Boi Aarong.com

Boi Aarong.com বই আড়ং ডট কম দিচ্ছে ঘরে বসেই যে কোন বই কেনার সুযোগ। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।

17/10/2025

#জীবনকে_যদি_যুদ্ধক্ষেত্র_ভাবা_যায়_তবে_দক্ষ_যোগাযোগ_তার_প্রধান_হাতিয়ার।

“কর্পোরেট ইংলিশ” বইটি সেই হাতিয়ারকেই শানিত করবে, আপনাকে ইংরেজি যোগাযোগের প্রতিটি ধাপে আত্মবিশ্বাসী ও দক্ষ করে তুলবে। বইটি শুরু হয় আত্মপ্রকাশের প্রথম ধাপ—CV/Resume তৈরি দিয়ে।

কর্পোরেট ইংলিশ” শুধু একটি যোগাযোগের গাইড নয়, এটি আপনার পেশাগত জীবনে সফলতার সঙ্গী হয়ে উঠবে। বাস্তব উদাহরণ ও কার্যকর টিপসে ভরা প্রতিটি অধ্যায় আপনার ইংরেজি যোগাযোগ দক্ষতা বাড়িয়ে কর্মজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

#কর্পোরেট_ইংলিশ
মোহাম্মদ সাইফ নোমান খান
মো. আশিকুজ্জামান
#মুদ্রিত_মূল্য: ৬০০ টাকা
#বিক্রয়_মূল্য: ৪৫০ টাকা

#ঘরে_বসে_বই_পেতে: আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর ইনবক্স করুন আমাদের।

29/09/2025

#আসছে_শব্দশৈলীর_নতুন_বই

আলোচিত সিনিয়র সাংবাদিক
#মাসুদ_কামালের প্রথম বই

#ইন্টেরিম
[আশা নিরাশার চারশো দিন]

প্রি অর্ডার করতে এখানে ক্লিক করুন https://forms.gle/fDo8fJYCm9XCr1LW9

ড. মোহাম্মদ ইউনূস নতুন সরকারের দায়িত্ব নেয়ায়, দেশের মানুষ বিপুল প্রত্যাশা করেছিলেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার। সেই সঙ্গে ভেবেছিলেন, এবার বুঝি আইনের শাসন কায়েম হবে। সে প্রত্যাশার কতটুকু মিটেছে? নাকি প্রতিদিনই বিপুল সেই প্রত্যাশা একটু একটু করে ফিকে হতে চলেছে?

ইন্টেরিম সরকারের এই সময়কালকে একজন সাংবাদিক ঠিক কীভাবে দেখেছেন, মূল্যায়ন করেছেন— সেসবই প্রকাশিত হয়েছে এই গ্রন্থে। অনেক পরে এসে স্মৃতিনির্ভর লেখা নয়, বরং একটা নির্দিষ্ট সময় পরে কোনও একটা ঘটনার প্রেক্ষিতে সেই সময়ের উপলব্ধির কথাই লেখা হয়েছে। ফলে বইটি পড়লে পাঠক সময়টাকে ধারাবাহিকভাবে বুঝতে ও দেখতে পারবেন।

07/09/2025

#শব্দশৈলীর_নতুন_বই

#রাজনৈতিক_দর্শন
মূল : ডাডলি নোলস
অনুবাদ ও সম্পাদনা : ড. সুলতান মাহমুদ
মূদ্রিত মূল্য : ৬০০ টাকা
#বিক্রয়_মূল্য : ৪৫০ টাকা

রাজনৈতিক দর্শন নিছক কোনো তাত্ত্বিক চিন্তা নয়; বরং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। রাজনৈতিক দর্শন কখনোই পুরোপুরি নিরপেক্ষ নয়; এটি ক্ষমতা ও নীতির প্রচারের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।

