Ummah Picks 2

আসসালামু আলাইকুম ✨ নারীকে জানলেই, সম্পর্ক হয় সুন্দর…আপনি কি সত্যিই তাদের বুঝতে পারছেন? নাকি কোথাও ভুল হচ্ছে? 💭📚 কিছু সের...
12/04/2026

আসসালামু আলাইকুম
✨ নারীকে জানলেই, সম্পর্ক হয় সুন্দর…

আপনি কি সত্যিই তাদের বুঝতে পারছেন? নাকি কোথাও ভুল হচ্ছে? 💭

📚 কিছু সেরা বই—যা বদলে দেবে আপনার দৃষ্টিভঙ্গি।

👉 আজই সংগ্রহ করুন, নিজের ও পরিবারের জন্য একটি সুন্দর পরিবর্তন আনুন 🤍

আগামীকাল সকল ধরণের বই পাঠানো/ডেলিভারি বন্ধ থাকবে।আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু করতে পারি ইনশাআল্লাহ করে যাবো। ফিলিস্তিনের...
06/04/2025

আগামীকাল সকল ধরণের বই পাঠানো/ডেলিভারি বন্ধ থাকবে।

আমাদের পক্ষ থেকে আমরা যতটুকু করতে পারি ইনশাআল্লাহ করে যাবো। ফিলিস্তিনের ভাই বোনদের কে দু'আ করবো সবাই।

30/03/2025

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ
"তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়ামিনকুম" ❤️

🥰ঈদ মোবারক💖

আমাদের দেশে কোনো কোনো পিতা-মাতা সন্তানের শুধু মাত্র স্বাস্থ্য ও খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা করেন। আবার কেউ কেউ শুধু সন্তানের...
03/01/2025

আমাদের দেশে কোনো কোনো পিতা-মাতা সন্তানের শুধু মাত্র স্বাস্থ্য ও খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা করেন। আবার কেউ কেউ শুধু সন্তানের পড়ালেখা নিয়ে অতি ব্যস্ত থাকেন। যেমন, সকালে টিচার, সারাদিন স্কুল, বিকেলে কোচিং, রাতে আরেক টিচার ইত্যাদি। অনেকে আবার সন্তানের কোনো বিষয়েরই খোঁজ-খবর নেন না, কিন্তু পরীক্ষায় রেজাল্ট খারাপ হলেই শুরু করেন মারধর, শাস্তি ইত্যাদি। এ সত্ত্বেও সকল পিতা-মাতাই মনে করেন তারা “সন্তানের ভাল চান”! তারা সন্তানকে খুব ভালোবাসেন! অথচ একজন আদর্শ পিতা-মাতার বৈশিষ্ট্য কখনোই এমন হতে পারে না।
তো কেমন হবে? বাস্তবতা হচ্ছে, পুঁজিবাদের এই যুগে সবাই চাকরীমুখী হওয়ায় “প্যারেন্টিং” নিয়ে আমাদের সমাজে স্বামী স্ত্রীগণ কোনো শিক্ষা/প্রশিক্ষণের প্রয়োজন মনে করেন না। এই দিকে প্রত্যেক অবিবাহিত ছেলে মেয়েই ভাবে “প্যারেন্টিং এ সে খুব দক্ষ”, অথচ খোঁজ নিলে দেখা যাবে, প্যারেন্টিং নিয়ে তার কোনো স্ট্যাডি নেই।
যারা নিজেদের চেয়ে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তিত, সন্তানকে দুনিয়ার পাশাপাশি আখিরাতের জীবনকেও নিরাপদ রাখতে চান, এমন অনেক ভাই-বোনদের জন্য এই বই।

আগামীকাল জুমাবার। এভাবেই কোনো এক জুমাবারে শিঙায় ফুঁ দেওয়া হবে। সংঘটিত হবে কিয়ামত। ভাবতেই গা শিউরে ওঠে...বই: মহাপ্রলয় থেক...
02/01/2025

আগামীকাল জুমাবার। এভাবেই কোনো এক জুমাবারে শিঙায় ফুঁ দেওয়া হবে। সংঘটিত হবে কিয়ামত। ভাবতেই গা শিউরে ওঠে...
বই: মহাপ্রলয় থেকে অনন্তজীবন

