Upokariboi.com

Upokariboi.com Here, we're selling Islamic books. We do believe it that, only Islamic contents are beneficial for hu

20/01/2023

✅লেখক : এম.এ.ইঊসুফ আলী, তানভীর হায়দার
✅সম্পাদক : ডা. শামসুল আরেফীন, আসিফ আদনান
✅শারঈ সম্পাদক : শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, আবদুল্লাহ আল মাসউদ
✅সিরিজ ২টি অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন - 01405-300500
✅ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন - https://upokariboi.com/order/adob-akhlak-series/

✅আপনার সন্তানকে কি জীবনের সেরা উপহার দিতে চান? আপনার সন্তানকে কি পৃথিবীর সেরা বানাতে চান? তাহলে আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হতে পারে “ছোটদের আদব সিরিজ ও ছোটদের আখলাক সিরিজ”
✅সেরা হওয়ার প্রথম শর্তই হচ্ছে আদব-আখলাক সুন্দর হওয়া। আদব-আখলাক সুন্দর হলে সবাই উপকৃত হয়। ব্যক্তি যেমন শান্তিতে থাকে, তেমনি শান্তিতে থাকে তার পরিবার। আর এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে পুরো সমাজে।
আদব-আখলাক শেখানোর সবচেয়ে ভালো সময় শৈশবকাল। বড় হয়ে শেখা অনেক কঠিন। তাই সন্তানকে আদব-কায়দা শেখাতে, তাকে মার্জিত, রুচিশীল করে গড়ে তুলতে আপনার সন্তানের হাতে দিতে পারেন সত্যায়ন প্রকাশনের বেস্টসেলার ছোটদের এই সিরিজ ২টি ।
✅দুটি সিরিজে রয়েছে মোট বারোটি বই। বারোটি বইয়ের মোট ২৮৮ পৃষ্ঠায় পাবেন শত শত শিক্ষণীয় গল্প ও ঘটনা। যেখানে গল্পে গল্পে আদব ও আখলাকের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের উপযোগী করে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে সবগুলো গল্প। গল্পগুলো বেছে নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে। সাথে প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে আকর্ষণীয় কারুকাজের রঙিন রঙিন ছবি; যা মুহূর্তেই শিশুদের মন কেড়ে নেবে।
✅ আখলাক সিরিজের বইগুলো হলো :
১. ক্ষমাশীল হই
২. দয়ালু হই
৩. মুখলিস হই
৪. অনুগত হই
৫. লজ্জাশীল হই
৬. সহযোগী হই
✅ আদব সিরিজের বইগুলো হলো :
১. সালাম ও সাক্ষাতের আদব
২. ইলম শেখার আদব
৩. আল্লাহর সাথে আদব
৪. পোশাক ও পবিত্রতার আদব
৫. ঘুম ও খাওয়ার আদব
৬. খেলাধুলা ও আনন্দ করার আদব
✅✅এই দুটি সিরিজ একসাথে ক্রয় করলেই আপনি পাচ্ছেন ১৫০ টাকা সমমূল্যের ছোটদের দুআ শিক্ষার ১৬টি ফ্ল্যাশ-কার্ড একদম ফ্রি।
✅১৬টি ফ্ল্যাশ কার্ডে রয়েছে মোট ২৪টি দুআ।
✅প্রতিদিনের প্রয়োজনীয় মাসনূন দুআগুলো এতে স্থান পেয়েছে।
✅প্রতিটি দুআর সাথেই রয়েছে আকর্ষণীয় রঙিন ছবি।
✅দুআগুলোর উচ্চারণ ও অর্থও দেওয়া হয়েছে।

আরিফ আজাদ ভাইয়ার প্রকাশিতব্য "কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ" বইয়ের অংশবিশেষ । বইটি প্রকাশ করবে সত্যায়ন প্রকাশন ।Upokariboi...
17/01/2023

আরিফ আজাদ ভাইয়ার প্রকাশিতব্য "কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ" বইয়ের অংশবিশেষ । বইটি প্রকাশ করবে সত্যায়ন প্রকাশন ।
Upokariboi.com থেকে খুব শীঘ্রই বইটির প্রি-অর্ডারের ঘোষণা আসছে ইনশাআল্লাহ্‌ ।
ডিজাইন ক্রেডিট - সাব্বির রহমান ফিরোজ