রাজনৈতিক দর্শন ক্ষমতার জন্য লড়াই এবং নীতির প্রচারের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আকর্ষণীয়, কারণ এটি আমাদের মূল্যবোধ ও বিশ্বাসের গভীরে প্রবেশের সুযোগ দেয়। আর এই গভীরতা অনুসন্ধানের লক্ষ্যে এই বইটি রচিত হয়েছে।

রাজনৈতিক মূল্যবোধ এবং চিন্তা চেতনাকে যুক্তি দিয়ে বুঝতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে এই বইয়ে।

উপযোগবাদ, উদারতাবাদ, স্বাধীনতা, অধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচারের ধারণাগুলো মানবজীবনে যথাযথভাবে প্রয়োগের প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক নিয়ে পর্যালোচনামূলক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে এই বইয়ে।

#ঘরে_বসে_বই_পেতে: আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর ইনবক্স করুন।

 #প্রকাশিত_হলো_শব্দশৈলীর_নতুন_বই #রাজনৈতিক_দর্শনমূল : ডাডলি নোলসঅনুবাদ ও সম্পাদনা : ড. সুলতান মাহমুদপ্রচ্ছদ : সোহেল আ...
13/08/2025

#প্রকাশিত_হলো_শব্দশৈলীর_নতুন_বই

#রাজনৈতিক_দর্শন
মূল : ডাডলি নোলস
অনুবাদ ও সম্পাদনা : ড. সুলতান মাহমুদ
প্রচ্ছদ : সোহেল আনাম
মূদ্রিত মূল্য : ৬০০ টাকা

রাজনৈতিক দর্শন নিছক কোনো তাত্ত্বিক চিন্তা নয়; বরং আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। রাজনৈতিক দর্শন কখনোই পুরোপুরি নিরপেক্ষ নয়; এটি ক্ষমতা ও নীতির প্রচারের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত।

রাজনৈতিক দর্শন ক্ষমতার জন্য লড়াই এবং নীতির প্রচারের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আকর্ষণীয়, কারণ এটি আমাদের মূল্যবোধ ও বিশ্বাসের গভীরে প্রবেশের সুযোগ দেয়। আর এই গভীরতা অনুসন্ধানের লক্ষ্যে এই বইটি রচিত হয়েছে। রাজনৈতিক মূল্যবোধ এবং চিন্তা চেতনাকে যুক্তি দিয়ে বুঝতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় চমৎকারভাবে বিশ্লেষণ করা হয়েছে এই বইয়ে।

উপযোগবাদ, উদারতাবাদ, স্বাধীনতা, অধিকার, গণতন্ত্র এবং ন্যায়বিচারের ধারণাগুলো মানবজীবনে যথাযথভাবে প্রয়োগের প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। পাশাপাশি রাষ্ট্র ও নাগরিকের সম্পর্ক নিয়ে পর্যালোচনামূলক ব্যাখ্যা তুলে ধরা হয়েছে এই বইয়ে।

 #একটি_শব্দশৈলী_প্রকাশনা #মাইন্ড_মাস্টারমাইন্ডফুলনেস, সেলফ কেয়ার অ্যান্ড দ্য ব্রেইনকামরুন নাহার মুক্তিমুদ্রিত মূল্য: ৩৮০...
09/08/2025

#একটি_শব্দশৈলী_প্রকাশনা

#মাইন্ড_মাস্টার
মাইন্ডফুলনেস, সেলফ কেয়ার অ্যান্ড দ্য ব্রেইন
কামরুন নাহার মুক্তি
মুদ্রিত মূল্য: ৩৮০ টাকা

