Bokulful.com

Bokulful.com আপনার পছন্দের যেকোনো বই পেতে অর্ডার ক

05/10/2023

প্রত্যয় হাতে হাতে,
কোটি প্রাণে এক সুর
ছিলাম, থাকবো সাথে
চলো যাই বহুদূর।

চলো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ
চলো বিজয়ের টানে।

চলো এক হয়ে পড়ি ঝাপিয়ে
দেবো বিশ্ব এবার কাপিয়ে
মানবোনা আর মানবোনা হার
যাবো এগিয়ে যা আছে তা নিয়ে

চলো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ
চলো বিজয়ের টানে।

লাল সবুজের জার্সিতে চলো
শুনবে বিশ্ব জোরসে বলো
নতুন দিনের স্লোগানে স্লোগানে
চলো গেয়ে এই আশার আলো

চলো বাংলাদেশ
চলো বিশ্ব উঠানে
চলো বাংলাদেশ
চলো বিজয়ের টানে।

#এগিয়েচলোবাংলাদেশ #প্রত্যয়

💕💕💕মহান বীর প্রেমিক তোমায় শত সালাম 💕💕💕৫১ বছর ধরে প্রেমিকার ছবি বুকপকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা। নাম তানেস...
02/09/2023

💕💕💕মহান বীর প্রেমিক তোমায় শত সালাম 💕💕💕
৫১ বছর ধরে প্রেমিকার ছবি বুকপকেটে নিয়ে বেঁচে আছেন একজন বীর মুক্তিযোদ্ধা। নাম তানেসউদ্দিন। প্রেমিকার নাম জোহরা।

এক ইন্টারভিউতে বিয়ে কেন করেননি? প্রসঙ্গে তানেসউদ্দিন বলেছিলেন, ‘আমি এখনও স্বপ্নে জোহরাকে দেখি। জোহরার মতো সুন্দর কখনোই কাউকে লাগেনি।’

তানেসউদ্দিন আর জোহরার প্রেমের শুরু ১৯৬৪ সালে। তানেসউদ্দিন তখন ক্লাস টেনে পড়েন। আর জোহরা ক্লাস এইটে। কিশোর মনের চঞ্চলতা, ভীরুতা নিয়েই হয়েছিল প্রেমের শুরু।

জোহরার সঙ্গে দেখা করার জন্য প্রায়ই সন্ধ্যায় তানেসউদ্দিনকে মেঘনা নদী পার হতে হতো নৌকায় করে। দেখা করে আবার নৌকায়ই ফিরতেন তিনি। একদিন তাঁদের সন্ধ্যায় দেখা হওয়ার কথা। আগে থেকেই জোহরাকে খবর দেওয়া হয়ে গেছে। সন্ধ্যায় মেঘনা নদীর ওপারে জোহরা অপেক্ষা করছিলেন। এদিকে পারাপারের জন্য নেই কোনো নৌকা। কীভাবে ওপারে যাবেন তানেসউদ্দিন?

উপায় না পেয়ে সাঁতরে মেঘনা পার হয়েছিলেন তিনি। ওপারে উঠে জোহরার সঙ্গে দেখা করেন তিনি। সেই রাতে উত্তাল জোয়ারের মধ্যে সাচ্চা প্রেমিকের মতো ছুটে গিয়েছিলেন তিনি। এমন পাগলামীর জন্য জোহরার বকাও খেয়েছিলেন। তাতে কী? সম্পর্কের গভীরতাটুকু তো বোঝাতে পেরেছিলেন।

একসময় ঘনিয়ে এল মুক্তিযুদ্ধের বছর। সাল ১৯৭১।
চারদিকে যুদ্ধের ডাক। সেই ডাকে সাড়া দেওয়ার সিদ্ধান্ত নিলেন তানেসউদ্দিন। এ কথা শুনে কেঁদে বুক ভাসিয়েছিলেন জোহরা। প্রথমে আপত্তি করেছিলেন, কিন্তু পরে সম্মতি দিয়েছিলেন ঠিকই।

তানেসউদ্দিন জোহরাকে বলেছিলেন, ‘দেশ স্বাধীন করে তবেই তোমাকে বিয়ে করব। তুমি অপেক্ষা কইরো।’
বিদায় দেওয়ার সময় তানেসউদ্দিনকে খামে মোড়ানো একটি চিঠি দিয়েছিলেন জোহরা। খামের ভেতর ১০০ টাকার একটি নোট ছিল। আর চিঠিতে লেখা ছিল, ‘শুধু টাকাই রাইখো না, সঙ্গে আমার ভালোবাসাও রাইখো।’

