21/09/2023
ইসলাম ও আমাদের জীবন (১-১৫ খণ্ড)
লেখক : শাইখুল ইসলাম মুফতী মুহাম্মাদ তাকী উসমানী
বিষয় : পরকাল ও জান্নাত-জাহান্নাম, পরিবার ও সামাজিক জীবন, ফিকাহ ও ফাতওয়া, বিবিধ বই, ব্যবসা, বিনিয়োগ ও অর্থনীতি ইত্যাদি।
এই দুনিয়াতে কেউ-ই সমস্যা মুক্ত নয়। প্রত্যেকে জীবনে কোন না কোন সমস্যার সম্মুখীন হয়, যার সমাধানের জন্য সে বিজ্ঞদের পরামর্শ নেয়। মানুষ ঘুড়ে ফিরে তার আদর্শের দিকেই ফিরে যায়। যাকে সে বিশ্বাস করে, যার ওপর সে নির্ভর করতে পারে, তার কাছেই সে সমাধানের জন্য ছুটে যায়। তার দেয়া সমাধান কাজে লাগিয়ে সে সামনে এগিয়ে যায়।
আল্লাহ্ তা'আলা সৃষ্টি করে মানুষকে একাকী ছেড়ে দেননি; তিনি যুগে যুগে পথ প্রদর্শনকারী হিশেবে নাযিল করেছেন কিতাব, পাঠিয়েছেন নবি রসূল। এর সমাপ্তি ঘটেছে সর্বশেষ গ্রন্থ কুরআন, এবং সর্বশেষ রসূল, আমাদের নবি মুহাম্মাদ পর্যন্ত। কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সকল সমস্যার সমাধান আল্লাহ্ তা'আলা রেখে দিয়েছেন এই কুরআনে এবং তাঁর রসূল -এর হাদীসে।
একজন মানুষ যখন কালিমা সাক্ষ্য দেয়, তখন তার দায়িত্ব হয়ে যায় তার সকল দিকনির্দেশনার জন্য সর্বপ্রথম কুরআন-সুন্নাহর দিকে মনোনিবেশ করা; কুরআন সুন্নাহকে মানদণ্ড রেখে দুনিয়ার অন্য কারো সমাধান গ্রহণ করা।
দৈনন্দিন জীবনে আমরা যতসব জটিলতা ও দুর্ভাবনার সম্মুখীন হই, কুরআন-হাদীসের আলোকে সেসবের সমাধান আলোচিত হয়েছে 'ইসলাম ও আমাদের জীবন' সিরিজে। উপমহাদেশের বিখ্যাত আলিম মুফতি তকী উসমানি সাহেবের রচিত এই সিরিজে একজন মুমিনের জীবনের প্রতিটি পরতে পরতে দিক নির্দেশনা মিলবে। একম জন্ম থেকে মৃত্যু, ব্যক্তিগত জীবন থেকে সামাজিক রাষ্ট্রীয়, কোনো কিছু বাদ যায়নি।
======================
অর্ডার করতে Send Message ক্লিক করুন
Maktabaye walid
অথবা সরাসরি ফোন করুন
01966836800 - 01868083829