আপনার মস্তিষ্কই আপনার সবচেয়ে বড় শক্তি—তবে আপনি কি সত্যিই সেটাকে নিয়ন্ত্রণ করতে পারেন? মাইন্ড মাস্টার সেই বই, যা আপনাকে শেখাবে কীভাবে চিন্তা, অভ্যাস, আবেগ ও মনোযোগকে কাজে লাগিয়ে নিজের জীবনকে নতুন মাত্রায় নিয়ে যাবেন।
কীভাবে সঠিক মাইন্ডসেট গড়ে তুলবেন? কীভাবে আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে স্ট্রেস ও ব্যর্থতাকে জয় করবেন? কীভাবে নতুন অভ্যাস তৈরি করে জীবন বদলাবেন? এই বইয়ের পৃষ্ঠা উল্টালেই আপনি খুঁজে পাবেন সেই উত্তরগুলো।
আপনি যদি নিজের চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে সত্যিকারের সাফল্য অর্জন করতে চান, তবে এই বইটি আপনার জন্যই!
#ঘরে_বসে_বই_পেতে: বইয়ের নাম, আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর ইনবক্স করুন আমাদের।

সূ চি প ত্র

#অধ্যায়_এক

মানসিক শক্তি
মানসিক ক্ষমতার গুরুত্ব

#অধ্যায়_দুই
মাইন্ডফুলনেস
মনোযোগ বাড়ানোর কৌশল
এক্সারসাইজ এবং এর দৈনন্দিন জীবনে ব্যবহার

#অধ্যায়_তিন
সমস্যা সমাধানের কীভাবে দক্ষতা বৃদ্ধি করবেন?
কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মানসিক শক্তির গুরুত্ব

#অধ্যায়_চার
নেতিবাচক চিন্তা ও অনুভূতি মোকাবিলা
নেতিবাচক চিন্তা মোকাবিলা করার কৌশল
নেতিবাচক চিন্তা মোকাবিলায় গ্রাউন্ডিং টেকনিক
নিজের সাথে সংলাপ : আত্মপর্যালোচনা
আত্মসমালোচনা বনাম আত্মসম্মান
‘আমি’-বক্তব্য এবং এর গুরুত্ব

#অধ্যায়_পাঁচ
প্রেরণা এবং লক্ষ্য নির্ধারণ
লক্ষ্য স্থির করার বিজ্ঞান : সহজেই স্মার্ট হওয়া
স্বপ্ন এবং লক্ষ্য চিহ্নিত করা : ইচ্ছের রঙ থেকে বাস্তবতার মানচিত্র
লক্ষ্য অর্জনের পরিকল্পনা : আপনি কি ‘লাইফের ক্যাপ্টেন’ হতে চান?
চ্যালেঞ্জ এবং বাধা মোকাবিলা : সাহসের সিঁড়ি বেয়ে সাফল্যের চূড়ায়!
লক্ষ্যের সঙ্গে আবেগের সম্পর্ক : হৃদয়ের হাইওয়েতে ড্রাইভ
স্বতন্ত্র ব্যক্তিত্ব অনুযায়ী প্রেরণা : ‘নিজেকে বোঝো, প্রেরণা খোঁজো!

#অধ্যায়_ছয়
ইমোশনাল ইন্টেলিজেন্স (ঊছ)
ঊছ কর্মক্ষেত্রে : আবেগের সুপারপাওয়ার আনলক করুন!
ঊছ সম্পর্ক গঠনে : আবেগে বাঁধা সুসম্পর্কের সেতু
ঊছ এবং মানসিক স্বাস্থ্য : স্ট্রেসে ত্যাগ করো না, ঊছ ধরো!

#অধ্যায়_সাত
ধৈর্য এবং সংকল্প
প্রতিবন্ধকতা বা ব্যর্থতার পরও অটল থাকা
আত্মবিশ্বাস আর ধৈর্য
মনোযোগ আর ফোকাস
চ্যালেঞ্জ মোকাবিলায় ধৈযের ভূমিকা

#অধ্যায়_আট
ইতিবাচক সম্পর্ক এবং সঠিক যোগাযোগ কৌশল
পরস্পরের দৃষ্টিভঙ্গি বোঝা : সম্পর্কের এক্স-রে মেশিন
বিরোধ মেটানোর দক্ষতা : ঝগড়ার আগুনে শান্তির বরফ ঢালুন!
উপহার এবং কৃতজ্ঞতার শক্তি : সম্পর্কের সুপারপাওয়ার!

