ORBIT Kids

ORBIT Kids Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ORBIT Kids, Shopping & retail, Paltan, Dhaka.

আল্লাহ সবাইকে আমলগুলো পূর্ণ করার তৌফিক দান করুন আমিন ❤
30/06/2022

আল্লাহ সবাইকে আমলগুলো পূর্ণ করার তৌফিক দান করুন
আমিন ❤

শিশুর কাশি সারানোর ঘরোয়া ৮ উপায়ছোট বাচ্চাদের সর্দি কাশির সমস্যা যেন লেগেই থাকে। শুধু ঠাণ্ডা লাগলেই শিশুর কাশির সমস্যা হয়...
30/01/2022

শিশুর কাশি সারানোর ঘরোয়া ৮ উপায়

ছোট বাচ্চাদের সর্দি কাশির সমস্যা যেন লেগেই থাকে। শুধু ঠাণ্ডা লাগলেই শিশুর কাশির সমস্যা হয় না। বেশ কিছু কারণেই শিশুর কাশি হতে পারে। সর্দি কাশির চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভরতা থেকে সরে দাঁড়াতে শুরু করেছেন চিকিৎসকরা। খুঁজছেন প্রাকৃতিক সমাধান। এক্ষেত্রে জেনে নিন বাচ্চার কাশি সারানোর ঘরোয়া কিছু উপায়।

গার্গল
গরম পানিতে গার্গল করা কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি দেওয়ার সবচেয়ে কার্যকর উপায়! এক গ্লাস গরম পানিতে সামান্য লবণ মিশিয়ে গার্গল করা খুব উপকারি। দিনে অন্তত তিন বার গার্গল করা ভাল।
লেবু ও মধু
লেবু পানিতে এক চা চামচ মধু মিশিয়ে বাচ্চাকে খাওয়ান। মধু শ্বাসযন্ত্রের ব্যাকটিরিয়া ধ্বংস করে, বুক থেকে কফ দূর করে গলা পরিষ্কার রাখে।
হলুদ ও মধু
মধু গলা ভাল রাখতে সাহায্য করে। এক্ষেত্রে এক বছরের বেশি বয়সের বাচ্চাদেরই হলুদের সাথে মধু মিশিয়ে দিন।
আদা ও মধু
সর্দি কাশি থেকে মুক্তি পাওয়ার এক দুর্দান্ত ঘরোয়া উপায় হলো আদা। বাচ্চাকে এক টুকরা আদার সাথে মধু মিশিয়ে খাওয়াতে পারেন। বে এক বছরের কম বয়সী বাচ্চাদের মধু দেবেন না।
দুধ ও হলুদ
হলুদে অ্যান্টিব্যাকটিরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। বাচ্চার কাশির সারাতে হলুদ দুধ ব্যবহার করতে পারেন। এক গ্লাস গরম দুধে আধা চা চামচ হলুদ মিশিয়ে বাচ্চাকে খাওয়ান। কাশি থেকে স্বস্তি মিলবে।
গরম স্যুপ
বাচ্চার কাশি হলে গরম স্যুপ খাওয়াতে পারেন। এতে কাশি কমতে পারে এবং গলা ব্যথাও কমে যাবে।
মিশ্রি
কাশি থেকে মুক্তি পেতে বাচ্চাকে মিশ্রি দিতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, মিশ্রি গলার আর্দ্রতা বজায় রাখে, যার ফলে গলায় জ্বালা কম হয়।
সরিষার তেল ও রসুন
সরিষার তেল গরম করে এর মধ্যে সামান্য রসুন থেঁতো করে মিশিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ওই তেল দিয়ে শিশুর গলা, বুক, পিঠ, হাতের তালু ও পায়ের পাতায় এটি মালিশ করুন। ঠাণ্ডা-কাশি দ্রুত সেরে যাবে এই উপায়ে।

(সংগৃহীত )

31/12/2021

Happy New year

13/12/2021

শীতে শিশুর ত্বকের যত্ন

শীতে সবারই ত্বক বিবর্ণ ও শুষ্ক হয়ে পড়ে। আবহাওয়ার প্রভাবে এ সময় ত্বকের নানা সমস্যাও বাড়ে। শিশুদের ত্বক যেহেতু বিশেষভাবে সংবেদনশীল, তাই শিশুর ত্বকের সুরক্ষায় বিশেষ খেয়াল রাখতে হয়।

শিশুদের গোসলে মৃদু মাত্রার সাবান ব্যবহার করা উচিত। শীতের দিনগুলোতেও শিশুদের হাত ধোয়ার অভ্যাস পুরোদমে চালু রাখা দরকার। এতে শীতকালীন জীবাণু থেকে শিশুরা মুক্ত থাকবে।
হাত ধোয়ার বেলায়ও মৃদু ক্ষারযুক্ত হ্যান্ডওয়াশ ব্যবহার করা ভালো। হাত যাতে খসখসে না হয়, সে জন্য ময়েশ্চারাইজার বা অলিভ তেল লাগানো যায়।

শীতের সময় রোদে আরাম লাগে। কিন্তু বেশি সময় সূর্যরশ্মির সংস্পর্শ শিশুর ত্বকের জন্য ক্ষতিকর।
আবার বেশি ঠান্ডাতে শিশু দ্রুত তাপমাত্রা হারায়।
এমন আবহাওয়ায় শিশুকে প্রয়োজনে কয়েক আস্তরণের কাপড়চোপড় পরানো উচিত। মাথা ও কানের পাশ ঢেকে রাখার জন্য শীতটুপি ব্যবহার করা বেশ কাজে দেয়। মোজা ও হাতের দস্তানা ব্যবহার করাও দরকার।

অধ্যাপক প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

Address

Paltan
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ORBIT Kids posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share