আপনার সন্তানকে কি জীবনের সেরা উপহার দিতে চান? আপনার সন্তানকে কি পৃথিবীর সেরা বানাতে চান? তাহলে আপনার সন্তানের জন্য শ্রেষ...
17/01/2023

আপনার সন্তানকে কি জীবনের সেরা উপহার দিতে চান? আপনার সন্তানকে কি পৃথিবীর সেরা বানাতে চান? তাহলে আপনার সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হতে পারে “ছোটদের আদব সিরিজ ও ছোটদের আখলাক সিরিজ”
✅সেরা হওয়ার প্রথম শর্তই হচ্ছে আদব-আখলাক সুন্দর হওয়া। আদব-আখলাক সুন্দর হলে সবাই উপকৃত হয়। ব্যক্তি যেমন শান্তিতে থাকে, তেমনি শান্তিতে থাকে তার পরিবার। আর এর সৌন্দর্য ছড়িয়ে পড়ে পুরো সমাজে।
আদব-আখলাক শেখানোর সবচেয়ে ভালো সময় শৈশবকাল। বড় হয়ে শেখা অনেক কঠিন। তাই সন্তানকে আদব-কায়দা শেখাতে, তাকে মার্জিত, রুচিশীল করে গড়ে তুলতে আপনার সন্তানের হাতে দিতে পারেন সত্যায়ন প্রকাশনের বেস্টসেলার ছোটদের এই সিরিজ ২টি ।
✅দুটি সিরিজে রয়েছে মোট বারোটি বই। বারোটি বইয়ের মোট ২৮৮ পৃষ্ঠায় পাবেন শত শত শিক্ষণীয় গল্প ও ঘটনা। যেখানে গল্পে গল্পে আদব ও আখলাকের বিভিন্ন দিক ফুটিয়ে তোলা হয়েছে। ছোটদের উপযোগী করে সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা হয়েছে সবগুলো গল্প। গল্পগুলো বেছে নেওয়া হয়েছে কুরআন, হাদীস ও সীরাতের বিশুদ্ধ কিতাব থেকে। সাথে প্রতিটি পৃষ্ঠাতেই রয়েছে আকর্ষণীয় কারুকাজের রঙিন রঙিন ছবি; যা মুহূর্তেই শিশুদের মন কেড়ে নেবে।
✅ আখলাক সিরিজের বইগুলো হলো :
১. ক্ষমাশীল হই
২. দয়ালু হই
৩. মুখলিস হই
৪. অনুগত হই
৫. লজ্জাশীল হই
৬. সহযোগী হই
✅ আদব সিরিজের বইগুলো হলো :
১. সালাম ও সাক্ষাতের আদব
২. ইলম শেখার আদব
৩. আল্লাহর সাথে আদব
৪. পোশাক ও পবিত্রতার আদব
৫. ঘুম ও খাওয়ার আদব
৬. খেলাধুলা ও আনন্দ করার আদব
✅✅এই দুটি সিরিজ একসাথে ক্রয় করলেই আপনি পাচ্ছেন ১৫০ টাকা সমমূল্যের ছোটদের দুআ শিক্ষার ১৬টি ফ্ল্যাশ-কার্ড একদম ফ্রি।
✅১৬টি ফ্ল্যাশ কার্ডে রয়েছে মোট ২৪টি দুআ।
✅প্রতিদিনের প্রয়োজনীয় মাসনূন দুআগুলো এতে স্থান পেয়েছে।
✅প্রতিটি দুআর সাথেই রয়েছে আকর্ষণীয় রঙিন ছবি।
✅দুআগুলোর উচ্চারণ ও অর্থও দেওয়া হয়েছে।
✅লেখক : এম.এ.ইঊসুফ আলী, তানভীর হায়দার
✅সম্পাদক : ডা. শামসুল আরেফীন, আসিফ আদনান
✅শারঈ সম্পাদক : শাইখ আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ, আবদুল্লাহ আল মাসউদ
✅সিরিজ ২টি অর্ডার করতে আমাদের ইনবক্স করুন অথবা কল করুন - 01405-300500

✅ওয়েবসাইটে অর্ডার করতে ভিজিট করুন - https://upokariboi.com/order/adob-akhlak-series/

প্রি-অর্ডারের ঘোষণা আসছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ্‌...
12/01/2023

প্রি-অর্ডারের ঘোষণা আসছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ্‌...

আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার অশেষ রহমতে আমরা হাজির হতে পেরেছি স্বনামধন্য লেখক আরিফ আজাদ ভাইয়ের প্রকাশিতব্য নতুন বই 'কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ' এর প্রচ্ছদ নিয়ে।

কুরআনের ভাবনা নিয়ে এই নতুন এবং অভিনব যাত্রার সাথী হতে পেরে সত্যায়ন পরিবার যারপরনাই আনন্দিত। সমস্ত প্রশংসা মহান রবের৷ তিনি যেন আমাদের এই কাজটাকে কবুল করেন। আমিন।

কুরআনের দুআগুলো আমাকে বেশ আশ্চর্যান্বিত করে। যেন সেগুলো তাকওয়া, তাওয়াক্কুল আর ঈমানের জোয়ারে টইটম্বুর। ঠিক এমনই একটা দুআর...
08/01/2023

কুরআনের দুআগুলো আমাকে বেশ আশ্চর্যান্বিত করে। যেন সেগুলো তাকওয়া, তাওয়াক্কুল আর ঈমানের জোয়ারে টইটম্বুর। ঠিক এমনই একটা দুআর দেখা মিলে সূরা আল-বাকারায়, যা আল্লাহর কাছে করেছিলেন আমাদের পিতা ইবরাহীম আলাইহিস সালাম।

পুত্র ইসমাঈলকে সাথে নিয়ে যখন তিনি কা’বার ভিত্তিপ্রস্তর পুনরায় স্থাপন করলেন, ঠিক সেই মুহূর্তেই তিনি এই দুআটা করেন।

দুআটার ভেতরে যাওয়ার আগে আমি আপনাদের একটা দৃশ্যের সামনে দাঁড় করাতে চাই। ধরা যাক বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শাসকের কাছ থেকে আপনাকে একটা কাজ দেওয়া হলো। কাজটা হলো—তারা নির্মাণ করবে দুনিয়ার সবচেয়ে বড় দালান, যা হার মানাবে বুর্জ আল-খলিফাকেও! মহা এই কাজের দায়িত্ব দুনিয়ার আর কেউ নয়, পেয়ে গেছেন আপনি!

এমন একটা কাজের মহা-দায়িত্ব যদি আপনি আজ রাতে পেয়ে যান, ভাবুন তো আপনার চারপাশে কেমন হইচই পড়ে যাবে? আপনার ফেইসবুক-ইন্সটাগ্রাম-টুইটারসহ সকল সোশ্যাল মিডিয়ায় কী অভাবনীয় কাণ্ড ঘটবে, তা কি আপনি ভাবতে পারেন? এই ঘটনা যখন আপনি সোশ্যাল মিডিয়ায় জানাবেন, তখন লাখ লাখ মানুষ আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা জানাবে। রাতারাতি আপনি হয়ে যাবেন মহা-সুপারস্টার! আপনার পা তখন আর মাটিতে থাকবে না।

এমনই এক মহা-প্রজেক্টের দায়িত্ব পেয়েছিলেন ইবরাহীম আলাইহিস সালাম। প্রায়-বিলীন হয়ে যাওয়া পৃথিবীর সর্বপ্রথম গৃহ কা’বাকে পুনরায় নির্মাণের এক মহা-দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্পণ করেছেন তাঁর ওপর। সেই দায়িত্বে যখন তিনি হাত লাগালেন, তখন নিজের পুত্রকে সাথে নিয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন :
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ۖ إِنَّكَ أَنۡتَ السَّمِيۡعُ الْعَلِيۡمُ ‎١٢٧
“হে আমাদের প্রতিপালক! (এই কাজটাকে) আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ।”

পৃথিবীর সবচেয়ে হাই-রেইজ বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর যখন স্থাপন করতে যাবেন, তখন নিশ্চয় মুহুর্মুহু ক্যামেরার ক্লিকে বন্দী হয়ে পড়বেন আপনি। সেলফিতে, ফটোতে, ভিডিওতে দুনিয়ার সকলকে জানাতে আপনি মরিয়া হয়ে উঠবেন যে—কী বিরল সম্মানের অধিকারী আপনি হয়েছেন!
আপনি লিখবেন—‘Yes, I've done it! Hurrr re...’

পত্রিকাগুলো আপনাকে নিয়ে ফিচার ছাপবে, চ্যানেলগুলো আপনাকে নিয়ে সিরিজ-প্রোগ্রামের আয়োজন করবে। সবকিছুকে ঘিরে আপনার তখন সে কী উন্মাদনা!