#অধ্যায়_নয়
ডিজিটাল ডিটক্স
ফোন এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ
ডিজিটাল ডিটক্সের জন্য মাইন্ডফুলনেস এবং মেডিটেশন
ডিজিটাল ডিটক্স : আপনার ফোনকে একটু ‘ব্রেক’ দিন

#অধ্যায়_দশ
‘দ্য পাওয়ার অব নো'
‘না বলার মানসিকতা তৈরি করা’
‘পাঁচ সেকেন্ডের নিয়ম : সোজা না বলুন’
‘ফিয়ার অফ মিসিং আউট (ঋঙগঙ) থেকে মুক্তি’
‘আত্মবিশ্বাস এবং ‘না’ বলার সাহস’
‘কিভাবে ‘না’ বললে সম্পর্ক বজায় থাকে?’

#অধ্যায়_এগারো
মনের ডিটক্স
‘লেট গো’ থেরাপি : মনের ভার নামানোর চাবিকাঠি
“সাইলেন্স ইজ গোল্ডেন”

#অধ্যায়_বারো
‘ফেলিয়োর ইজ এ লেসন, নট এ লিমিট’
ব্যর্থতার ভয় কাটিয়ে ওঠা : সাহসী যাত্রা শুরু করার গল্প
সমাধান পরিকল্পনা: সফলতার নীল নকশা
নিজের প্রতি বিশ্বাস তৈরি করা

#অধ্যায়_তেরো
‘থিঙ্ক বিগ, ড্রিম বিগার’
ব্যর্থতাকে বন্ধু বানান
বড় স্বপ্নের সঙ্গী হন
মাইন্ডসেট বদলে জীবনের দিগন্ত প্রসারিত করুন

#অধ্যায়_চৌদ্দ
মাইন্ড ম্যাপিং
‘চিন্তা যেমন, জীবনও তেমন’
ভিজুয়ালাইজেশন ম্যাজিক : চোখ বন্ধ করলেই স্বপ্ন দেখুন
মাইন্ড ম্যাপিং : চিন্তা যখন বোরিং, তখন একটু আর্টওয়ার্ক করাই

#অধ্যায়_পনেরো
‘ইউ আর আনস্টপেবল’
মনের শক্তি দিয়ে আত্মউন্নয়ন
আপনার অভ্যাস, আপনার ভবিষ্যৎ : একে গড়ে তুলুন
নতুন পথে চলুন : আত্মশৃঙ্খলার শক্তি

 #শব্দশৈলীর_নতুন_বই #ফোকলোর_তত্ত্ব_ও_বাংলা_লোকসাহিত্যড. শামস্ আলদীনমামুন অর রশিদমুদ্রিত মূল্য: ৫০০ টাকাফোকলোরতত্ত্ব লোকস...
24/07/2025

#শব্দশৈলীর_নতুন_বই

#ফোকলোর_তত্ত্ব_ও_বাংলা_লোকসাহিত্য
ড. শামস্ আলদীন
মামুন অর রশিদ
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা

ফোকলোরতত্ত্ব লোকসাহিত্যের জমিনকে বৈজ্ঞানিক-দার্শনিক বিবেচনা থেকে পাঠ করে থাকে। বাংলা লোকসাহিত্য পাঠের প্রাগ্রসর অংশ হিসেবে ফোক-এর সংজ্ঞা শ্রেণিকরণ কেবল নয়, লোককাহিনীর টাইপ-মোটিফ, লোকছড়ায় জনমানসের প্রচ্ছন্ন সামষ্টিক অবচেতনা, লোকশিল্পের অনুধাবন পদ্ধতি এমন সূক্ষ্ম ব্যষ্টিক বিষয়াদি এসে থাকে। জীবন ঘনিষ্ঠ হাজারো বিষয় লোকসংস্কৃতিতে স্থান পেয়েছে। এই গ্রন্থে লোকসংস্কৃতি পাঠে প্রয়োজনীয় তত্ত্বগুলো মৌলিক প্রবন্ধের মাধ্যমে স্থান পেয়েছে।

