14/10/2025
সালাহউদ্দীন জাহাঙ্গীরের ‘প্রিয়তমা’ বইটিতে নবী মুহাম্মদ (সা.) ও তাঁর প্রিয়তমাদের অনুপম দাম্পত্যজীবনের আলোকরেখা তুলে ধরা হয়েছে। এটি শুধু রাসুল (সা.)-এর ব্যক্তিগত জীবনের বিবরণ দেয় না, বরং আমাদের সমাজের আয়নায় তুলে ধরে এক চিরন্তন শিক্ষা। একদিকে নিরেট নির্মোহ ইতিহাসের বর্ণিল আয়োজন, আরেক দিকে উম্মুল মুমিনিনদের জীবনের অনালোচিত অধ্যায়ের নতুন আবিস্কার। নতুন ভাষা ও প্রাঞ্জল গদ্যে রাসুলের দাম্পত্যজীবনের পূর্ণ ছায়াছবি উঠে এসেছে এ গ্রন্থে।
এই গ্রন্থ পাঠকের সামনে উন্মোচনিত করেছে এমন এক অধ্যায় যা একইসঙ্গে হৃদয়স্পর্শী, চিন্তাজাগানিয়া এবং আত্মশুদ্ধিমূলক। লেখক তাঁর মাধুর্যপূর্ণ ভাষায় প্রমাণ করেছেন, নবীজির ঘরই ছিল ভালোবাসার সর্বোত্তম বিদ্যালয়, যেখানে শেখা যায় প্রেম মানে ক্ষমা এবং ভালোবাসা মানে আলো।
'প্রিয়তমা' বইটি অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন:
https://pbs.com.bd/book/2002455/priyotoma