কলকাতা, আগরতলায় যুদ্ধ প্রশিক্ষণ শেষে দেশে ফেরেন তানেসউদ্দিন। লোকেশন রেকি করেন। মিটিং করেন। শত্রুপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েন। এভাবেই মুক্তিযুদ্ধের দিন কাটতে থাকে তাঁর। জোহরা কেমন আছে? কী করছে? এসব ভেবে মাঝেমধ্যে আনমনা হয়ে পড়েন। স্টেনগান মাথায় ঠেকিয়ে ভবিষ্যতের কথা ভাবতেন তানেসউদ্দিন।

দীর্ঘ নয়মাস পর যুদ্ধ শেষ হয়। যুদ্ধ শেষে তানেসউদ্দিন সর্বপ্রথম জোহরাদের বাড়িতে ছুটে যান। গিয়ে জানতে পারেন, জোহরা ও তার বাবাকে পাকিস্তানি মিলিটারিরা হত্যা করেছেন।

রণক্ষেত্রে বসেও যে মন পড়ে থাকতো মেঘনা নদীর কাছে, যেখানে উত্তাল স্রোত ঠেলে যেতে হয়। যেখানে চাঁদের আলোর নিচে জোহরার আঁচল বিছানো। সেই জোহরার স্থান হলো বুক পকেটে। ৫১ টা বছর মেয়েটি সেখানে আছে। সেখানেই থাকবে!

থাকুক 🙂

#সংগৃহীত

#খন্দকারআরিফুলইসলাম
#রুপসীবাংলা

14/05/2023
14/05/2023

Success starts with every challenge,
not from the comfort zone.

14/05/2023

সকল মায়েদের জন্য ভালোবাসা ❤️ মা দি'বস

23/11/2022

#ব্যবসা_করুন_মেধা_দিয়ে_টাকা_দিয়ে_নয়।
📍জেনে নিন, আপনার মস্তিষ্কের মূল্য কত‼️
আপনার মস্তিষ্কের মূল্য কত জানেন? পাঁচ হাজার কোটি টাকা। আপনি পাঁচ হাজার কোটি টাকার মূল্যবান সম্পদ নিয়েই জন্মেছেন। এটাকেই ব্যবসায়িক মূলধন হিসেবে কাজে লাগান, এর চেয়ে বড় কোন মূলধন নেই।
📍ব্যবসা করতে পুঁজি লাগে, একথা সত্য। তবে পুঁজি মানেই শুধু টাকা নয়। টাকা কেবলই পুঁজির অনুষঙ্গমাত্র। তেমনই মূল্যবান কিছু অনুষঙ্গ হচ্ছে আপনার সময়, শ্রম, বিশ্বস্ততা প্রভৃতি। আর আসল পুঁজি বা মূলধন হচ্ছে আপনার মস্তিষ্ক যা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন।
📍আমি একজন বিজনেস কনসালট্যান্ট। একটা স্বাধীন ইনকাম প্রসেস এ কাজ করি। এই কাজটা পার্টটাইম বা ফুল টাইম করা যায় (মূলধন প্রয়োজন নেই)। চাকরিজীবী, ছাত্র-ছাত্রী, পুরুষ, মহিলা যে কেউ অফলাইনে বা ঘরে বসে অনলাইনে এই কাজটা শিখে করতে পারবেন। আপনি আগ্রহী হলে ফ্রীতেই কাজটি শিখে রাখতে পারেন ঘরে বসেই। বিস্তারিত জানতে মেসেঞ্জারে যোগাযোগ করুন।
📍আমরা দেখেছি অনেক বড় বড় কোম্পানি, এমনকি বিশ্বজুড়ে খ্যাত কোম্পানিও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে সময়ের সাথে তাল মেলাতে না পারার কারণে। পক্ষান্তরে আর্থিক পুঁজিবিহীন কিছু ব্যবসা পৌঁছে গেছে সফলতার শিখরে যা আমাদের স্বীকার করতে বাধ্য করে, মস্তিষ্কই সবচেয়ে বড় মূলধন।