সূ চি প ত্র

লোকসংস্কৃতি : সংজ্ঞা ও পরিভাষা সন্ধান ১১
ড. নমিতা ম-ল

লোকসংস্কৃতি ৩৯
ডক্টর আশুতোষ ভট্টাচার্য

লোকসাহিত্যের শ্রেণীবিভাগ ৫১
ডক্টর মযহারুল ইসলাম

ছেলে ভুলানো ছড়া ৯৯
রবীন্দ্রনাথ ঠাকুর

ছড়া : সংজ্ঞা, স্বরূপ ও বৈশিষ্ট্য ১২৯
পবিত্রকুমার মিস্ত্রী

বাংলা ধাঁধার প্রকৃতি ও বৈশিষ্ট্য ১৩৭
ড. শীলা বসাক

লোককাহিনীর সংজ্ঞা ও শ্রেণীবিন্যাস ১৫১
মুহম্মদ আবদুল হাফিজ

লোককথা পাঠের পদ্ধতি ১৬২
রীতা ঘোষ

লোককথার টাইপ-মোটিফ তত্ত্ব ১৭১
দিব্যজ্যোতি মজুমদার

লোককথা পাঠ : মনঃসমীক্ষণাত্মক ও ঐতিহাসিক বস্তুবাদী পদ্ধতি ১৮৪
পল্লব সেনগুপ্ত

লোকসঙ্গীত : লোকজীবনের বাণীবন্দনা ১৮৭
অন্তরা মিত্র
মৈমনসিংহ-গীতিকা ২১৪
ড. দীনেশচন্দ্র সেন

লোকনাট্য : শব্দ-প্রতিশব্দ ও সংজ্ঞা ২৪৭
ড. সঞ্জীব নাথ

ঠাকুরমার ঝুলি ২৫৬
ভূমিকা : রবীন্দ্রনাথ ঠাকুর

ডাক ও খনার বচন ২৫৯
ড. দীনেশচন্দ্র সেন

মতবাদ ও পদ্ধতি ২৭৫
জীবেশ নায়ক

বাংলায় লোকসংস্কৃতি চর্চা ২৯৫
জীবেশ নায়ক

আধুনিককালে লোকসংস্কৃতি চর্চার সীমানা ৩০৯
বরুণকুমার চক্রবর্তী

লোকশিল্পের পরিধি ৩১৫
অতুলচন্দ্র ভৌমিক

লোকজ শিল্পের ভূমিকা ৩২৫
বরুণকুমার চক্রবর্তী

 #ফিলিস্তিনি_নাগরিকদের_বিষাদময়_জীবনালেখ্য২০২৫ সালে প্রকাশিত নতুন বই দুটি পাচ্ছেন ২৫% ছাড়ে! #ফিলিস্তিনি_শিশু_বন্দী_এবং_নি...
13/05/2025

#ফিলিস্তিনি_নাগরিকদের_বিষাদময়_জীবনালেখ্য

২০২৫ সালে প্রকাশিত নতুন বই দুটি পাচ্ছেন ২৫% ছাড়ে!

#ফিলিস্তিনি_শিশু_বন্দী_এবং_নির্যাতন
[ইসরাইলি কর্তৃপক্ষের দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে দুর্ব্যবহারের ব্যক্তিগত গল্প]
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা

াই_মাদার্স_ফুটস্টেপ্স
[একজন প্যালেস্টানিয়ান উদ্বাস্তুর ঘরে ফেরা]
মুদ্রিত মূল্য: ৪০০ টাকা

#অর্ডার_করতে: বইয়ের নাম, আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর ইনবক্স করুন আমাদের।