কিন্তু কা’বা, যেটা দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্র ইবাদাত-গৃহ, সেই গৃহের ভিত্তিপ্রস্তর স্থাপনের দায়িত্ব পেয়ে ইবরাহীম আলাইহিস সালাম উন্মত্ত উল্লাসে ফেটে পড়েননি। তিনি মক্কা থেকে মিশরে এসে তাঁর কওমকে জানাননি যে—‘জানো, আমি কিন্তু কা’বা গৃহ নির্মাণের দায়িত্ব পেয়েছি! কা’বা গৃহ কী তোমরা জানো? সেটা হলো আল্লাহর পবিত্র ঘর! দুনিয়ার বুকে নির্মিত সর্বপ্রথম ইবাদাত-গৃহ!’

এমন সম্মানের অধিকারী হয়ে তিনি মিশরে মাস-ব্যাপী মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজনে মত্ত হয়ে যাননি। তিনি দুনিয়া-ব্যাপী ঘোষণা দেননি তার অর্জনের। বরং দায়িত্বটা পেয়ে তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন যেন মহামহিম রব তার কাজটাকে কবুল করে নেন।

কিন্তু এখানে কবুল করার প্রশ্নটা এলো কেন? এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো ইবরাহীম আলাইহিস সালামকে মনোনীত করেছেন। এই দায়িত্ব আল্লাহ নিজ অনুগ্রহে তাঁর ওপর অর্পণ করেছেন। তিনি যদি তাঁকে ‘যোগ্য’ মনে না-ই করতেন, তাহলে দায়িত্বটা তো তাঁকে দিতেন না। তবে কেন ইবরাহীম আলাইহিস সালাম কাজটা করতে গিয়ে অনুনয়-বিনয় করে, কাতর গলায় বললেন—‘আল্লাহ, আমাদের পক্ষ থেকে কাজটাকে আপনি কবুল করে নিন’?

এটাই হচ্ছে বিনয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার প্রতি প্রশ্নাতীত আনুগত্য।

ইবরাহীম আলাইহিস সালাম খুব ভালো করেই জানেন যে—আল্লাহর সাহায্য আর দয়া না থাকলে এই কাজ তিনি কোনোদিনও সমাপ্ত করতে পারবেন না। এই কাজ করার যে যোগ্যতা তাঁর মাঝে আছে, তার পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত। তিনি নিজ থেকে কোনোকিছুই করার ক্ষমতা রাখেন না। এবং যেহেতু তিনি মানুষ, তাই কাজটা করতে গিয়ে তাঁর ভুলত্রুটি হতে পারে। সমস্ত ত্রুটিকে, সমস্ত ভুলকে ক্ষমা করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার কাজটাকে কবুল করেন এটাই তাঁর আর্জি।

যে শাসক আপনাকে দুনিয়ার সবচেয়ে উঁচু দালান নির্মাণের দায়িত্ব দেন, তার সামনে গিয়ে আপনি কি এটা কখনোই বলবেন যে—‘আপনার কাজটা করতে গিয়ে আমার খানিকটা এদিক-সেদিকও হতে পারে। আপনাকে হান্ড্রেড পার্সেন্ট কাজ বুঝিয়ে দিতে পারবো—এমন কোনো কথা নেই কিন্তু।’

আপনি এভাবে বলেন না। আপনি জানেন এভাবে বলতে গেলে দুনিয়ার মানুষেরা আপনার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠাবে। তাদের মনে সন্দেহ দানা বাঁধবে আপনার যোগ্যতা নিয়ে। তাদের সামনে আপনাকে থাকতে হয় প্রচণ্ড আত্মবিশ্বাসী। আপনাকে বলতে হয়—‘এই টাইপ কাজ তো আমি কতো অনায়াসেই করে ফেলি। আমার অমুক প্রেজেক্ট দেখেন, তমুক প্রজেক্টের ব্যাপারে খোঁজ নেন দরকারে।’

বসের কাছে নিজের এক্সেলেন্সি প্রমাণে আপনি তখন মরিয়া হয়ে উঠবেন। কোনো কাজ শুরুর পূর্বে অথবা শুরু করতে গিয়েই যদি আপনি নিজের পক্ষ থেকে সামান্য ত্রুটির আশঙ্কাও প্রকাশ করে ফেলেন, দুনিয়ার কোনো বস-ই সেটাকে ভালোভাবে গ্রহণ করবে না।

কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যাপারটা পুরোপুরিই অন্যরকম। আপনার সমস্ত অক্ষমতা, অদক্ষতা, অপারগতা আর কেউ জানুক বা না-জানুক, আল্লাহর কাছে তা কি আদৌ কোনোভাবে গোপন থাকে? তিনি অবশ্যই জানেন যে আপনার আসলে বড়াই করার মতো কোনো যোগ্যতা নেই। আপনি যেটাকে নিজের ‘যোগ্যতা’ ভাবেন, তা আসলে আল্লাহর ‘দয়া’। তিনি দয়া করেন বলেই আপনি কাজটা ভালো পারেন।

আল্লাহর এই অনুগ্রহকে ইবরাহীম আলাইহিস সালাম অনুভব করেছিলেন বলেই পবিত্র কা’বা ঘর নির্মাণের দায়িত্ব পেয়েও তিনি অহংকারে ফেটে পড়ার বদলে বিনয়াবনত হয়েছিলেন। ওই একই দুআয় তিনি বলেছিলেন—‘নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’

বান্দার সকল কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিরন্তর তদারকি, ক্ষুদ্রাতিক্ষুদ্র কোনো বিষয়ই যে আল্লাহর কাছে গোপন করা যায় না, এতো বড় সম্মানের অধিকারী হওয়ার পরেও ইবরাহীম আলাইহিস সালাম আল্লাহর এই গুণের কথা ভুলে বসেননি। কোনো কাজে আপনি কতোটুকু হেলাফেলা করেন তা কেবল নয়, হেলাফেলা করার ভাবনা যখন আপনার অন্তরে উদয় হয়, ওই ভাবনাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোপন থাকে না।

আমি আশ্চর্য হয়ে ভাবী—স্বীকৃতি লাভের পর আনন্দের আতিশয্যে যেখানে মানুষ দিশেহারা হয়ে পড়ে, সেখানে নবি-রাসূলগণ কী সুন্দর সংযম আর বিনয়ের দীক্ষাই না আমাদের দিয়ে গেলেন!
আরিফ আজাদ ভাইয়ার প্রকাশিতব্য 'কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ' বই থেকে নেওয়া টুকরো অংশ। ইন শা আল্লাহ, বইটি প্রকাশিত হবে ২০২৩ একুশে বইমেলায়। প্রকাশ করবে সত্যায়ন প্রকাশন ।

04/01/2023

'গোটা সৃষ্টিজগতে এমন একটা বিন্দু, এমন একটা ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা নেই যা তাঁর দৃষ্টির অন্তরালে। সাগরের বুকে তৈরি হওয়া একটা ছোট্ট ঢেউ, সেই ঢেউয়ের আরো ভিতরে তৈরি হওয়া কম্পন, সেই কম্পনে ছিঁটকে যাওয়া একবিন্দু জল— সেই ঘটনাচিত্রও আল্লাহর দৃষ্টির আড়াল হতে পারে না।

গভীর সাগরতলে যে ক্ষুদ্র নুড়িকণা, সেই নুড়িকণার নিচে তার চেয়েও ক্ষুদ্র যে প্রাণী, সেই প্রাণীর গায়ে থাকা তারচেয়েও ক্ষুদ্র বালিকণা— সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন।

ঘন গহীন অরণ্য, যেখানে আজতক কোন মানুষের পদচিহ্ন পড়েনি, গাছেদের ডালপালার ঘনত্বকে ফুঁড়ে যেখানে পৌঁছাতে পারে না সূর্যের প্রখর রশ্মি, প্রকাশ্য দিবালোকেও অন্ধকারে ডুবে থাকা সেই জঙ্গলের একেবারে অবহেলিত কোণে বেড়ে উঠা একটা ছোট্ট আগাছা, যার ডগায় আজ নতুন একটা কুঁড়ি বের হয়েছে, যে কুঁড়ির সন্ধান হয়তো কোনোদিন কোন মৌমাছি পাবে না, যে কুড়ি থেকে প্রস্ফুটিত ফুলে কোনোদিন বসবে না কোন প্রজাপতি— সেই অজানা, অবহেলিত ফুলও আল্লাহর দৃষ্টির অন্তরালে নেই।'


আগামি একুশে বইমেলায় প্রকাশিতব্য 'কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ' বই থেকে নেওয়া টুকরো অংশ। বইটি প্রকাশিত হবে সত্যায়ন প্রকাশন থেকে...

Address

Islami Tower, 1st Floor, Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Upokariboi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Upokariboi.com:

Share

Category