📍Kodak কোম্পানিকে মনে আছে? ১৯৯৮ সালে কোড্যাক কোম্পানিতে প্রায় ১ লক্ষ ৭০ হাজার কর্মচারী কাজ করতেন। এবং বিশ্বে ছবি তোলার প্রায় ৮৫% ই কোড্যাক ক্যামেরায় তোলা হত। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত এমন অবস্থায় পৌঁছেছে যে Kodak ক্যামেরার কোম্পানিটাই উঠে যায়। এমনকি Kodak সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং তাদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়।
ওই একই সময়ে আরো কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়। যেমন-HMT (ঘড়ি), BAJAJ (স্কুটার), DYANORA (TV), MURPHY (Radio), NOKIA (Mobile), RAJDOOT (Bike), AMBASSADOR (গাড়ি)। এই কোম্পানিগুলোর মধ্যে কারোরই কোয়ালিটি খারাপ ছিল না। তবুও এই কোম্পানি গুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি।

📍আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান- উবের(Uber) কেবলমাত্র একটি software-এর নাম। এদের নিজস্ব কোন গাড়ি নেই। তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি-ভাড়ার কোম্পানি হল উবের। Airbnb হল আজকে দুনিয়ার সবথেকে বড় হোটেল কোম্পানি। কিন্তু মজার ব্যাপার হল, পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে Paytm, ওলা ক্যাব, Alibaba, Amazon, Oyo rooms, Pathao ইত্যাদি অসংখ্য কোম্পানির উদাহরণ দেওয়া যেতে পারে।
অতএব, আমাদের মানতেই হবে যে, ব্যবসার জন্য টাকা নয়, মেধা আর সঠিক সিদ্ধান্তটাই বেশী জরুরী।

📍টাকার সংজ্ঞাও পাল্টাচ্ছে। একসময়ের নগদ টাকা আজকের যুগে "প্লাস্টিক টাকায়" পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কদিন আগেও। এখন সেটাও বদলে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেট-এর যুগ। bKash, নগদ -এর রমরমা বাজার, মোবাইলের এক টিপে টাকা এপার-ওপার। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন।

📍যারা চাকুরী করেন বা একটি নির্দিষ্ট উপার্জনের উপর নির্ভর করে আছেন, একটু ভাবলেই বুঝতে পারবেন সময়ের বিবর্তনে প্রতিনিয়ত কিছু নতুন খরচ বাড়ছে। (তাছাড়া চাকুরী হারানোর ঝুঁকিতো আছেই)।
ছাত্র/ছাত্রীরা পড়ালেখা শেষ করলেই যে যোগ্যতা অনুযায়ী চাকুরী পাবেন তার কোন নিশ্চয়তা নেই। প্রতিদিন বেকারত্ব বাড়ছে, পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সবকিছু চিন্তা করে সামনের দিনগুলোতে আপনার পরিবারকে নিরাপদ রাখতে একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখা প্রয়োজন। আল্লাহতায়ালা আপনাকে পাঁচ হাজার কোটি টাকার যে মূলধন দিয়েছেন তা ব্যবহার করেও আপনি একটি (বিকল্প/ পার্টটাইম/ স্বাধীন) আয়ের ব্যবস্থা করে রাখতে পারেন।

📍বেশি টাকা বিনিয়োগ করে ব্যবসা করা মানে বড় ধরনের ঝুঁকির মধ্যে থাকা। তাই এমন কিছু ভাবুন যেখানে আপনার মূলধন হবে, আপনার মস্তিষ্ক আর তার অনুষঙ্গ হবে আপনার সময়, শ্রম এবং সততা।

📍সফল হওয়া মানে একটা ভালো চাকরি পাওয়া না। সফল হওয়া মানে সুখে থাকা৷
সুখে থাকা মানে স্বাধীন জীবন উপভোগ করা।
সুখে থাকা মানে আপনার সময় আপনার ইচ্ছানুযায়ী ব্যয় করা। এটা তখনই সম্ভব যখন আপনি স্বাধীন ইনকাম প্রসেস এ থাকবেন।

📌মনে রাখবেন, “সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা একটি বড় সফলতা”
সময়োপযোগী সঠিক সিদ্ধান্ত নিন।

23/11/2022

Address

Dhaka

Telephone

+8801826412675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bokulful.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bokulful.com:

Share

Category