 #শব্দশৈলীর_নতুন_বই_প্রকাশিত_হলো_আজ #আলবেরুনীসত্যেন সেনআলবেরুনী ঐতিহাসিক উপন্যাস। এর চরিত্র ও ঘটনাবলীর মধ্যে অনেক কিছুই...
11/05/2025

#শব্দশৈলীর_নতুন_বই_প্রকাশিত_হলো_আজ

#আলবেরুনী
সত্যেন সেন

আলবেরুনী ঐতিহাসিক উপন্যাস। এর চরিত্র ও ঘটনাবলীর মধ্যে অনেক কিছুই কল্পনাপ্রসূত। তবে আলবেরুনীর জীবনের ঐতিহাসিক কাঠামো ও পটভূমিকাকে, আমার পক্ষে যতটা সম্ভব, সঠিক ভাবে অঙ্কন করতে চেষ্টা করেছি।

অনেক ভুল-ত্রুটি-অসম্পূর্ণতা সত্ত্বেও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানসাধক আবু রায়হান আলবেরুনীর দেশ, জাতীয়তা ও ধর্মের সঙ্কীর্ণ থেকে মুক্ত অদম্য জ্ঞানপিপাসার কিছুটাও যদি ফুটিয়ে তুলতে পেরে থাকি, তা হলে আমার এই প্রচেষ্টা সার্থক বলে মনে করব।

বইটি কোনো বিদেশি উপন্যাসের অনুবাদ বা অনুসরণে লেখা নয়। কারাপ্রাচীরের অন্তরালে বসে এই দুঃসাহসিক কাজে হাত দিয়েছিলাম। সেজন্য যথোচিত পরিমাণ-মসলা সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠেনি। সেই সময় এম. আকবর আলী সাহেবের ‘বিজ্ঞানে মুসলমানের দান’ নামক মূল্যবান গ্রন্থটি আমার এই উপন্যাস রচনার কাজে যথেষ্ট সাহায্য করেছে। দু-এক জায়গায় আরবি থেকে অনূদিত অংশ বিশেষ, বিশেষ করে আবু সহলের কাছে লেখা আলবেরুনীর অপূর্ব চিঠিখানি প্রায় যথাযথভাবেই উদ্ধৃত করা হয়েছে। আমি কৃতজ্ঞতার সঙ্গে সেই ঋণ স্বীকার করছি।

#ঘরে_বসে_বই_পেতে : বইয়ের নাম, আপনার নাম, ঠিকানা ও ফোন নম্বর ইনবক্স করুন আমাদের।

আমাদের জীবনে আমরা সবচেয়ে বেশি কোন কাজটা করি? একটু চিন্তা করে দেখুন। আমরা প্রত্যেকে সবচেয়ে বেশি যে কাজটা করি, তা হচ্ছে।...
24/08/2021

আমাদের জীবনে আমরা সবচেয়ে বেশি কোন কাজটা করি? একটু চিন্তা করে দেখুন। আমরা প্রত্যেকে সবচেয়ে বেশি যে কাজটা করি, তা হচ্ছে। চিন্তা! চিন্তা থেকেই আমরা সিদ্ধান্ত নিই। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি চিন্তার ধরণ সম্পর্কে এবং চিন্তা সংক্রান্ত জটিলতাগুলাে সম্পর্কে কেউ মােটামুটি রকমের অবগত না থাকেন, তবে তিনি নিজেও নিজের কাছে বিভিন্ন সময়ে ধোকা খাবেন এবং বুঝতেও পারবেন না যে, নিজের চিন্তার ভেতরেই রয়েছে অনেক সমস্যার উৎস। এখানেই কাজে দেয় ক্রিটিক্যাল থিংকিং।

ক্রিটিক্যাল থিংকিংয়ের মূল লক্ষ্য কিন্তু আপনাকে রাতারাতি স্মার্ট কিংবা বিচক্ষণ করে তোলা না। এর মূল লক্ষ্য আপনাকে আরাে কাঠামােবদ্ধ ও কার্যকরভাবে চিন্তা করতে সাহায্য করা। আপনার বিদ্যমান বােধ ও বুদ্ধির সুচারু ব্যবহার করে আপনার চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকরী করে তােলা- ই ক্রিটিক্যাল থিংকিং- এর মূল লক্ষ্য।

