার সন্তানকে নিয়ে বিভিন্ন বইয়ের দোকান থেকে ঘুরে আসুন। এতে করে সে যেমন নতুন বইয়ের ঘ্রাণ পাবে, যা তাকে বইয়ের প্রতি আরও আগ্রহী করবে, একই সঙ্গে বইয়ের দোকান এবং লাইব্রেরিতে যাওয়ার প্রতিও আগ্রহী করবে।

নিজস্ব বইয়ের সংগ্রহ

আপনার বইয়ের তাকটি যদি আপনার পছন্দের বইয়ের সংগ্রহে পূর্ণ থাকে, সে নিজেও তার ব্যক্তিগত লাইব্রেরি তৈরি করতে ইচ্ছুক হবে । তার রুমে একটি বইয়ের তাক রাখুন অথবা তাকে আপনার নিজের বইয়ের তাক বা আলমারি থেকে কিছু জায়গা করে দিন। সে হয়তো সযত্নে তার পছন্দের বইগুলো তার জন্য রাখা জায়গাটিতে সাজিয়ে রাখবে। এতে করে সে বইয়ের যত্ন নেয়া শিখবে এবং বই পড়ার প্রতি আরও বেশি আগ্রহী হবে।

Courtesy: Daily Jugantor

'যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়'শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ 🌹
19/07/2021

'যদি মন কাঁদে তুমি চলে এসো এক বরষায়'
শুভ জন্মদিন হুমায়ুন আহমেদ 🌹

The kingdom of books in Tianjin Binhai Library, China 🇨🇳 📚
16/07/2021

The kingdom of books in Tianjin Binhai Library, China 🇨🇳 📚

'ঈদি অফার-২০২১'দেশ ও বিদেশে অবস্থানরত পাঠকদের সমীপে কতকিছু ডট কম গার্ডিয়ান পাবলিকেশন্স-এর সকল বইয়ে পবিত্র ঈদ-উল-আজহা উপল...
29/06/2021

'ঈদি অফার-২০২১'
দেশ ও বিদেশে অবস্থানরত পাঠকদের সমীপে কতকিছু ডট কম গার্ডিয়ান পাবলিকেশন্স-এর সকল বইয়ে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঘোষণা করছে 'ঈদি অফার-২০২১'।

*গার্ডিয়ান পাবলিকেশন্স-এ এখন দু-ধরনের বই আছে। ২০২০ সালের পূর্বের বই মুদ্রিত মূল্যে প্রকাশিত হয়েছে। আমরা অধিকাংশ বই এখন ফিক্সড মূল্যে নিয়ে এসেছি। মুদ্রিত মূল্যের বইয়ে পাঠকবৃন্দ ৪৫% ডিসকাউন্ট পাবে এবং ফিক্সড মূল্যের বইয়ে পাঠকবৃন্দ ২০% ডিসকাউন্ট পাবে ইনশাআল্লাহ।

এক.
এ পর্যন্ত প্রকাশিত গার্ডিয়ানের ৮৫টি বইয়ের যেকোনো একটি বই অর্ডার করলেই পাচ্ছেন উপহার। আমরা প্রত্যেক অর্ডারকারীকে একটি করে টুপি উপহার দেবো ইনশাআল্লাহ।

দুই.
২৫০০ টাকার বই অর্ডার করলেই উপহার হিসেবে থাকছে ইসলামি বার্তা সংবলিত ৩০০ টাকা মূল্যের একটি আকর্ষণীয় টি-শার্ট। অর্থাৎ ২৫০০ টাকার বই অর্ডার করলে পাচ্ছেন একটা টি-শার্ট এবং একটি টুপি।

তিন.
৫০০০ টাকা মূল্যের বই অর্ডার করলেই টিশার্টের সাথে অতিরিক্ত হিসেবে পাচ্ছেন পরিবহন চার্জ সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ ৫০০০ টাকা মূল্যের বই অর্ডার করলে একটি টি-শার্ট, একটি টুপি এবং ফ্রি ডেলিভারি!

চার.
এ পর্যন্ত প্রকাশিত গার্ডিয়ানের ৮৫টি বইয়ের মূল্য ৩০ হাজার টাকা। এই অফারে সব বই একসাথে নিলে পাবেন মাত্র ১৭ হাজারটাকায়। সাথে একটি টিশার্ট ও টুপি উপহার হিসেবে থাকছে; আর ফ্রি ডেলিভারি তো আছেই!

পাঁচ.
২৫০০ টাকার কম মূল্যের বই অর্ডার করলে অর্ডারের পরিমাণের ওপর নির্ভর করে পরিবহন চার্জ প্রদান করতে হবে।

ছয়.
এই অফার আজ ২৮ জুন থেকে শুরু হয়ে ৩ জুলাই পর্যন্ত চলবে। অর্ডার করলে কতকিছু টিম সম্মানিত অর্ডারকারীকে মুঠোফোনে কল করে কনফার্ম করবে এবং সকলকে এসএমএস দিয়েও কনফার্ম করা হবে। কনফার্মেশন পাওয়ার পর পাঠকবৃন্দ পেমেন্ট করতে পারবেন। অবশ্যই আগামী ৮ জুলাইয়ের মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে।

সাত.
লকডাউনের বাস্তবতায় আমরা বই ডেলিভারি দেওয়ার সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করতে পারছি না। কুরিয়ার কোম্পানি যখনই কার্যক্রম শুরু করবে, ঠিক তখন থেকেই আমরা বই ডেলিভারি শুরু করব। লকডাউনের কারণে এই কার্যক্রম ঈদ-উল-আজহার আগে/পরে পর্যন্ত চলতে পারে। সম্মানিত পাঠকদের অর্ডার করার সময় লকডাউনের সীমাবদ্ধতার ব্যাপারটি খেয়াল রাখার বিনীত অনুরোধ করছি। অর্ডার করেই বই ডেলিভারি নেওয়ার তাড়াহুড়ো করবেন না বলে আমরা আশা করছি।