31/12/2024

আল্লাহ এদের হেদায়েত দাও!!
জীবন থেকে আরো একটা বছর শেষ হয়ে গেলো! আমরা মৃত্যুর দিকে যাচ্ছি এটা বুঝতে পারছি না😥

বই উপহার পেতে ভালো লাগে? তাহলে দেড়ি কেনো??অংশগ্রহণ করুন:https://www.facebook.com/share/p/1AxG3n2F6D/মদিনার পাঠশালা- Madi...
28/12/2024

বই উপহার পেতে ভালো লাগে? তাহলে দেড়ি কেনো??
অংশগ্রহণ করুন:
https://www.facebook.com/share/p/1AxG3n2F6D/
মদিনার পাঠশালা- Madinar Pathshala

ভাইরাল এই বই ও বইয়ের লেখকের নাম বলেন তো।🥰 লেখা গুলা খুব সুন্দর।  #আড্ডা
24/12/2024

ভাইরাল এই বই ও বইয়ের লেখকের নাম বলেন তো।🥰 লেখা গুলা খুব সুন্দর।

#আড্ডা

' মা মা মা ও বাবা ১ ও ২' সিরিজটি পাচ্ছেন ৫০% ছাড়ে..বুক রিভিউবইয়ের নাম : মা, মা, মা এবং বাবা (১ম ও ২য় খন্ড)সম্পাদনা : আরি...
08/12/2024

' মা মা মা ও বাবা ১ ও ২' সিরিজটি পাচ্ছেন ৫০% ছাড়ে..

বুক রিভিউ
বইয়ের নাম : মা, মা, মা এবং বাবা (১ম ও ২য় খন্ড)
সম্পাদনা : আরিফ আজাদ

বইয়ের প্রত্যেকটা গল্প এটা বুঝিয়ে দেয় যে মা,বাবা আমাদের জন্য আল্লাহর কত বড় নেয়ামত। তাদের সাথে সামান্য খারাপ ব্যবহারের পরিণাম কত ভয়াবহ হতে পারে আল্লাহ ভাল জানেন। সন্তানের সদাচরণ মা, বাবাকে যতটা আনন্দ দেয় ততটা অন্যকিছুই দেয় না। আমরা স্বীকার করি আর না করি এটায় সত্য যে আমাদের সফলতা বাবা- মায়ের সুশিক্ষার সুফল। প্রত্যেক সন্তানের উচিত মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করা।

বইয়ের কিছু কিছু গল্প এত মর্মান্তিক যে পড়তেই পারছিলাম না বার বার চোখ ঝাপসা হয়ে আসছিল। এমন হৃদয় স্পর্শী গল্পগুলো পড়ে কাঁদবে না, আবেগাপ্লুত হবে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হবে। যদি আপনার বিবেক, মনুষ্যত্ব থাকে তাহলে বইটা পড়ে বাবা- মার প্রতি অনুগত হয়ে যাবেন যা হয়ত আপনি কোনোদিন কল্পনাও করেননি। তাই সব সন্তানের উচিত মা,মা,মা এবং বাবা বইটা পড়া। বাবা - মায়ের ভালবাসা কতটা স্বার্থহীন বইটা পড়ে উপলব্ধি করা যাবে এমন একটা বই।

সত্যি বলতে দুনিয়াতে বাবা মায়ের চেয়ে আপন কেউই হয় না। তাদের ভালবাসার কোনো তুলনা হয় না। তাই যে কোনো পরিস্থিতিতে প্রত্যেক সন্তানের উচিত মা বাবার সাথে সর্বোত্তম আচরণ করা। এতে আমাদের পিতামাতা যেমন খুশি হবেন, আল্লাহ ও তেমনই খুশি হবেন।

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই কথা আমরা কমবেশি সবাই জানি। তবু আমরা জেনে বুঝে মাকে কত কষ্ট দেই । বাবা মা আমাদের জন্য আল্লাহর কত বড় নেয়ামত মা,মা,মা এবং বাবা বইটা পড়ে উপলব্ধি করতে পারবেন।

আল্লাহ যেন প্রত্যেক মা বাবাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। তাদেরকে যেনো জান্নাতুল ফেরদৌস নসিব করেন , আ-মীন ।

“রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সগিরা”💗

24/10/2024

Address

2/3, Paridash Road, Bangla Bazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Ummah Picks 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category