বইটি পড়লে মানবমনের গতি- প্রকৃতি ও চিন্তার সীমাবদ্ধতা ও ধরণ সম্পর্কে জানতে পারবেন। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় উন্নতি আসবে। চিন্তার ভেতরেই যে কি পরিমাণ অবারিত সম্ভাবনা লুকিয়ে আছে এবং কি প্রচণ্ড ইতিবাচকভাবে তা আমাদের জীবনযাপনকে প্রভাবিত করতে পারে, সেটা সম্পর্কে একটা সম্যক ধারণাও আপনাকে এ বইটি দেবে বলেই আমার বিশ্বাস ...

ঘরে বসে বই পেতে : https://www.rokomari.com/book/212205/critical-thinking

 #একটি_শব্দশৈলী_প্রকাশনা #বাংলা_ভাষায়_প্রথম_ক্রিয়াপদ_অভিধানবাংলা ভাষায় ক্রিয়াপদের ব্যবহারে পদে পদে বিপদ বা ভুল হবার দু...
22/08/2021

#একটি_শব্দশৈলী_প্রকাশনা

#বাংলা_ভাষায়_প্রথম_ক্রিয়াপদ_অভিধান

বাংলা ভাষায় ক্রিয়াপদের ব্যবহারে পদে পদে বিপদ বা ভুল হবার দুর্ভাবনা থেকেই যায়। যেমন— আমি উঠি কিন্তু তুমি ওঠো। আমি উঠেছি, তুমিও উঠেছ। আমি শিখি কিন্তু তুমি শেখাে। আমি শিখছি তুমিও শিখছ। আমি লিখি কিন্তু তুমি লেখো।

সাধারণ বর্তমান বা নিত্যবৃত্ত বর্তমানে লিখতে হয়— আমি যাই কিন্তু পুরাঘটিত বর্তমানে লিখতে হয়— আমি গিয়েছি। এখানে যাওয়া ক্রিয়ার সঙ্গে গিয়েছি গেলাম গিয়েছিলাম-এর মিলই খুঁজে পাওয়া যায় না। আমি দোমড়াই কিন্তু আমি দুমড়িয়েছিলাম। আমি শুনি, কিন্তু আমি শােনাব। আমি বুঝব কিন্তু তােমাকে বােঝাব। আমরা বুঝতে পারি, তিনিও বােঝাতে পারেন। ক্রিয়ার রূপান্তরে কখন ও আর কখন উ হয় তা স্বাভাবিক নিয়মেই। মনে থাকার কথা কিন্তু ব্যাকরণের বােধবুদ্ধি না থাকলে আমরা ভুল করে লিখে ফেলি— সে শােনতে পাচ্ছে না ( শুদ্ধ— সে শুনতে পাচ্ছে না )।

আমি/আমরা, আপনি/আপনারা, তুমি/তােমরা, তুই/ তােরা, এ/ও/যে সে, ইনি/উনি/তিনি/যিনি,এরা/ওরা/তারা/যারা,এঁরা/ওঁরা/তাঁরা/যাঁরা ইত্যাদি সর্বনামের সঙ্গে কাল মেনে ক্রিয়ার রূপান্তরে যাতে ভুল না- হয় সেজন্যেই এই অভিধান।

বাংলা ভাষায় এই প্রথম প্রকাশিত হলাে ক্রিয়াপদ অভিধান আমি এখানে উপলক্ষমাত্র। এই অভিধানের মূলে ছিল সময়ের দাবি। বইয়ের আকারের কথা ভেবে প্রচলিত ক্রিয়াপদগুলােই অভিধানভুক্ত হয়েছে, বাকি ক্রিয়াপদগুলাে একই নিয়মে রূপান্তরিত হবে। ক্রিয়াপদ অভিধান ভাষাপ্রেমীদের কাজে লাগলেই আমি সার্থক।