কোভিড-১৯-এর কঠিন সময়ে সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জাতিকে রক্ষা করুন। এই মহাবিপদ থেকে আমাদের উদ্ধার করুন।

আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুক্বনি।

অফারের বই অর্ডার করতে ক্লিক করুন https://getashorturl.com/NR1pQ

[সম্মানিত পাঠক, আপনারা এই তালিকা থেকে ইচ্ছেমত অর্ডার করতে পারেন। এক কপি থেকে শুরু করে সবগুলো বই অর্ডার করতে পারেন।

ফিলিস্তিন। এক মজলুম জনপদ। বোমা, গুলি, রক্ত, শাহাদাত যাদের প্রতিদিনের নিয়তি। পৃথিবীর তামাম মানবাতাবাদী মানুষ ফিলিস্তিনবাস...
18/05/2021

ফিলিস্তিন।
এক মজলুম জনপদ। বোমা, গুলি, রক্ত, শাহাদাত যাদের প্রতিদিনের নিয়তি।

পৃথিবীর তামাম মানবাতাবাদী মানুষ ফিলিস্তিনবাসীর চলমান জুলুম দেখে আঁতকে ওঠে, ব্যথিত হয়। কোটি কোটি বনি আদম আল্লাহর দরবারে মুক্ত ফিলিস্তিনের প্রার্থনা করে। যে যেখান থেকে যেভাবে সম্ভব ফিলিস্তিনিদের সমর্থনে এগিয়ে আসছে।

আমরা যা পারি, তা হলো—বাংলাভাষী মুসলিমদের ফিলিস্তিন ইস্যুতে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা দিতে। সারা দুনিয়ার মুক্তিকামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ফিলিস্তিনি মুক্তি আন্দোলন 'হামাস' নিয়ে বই আছে। জায়োনবাদ নিয়ে বই আছে, আছে দখলদারদের গাদ্দারীর ঘটনা পরম্পরা।

চলমান আগ্রাসনে বাংলাভাষী অনেক পাঠক ফিলিস্তিন, ইজরাইল, হামাস, ইহুদিবাদ নিয়ে পড়াশোনার আগ্রহ প্রকাশ করছেন।
বাংলাভাষী পাঠক ফিলিস্তিন সম্পর্কে জানুক, বাস্তবতা সম্পর্কে জ্ঞান অর্জন করুক।
আপনি নিজে এই চারটি বই সংগ্রহ করুন, প্রিয়জনের মাঝে ছড়িয়ে দিন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌹ঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
13/05/2021

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🌹

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

নোবেল বিজয়ী বিশ্বকবিশুভ জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর 🌹১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ কর...
07/05/2021

নোবেল বিজয়ী বিশ্বকবি
শুভ জন্মদিন রবীন্দ্রনাথ ঠাকুর 🌹

১৮৬১ সালের ৭ মে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা, গায়ক ও চিত্রশিল্পী। তাঁর সাহিত্যে বিশ্বপ্রেম ও মানবপ্রেমের পাশাপাশি প্রকৃতিপ্রেম, সৌন্দর্যচেতনা আর প্রগতিবোধ প্রকাশ পেয়েছে। কথাসাহিত্য ও প্রবন্ধের মাধ্যমে তিনি সমাজ, রাজনীতি ও রাষ্ট্রনীতি সম্বন্ধেও তাঁর মতামত তুলে ধরেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতেই মূলত সার্থক বাংলা ছোটগল্পের সূত্রপাত। তাঁর লেখনীতে পরিপুষ্ট হয়েছে বাংলা সাহিত্যের সব কটি ধারা। ‘সোনার তরী’, ‘গীতাঞ্জলি’, ‘বলাকা’, ‘চিত্রা’, ‘চৈতালি’, ‘মহুয়া’, ‘পূরবী’ প্রভৃতি তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর রচিত উপন্যাসগুলোর মধ্যে ‘চোখের বালি’ ‘গোরা’ ‘ঘরে বাইরে’ ‘যোগাযোগ’ ‘শেষের কবিতা’ পভৃতি উল্লেখযোগ্য। তিনি ১৯১৩ সালে প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। বাংলাদেশ ও ভারত –এ দুই দেশের জাতীয় সংগীতের রচয়িতা তিনি। ১৯৪১ সালের ৭ আগস্ট তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

🎯 আচ্ছা বলো তো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরষ্কার পান?

(a) ১৯১০
(b) ১৯১১
(c) ১৯১২
(d) ১৯১৩

আজ বিশ্ব বই দিবস বা বিশ্ব গ্রন্থ দিবস। পড়া, প্রকাশনা এবং কপিরাইট প্রচারের জন্য জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক...
23/04/2021

আজ বিশ্ব বই দিবস বা বিশ্ব গ্রন্থ দিবস।
পড়া, প্রকাশনা এবং কপিরাইট প্রচারের জন্য জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংগঠন (ইউনেস্কো) দ্বারা আয়োজিত একটি বার্ষিক দিবস।
২৩ এপ্রিল ১৯৯৫ সালে ইউনেস্কো প্রথমবারের মত বিশ্ব বই দিবস উপযাপন করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিশ্ব বই দিবস উপলক্ষে বুক হোল্ডার এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা 🌹

Address

Dhaka

Telephone

+8801741894491

Website

Alerts

Be the first to know and let us send you an email when Book Holder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Book Holder:

Share