MooNlit MuSe

MooNlit MuSe Always Keep Confident✨

03/01/2026
ধোয়াসায় একটা তুমি থাকো,একান্ত নিজস্ব তুমি -যাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না,শুধু অনুভব করা যাবে!যে অবয়ব টা নিয়ে অন্যের চ...
02/09/2025

ধোয়াসায় একটা তুমি থাকো,
একান্ত নিজস্ব তুমি -
যাকে দেখা যাবে না, ছোঁয়া যাবে না,
শুধু অনুভব করা যাবে!
যে অবয়ব টা নিয়ে অন্যের চোখ লুকিয়ে চলতে হবে না।
মন চাইলেই সাথে রাখা যাবে,
গল্প করা যাবে,
ঘুরতে যাওয়া যাবে,
কোনো এক শ্রাবণে অসময়ের বৃষ্টিতে
দু'জনে বসে চা খাওয়া যাবে,
আর অট্টহাসিতে মেতে ওঠা যাবে।

✍সন্ধ্যাবাতি

01/09/2025

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।

বরকত হলো — আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পূরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয়না।

বরকত হলো — ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।

বরকত হলো — ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।

বরকত হলো — মানুষজনের সাথে পরিচিত ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।

বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।
©️

26/08/2025

☺️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MooNlit MuSe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share