ঘরে বসে বই পেতে : https://www.rokomari.com/book/197301/kriyapod-abhidhan

 #শব্দশৈলী_প্রকাশিত_ইন্টেলিজেন্স_সিরিজের_বই🌼 #ইমোশনাল_ইন্টেলিজেন্স 🌼 #ইমোশনাল_ইন্টেলিজেন্স 2.0🌼 #সোশ্যাল_ইন্টেলিজেন্স 🌼 ...
14/07/2021

#শব্দশৈলী_প্রকাশিত_ইন্টেলিজেন্স_সিরিজের_বই

🌼 #ইমোশনাল_ইন্টেলিজেন্স
🌼 #ইমোশনাল_ইন্টেলিজেন্স 2.0
🌼 #সোশ্যাল_ইন্টেলিজেন্স
🌼 #ফিন্যান্সিয়াল_ইন্টেলিজেন্স

ঘরে বসে বই পেতে : www.rokomari.com/shobdoshoily

 #একটি_শব্দশৈলী_প্রকাশনা  #পজেটিভ_সাইকোলজি_অ্যান্ড_মেন্টাল_হেলথনাফিজ ফুয়াদমূদ্রিত মূল্য : ৪৮০ টাকাঘরে বসে বই পেতে : http...
09/07/2021

#একটি_শব্দশৈলী_প্রকাশনা

#পজেটিভ_সাইকোলজি_অ্যান্ড_মেন্টাল_হেলথ
নাফিজ ফুয়াদ
মূদ্রিত মূল্য : ৪৮০ টাকা

ঘরে বসে বই পেতে : https://www.rokomari.com/book/211506

া_কাদের_জন্য?
যারা সাইকোলজি নিয়ে অনেক আগ্রহী, তাদের জন্য এখানে সাইকোলজির কিছু ফান্ডামেন্টাল ব্যাপার নিয়ে আলোচনা করা হয়েছে। মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে যুক্তি দেয়। কিভাবে মস্তিষ্ক নামের এক মহা-বিস্ময় প্রতিনিয়ত তার রসায়ন দিয়ে আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করছে, কেনই বা আমাদের রাগ উঠে, মন খারাপ হয়, কিভাবে কাজ করে হিউম্যান সাইকোলজি।

আছে পজিটিভ মাইন্ডফুলনেস এক্সারসাইজ। কিভাবে বর্তমানে থেকে অতীতের স্মৃতিগুলোকে পিছু ছাড়াবেন, কিভাবে ক্ষমার মাধ্যমে, যোগাযোগের মাধ্যমে সম্পর্কগুলোকে আরো সুন্দর করে তুলবেন, কিভাবে একটা বিচ্ছেদের পরে মুভ অন করবেন, আছে ইফেক্টিভ কমিউনিকেশন, ইমোশনাল ইন্টেলিজেন্স নিজের নিয়ন্ত্রণে ধরে রাখার উপায়।

থাকছে যাবতীয় মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে বিস্তারিত। সকল ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডার, ইমোশনাল ডিসর্ডার, ডিপ্রেশন, এনজাইটি, প্যানিক এটাক কিংবা ইনসমনিয়াসহ বিভিন্ন সাইকোটিক ডিসর্ডার ( সিজোফ্রেনিয়া, সুইসাইডাল চিন্তা) কাটিয়ে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসার বৈজ্ঞানিক আলোচনা।

আপনার কাছের কাউকে কিভাবে মেন্টালি সাপোর্ট দিবেন, কিভাবে তাকে সুইসাইডাল পথ থেকে ফিরিয়ে আনবেন, কিভাবে সন্তানের ভালো সাইকোলজি বিকাশে সাহায্য করবেন, সব নিয়েই আলোচনা আছে এখানে।

Address

38/4 Bangla Bazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Boi Aarong.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category